World
যুক্তরাষ্ট্র শর্ত পূরণ করলে দুদিনেই খুলবে হরমুজ
ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
World
ইরানের দেওয়া শর্তগুলো যুক্তরাষ্ট্র পূরণ করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একযোগে সুর চড়াল INDIA জোট। রোববার (১ নভেম্বর) ‘চলো দিল্লি’ কর্মসূচিতে বিরোধী নেতাদের উপস্থিতিতে কার্যত রাজনৈতিক শক্তি প্রদর্শনের মঞ্চ হয়ে উঠল রামলীলা ময়দান। নির্বাচনে কারচুপি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে সরব হলেন বিরোধী নেতারা। রাহুল গান্ধী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে থেকে অখিলেশ যাদব—প্রত্যেকের বক্তব্যেই উঠে এল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন।সমাবেশের মঞ্চ থেকে রাহুল গান্ধী সরাসরি আক্রমণ করলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। তার অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচন-সহ একাধিক নির্বাচনে ‘ভোট চুরি’ হয়েছে। রাহুলের দাবি, এই ভোট চুরি শুধুমাত্র নির্বাচনী অনিয়ম নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর কেড়ে নেওয়ার সমান। তিনি বলেন, “আইনের ভাষায় একে বিরলতম অপরাধ বলা হয়। একে রাষ্ট্রদ্রোহ বলা হয়।” যদিও নির্বাচনে কারচুপি এবং EVM নিয়ে তার এই অভিযোগের প্রমাণ তিনি সমাবেশে বিস্তারিতভাবে তুলে ধরেননি।এদিন রাহুল গান্ধীর বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ ছিল জ্ঞানেশ কুমারকে ঘিরে তাঁর সরাসরি হুঁশিয়ারি। কংগ্রেস সাংসদ বলেন, “জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” একই সঙ্গে তিনি দাবি করেন, জ্ঞানেশ কুমারের সাহায্য ছাড়া নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী এবং অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারতেন না। তার এই বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।রাহুলের অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অর্থ কোনও একটি রাজনৈতিক দলের স্বার্থরক্ষা নয়, বরং দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই। তাঁর কথায়, এই আন্দোলন দেশের যুবসমাজ, মহিলা, কৃষক ও শ্রমিকদের কণ্ঠস্বর। তিনি বলেন, “ভারতের কণ্ঠস্বর বলছে, আমরা গণতন্ত্রকে শেষ হতে দেব না, সংবিধানকে ধ্বংস হতে দেব না।”অন্যদিকে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এদিন নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। বাংলায় SIR প্রক্রিয়ার ফলে ভোটারদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে মমতা বলেন, “জ্ঞানেশ, কবে অদৃশ্য হবে?” তার বক্তব্যে স্পষ্ট, SIR নিয়ে বাংলার রাজনৈতিক লড়াইকে এবার দিল্লির মঞ্চে আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে তৃণমূল।কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, বিজেপি চুরি করা জনাদেশের ভিত্তিতে ক্ষমতায় রয়েছে। জ্ঞানেশ কুমারের পদত্যাগ না হওয়া পর্যন্ত বিরোধীদের আন্দোলন থামবে না বলেও ঘোষণা করেন তিনি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রামলীলা ময়দানকে গণতন্ত্রের ‘হলদিঘাটির যুদ্ধক্ষেত্র’ বলে উল্লেখ করেন। আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, ভোট চুরির বিরুদ্ধে বিরোধীদের এই লড়াই যেন এক নতুন মহাভারত।মেহবুবা মুফতিসহ অন্যান্য বিরোধী নেতারাও এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন। সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিরোধী ঐক্যের ছবিও সামনে আসে।তবে রাজনৈতিক বিশ্লেষকদের নজর এখন এই সমাবেশের পরবর্তী পদক্ষেপের দিকে। একদিকে SIR নিয়ে বিরোধীদের অভিযোগ, অন্যদিকে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন—এই দুই ইস্যুকে সামনে রেখে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করার ইঙ্গিত দিয়েছে INDIA জোট। রামলীলা ময়দানের এই সমাবেশে বিরোধীদের ঐক্যের ছবি স্পষ্ট হলেও, তাদের অভিযোগের রাজনৈতিক ও আইনি পরিণতি কী হবে, তা এখনই বলা সম্ভব নয়।
ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে এখনো এক বা দুটি স্থাপনা হামলার বাইরে রয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, সেগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট লাগবে। তবে ইরানের সঙ্গে যুদ্ধ...
রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা মোকাবিলায় ইউক্রেনের জন্য ২১০ কোটি ডলার সমমূল্যের ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অনলাইন ফিটনেস কোচ লিয়াম ফিটজেরাল্ড। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর।\r\n\r\nগত ৩০ অক্টোবর রাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। ইয়াহু এন্টারটেইনমেন্টের এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।\r\n\r\nলিয়ামের সঙ্গী জেমি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কোনো ইচ্ছা তেহরানের নেই বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ। চাপ
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী হলেও এ বিষয়ে ওয়াশিংটনের কোনো তাড়াহুড়ো নেই। এদিকে, যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে দুই দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করছে ইরান।
ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতার বড় একটি অংশ ধ্বংস করা হয়েছে দাবি করে দেশটির আরও এক বা দুটি স্থাপনায় হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরানে এখনও একটি বা দুটি লক্ষ্যবস্তুতে ব্যবস্থা নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন হামলার বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করার পর তিনি একথা বলেন। শনিবার (৩১ অক্টোবর) ফ্লোরিডার বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন,...
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখছে তেহরান। তবে আট মাস ধরে চলা যুদ্ধ নিয়ে...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। মামলার রায়ে বিচারক বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত প্রতিবেদনে ‘প্রকৃত বিদ্বেষ’ (অ্যাকচুয়াল ম্যালিস) ছিল, তা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প।
বিশ্ব রাজনীতির অনিশ্চয়তা মোকাবিলা এবং যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
ইরানে নতুন করে সামরিক হামলার প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৩১ অক্টোবর) সকালে দুই নেতার মধ্যে এ কথোপকথন হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
ইরানের সঙ্গে সংলাপ শুরুর বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে আট মাস ধরে চলা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা এখনো নেই বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে সম্ভাব্য হামলার আশঙ্কা উড়িয়ে না দিয়ে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের চার দেশীয় জোট কোয়াডকে চীনবিরোধী কোনো জোট হিসেবে দেখতে নারাজ যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, কোয়াড কোনো নির্দিষ্ট দেশ বা গোষ্ঠীর বিরুদ্ধে গঠিত হয়নি। বরং আঞ্চলিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়াই এই জোটের লক্ষ্য।
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে রেকর্ড ৬৩০ কোটি ডলার মূল্যের ভার্চুয়াল সম্পদ চুরির পেছনে উত্তর কোরিয়ার সংযোগ খুঁজে পেয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। শনিবারে (৩১ অক্টোবর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, উত্তর কোরিয়ার দুষ্কৃতকারীরা...
১৯৮৪ সালের ৩১ অক্টোবর। দিল্লির ১ সফদরজং রোডের সকালটা অন্যান্য দিনের মতোই শুরু হয়েছিল। বাড়ি থেকে বেরিয়ে পাশের দপ্তরের দিকে এগোচ্ছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরনে শাড়ি, মুখে স্বাভাবিক দৃঢ়তা। হয়তো মনে ছিল দিনের কাজের হিসাব। হয়তো বাড়ি ফিরে নাতি-নাতনিদের সঙ্গে দেখা করার...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন ৪ নভেম্বর ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে উপসাগরীয় আরব মিত্রদের প্রস্তুতি ও সতর্কবার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত তিনটি উপসাগরীয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ এ তথ্য জানিয়েছে।
ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার সম্ভাবনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন বলে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে নতুন করে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ওয়াশিংটন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে সামরিক অভিযান চালালে তার জবাব সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। পাশাপাশি যেকোনো ধরনের হুমকির তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। ...
Discussion
Please Sign In to join the discussion.