চাটগাঁ ভাষা পরিষদ-ঢাকা’র নেতৃত্বে ড. মোহাম্মদ জকরিয়া-মুনির হাসান
বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ( ভারপ্রাপ্ত) বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ জকরিয়ার কে সভাপতি এবং তথ্য প্রযুক্তিবিদ ও
বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ( ভারপ্রাপ্ত) বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর মোহাম্মদ জকরিয়ার কে সভাপতি এবং তথ্য প্রযুক্তিবিদ ও
মার্কেটিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার, মানুষের সৃজনশীলতা ও বিচারবুদ্ধির গুরুত্ব এবং প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয়ের বার্তা নিয়ে রাজধানী
মৃগী রোগের চিকিৎসায় নিয়মিত ওষুধ সেবন করতেন বাওয়েন ওয়ান (৩১)। তবে ওষুধের মাত্রা নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় পরামর্শ নিতে শুরু করেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির কাছে। অভিযোগ, ওপেনএআইয়ের এআইয়ের সঙ্গে দীর্ঘ আলোচনার পর ওষুধের মাত্রা পরিবর্তন এবং একপর্যায়ে তা বন্ধ করে দেন তিনি। এর কয়েক দিন পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ওপেনএআই ও প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন বাওয়েনের মা-বাবা।গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো কাউন্টির সুপিরিয়র কোর্টে মামলাটি করেন কুন ওয়ান ও মেইকিন জু। তাঁদের অভিযোগ, মেয়ের চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্তে এআইয়ের পরামর্শ ভূমিকা রেখেছিল। অবহেলার কারণে মৃত্যুর অভিযোগও তুলেছেন তাঁরা।ওষুধের মাত্রা নিয়ে সন্দেহ থেকে এআইয়ের দ্বারস্থযুক্তরাষ্ট্রের সিয়াটলে বসবাস করতেন বাওয়েন। অ্যামাজনে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে কাজ করতেন তিনি। ছোটবেলা থেকেই মৃগী রোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন।মামলার অভিযোগ অনুযায়ী, ওষুধের মাত্রা নিয়ে চিকিৎসকের প্রতি একসময় সন্দেহ তৈরি হয় তাঁর। বিষয়টি বুঝতে ২০২৫ সালের মে মাসে ওপেনএআইয়ের চ্যাটবটের সঙ্গে আলোচনা শুরু করেন বাওয়েন। তাঁর মা-বাবার দাবি, এ বিষয়ে এআইয়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা বলতেন তিনি।অভিযোগ রয়েছে, এসব কথোপকথনে প্রথমে ওষুধের মাত্রা পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় এবং পরে ওষুধ বন্ধ করার কথাও বলা হয়। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ওষুধসংক্রান্ত বিষয়ে চ্যাটজিপিটির সঙ্গে প্রায় ২ লাখ ৭০ হাজার বার্তা আদান-প্রদান করেছিলেন বাওয়েন।ওষুধ বন্ধের পর মৃত্যু, আট মাস পর মামলামা-বাবার অভিযোগ, ২০২৬ সালের জানুয়ারি থেকে ওষুধ সেবন বন্ধ করে দেন বাওয়েন। এর পর ১২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।বাওয়েনের মা-বাবা চীনে বসবাস করেন। মেয়ের মৃত্যুর আট মাস পর তাঁরা ওপেনএআই ও স্যাম অল্টম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন। মামলার নথি সংগ্রহ ও প্রস্তুতির দায়িত্বে ছিল শেঙ্ক ল ফার্ম এবং সোশ্যাল মিডিয়া ভিকটিমস ল সেন্টার। এ কারণে মামলা করতে দেরি হয়েছে বলে তাঁরা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন।এআইয়ের পরামর্শ নিয়ে নতুন করে প্রশ্নমানসিক স্বাস্থ্য ও চিকিৎসাসংক্রান্ত বিষয়ে এআই চ্যাটবটের পরামর্শ কতটা নিরাপদ, তা নিয়ে আগেও বিতর্ক হয়েছে। চ্যাটজিপিটির বিরুদ্ধে ১৬ বছর বয়সী অ্যাডাম রেইন এবং ৪০ বছর বয়সী অস্টিন গর্ডনের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও উঠেছে।বাওয়েনের মৃত্যুর ঘটনায় করা মামলাটি এআইয়ের দেওয়া স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শের সীমাবদ্ধতা এবং এ ধরনের প্রযুক্তির জবাবদিহি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
এক হাতে ব্যাডমিন্টনের র্যাকেট, অন্য হাতে পরিবারের দায়িত্ব–জীবনের হাজারো প্রতিকূলতা পেরিয়ে জাতীয় পর্যায়ে নিজের অনন্য সামর্থ্যের প্রমাণ দিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লিকা পোদ্দার। ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের নারী এককে শিরোপা জিতে খেলোয়াড়ি জীবনে প্রথমবারের মতো সিনিয়র জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। তবে এই শিরোপা কেবল একটি পদক বা জয় নয়, বরং এটি দীর্ঘদিনের সংগ্রাম, মায়ের স্বপ্ন এবং নিজের প্রতি অবিচল বিশ্বাসের এক উজ্জ্বল প্রতিফলন।বাগেরহাটের মোংলা থেকে উঠে আসা ২৪ বছর বয়সী লিকার এই অর্জনের পথ মোটেও সহজ ছিল না। আর্থিকভাবে অসচ্ছল পরিবারে বেড়ে ওঠা লিকার বাবা একজন সাধারণ মৎস্যজীবী। নদীতে মাছ ধরে যে সামান্য আয় হয়, তা দিয়েই চলে চার সদস্যের এই সংসার। বাবা-মা ও দুই বোনের পরিবারে সময়ের সঙ্গে সঙ্গে পারিবারিক দায়িত্বের একটি বড় অংশ নিজের কাঁধে তুলে নিতে হয়েছে লিকাকে। কিন্তু সব প্রতিকূলতা পেরিয়েও খেলাধুলা চালিয়ে যাওয়ার স্বপ্ন থেকে একচুলও সরে দাঁড়াননি তিনি।সেই স্বপ্নেরই সফল রূপায়ণ দেখা গেছে ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোর্টে। নারী এককের ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চ্যাম্পিয়ন শাটলার উর্মি আক্তার। হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রথম গেম ২২-২০ পয়েন্টে জিতে এগিয়ে যান লিকা। দ্বিতীয় গেমে ১১-২১ পয়েন্টে হেরে গেলেও নির্ধারণী গেমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২১-১৮ পয়েন্টে জয় নিশ্চিত করেন তিনি। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া লিকার হাতে ওঠে কাঙ্ক্ষিত জাতীয় চ্যাম্পিয়নশিপের শিরোপা।২০১৯ সালে মোংলায় ব্যাডমিন্টন খেলার মধ্য দিয়েই লিকার পেশাদার খেলোয়াড়ি জীবনের যাত্রা শুরু হয়। প্রথম কোচ মিলন সর্দার জুষ্টের তত্ত্বাবধানে শুরু থেকেই কঠোর অনুশীলন চালিয়ে যান তিনি। জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর নিজের এই সাফল্যের জন্য প্রথম কোচের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন লিকা। পরবর্তী সময়ে দিনাজপুরের ‘এলোরা শাটলার একাডেমি’তে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন তার খেলোয়াড়ি জীবনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটি লিকার জন্য ছিল অত্যন্ত আবেগঘন। জয় নিশ্চিত হওয়ার পর মোংলায় থাকা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলতে গিয়ে আর চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। আনন্দে কেঁদে ফেলেন লিকা। মেয়েকে বড় কিছু অর্জন করতে দেখার স্বপ্ন ছিল মায়ের দীর্ঘদিনের। জীবনের প্রথম সিনিয়র জাতীয় ফাইনালের চাপ সামলে শিরোপা জয়ের মধ্য দিয়ে মায়ের সেই স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি।জাতীয় পর্যায়ে সাফল্য পাওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াব্যবস্থা নিয়েও নিজের অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা জানিয়েছেন লিকা। তিনি বলেন, যবিপ্রবিতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ও পদকজয়ী অনেক শিক্ষার্থী থাকলেও তাদের ধারাবাহিক উন্নতির জন্য নিয়মিত অনুশীলন ও মানসম্মত প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে দক্ষ কোচের সংখ্যা বাড়ানো হলে খেলোয়াড়েরা নিজেদের পারফরম্যান্স আরও উন্নত করার সুযোগ পাবেন।একই সঙ্গে খেলাধুলার পাশাপাশি একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন এই শাটলার। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নিয়মিত অনুশীলনের ব্যস্ততার মধ্যেই শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে হয়। তার মতে, জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের বাস্তবতা বিবেচনায় উপস্থিতি ও পরীক্ষার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা রাখা হলে তারা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও আরও ভালোভাবে মনোযোগ ধরে রাখতে পারবেন।ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে লিকা বলেন, “জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পর আমার মূল লক্ষ্য নিজের এই পারফরম্যান্স ধরে রাখা। পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। দেশের হয়ে খেলে দেশের জন্য সুনাম বয়ে আনাই এখন আমার একমাত্র স্বপ্ন।”অভাব-অনটনের সংসার থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের শিরোপা জয়ের পর নিজ এলাকায় ফিরে যাওয়ার পর লিকাকে ঘিরে তৈরি হয় এক আনন্দঘন পরিবেশ। তার এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ফুলের মালা দিয়ে বরণ করে নেন তাকে। স্থানীয়দের ভালোবাসা ও সংবর্ধনায় লিকার এই অর্জন পায় ভিন্ন এক মাত্রা। জীবনের নানা প্রতিকূলতা জয় করে ব্যাডমিন্টনের কোর্টে লিকার এই সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ নয়; তার এই লড়াই ও অধ্যবসায় স্বপ্নপূরণের পথে এগিয়ে চলা অসংখ্য তরুণ-তরুণীর জন্য এক বিশাল অনুপ্রেরণা।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারী নিয়োগ ও পদোন্নতি বোর্ডের আগামী ২ নভেম্বরের সভা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করে আগামী ৬ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (৩০ অক্টোবর)...
এইচএসসি পরীক্ষায় ঢাকা কলেজে এবার পাসের হার ৯৯.৩৮ শতাংশ। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। অকৃতকার্য হয়েছেন মাত্র সাতজন। ফল অনুযায়ী, গত বছরের তুলনায় প্রতিষ্ঠানটিতে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। ঢাকা কলেজে এবার বিজ্ঞান বিভাগ থেকে...
দেশের বিভিন্ন অঙ্গনে খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিক্ষা, চিকিৎসা, উদ্যোক্তা, সমাজসেবা ও...
স্মার্টফোন হারানো বা চুরি হওয়ার পর সবচেয়ে বড় দুশ্চিন্তার একটি হলো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা। ফোনে হোয়াটসঅ্যাপ চালু থাকলে ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিওসহ গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে পড়ার আশঙ্কা থাকে। তবে দ্রুত কিছু পদক্ষেপ নিলে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া এবং হারানো ফোনে আগের সেশন বন্ধ করা সম্ভব।
চলতি বছর এইচএসসিতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে জিপিএ-৫ পেয়েছেন ২৫৭ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি জানান, এবার এই প্রতিষ্ঠান থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি)...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রতিষ্ঠার ২০ বছর পরও অধিগ্রহণ করা ১ দশমিক ৩৩ একর জমি বেদখলে রয়েছে। এতে অনিশ্চয়তায় পড়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রকল্প। প্রায় ৮ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে চলতি অর্থবছরের ১ জুন থেকে...
অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণের চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নকশা করা ভাইরাস পরীক্ষামূলকভাবে এক রোগীর শরীরে প্রয়োগ করেছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ওই রোগীর চিকিৎসায় ব্যবহৃত ভাইরাসটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়াভিত্তিক এআই স্টার্টআপ র্যাডিক্যাল...
চলচ্চিত্র দুনিয়ায় এখন বিশ্বজুড়েই চলছে প্রযুক্তির জয়জয়কার। সেই জোয়ারে গা ভাসিয়ে পিছিয়ে নেই বাংলাদেশও
দেশের প্রাণিসম্পদ খাতের চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ এবং আমদানিনির্ভরতা কমাতে বিজ্ঞানী ও গবেষকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য
জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শ মেনে মৃগীরোগের (এপিলেপসি) ওষুধ কমানোর পর এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এই মর্মান্তিক ঘটনার জেরে আন্তর্জাতিক এআই প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ওপেনএআই’ এবং এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন নিহতের শোকার্ত বাবা-মা...
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিনটি পদে সরাসরি নিয়োগের লিখিত পরীক্ষায় ৪৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং জাপানের শিনশু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে Collaborative Online International Learning
চীনে উচ্চশিক্ষার সুযোগ খুঁজতে গিয়ে কম্পিউটার সায়েন্স, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পড়াশোনার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলে জানিয়েছে দেশটির একটি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। চীনের শেনইয়াং আরবান কনস্ট্রাকশন ইউনিভার্সিটির কলেজ অব ইন্টারন্যাশনাল...
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ফজিলা রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আইপি মিত্রা দেশব্যাপী নজরুল বর্ষ-২৬ উপলক্ষে নজরুলসংগীত প্রতিযোগিতায়
আধুনিক প্রযুক্তির জয়জয়কার ও কৃষিতে যান্ত্রিকীকরণের ছোঁয়ায় গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী ‘গরু দিয়ে জমি চাষ’ বা হালের প্রথা দিন দিন বিলুপ্তির পথে। একসময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গ্রামগুলোতে কাকডাকা ভোরে কাঁধে লাঙল-জোয়াল আর এক জোড়া গরু নিয়ে কৃষকদের মাঠে যাওয়ার দৃশ্য ছিল নিত্যদিনের রূপকথা। কিন্তু পাওয়ার টিলার ও ট্রাক্টরের দাপটে সেই পরিচিত দৃশ্য এখন শুধুই স্মৃতি।চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, যান্ত্রিকতার ছোঁয়ায় এখন কম সময়ে ও কম পরিশ্রমে জমি চাষ সম্ভব হলেও হারাতে বসেছে মাটির প্রাকৃতিক উর্বরতা।পৌরসভার বড়াইল গ্রামের পঁচাশিরোর্ধ্ব প্রবীণ কৃষক কাছন শীল আফসোস করে বলেন, “আগে আমরা পরম মমতায় গরু দিয়ে খেত চষতাম। পাওয়ার টিলার আসার পর থেকে সেই ঐতিহ্য এখন অতীত হতে চলেছে। এখন আর মাঠে গরুর পালের ডাক বা কৃষকের হাকডাক শোনা যায় না।একই সুর কালেঙ্গা এলাকার কৃষক মর্তুজ আলীর কণ্ঠে। তিনি বলেন, “গরুর লাঙল দিয়ে জমি চাষ করলে মাটির নিচের স্তর ভালোভাবে আলগা হতো এবং গোবর ও প্রাকৃতিকভাবে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পেত। এখন পাওয়ার টিলারের কারণে মাটির উর্বরতা ও স্বাভাবিক গুণগত মান দিন দিন কমে যাচ্ছে।”কাদিরখিল এলাকার প্রবীণ কৃষক আইয়ুব আলী মনে করেন, বাপ-দাদার এই ঐতিহ্যবাহী গরু-লাঙল প্রথা বাঙালি কৃষিসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। নতুন প্রজন্মের জন্য অন্তত এই ইতিহাসের স্মারকগুলো টিকিয়ে রাখা উচিত।এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, গরু-লাঙল দিয়ে জমি চাষ ছিল আমাদের লোকজ সংস্কৃতি ও পরিবেশবান্ধব কৃষির অন্যতম ভিত্তি। আধুনিক যন্ত্রের ব্যবহারের কারণে এটি হারিয়ে যাচ্ছে। গ্রামীণ ঐতিহ্যের এসব সাংস্কৃতিক দিক সংরক্ষণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ ও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
Discussion
Please Sign In to join the discussion.