মায়ের কবরের পাশে চিরঘুমে সেনাসদস্য তাসনিম রিফাত
চট্টগ্রামের হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনকালে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সেনাসদস্য (গানার) তাসনিম রিফাতের মরদেহ তার গ্রামের বাড়ি রাজশাহীতে পৌঁছেছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তরের পর সামাজিক ও সামরিক মর্যাদায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। বৃহস্পতিবার(০৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে রিফাতের মরদেহ প্রথমে রাজশাহী সেনানিবাসে নিয়ে আসা হয়। সেখান থেকে সড়কপথে মরদেহ পৌঁছায় তার জন্মস্থান পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে। মরদেহ গ...
Discussion