আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা পরিষ্কারে অনিয়মের অভিযোগ
বরগুনার আমতলী উপজেলার চাওড়া বন্ধ নদী ও শাখা নদীর প্রায় ১৫ কিলোমিটার এলাকায় ঘন কচুরিপানা পরিষ্কার কাজে অনিয়ম ও নয়ছয়ের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার বশির উদ্দিন শ্রমিক দিয়ে কচুরিপানার গোড়া উপড়ে ফেলার পরিবর্তে মেশিন দিয়ে শুধু উপরিভাগ কেটে ফেলছেন। এতে কচুরিপানা পুরোপুরি অপসারণ না হয়ে নতুন করে বংশবিস্তারের সুযোগ তৈরি হচ্ছে।দ্রুত তদন্ত করে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ চাও...
Discussion