শ্রমিক অসন্তোষ নিরসনে চাই কার্যকর উদ্যোগ
Bangla

শ্রমিক অসন্তোষ নিরসনে চাই কার্যকর উদ্যোগ

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গতকাল গাজীপুরের সফিপুর ও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়েছে শ্রমিকদের। ভাঙচুর ও যান চলাচল বন্ধের কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। কোনো কোনো কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।মজুরি বাড়ানোর দাবিতে বেশ কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে শ্রমিকরা আন্দোলন করছেন। শ্রমিকরা বলছেন, গ্যাস, বিদ্যুৎ, বাড়িভাড়া, খাবারসহ প্রায় সবকিছুর দাম বেড়েছে। সেই তুলনায় তাদের আয় বাড়েনি। ফলে স্বল্প আয়ের শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাদের ন্যায্য মজুরির দাবি উপেক্ষা করার সুযোগ নেই।সংশোধিত শ্রম আইনে শিল্প খাতের শ্রমিকের মজুরি নির্ধারণের সময় পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। সরকার নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এটি ইতিবাচক উদ্যোগ।তবে শুধু বোর্ড গঠন করলেই দায়িত্ব শেষ হবে না। সংশ্লিষ্ট সব পক্ষকে আস্থায় নিয়ে বোর্ডকে কাজ করতে হবে। মালিক ও শ্রমিক উভয় পক্ষের বক্তব্য শুনে বাস্তবসম্মত মজুরি নির্ধারণ করতে হবে। একই সঙ্গে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিতে হবে। মজুরি নির্ধারণে দীর্ঘসূত্রতা করা যাবে না। দেশের রপ্তানি আয়ের প্রধান এই শিল্পে এমন অস্থিরতা কারও জন্যই ভালো নয়।সড়ক অবরোধ, ভাঙচুর কিংবা কারখানায় হামলা কোনো সমস্যার সমাধান নয়। এতে শ্রমিকদেরই কর্মসংস্থান ও আয় ঝুঁকিতে পড়ে। উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হলে দেশের রপ্তানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হয়। আন্দোলন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন প্রয়োজনের অতিরিক্ত বলপ্রয়োগ না করে সেটা নিশ্চিত করতে হবে।শ্রমিকদের ন্যায্য মজুরি এবং শিল্পের স্থিতিশীলতা পরস্পরের বিরোধী নয়। বরং একটির সঙ্গে অন্যটি জড়িত। মালিক, শ্রমিক ও সরকারকে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছাতে হবে। শ্রমিকের সম্মানজনক জীবন নিশ্চিত না করে শিল্পের টেকসই উন্নয়ন সম্ভব নয়।

Sangbad • 1 Day, Nov 2, 2026 9:17 AM
0
• 0 min read
Bangla

রক্তদাতা মিলছিল না, মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে নিজেই রক্ত দিলেন চিকিৎসক

রোগীর জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন হলেও স্বজনদের চেষ্টায় মিলছিল না কোনো রক্তদাতা। এমন পরিস্থিতিতে এগিয়ে এসে নিজেই রক্ত দিয়ে রোগীর জীবন রক্ষায় সহায়তা করেন এক চিকিৎসক। মানবিক এ উদ্যোগ নিয়েছেন বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও)

AmarSangbad • 1 Day, Nov 2, 2026 9:16 AM
0
• 0 min read
Bangla

এইচএসসির ফলে ধস, শিখনব্যবস্থার দুর্বলতা দূর করতে হবে

এবারের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফল দেশের শিক্ষাব্যবস্থার দুর্বল দিকগুলো নতুন করে সামনে এনেছে। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। গত ২২ বছরের মধ্যে এ হার সর্বনিম্ন। গত বছরের তুলনায় পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে প্রায় ২৯ হাজার। এমন ফল অবশ্যই উদ্বেগের। কেন এতসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলো, তা খুঁজে বের করা জরুরি।

Sangbad • 1 Day, Nov 2, 2026 9:16 AM
0
• 0 min read
Bangla

মোটরসাইকেল ভেদে পরিবর্তন করা যাবে সামনের নম্বরপ্লেটের নকশা, বিধি মালা সংশোধন

২০২২-এর ৩৬ নম্বর বিধি সংশোধন করে বলা হয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে নিবন্ধন নম্বর প্রচলিত পদ্ধতির পাশাপাশি একটি অনুভূমিক রেখায় লেখার অনুমতি দিতে পারবে বিআরটিএ। মোটরসাইকেলের নকশা অনুযায়ী একাধিক মাপের বিপরীতমুখী আলো প্রতিফলক নম্বরপ্লেট ব্যবহারের অনুমতিও দিতে পারবে সংস্থাটি।

Ajkerpatrika • 1 Day, Nov 2, 2026 9:14 AM
0
• 0 min read
Bangla

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, উপকূলে আঘাতের শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের জন্য উদ্বেগ তৈরি করেছে। রোববার (১ নভেম্বর) নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়।

KholaKagoj • 1 Day, Nov 2, 2026 9:13 AM
0
• 0 min read
Entertainment

ডেমরায় মাদ্রাসা আবু হুরায়রা রা. এর ৭০ জন হাফেজে কোরআনের পাগড়ি প্রদান অনুষ্ঠান

রাজধানীর ডেমরার ঐতিহ্যবাহী ধর্মীয় নৈতিক শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান মাদ্রাসা আবু হুরায়রা রা. এর প্লে-পঞ্চম শ্রেণীতে জেনারেল সহ ৭০ জন হাফেজে কোরআন সেলিব্রেশন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর সকাল ১০ টা থেকে রাত ১১ টা পর্যন্ত জমকালো

GonoKantho • 1 Day, Nov 2, 2026 9:11 AM
0
• 0 min read
Bangla

একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপের কার্যক্রম শুরু আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ প্রক্রিয়া চলবে মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত।

Bd-Pratidin • 1 Day, Nov 2, 2026 9:11 AM
0
• 0 min read
Bangla

২৫ বছর ধরে জ্ঞানচর্চার আলো ছড়াচ্ছে বাবুগঞ্জের গ্রামীণ পাঠাগার

প্রত্যন্ত গ্রামে গত ২৫ বছর ধরে বই পড়ার অভ্যাস ও জ্ঞানচর্চা ছড়িয়ে দিচ্ছে স্পিকার আব্দুল জব্বার খান স্মৃতি পাবলিক লাইব্রেরি। গল্প, উপন্যাস, ইতিহাস, দর্শন ও সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের পাঁচ হাজারের বেশি বই রয়েছে পাঠাগারটিতে। স্থানীয় শিক্ষার্থী, তরুণ ও বইপ্রেমীদের কাছে

AmarSangbad • 1 Day, Nov 2, 2026 9:10 AM
0
• 0 min read
Bangladesh

কুষ্টিয়ায় ডেঙ্গু সংক্রমণ অব্যাহত, বাড়ছে উদ্বেগ

কুষ্টিয়ায় ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত থাকায় বাড়ছে জনমনে উদ্বেগ। ঋতু পরিবর্তনের সঙ্গে সংক্রমণ কমার প্রত্যাশা থাকলেও পরিস্থিতির উন্নতি হয়নি। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভিড় বাড়ছে। এতে রোগী ও স্বজনদের মধ্যে দেখা দিয়েছে দুশ্চিন্তা।কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত এক রোগীর স্বজন জানান, তার সন্তানের সাত দিন যাবৎ ডেঙ্গু হয়েছে। এখানে চিকিৎসা চলছে। কিন্তু খাওয়া-দাওয়া করতে পারছে না। এখান থেকে স্যালাইন ও যাবতীয় ওষুধপত্র দেওয়া হচ্ছে।গত এক সপ্তাহে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন মোট ১৬৬ জন। বর্তমানে হাসপাতাল দুটিতে ভর্তি রয়েছেন ৩৩ জন রোগী। সংক্রমণ না কমার কারণে হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার চাপ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।জ্বর, মাথাব্যথা ও শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, প্রাথমিক অবস্থায় সঠিক চিকিৎসা নিলে জটিলতা এড়ানো সম্ভব।২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. ইকবাল হাসান জানান, ‘গত এক সপ্তাহে আমরা মোট ১৬৬ জন ডেঙ্গু রোগী ভর্তি নিয়েছি। ডেঙ্গু হলে অবশ্যই আমাদের মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গুর যেকোনো লক্ষণ দেখা দিলে অবহেলা না করে অতিদ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আমাদের বসতবাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দুই-তিন দিন ধরে কোনো পুরোনো পানি জমতে দেওয়া যাবে না। কোনো ধরনের ব্যথানাশক ওষুধ সেবন না করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু একটি মশাবাহিত রোগ হওয়ায় শুধু হাসপাতালভিত্তিক চিকিৎসা দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সক্রিয় সামাজিক অংশগ্রহণ এবং প্রশাসনিক সমন্বয়। আক্রান্ত রোগীদের আলাদা রাখা, পরিবারের অন্য সদস্যদের সুরক্ষা এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব।

Sangbad • 1 Day, Nov 2, 2026 9:10 AM
0
• 0 min read
Bangla

লোহাগড়ায় নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি ৫ দিনেও

নড়াইলের লোহাগড়া উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন অটোভ্যানচালক নিটু জমাদ্দার। তাঁর ভ্যানটিও গায়েব। এ ঘটনায় লোহাগড়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তাঁর স্ত্রী শরিফা বেগম।

Samakal • 1 Day, Nov 2, 2026 9:08 AM
0
• 0 min read
Bangladesh

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।

AjkerPatrika • 1 Day, Nov 2, 2026 9:07 AM
0
• 0 min read
Sports

উখিয়ায় তিন মাসে ৬০৪ জন গ্রেপ্তার-আটক, উদ্ধার ৩ লাখের বেশি ইয়াবা

কক্সবাজারের উখিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মজুমদার যোগদানের পর অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। গত তিন মাসে বিভিন্ন অভিযানে ৬০৪ জনকে গ্রেপ্তার ও আটক করেছে থানা-পুলিশ। এ সময় ৩ লাখ ৩১ হাজার ৮৬৮ পিস

AmarSangbad • 1 Day, Nov 2, 2026 9:06 AM
0
• 0 min read
Entertainment

আজ শাহরুখ খানের ৬১তম জন্মদিন

বলিউডের বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। প্রতিবছর ২ নভেম্বর প্রিয় তারকাকে একনজর দেখতে মুম্বাইয়ের বান্দ্রায় তাঁর বাসভবন মান্নাতের সামনে জড়ো হন হাজারো অনুরাগী।

Inqilab • 1 Day, Nov 2, 2026 9:06 AM
0
• 0 min read
Sports

মিরপুর টেস্টকে সতর্কবার্তা হিসেবে দেখছেন মুশতাক

মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে স্পিনের জালে আটকানোর পরিকল্পনা ছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের পাতা ফাঁদে নিজেরাই আটকে গেল। প্রথম ইনিংসে লিড নিয়েও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন স্বাগতিকরা। তাতে আইসিসি টেস্ট...

Ittefaq • 1 Day, Nov 2, 2026 9:06 AM
0
• 0 min read
Technology

ঢাকায় কুশ চাষের মামলায় প্রবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে অবস্থান করে রাজধানীর ওয়ারীর বাসায় কুশ চাষের মামলায় অভিযুক্ত তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সম্প্রতি দেশে ফেরার পর রবিবার (১ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএনসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত জানুয়ারিতে একই...

DeshRupantor • 1 Day, Nov 2, 2026 9:05 AM
0
• 0 min read
Bangla

রাঙামাটির সাজেক / পাহাড়ে ভয়-ভোগান্তির দিন

খাগড়াছড়ি-দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে থেমে থেমে চলা অবরোধের গতকাল রোববার ছিল দশম দিন। শুক্রবার দেওয়া বিজ্ঞপ্তিতে এদিন অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিল আন্দোলনকারী দুটি সমিতি। এই সুযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকার বাসিন্দা মিতালী চাকমা অসুস্থ মাকে নিয়ে ঢাকার যাওয়ার প্রস্তুতি নেন।

Samakal • 1 Day, Nov 2, 2026 9:05 AM
0
• 0 min read
Bangla

একাদশে ভর্তির শেষ ধাপ শুরু আজ, চলবে কাল পর্যন্ত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় ও শেষ ধাপের কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২ নভেম্বর)। এ ধাপে আবেদন ও ভর্তি কার্যক্রম চলবে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) পর্যন্ত। গতকাল রোববার (১ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ সময়সূচি জানানো...

Ittefaq • 1 Day, Nov 2, 2026 9:05 AM
0
• 0 min read
Bangladesh

যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর বাড়িতে হামলা, ৭০ আসামির বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা-লুটপাটের অভিযোগে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) বিকেলে ভুক্তভোগীর মেয়ে উজ্জ্বলা আক্তার বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০ জনকে আসামি করে...

DeshRupantor • 1 Day, Nov 2, 2026 9:05 AM
0
• 0 min read
Bangla

শ্রমিক অসন্তোষ ঘিরে ঢাকা-গাজীপুরে নৈরাজ্য

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ও গাজীপুরে দিনভর সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সড়ক অবরোধের মতো ঘটনা ঘটেছে। এতে কার্যত অচল হয়ে পড়ে জেলা দুটির কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা। এছাড়া পুলিশের গাড়ি ও পুলিশ বক্সে আগুন দেওয়ার পাশাপাশি সংঘর্ষে

AmarDesh • 1 Day, Nov 2, 2026 9:05 AM
0
• 0 min read
Bangladesh

‘মুরাসু’ এখন প্রবল ঘূর্ণিঝড়, কখন কোথায় আঘাত হানবে

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে হবে।

AjkerPatrika • 1 Day, Nov 2, 2026 9:04 AM
0
• 0 min read
Wed ☀️ 31°
Thu ⛅ 30°
Fri 🌧️ 28°
Sat ⛅ 29°
Sun ☀️ 32°

Trending News

Daily Newspaper