Bangladesh
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফের অবরোধ, যানজটে ভোগান্তি
বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার
Bangladesh
বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনের মতো গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার
সিলেটে হামে একদিন মৃত্যুহীন থাকার ফের আরেক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী নয় মাস বয়সী শিশু রুহুল আমীন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন কেউ হাম শনাক্ত না হলেও নতুন ভর্তি হয়েছে ১২৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫০৭ জন।
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলসংকট চরম আকার ধারণ করেছে। ৩১ শয্যার জনবল দিয়ে ধুঁকছে ৫০ শয্যার এই হাসপাতালটি। ২০১৩ সালে হাসপাতালটি ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও বিশেষজ্ঞ চিকিৎসক ও জনবলের অভাবে হাওরবাসীর কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা মারাত্মক ঝুঁকির মুখ
রাশমিকা মান্দানা সানস্ক্রিন ও ময়েশ্চারাইজারের পাশাপাশি ভিটামিন সি সিরাম ব্যবহার করেন। কিন্তু তাঁর নিখুঁত ত্বক ও চুলের আসল রহস্য জড়িয়ে আছে মা-দাদির দেওয়া ঘরোয়া টোটকায়।
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই সময়ে এলপিজি গ্যাসের দাম এভাবে হুট করে বাড়ানো দেশের সাধারণ ও নি¤œ-মধ্যবিত্ত মানুষের জীবনে নতুন সঙ্কট ও চরম দুর্ভোগ সৃষ্টি করবে।গতকাল প্রদত্ত এক বিবৃতিতে জামায়াত নেতা বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের চড়া মূল্যে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এর মধ্যে মাত্র এক মাসের ব্যবধানে এলপিজি সিলিন্ডার প্রতি ২২৩ টাকা বৃদ্ধি মানুষের পারিবারিক ব্যয় আরো বাড়িয়ে দেবে। বিশেষ করে নি¤œ ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই বাড়তি খরচ বহন করা কঠিন হয়ে পড়বে।বিবৃতিতে তিনি এলপিজি খাতের বাজার তদারকি ও তদারকির অভাব নিয়ে প্রশ্ন তুলে বলেন, “শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। খোদ রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে।” আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত মূল্যের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।জ্বালানি খাতের অব্যবস্থাপনার সমালোচনা করে গোলাম পরওয়ার আরো বলেন, সরকারের ব্যর্থতা ও অব্যবস্থাপনার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনা না করে বারবার জ্বালানির দাম বৃদ্ধি দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। একইসাথে বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফাখোজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়া এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার মনিটরিং চালুর জোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি।
ইউরোপজুড়ে তরুণদের নেতৃত্বে চলা বিক্ষোভের ঢেউ এবার জার্মানি ও ফ্রান্সে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও ভবিষ্যৎ
কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং ও ছিনতাই প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৩৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১০৭ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১২৯ জনকে মুচলেকা নিয়ে অভিভাবক বা স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি ১
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইকামাতে দ্বীন মডেল কামিল (এমএ) মাদরাসা ২০২৬ সালের আলিম পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করেছে। জেলার ১৬টি মাদরাসার মধ্যে ভালো ফলাফল করে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৭ শতাংশ। এ ছাড়া তিন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও আলিম পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে মাদরাসাটি। অধ্যক্ষ মাওলানা আবু ইউসুফ মৃধা বলেন, এ সাফল্যের জন্য মাদরাসার শিক্ষক, অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে।
দিনাজপুর শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে। এবার পাসের হার ৪৫.৯৮ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন শিক্ষার্থী। এটি এই শিক্ষা বোর্ডের ইতিহাসে সর্বনিম্ন পাসের হার। আর ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাশ করেননি। পাশাপাশি মাত্র ৬টি প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাশ করেছেন।শনিবার সকালে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন ফল তুলে ধরেন। তিনি জানান, এবার এই বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় মোট ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী পাস করেছেন। মোট পাসের হার ৪৫.৯৮ শতাংশ। এবার এই বোর্ড থেকে ২ হাজার ৯৫৩ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে এবার ৪৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি এবং শতভাগ
অস্কার বিবেচনার যোগ্যতা অর্জন করা ভারতীয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘উই ওয়ার হিয়ার’-এর সঙ্গে নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। আন্তর্জাতিক অঙ্গনে আলোচিত এই চলচ্চিত্রটির অস্কার অভিযানকে আরও শক্তিশালী করতেই তার এই যুক্ত হওয়া।
জন্মদিনের শুভেচ্ছা জানাতে রাত ১২টার অপেক্ষা করছেন? কিংবা অফিসের গুরুত্বপূর্ণ কোনো বার্তা নির্দিষ্ট সময়ে পাঠানো প্রয়োজন? ব্যস্ততার কারণে সময়মতো বার্তা পাঠাতে ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে কাজে আসতে পারে হোয়াটসঅ্যাপের নতুন একটি সুবিধা। এতে আগে থেকেই বার্তা লিখে তারিখ ও সময় নির্ধারণ করে রাখা যাবে। নির্ধারিত সময়ে স্বয়ংক্রিয়ভাবে প্রাপকের কাছে পৌঁছে যাবে সেটি।
মাদারীপুরের ডাসারে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা জাহিদ হাওলাদারকে (৩৬) গ্রেফতার করেছে থানা পুলিশ।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন রাতে অভিযুক্ত ব্যক্তিরা রামদা, দা, লোহার রড, পাইপ, বাঁশের লাঠি, চাইনিজ কুড়াল ও চাকুসহ দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় তাঁরা সেমিপাকা ও টিনশেড ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।
ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করছে বলে
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে অবনতি হয়েছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমার পাশাপাশি জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও অর্ধেকের নিচে নেমে এসেছে।
এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় ঘূর্ণিঝড় ভারতের পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসছে। সোমবার রাতে ঝড়টি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
Discussion
Please Sign In to join the discussion.