Bangla
টাইগারদের বিপক্ষে প্রোটিয়া দল ঘোষণা
ক্রীড়া প্রতিবেদকসাম্প্রতিক সময়ে ক্রিকেটের অন্যতম শক্তিশালী প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে টেস্টে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াডও ঘোষণা করেছে প্রোটিয়ারা। দলের নেতৃত্বে থাকছেন নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। সিরিজের প্রথম টেস্ট ১৫ নভেম্বর জোহানেসবার্গে। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচের লড়াই সামনে রেখে ১১ নভেম্বর জোহানেসবার্গে একত্রিত হবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।দক্ষিণ আফ্রিকা দল : টেম্বা বাভুমা (অধিনায়ক), মার্কাস অ্যাকারম্যান, ম্যাথু ব্রিটস্কি, করবিন বশ, টনি ডি জর্জি, সাইমন হার্মার, জুবাইর হামকা, মার্কো ইয়ানসেন, কেশাভ মাহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, আনরিখ নরকিয়া, ড্যান প্যাটারসন, কাগিসো রাবাদা ও রায়ান রিকেলটন।
Discussion
Please Sign In to join the discussion.