জীবনের গল্প বলবেন ফেরদৌসী রহমান
Technology

জীবনের গল্প বলবেন ফেরদৌসী রহমান

নভেম্বরের শুরুতেই রবিবার (১ নভেম্বর) দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত ও খ্যাতিমান ব্যক্তিদের জীবন, কর্ম, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে বিটিভিতে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান ‘কিংবদন্তির সান্নিধ্যে’। এতে নিজেদের জীবনের গল্প, সাফল্য ও সংগ্রামের গল্প শোনাবেন শিল্প, সাহিত্য,...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 5:00 PM
0
• 0 min read
Bangla

জামিন না চেয়ে দীপের আইনজীবীরা চাইলেন ‘সতর্কতার রিমান্ড’

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে আজ (৩১ অক্টোবর) শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। তবে রিমান্ড শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 5:00 PM
0
• 0 min read
Bangladesh

অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল : শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মজুরি বাড়ানোর দাবিতে যারা অস্থিরতা সৃষ্টি করছে তারা কেউ প্রকৃত শ্রমিক নয়; একটি

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 4:58 PM
0
• 0 min read
Sports

সাজেকের ফের গোলাগুলি, আতঙ্কে পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন এলাকা সাজেকের কলাবুনিয়া দুর্গম পাহাড়ে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে

Jaijaidin • 4 Days, Oct 31, 2026 4:57 PM
0
• 0 min read
Bangladesh

বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।শুক্রবার

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 4:55 PM
0
• 0 min read
Sports

আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে রাশেদ খানের ভিডিও প্রকাশ

DainikBangla • 4 Days, Oct 31, 2026 4:55 PM
0
• 0 min read
Bangla

সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব

‘ত্বকের গণ্ডি পেরিয়ে মানুষটিকে দেখুন’ বা ‘লুক বিয়ন্ড মাই স্কিন’ প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব সোরিয়াসিস দিবস-২০২৭ পালিত হয়েছে।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 4:54 PM
0
• 0 min read
World

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে এআই চ্যাটবটের ভুল তথ্যে উদ্বেগ, বাড়ছে অপপ্রচারের ঝুঁকি

ভোটারদের বিভ্রান্তিকর তথ্য দেয়া, প্রার্থীদের ভুল পরিচয় তুলে ধরা এবং রাশিয়ার অপপ্রচার পুনরাবৃত্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) চ্যাটবটগুলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তথ্যগত বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে জানিয়েছেন গবেষকেরা।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 4:54 PM
0
• 0 min read
Entertainment

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় গড় পাসের হার কমে দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 4:54 PM
0
• 0 min read
Bangladesh

নওগাঁর পত্নীতলায় ফসলের সাথে শত্রুতা, ৭ বিঘা জমির আমন আগাছানাশক প্রয়োগে নষ্টের অভিযোগ

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 4:53 PM
0
• 0 min read
Sports

রাজশাহী বোর্ডে এইচএসসিতে ফলাফল বিপর্যয়

রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে

KholaKagoj • 4 Days, Oct 31, 2026 4:52 PM
0
• 0 min read
Bangla

চাকরির সুযোগ দেবে গাজীপুর কর অঞ্চল

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-গাজীপুর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের ছয়টি ক্যাটাগরির পদে মোট ৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হয়েছে ২৯ অক্টোবর থেকে, চলবে ১৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত। শুধু গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা...

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 4:51 PM
0
• 0 min read
Bangla

১৯ বিচারপতির ক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে!

ভোটার তালিকা সংশোধন নিয়ে এবার নতুন করে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের আবেদনের নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হয়েছিল ১৯টি আপিল ট্রাইব্যুনাল।কিন্তু সেই ট্রাইব্যুনালের বিচারপতিরাই অভিযোগ তুলছেন, নির্বাচন কমিশনের তৈরি ওয়েব পোর্টালের সমস্যায় তাঁরা চূড়ান্ত নির্দেশ আপলোড করতে পারছেন না। তাহলে ভোটারদের ন্যায়বিচার নিশ্চিত করার দায়িত্ব যাঁদের হাতে, তাঁরাই যদি প্রযুক্তিগত বাধায় আটকে যান, তা হলে বিচারপ্রক্রিয়া এগোবে কীভাবে?পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত আপিল ট্রাইব্যুনালের বিচারপতিরা।গত ২৭ অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালে আধার যাচাইকরণের বাধ্যবাধকতা নিয়ে বিচারপতিরা আপত্তি তুলেছেন। তাঁদের অভিযোগ, এই ব্যবস্থার কারণে চূড়ান্ত নির্দেশ আপলোড করা যাচ্ছে না। ফলে বাস্তবে আবেদন নিষ্পত্তি হলেও অনলাইনে সেই নির্দেশ প্রকাশ করা সম্ভব হচ্ছে না।এর আগে ১১ অগস্টও ১৯টি ট্রাইব্যুনালের মধ্যে এক ডজনের বেশি বিচারপতি পোর্টালের বিভিন্ন সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের বক্তব্য ছিল, পোর্টালের মাধ্যমে আবেদনকারীদের নোটিস পাঠানো যাচ্ছে না, অতিরিক্ত নথি আপলোড করা যাচ্ছে না, ভার্চুয়াল শুনানির ব্যবস্থা নেই। এমনকি কোনও ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হলেও পোর্টালে তা কার্যকর করার ব্যবস্থাও নেই।বিচারপতিরা আরও জানিয়েছেন, আবেদনকারীরা ট্রাইব্যুনালের নির্দেশের কপি ডাউনলোড করতে পারছেন না। ফলে তাঁদের আবেদন কেন খারিজ হল, কিংবা কেন নাম অন্তর্ভুক্ত হল, তা জানার ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে।গত ২৪ সেপ্টেম্বর বিচারপতিরা নির্বাচন কমিশনের কাছে আধার যাচাইকরণের বাধ্যবাধকতা প্রত্যাহারের আবেদন জানান। এরপর ১৩ অক্টোবরও ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কমিশনকে চিঠি দিয়ে পোর্টালের সমস্যা দ্রুত সমাধানের অনুরোধ করেন।এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি ট্রাইব্যুনাল যদি নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ব্যবস্থার উপর নির্ভর করে কাজ করতে গিয়ে বাধার মুখে পড়ে, তাহলে বিচারপ্রার্থীরা দ্রুত ন্যায়বিচার পাবেন কীভাবে?এখানে উল্লেখযোগ্য, সুপ্রিম কোর্টের নির্দেশেই পশ্চিমবঙ্গে SIR-এ বাদ পড়া ভোটারদের আবেদনের নিষ্পত্তির জন্য ১৯টি আপিল ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ভোটার তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষের আবেদন নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছিল এই ট্রাইব্যুনালগুলিকে।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৮ লক্ষ ৩১ হাজার আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২২ লক্ষ ২১ হাজার আবেদন ছিল বাদ পড়া ভোটারদের, আর ১৬ লক্ষ ১০ হাজার আবেদন ছিল ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিরুদ্ধে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিষ্পত্তি হয়েছিল মাত্র ১ লক্ষ ২৬ হাজার আবেদন।অর্থাৎ, বিপুল সংখ্যক আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায়। তার উপর পোর্টালের প্রযুক্তিগত সমস্যা বিচারপ্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে।এই গোটা প্রক্রিয়া নিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল-সহ একাধিক আইনজীবী আগেও সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলেছেন। তবে বিচারপতিদের সাম্প্রতিক অভিযোগের পর সুপ্রিম কোর্ট নতুন করে কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।সবচেয়ে বড় প্রশ্ন—ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্ট যে ব্যবস্থা তৈরি করেছিল, সেই ব্যবস্থাই যদি নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালের সমস্যায় আটকে যায়, তাহলে দায় কার?বিচারপতিদের অভিযোগের পর নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়, এবং এই সমস্যার সমাধানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে কি না, এখন সেটাই দেখার।

Sangbad • 4 Days, Oct 31, 2026 4:51 PM
0
• 0 min read
World

ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

এবার ভয়ংকর ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ রোববার (১ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 4:50 PM
0
• 0 min read
Bangla

ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু

ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক এই আহ্বান জানান।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 4:50 PM
0
• 0 min read
Technology

দ্বিমুখী নীতি থেকে বিরোধী দলকে ফিরে আসার অনুরোধ

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, সরকার গঠনের ১৫ দিন না যেতেই বিএনপি সরকারের সমালোচনা শুরু করেছে বিরোধী দল। অথচ সংসদে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে তারা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন। বিরোধী দলের এমন দ্বিমুখী অবস্থান থেকে ফিরে আসার অনুরোধ...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 4:50 PM
0
• 0 min read
World

মোসাদের সাবেক গুপ্তচরের মদদে ব্রাজিল ছেড়ে ভেগে যান ফ্লাভিও বলসোনারো

দুটি ভ্যান, একটি ব্যক্তিগত উড়োজাহাজ এবং ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তার মদদে ব্রাজিল ছেড়ে ভেগেছেন দেশটির সিনেটর ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারো। পরে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে আর্জেন্টিনা হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে পৌঁছান তিনি। পুরো অভিযানটির নীলনকশা করা হয়েছিল নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগেই।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 4:50 PM
0
• 0 min read
Bangla

প্রতিশ্রুত সংস্কার না করলে বিশ^াস হারাবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হতে হলে আগামী তিন বছরে বাংলাদেশকে তিনটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এগুলো হলে- এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার করা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, উত্তরণের জন্য যে সব সংস্কারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেগুলো করা না হলে বিশ^াস হারাবে বাংলাদেশ। একটি ব্যতিক্রমী সিদ্ধান্তের জন্য প্রয়োজন ‘ব্যতিক্রমী’ কর্মদক্ষতা। এই সময়সীমা বৃদ্ধি কোনো নজির হিসেবে গণ্য হবে না। জাতিসঙ্ঘের সিডিপি স্পষ্ট জানিয়েছে যে, তারা এ ধরনের আর কোনো অনুরোধ সমর্থন করবে না। আর সমন্বয় কার্যক্রম ইআরডি থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থানান্তর করা উচিত।রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে গতকাল আয়োজিত ‘বাংলাদেশের এলডিসি উত্তরণ : জাতিসঙ্ঘের সিদ্ধান্ত ও আমাদের পর্যবেক্ষণ’ শীর্ষক এক মিডিয়া সংলাপে লিখিত উপস্থাপনায় তিনি এ কথা বলেন। সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে দ্বিতীয় উপস্থাপনা তুলে ধরেন সিপিডির অতিরিক্ত পরিচালক (গবেষণা) তৌফিকুল ইসলাম খান। বক্তব্য রাখেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। ড. দেবপ্রিয় বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, সুদের হার কমানো, রাজস্ব আদায় বাড়ানো, ব্যাংকিং খাতের সংস্কার এবং সরকারি ব্যয়ের গুণগত মান নিশ্চিত করার মতো কাজগুলো একই সময়ে করতে হবে। আবার বিনিয়োগ ও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য বেসরকারি খাতকে উৎসাহিত করাও জরুরি। এই তিনটি লক্ষ্য পরস্পরের পরিপূরক। সরকার যদি সমন্বিতভাবে এগুলো বাস্তবায়ন করতে পারে, তবে তা অর্থনীতি ও দেশ উভয়ের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে। তিনি বলেন, আগামী তিন বছর বাংলাদেশের রাজনৈতিক চক্রের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সময় শেষে দেশ পরবর্তী জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে পৌঁছাবে। ফলে এলডিসি উত্তরণের প্রস্তুতি, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি পুনরুদ্ধারের বিষয়গুলো রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। এই তিনটি লক্ষ্য সময়াবদ্ধ, সমন্বিত ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করাই সরকারের বড় রাজনৈতিক দায়িত্ব।সংস্কার কর্মসূচি সংসদে নেয়ার প্রস্তাবএলডিসি উত্তরণকে শুধু আমলাতান্ত্রিক বা অর্থনৈতিক কর্মসূচি হিসেবে না দেখে সর্বোচ্চ রাজনৈতিক গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়ে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উত্তরণকালীন সংস্কার কর্মসূচি সংসদে নিয়ে আলোচনা করতে হবে, যাতে জাতীয় ঐকমত্য তৈরি হয়। একই সাথে বিষয়টিকে মন্ত্রিপরিষদের নিয়মিত আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে। প্রতিটি মন্ত্রণালয়কে নিজ নিজ দায়িত্বের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে। তিনি বলেন, এলডিসি উত্তরণের প্রস্তুতি শুধু অর্থ মন্ত্রণালয় বা বাণিজ্য মন্ত্রণালয়ের একার কাজ নয়। এর সাথে জ্বালানি, প্রযুক্তি, নৌপরিবহনসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ জড়িত। তাই এটিকে পুরো সরকারের সামগ্রিক দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। পাশাপাশি কারিগরি পর্যায়ে ওয়ার্কিং গ্রুপ গঠন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের দায়িত্ব সুনির্দিষ্ট করার ওপর গুরুত্বারোপ করেন।প্রকাশ করতে হবে কর্মপরিকল্পনাড. দেবপ্রিয় বলেন, সরকারের প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যবেক্ষণে একটি ড্যাশবোর্ড তৈরি করতে হবে। জাতিসঙ্ঘের কাছে দেয়া প্রতিশ্রুতিগুলো শুধু আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করলেই চলবে না, দেশের জনগণকেও তা স্পষ্টভাবে জানাতে হবে। কোন প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়িত হলো, কোন মন্ত্রণালয় বা সংস্থা এর দায়িত্বে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কী অগ্রগতি হয়েছে, তা নিয়মিত প্রকাশ করতে হবে। তিনি উল্লেখ করেন, ২০১৮ সালে এলডিসি উত্তরণের প্রস্তুতির দায়িত্ব অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) দেয়া হয়েছিল। তখন মূলত উত্তরণের পর বিদ্যমান আর্থিক ও বাজারসুবিধা কীভাবে সংরক্ষণ করা যায়, সেটিই ছিল প্রধান বিবেচনা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে উত্তরণ শুধু সুযোগ-সুবিধা ধরে রাখার বিষয় নয়। এটি পুরো অর্থনীতির কাঠামোগত রূপান্তরের সাথে সম্পর্কিত। তাই ইআরডির বর্তমান সক্ষমতার মধ্যে এই বিস্তৃত কর্মসূচি পুরোপুরি পরিচালনা করা সম্ভব নয়। ফলে উত্তরণ প্রস্তুতি ও সংস্কার কর্মসূচির দায়িত্ব আরো উচ্চপর্যায়ে নেয়ার ওপর গুরুত্ব দিতে হবে। বিষয়টিকে শুধু অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে প্রয়োজনীয় সমন্বয়, রাজনৈতিক অগ্রাধিকার ও বাস্তবায়নের গতি নিশ্চিত করা কঠিন হবে।সংসদ সদস্যদের নিয়ে সর্বদলীয় ককাস গঠনসিপিডির এই সম্মাননীয় ফেলো বলেন, এলডিসি উত্তরণ ও সংস্কার কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নে সিপিডির পক্ষ থেকে ২৩টি বিষয় চিহ্নিত করা হয়েছে। এসব বিষয়ে নিয়মিত মূল্যায়ন প্রকাশ করা হবে। পাশাপাশি সংসদে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি বা ককাস গঠনের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, সব দলের ১০ জন সংসদ সদস্যকে নিয়ে এই ককাস গঠনের বিষয়ে স্পিকারের দফতর থেকে ইতোমধ্যে নোটিশ জারি হয়েছে। শিগগিরই এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। এর মাধ্যমে এলডিসি উত্তরণ ও সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম নিয়ে সংসদ সদস্যদের মধ্যে খোলামেলা আলোচনা এবং রাজনৈতিক ঐকমত্য তৈরির চেষ্টা করা হবে।ব্যতিক্রমী সিদ্ধান্তের জন্য প্রয়োজন ব্যতিক্রমী অর্জনড. দেবপ্রিয় বলেন, জাতিসঙ্ঘের সময় বাড়ানোর সিদ্ধান্তকে তারা সাধুবাদ জানান এবং এটিকে একটি ইতিবাচক সুযোগ হিসেবে দেখছেন। তবে মনে রাখতে হবে, এটি একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত। তাই এই সুযোগ কাজে লাগাতে বাংলাদেশকে প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রেও ব্যতিক্রমী অর্জন দেখাতে হবে। তিনি বলেন, এলডিসি থাকাকালে বাংলাদেশ যেসব বাণিজ্যিক ও আর্থিক সুবিধা পেয়ে এসেছে, সেগুলো থেকে ধাপে ধাপে বেরিয়ে আসার একটি বাস্তবসম্মত পরিকল্পনা থাকতে হবে। আগামী বাজেটে কোন কোন খাতে সুবিধা কমানো হবে এবং কোন খাতে নতুন করে সহায়তা বাড়ানো হবে, তা স্পষ্ট করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকারের বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মধ্যে সমন্বয়হীনতা থাকলে ভবিষ্যতে জবাবদিহি নিশ্চিত করা কঠিন হবে। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার, সংসদ, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, বিশেষজ্ঞ ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জরুরি। ড. দেবপ্রিয় বলেন, এসটিএসর ক্ষেত্রে সংস্কারের একটি স্পষ্ট পথরেখা প্রয়োজন। সরকারি অর্থব্যবস্থা, জ্বালানি, সামাজিক সুরক্ষা এবং লজিস্টিকস খাতে সংস্কারের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্য আনয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জন করতে হবে। এ ছাড়া রফতানি নগদ প্রণোদনার মতো যেসব আর্থিক সুবিধা আর রাখা সম্ভব নয়। সেগুলো পর্যায়ক্রমে তুলে নেয়ার পরিকল্পনাও এতে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, পরিকল্পনা ও নথিপত্র তৈরিতে শক্তিশালী ও পারদর্শী হলেও বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা দুর্বল। প্রতিশ্রুতি দেয়ার নথিপত্র তৈরিতে বাংলাদেশ যতটা দক্ষ, তা বাস্তবায়নের ক্ষেত্রে ততটা নয়। যেমন- চূড়ান্ত এসটিএস নথিটি ২০২৫ সালে এসে প্রকাশ করা হয়েছে।আন্তর্জাতিক বিশে^ দেয়া প্রতিশ্রুতি বাড়তি চাপ : ড. মোস্তাফিজড. মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং এটা একটা বাড়তি চাপ সৃষ্টি করবে আমাদের ওপরে। কিন্তু আমি মনে করি যে, এলডিসি উত্তোরণকে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন এবং উন্নয়নের একটা অনুঘটক হিসেবে দেখা দরকার। আমাদের ২০৩০ সালে এসডিজি শেষ হয়ে যাচ্ছে। তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যেই কিন্তু আমাদের পঞ্চবার্ষিকী যেটা করা হয়েছে সেটা কিভাবে বাস্তবায়িত হবে এটা আমরা বুঝে যাব। সুতরাং আমাদের হোমওয়ার্কটা করতে হবে। তিনি বলেন, আমরা এলডিসি হিসেবে যেসব বাজার সুবিধা আরো তিন বছর আমি পাব। এই হিসাবে দেখলে এটা হবে না, এটাকে দেখতে হবে যে এলডিসি উত্তরণকে কিভাবে আমি টেকসই করতে পারি। তিন বছর এটা যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু আমাদের চিন্তার জগতেই একটা পরিবর্তন আসবে। ২০২৯ সালের পরে সেভাবে আমাকে এটা দেখতে হবে। তিনি বলেন, রেডিমেড গার্মেন্টস ১২শ’ বিলিয়ন ডলারের একটা মার্কেট। রেডিমেড গার্মেন্টস এবং টেক্সটাইলস এটার ভিতরে অনেক ধরনের পণ্য বৈচিত্রকরণের সুযোগ আছে। আমরা এমন একটা সেক্টরে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা আমরা প্রমাণ করেছি। আমরা দেখছি চায়না থেকে কিন্তু সরে যাচ্ছে ইউএসএ। দেখলাম চায়নার ৫০ শতাংশ রফতানি ইউএসএ মার্কেটে কমেছে। আমাদের কাজ হবে এই বাজারটাকে ধরা।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 4:49 PM
0
• 0 min read
Bangladesh

রূপগঞ্জে পাথরবোঝাই ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ গ্রেফতার ২

পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের কাঞ্চনগামী পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪২ বোতল ফেনসিডিলসহ শিমুল মিয়া (৩২) ও ইয়ামিন আলী (৩৫) নামে দুই জনকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহণের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 4:49 PM
0
• 0 min read
Sports

ক্যারাঘারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে অ্যাস্টন ভিলা

অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি ও সমর্থকদের নিয়ে মন্তব্যের জেরে জেমি ক্যারাঘারের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ক্লাবটি।

Inqilab • 4 Days, Oct 31, 2026 4:49 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper