১০.মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: ৬ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: ৬ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরি: ৬ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মাদরাসা আবু হুরায়রা রহ:। প্রতিষ্ঠানটির প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত ৭০ জন শিক্ষার্থী সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। এসব শিক্ষার্থীর অর্জন উদযাপন এবং কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে আয়োজন করা হয়েছে ‘৭০ জন হাফেজে কোরআনের সেলিব্রেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের ‘অফিস সহায়ক’ পদের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায়
রফিকুল হায়দার ফরহাদ চর মণ্ডল, পটুয়াখালী থেকে ফিরে
স্থায়ী খেলার মাঠের দীর্ঘদিনের অভাব দূর করতে এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামের বাসিন্দারা। নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ জমিয়ে তারা ৬০ শতাংশ জমি কিনে তৈরি করেছেন স্থায়ী খেলার মাঠ। গ্রামের মানুষের এই...
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার কমে যাওয়াকে ফল বিপর্যয় হিসেবে দেখছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৭ জন।
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, অ্যাক্রেডিটেশন কার্যক্রমের প্রসার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)।
কঠিন অনুশীলনের ধকল আর আন্তর্জাতিক টুর্নামেন্টের ব্যস্ততা পেরিয়ে দেশের ক্রীড়াঙ্গনের তারকাদের মুখে হাসির ঝিলিক ফুটিয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। জাতীয় হকি দল থেকে শুরু করে ফুটবল, ক্রিকেট ও টেবিল টেনিসের সম্ভাবনাময় মুখেরা সাফল্যের সঙ্গে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার হয়েছেন।হকিঙ্গনে আলো ছড়ানো যমজ বোন হিমাদ্রী বড়ুয়া ও নিলাদ্রী বড়ুয়া বিকেএসপি থেকে সাফল্যের সঙ্গে এইচএসসি পাস করেছেন। জাতীয় দলের এই দুই গুরুত্বপূর্ণ সদস্যের ফলাফলও দারুণ সন্তোষজনক। এর মধ্যে হিমাদ্রী জিপিএ-৫ অর্জন করলেও অল্পের জন্য এ প্লাস হাতছাড়া হয়েছে নিলাদ্রীর (৪.৮৩)। পরীক্ষার আগে জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত থাকায় ভালো প্রস্তুতি না থাকলেও এমন ফলে উচ্ছ্বসিত তারা। নিলাদ্রী জানান, খেলার মাঠে মনোযোগ দেওয়ায় ফল নিয়ে বাড়তি প্রত্যাশা ছিল না।
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তার সাথে সিসিটিভি ক্যামেরায় দেখা যাওয়া তরুণীকে (১৯) গ্রেফতার করেছে নৌপুলিশ। তাহসিফ সাউরির সাথে রাজধানীর একটি এলাকায় দেখা গিয়েছিল তাকে।
গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা। এতে দীর্ঘ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক...
কর্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিতি, সরকারি নির্দেশ অমান্য এবং অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আরেকজনকে দেওয়া হয়েছে বাধ্যতামূলক অবসর। বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত...
রাজবাড়ীর গোয়ালন্দে মাদরাসায় খাবার দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে বাবুর্চি ফজের আলী সরদারকে (৭০) হত্যার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় তার সহকারী সোনা বান বিবিও (৬৫) মারা গেছেন। শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার দুপুরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাদ্রাসায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহত সোনা বান বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া সিদ্দিক কাজীপাড়ার মৃত সাইমুদ্দিন শেখের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সেন্টুকে আটক করা হয়েছে। তার বাড়ি নাটোর সদর উপজেলার একডালা দক্ষিণপাড়া এলাকায়। তিনি আবুল হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদরাসাতু সাবি-ইল-হাসান দাখিল মাদরাসায় বাবুর্চি ফজের আলী ও তার সহকারী সোনা বান রান্না শেষে আবাসিক শিক্ষার্থীদের খাবার পরিবেশন করছিলেন। এ সময় অভিযুক্ত সেন্টু সেখানে এসে খাবার চান। খাবার দিতে কিছুটা দেরি হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে রান্নার কাজে ব্যবহৃত কাঠের লাঠি দিয়ে বাবুর্চি ফজের আলীর মাথা ও ঘাড়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ফজের আলীর মৃত্যু হয়।এ সময় বাবুর্চিকে রক্ষা করতে এগিয়ে গেলে সহকারী সোনা বান বিবিকেও পিটিয়ে গুরুতর আহত করেন ওই ব্যক্তি। তাদের চিৎকার শুনে মসজিদের মুসল্লি ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্ত সেন্টুকে হাতেনাতে আটক করেন।পরে রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সোনা বান বিবিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় দৌলতদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্ত ব্যক্তি বর্তমানে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, খাবার না পেয়ে ক্ষিপ্ত হয়েই তিনি এই নৃশংসতা চালিয়েছেন।
পশ্চিম এশিয়া বা মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা, সরঞ্জাম, সেনাসদস্য ও স্বার্থসংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা ইরানের সশস্ত্র বাহিনীর রয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানে হামলা চালালে এবারের সংঘাত আর পশ্চিম এশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী।
সিলেটের গ্রিন ডিজ্যাবলড ফাউন্ডেশনের আবাসিক ছাত্রী দৃষ্টি প্রতিবন্ধী তাহমিনা আক্তার মমি এবারের এইচএসসি পরীক্ষার আগে তার শ্রুতিলেখক নিয়ে জটিলতায় পড়েছিলেন। সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ শ্রুতিলেখক হিসেবে কাউকে অনুমতি না দেওয়ায় অনিশ্চয়তা দেখা দেয়।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। শনিবার দুপুরে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের প্রায় সাত কিলোমিটার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
Discussion
Please Sign In to join the discussion.