দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
Bangla

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দেশের জনসংখ্যার কাঠামোতে সবচেয়ে বড় অংশ হচ্ছে যুবসমাজ। এটিকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। এটি দেশের জন্য একটি বড় সম্পদ ও সুযোগ। এই বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিঃসন্দেহে সাফল্য অর্জন করা সম্ভব হবে।’ তিনি গতকাল জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা। এ জন্য প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ, এই সময়ে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে দেশের যুবসমাজ। তারাই ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি এবং ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও তাদের হাতেই।’রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে। তাদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে। শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, একই সঙ্গে দেশকে নির্মাণও করতে হয়।এ সময় রাষ্ট্রপতি যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন।দেশ ও যুবসমাজের উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, যুবকদের সামনে নিয়ে আসতে হবে। দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রধান ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সবক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন এবং যুবসমাজের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।রাষ্ট্রপতি নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, আমাদের তরুণ-তরুণীরা এত ভালো কাজ করছেন, দেখে অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়েছি। তাঁরা খুব স্বল্প পুঁজি নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও নিজেদের পণ্য উৎপাদন করছেন। দেশের বাজারের পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও সাফল্য অর্জন করছেন।তিনি বলেন, বিশেষ করে নারী উদ্যোক্তাদের সাফল্য আমাকে মুগ্ধ করেছে। একজন নারী উদ্যোক্তা দেশীয় খাবার ও মিষ্টি তৈরি করে উল্লেখযোগ্য আয় করছেন। নিজের পরিবারকে সহযোগিতার পাশাপাশি তাঁর পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।এ ধরনের সাফল্য উৎসাহব্যঞ্জক বলে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি যুব সমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। একইসাথে উদ্যোক্তাদের সহযোগিতার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরো বিস্তৃত করার কথাও বলেন।তিনি আরো বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। প্রশিক্ষণ-পরবর্তী ঋণ সহায়তার ব্যবস্থাও রয়েছে। এসব উদ্যোগকে আরও কার্যকর ও বিস্তৃত করতে হবে। প্রশিক্ষণ, ঋণ এবং অন্যান্য সহায়তা যথাযথ প্রক্রিয়ায় উপযুক্ত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে পারলে বেকারত্ব কমানো এবং আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও সুযোগ পেলে একজন মানুষ নিজের অবস্থার পরিবর্তন করে অন্যদের জন্যও সম্ভাবনা তৈরি করতে পারেন। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে, এ ধরনের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো।তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে উদ্যোক্তাদের সহায়তা করা, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য ন্যূনতম মূলধনের ব্যবস্থা করা।ক্ষুদ্র উদ্যোক্তাদের যথাযথভাবে সহযোগিতা করা গেলে তাঁরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।যুব সমাজকে মাদকাসক্তি থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের যুবসমাজের একটি বড় সমস্যা হচ্ছে মাদকাসক্তি। তরুণদের মধ্যে মাদকের আসক্তি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা অত্যন্ত ভয়াবহ। এই আসক্তি বন্ধ করতে আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য প্রয়োজন সচেতনতা সৃষ্টি, প্রচারণা এবং কার্যকর কর্মসূচি গ্রহণ।রাষ্ট্রপতি এ সময় নারীর প্রতি সহিংসতা, যৌতুক, বিভিন্ন ধরনের বৈষম্যসহ সকল সামাজিক অনিয়মের বিরুদ্ধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমি মনে করি, এসব সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যুবসমাজের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নিজেদের উদ্যোগে এবং প্রতিটি অঞ্চলে সংগঠন ও সচেতনতামূলক কার্যক্রম গড়ে তুলতে হবে, যাতে সমাজকে নষ্ট করে এমন সব নেতিবাচক কর্মকা- প্রতিরোধ করা যায়।দেশে বায়োগ্যাস উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বায়োগ্যাস প্রকল্পের ধারণাটি অনেক পুরোনো হলেও এটি অত্যন্ত কার্যকর ও উপযোগী। বর্তমানে আমরা যে জ্বালানি ও বিদ্যুতের সংকটের মুখোমুখি হচ্ছি, বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো গেলে সেই চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:30 PM
0
• 0 min read
Bangla

তাদের তো দিদি-দাদা ছিল, আপনাদের কে আছে: বিএনপিকে ডা. শফিক

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 5:29 PM
0
• 0 min read
Bangladesh

জৈন্তাপুরে এইচএসসিতে পাসের হার ৪৬.৮৫ শতাংশ, আলিমে ৫৬.০৯

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ বিভাগে পাসের হার ৪৬ দশমিক ৮৫ শতাংশ। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি

Inqilab • 4 Days, Oct 31, 2026 5:29 PM
0
• 0 min read
World

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি

শত্রুপক্ষের যেকোনো সম্ভাব্য হুমকির জবাবে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। দেশটির সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 5:29 PM
0
• 0 min read
Bangladesh

পোরশায় এইচএসসির পাসের হার ১৯ দশমিক ৫৭, জিপিএ-৫ শূন্য

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় নওগাঁর পোরশা উপজেলায় বড় ধরনের ফল বিপর্যয় ঘটেছে। রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ। আর এই উপজেলার চারটি কলেজের পাসের হার ১৯ দশমিক ৫৭ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পায়নি কোনো শিক্ষার্থী।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:28 PM
0
• 0 min read
Bangla

এক স্বৈরাচার বিদায় করে নতুন স্বৈরাচারের উত্থান দেখছি: নাহিদ

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 5:28 PM
0
• 0 min read
Bangla

রিওয়াইল্ডিং: প্রকৃতি পুনরুদ্ধারের সহজ পথ

সারা বিশ্বে সবকিছুতে যেন অস্থিরতা চলছে। সামাজিক, অর্থনৈতিক বা পরিবেশগত; কোনো কিছুতেই স্বস্তি নেই। মানুষের অশান্তির কারণও বেশি মানুষ ও মানুষের অতিরিক্ত ভোগস্পৃহা। জলবায়ু পরিবর্তন ও ক্রমাগত পরিবেশগত বিপর্যয় নিয়ে এখন গবেষক-বিজ্ঞানীরা চিন্তিত।

AjkerPatrika • 4 Days, Oct 31, 2026 5:28 PM
0
• 0 min read
Bangladesh

সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতাল পরিদর্শনে মহা-পরিচালক

নীলফামারীর সৈয়দপুরের ১০০ শয্যা হাসপাতাল অফিস সরকারি বন্ধের দিন শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে স্বাস্থ্য-অধিদপ্তরের মহা-পরিচালক অধ্যাপক ডা. প্রভাত

Jaijaidin • 4 Days, Oct 31, 2026 5:28 PM
0
• 0 min read
Bangladesh

এ বছরই চালু হচ্ছে পাঁচটি শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

DainikBangla • 4 Days, Oct 31, 2026 5:27 PM
0
• 0 min read
Bangla

মাইলস্টোনে ইংরেজি ভার্সনে শভভাগ, গড়ে ৯৯ দশমিক ৮৩ ভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন থেকে মোট ২ হাজার ৯৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ইংরেজি ভার্সনে শতভাগ শিক্ষার্থী পাস করলেও বাংলা মাধ্যমে অ

AmarDesh • 4 Days, Oct 31, 2026 5:27 PM
0
• 0 min read
Business

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান

DainikBangla • 4 Days, Oct 31, 2026 5:27 PM
0
• 0 min read
Bangladesh

টিকটক ভিডিও নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 5:26 PM
0
• 0 min read
Bangladesh

সারাদেশের কোমর ভাঙা, দেশ মেরামত করতে হবে: শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চে ফরিদপুরের ভাঙ্গায় পথসভায় বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘ভাঙ্গাবাসী কেমন আছেন? আপনাদের এলাকার নাম ভাঙ্গা। কিন্তু সারাদেশেরই কোমর ভাঙা। তাই দেশকে মেরামত ও সংস্কার করতে হবে।’ শনিবার (৩১...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 5:26 PM
0
• 0 min read
Entertainment

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 5:25 PM
0
• 0 min read
Bangla

মক্কা চুক্তির আওতায় সৌদি পাঠানো পাকিস্তানের নারী সেনাদের অন্তঃসত্ত্বা হওয়ার দাবিটি ভুয়া, ছবিটি এআই নির্মিত

৩০ অক্টোবর ‘InfoBangla’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম ফটোকার্ড শেয়ার করা হয়। একই দাবিতে ফটোকার্ডটি ‘মুখহীন গণতন্ত্র’ নামের একটি ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 5:25 PM
0
• 0 min read
Bangladesh

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট সুশৃঙ্খল, প্রচারণা নিয়ে উদ্বেগ

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 5:25 PM
0
• 0 min read
Bangladesh

এইচএসসি-সমমান পরীক্ষার ফল

এইচএসসি ও সমমান পরীক্ষায় গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে ৩২ হাজার ৯২ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন ৭২ হাজার ১৭৬ শিক্ষার্থী। আর এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন।গত বছর এইচএসসি পরীক্ষায় প্রথমে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। পরে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়। এতে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাড়ায় ৭২ হাজার ১৭৬ জনে। উল্লেখ্য, গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। মাঝে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়। পরে ওই বোর্ডে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

Manab Zamin • 4 Days, Oct 31, 2026 5:23 PM
0
• 0 min read
Bangla

ডেঙ্গুতে এক মাসে মৃত্যু ১৭৪ , আক্রান্ত ৫৬ হাজারের বেশি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৬৩৩ জন। আর এক মাসে অর্থাৎ অক্টোবরের ৩১ দিনে মোট মৃত্যু হয়েছে ১৭৪ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৫৬ হাজার ৩৮০ জন।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 5:20 PM
0
• 0 min read
Bangladesh

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য। অন্যদিকে, শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। শনিবার (৩১ অক্টোবর) যশোর বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।বোর্ড সূত্র জানায়, শতভাগ ফেল করা ১৬টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল সাতক্ষীরার শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের। এই প্রতিষ্ঠান থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে একজনও পাস করতে পারেননি। এ ছাড়া নড়াইলের লোহাগড়ার মাকরাইল করিম খালেক সোলাইমান ইনস্টিটিউট থেকে ৪৩ জন অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।শূন্য পাসের এই তালিকায় আরও রয়েছে খুলনার কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ (২৭ জন), ঝিনাইদহের মল্লিক শহিদুল ইসলাম কারিগরি কলেজ (১৯ জন), মাগুরার বুজরুক শ্রীকুন্ডি কলেজ (১৫ জন), খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ (১২ জন), খুলনার ইনডিপেনডেন্স আইডিয়াল কলেজ (১১ জন), যশোরের মণিরামপুরের সবুজ পল্লী কলেজ (৭ জন), কুষ্টিয়ার হাজি নুরুল ইসলাম কলেজ (৮ জন), খুলনার মডেল মহিলা কলেজ (৩ জন), সাতক্ষীরার ইসলামিয়া মহিলা কলেজ (৩ জন), মাগুরার গোপীনাথপুর এম এ খালেক স্কুল অ্যান্ড কলেজ (২ জন), খুলনার কপিলমুনি সহচরী বিদ্যামন্দির (৩ জন), কুষ্টিয়ার জগন্নাথপুর আইডিয়াল কলেজ (১ জন), মেহেরপুরের মোরকা জাগরণ কলেজ (১ জন) এবং খুলনার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস স্কুল (১ জন)।এদিকে করুণ চিত্রের বিপরীতে শতভাগ পাসের কৃতিত্ব দেখিয়েছে মাত্র তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করেছে। এ ছাড়া খুলনার খালিশপুরের নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬১ জন এবং চুয়াডাঙ্গার ব্রাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৩ জন অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।

Sangbad • 4 Days, Oct 31, 2026 5:19 PM
0
• 0 min read
Bangladesh

আশুগঞ্জে টিকটক রিলসে মন্তব্য নিয়ে বিরোধ, সালিসে সংঘর্ষে আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটক ভিডিও রিলসে মন্তব্যকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার আশুগঞ্জ বাজারে সালিসের পর আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 5:18 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper