ছাইয়ের নিচে ঢাকা প্রাচীন রোমান নগরীর অন্দরমহল
Bangla

ছাইয়ের নিচে ঢাকা প্রাচীন রোমান নগরীর অন্দরমহল

গল্পের শুরুটা হয়েছিল প্রায় দুই হাজার বছর আগে, খ্রিষ্টীয় ৭৯ সালের এক ভয়াল দিনে। ইতালির মাউন্ট ভেসুভিয়াসের আকস্মিক অগ্ন্যুৎপাতে চোখের পলকে তেরাওনের নিচে চাপা পড়েছিল প্রাচীন রোমান একটি নগরী। খ্রিস্টীয় ৭৯ সালের ২৪ আগস্ট। ইতালির মাউন্ট ভেসুভিয়াসের ভয়াবহ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত চোখের পলকে চিরকালের মতো মান

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 5:38 PM
0
• 0 min read
Bangladesh

শেরে বাংলা অ্যাওয়ার্ডে ভূষিত ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিক বাহারুল

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 5:37 PM
0
• 0 min read
World

সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

বহিঃশত্রুর সম্ভাব্য আক্রমণ এবং দেশের অভ্যন্তরীণ হুমকি—উভয় সংকট মোকাবিলায় সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন।

Inqilab • 4 Days, Oct 31, 2026 5:36 PM
0
• 0 min read
Bangla

গ্যাস সঙ্কটে শিল্পে দৈনিক ক্ষতি ২,৫০০ কোটি টাকা

শিল্পকারখানায় গ্যাস সঙ্কটের সমাধান দীর্ঘদিনেও মিলছে না। স্বল্পচাপ ও সরবরাহ ঘাটতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প জ্বালানির ওপর নির্ভরতা বাড়ায় বাড়তি ব্যয়ের চাপে পড়েছেন উদ্যোক্তারা। এতে শিল্পের উৎপাদন সক্ষমতা, প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা এবং বিনিয়োগের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে দৈনিক গ্যাসের গড় চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট। সরবরাহ প্রায় ২৪২ কোটি ঘনফুট। অর্থাৎ প্রতিদিন প্রায় ১৩৮ কোটি ঘনফুট গ্যাস কম মিলছে, যা চাহিদার প্রায় ৩৬ শতাংশ। একই সময়ে গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটে শিল্প খাতে দৈনিক সম্ভাব্য উৎপাদন ক্ষতি প্রায় ২৫০০ কোটি টাকা।খাতসংশ্লিষ্টরা বলছেন, প্রয়োজন অনুযায়ী গ্যাস না পাওয়ায় উৎপাদন ধরে রাখতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা। কোথাও যন্ত্রপাতি সীমিত গতিতে চলছে, কোথাও চাপ কম থাকায় উৎপাদনপ্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিকল্প জ্বালানি ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে গিয়ে পরিচালন ব্যয় বাড়ছে। এতে মুনাফা কমছে, নির্ধারিত সময়ে রফতানি পণ্য সরবরাহও কঠিন হয়ে পড়ছে। বস্ত্র, সুতা, সিরামিক ও সার উৎপাদনসহ জ্বালানিনির্ভর বিভিন্ন শিল্পে এর প্রভাব পড়ছে।তারা আরো বলেন, উৎপাদন কমলেও শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও রক্ষণাবেক্ষণের মতো স্থায়ী ব্যয় বহন করতে হয়। ফলে প্রতিটি পণ্যের ব্যয় বেড়ে যায়। ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে। যোগ হয় জেনারেটরের রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশের ক্ষয়। যেসব শিল্পে সরাসরি গ্যাসের তাপ লাগে, সেখানে বিকল্প জ্বালানিতে কাক্সিক্ষত গতি ও মান বজায় রাখা কঠিন।গ্যাসের ঘাটতি শিল্পাঞ্চলভেদে ভিন্নভাবে প্রভাব ফেলছে। যেসব কারখানায় বয়লার, চুল্লি ও তাপ উৎপাদনকারী যন্ত্রের ব্যবহার বেশি, সেখানে চাপ কমলে উৎপাদন স্বাভাবিক রাখা যায় না। অনেক ক্ষেত্রে উৎপাদন কমাতে হয়, কখনো নির্দিষ্ট সময়ের জন্য যন্ত্রপাতি বন্ধ রাখতে হয়।সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল নিয়ে ডিসিসিআইয়ের এক প্রতিবেদনে দেখা যায়, গ্যাস ও বিদ্যুতের অনিয়মিত সরবরাহে কয়েকটি তৈরি পোশাক, ওয়াশিং ও সুতা কারখানার উৎপাদন ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কমেছে। বিকল্প বিদ্যুৎ উৎপাদনে ডিজেলের ব্যয়ও বেড়েছে। এতে উৎপাদন ব্যয়ের পাশাপাশি সময়মতো রপ্তানি পণ্য পাঠানো নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।বস্ত্র ও তৈরি পোশাকশিল্পে উৎপাদনের ধাপগুলো পরস্পর যুক্ত। সুতা উৎপাদন, বয়ন, রঙকরণ ও প্রক্রিয়াজাতকরণের কোনো একটি ধাপে সমস্যা হলে পরের ধাপের কারখানা উপকরণ পেতে দেরি করে। বিদেশী ক্রেতাকে সময়মতো পণ্য দিতে না পারলে অতিরিক্ত পরিবহন ব্যয়, মূল্যছাড় কিংবা ভবিষ্যৎ ক্রয়াদেশ কমে যাওয়ার ঝুঁকি থাকে। তবে গ্যাস সঙ্কটে কতটি রফতানি আদেশ বাতিল হয়েছে বা কত ডলারের পণ্য সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার সমন্বিত হালনাগাদ পরিসংখ্যান পাওয়া যায়নি।সিরামিক শিল্পে স্বল্পচাপের প্রভাব সরাসরি পণ্যের মান ও উৎপাদন ব্যয়ের সাথে জড়িত। টাইলস ও স্যানিটারি পণ্য তৈরিতে চুল্লিতে নির্দিষ্ট তাপমাত্রা দীর্ঘ সময় ধরে রাখতে হয়। চাপ কমলে এ প্রক্রিয়া ব্যাহত হয়, উৎপাদনের সময় বাড়ে, পণ্যের মান নষ্ট হওয়ার ঝুঁঁকি তৈরি হয় এবং কাঁচামালের অপচয়ও হতে পারে। ডিসিসিআইয়ের এক প্রতিবেদন অনুযায়ী, স্বল্পচাপের কারণে কিছু সিরামিক কারখানা স্থাপিত সক্ষমতার মাত্র ২০ থেকে ৩০ শতাংশ ব্যবহার করতে পারছে। উৎপাদনে গ্যাসের চাপ অন্তত ২৫ পিএসআই প্রয়োজন হলেও কখনো তা আট থেকে ১০ পিএসআইয়ে নেমে আসছে। বিকল্প হিসেবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবহারে ব্যয় বাড়ছে।সার উৎপাদনেও গ্যাস গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক গ্যাস সার তৈরির প্রধান কাঁচামালগুলোর একটি এবং প্রক্রিয়ার জ্বালানিও। প্রয়োজনীয় গ্যাস না পেলে কারখানার উৎপাদন কমাতে বা সাময়িক বন্ধ রাখতে হয়। এতে অভ্যন্তরীণ বাজারে সার সরবরাহ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। ঘাটতি মেটাতে আমদানি বাড়লে সরকারের ব্যয়ও বাড়ে।ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ নয়া দিগন্তকে বলেন, জ্বালানি সঙ্কটের প্রভাব নতুন বিনিয়োগেও পড়ছে। উদ্যোক্তারা জমি, ভবন, যন্ত্রপাতি ও অবকাঠামোয় বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেন; কিন্তু গ্যাস সংযোগ না পেলে উৎপাদন শুরু করা যায় না। কারখানা চালুর আগেই ঋণের সুদ, কিস্তি, কর্মী ও রক্ষণাবেক্ষণের ব্যয় বহন করতে হয়। দীর্ঘদিন এমন চললে প্রত্যাশিত মুনাফা কমে যায় এবং উদ্যোক্তারা নতুন প্রকল্প থেকে পিছিয়ে যেতে পারেন। তিনি বলেন, উৎপাদন ব্যয় বাড়লে তার প্রভাব শুধু উদ্যোক্তাদের মুনাফায় সীমাবদ্ধ থাকে না। খরচের একটি অংশ পণ্যের দামে যুক্ত হলে দেশীয় ক্রেতারাও চাপে পড়তে পারেন। রফতানিমুখী শিল্পে আন্তর্জাতিক ক্রেতাদের কাছে প্রতিযোগিতামূলক দাম ধরে রাখা কঠিন হয়ে পড়ে। কারণ আন্তর্জাতিক বাজারে বাড়তি উৎপাদন ব্যয় সব সময় দামে সমন্বয় করা যায় না। ফলে অনিয়মিত গ্যাস সরবরাহ দীর্ঘায়িত হলে উৎপাদন, রফতানি ও বিনিয়োগ- তিন ক্ষেত্রেই চাপ বাড়তে পারে।ডিসিসিআইয়ের তথ্যে দেখা যায়, নতুন শিল্পকারখানার গ্যাস সংযোগ ও অতিরিক্ত গ্যাসের চাহিদাসংক্রান্ত প্রায় এক হাজার ৮৫৭টি আবেদনের বিপরীতে ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে ছিল।এ দিকে বিশ্বব্যাংকও বাংলাদেশের প্রবৃদ্ধি ও বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি খাতের সমস্যাকে গুরুত্বপূর্ণ বাধা হিসেবে চিহ্নিত করেছে। সংস্থাটির বাংলাদেশ উন্নয়ন হালনাগাদ প্রতিবেদনে জ্বালানি খাতের দীর্ঘস্থায়ী সমস্যা, আর্থিক খাতের দুর্বলতা ও রাজস্ব আহরণের সীমাবদ্ধতাকে অর্থনৈতিক কর্মকাণ্ডে চাপ সৃষ্টিকারী কারণ বলা হয়েছে। বিশ্বব্যাংক বলেছে, সঙ্কট মোকাবেলায় শুধু গ্যাস আমদানি বাড়ালেই হবে না। সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়ানো, পাইপলাইনের সক্ষমতা উন্নয়ন, দেশীয় গ্যাস অনুসন্ধান এবং শিল্পাঞ্চলভিত্তিক সরবরাহের তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করা জরুরি। পাশাপাশি জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি ও ছাদে সৌরবিদ্যুতের মতো ব্যয়সাশ্রয়ী বিকল্পের ব্যবহার বাড়ানো যেতে পারে। তবে শিল্পের উৎপাদনপ্রক্রিয়ার উপযোগী নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।খাতসংশ্লিষ্টরা বলছেন, সঙ্কটের প্রকৃত অর্থনৈতিক প্রভাব নিরূপণে দৈনিক চাহিদা ও সরবরাহের হিসাবের পাশাপাশি শিল্পাঞ্চলভিত্তিক গ্যাসচাপ, সক্ষমতা ব্যবহারের হার, বিকল্প জ্বালানিতে বাড়তি ব্যয়, শ্রমঘণ্টার ক্ষতি এবং রফতানি আদেশ বাতিল বা বিলম্বের তথ্য সমন্বিতভাবে প্রকাশ করা দরকার। এতে কোন খাত সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং কোথায় জরুরি ভিত্তিতে সরবরাহ বাড়ানো প্রয়োজন, তা নির্ধারণ করা সহজ হবে। দীর্ঘস্থায়ী সঙ্কটের সমাধান না হলে বিকল্প জ্বালানির বাড়তি ব্যয় ও উৎপাদন সক্ষমতার অব্যবহার শিল্প খাতের প্রতিযোগিতার সক্ষমতাকে আরো চাপে ফেলতে পারে বলে তারা মনে করছেন।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:35 PM
0
• 0 min read
Bangladesh

রেজাল্ট পেয়ে আফিয়া বলল, ‘এ ফল দেখে তিনি খুব খুশি হতেন’

বাবার মরদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন বেনাপোলের আফিয়া মাসুমা। শোক সামলে পরীক্ষায় অংশ নিয়ে এবার ‘এ’ গ্রেড পেয়েছেন তিনি। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ২০২৬...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 5:34 PM
0
• 0 min read
Business

ফলাফল বিপর্যয়ের মধ্যেও পাসের হারে এগিয়ে মেয়েরা

DainikBangla • 4 Days, Oct 31, 2026 5:34 PM
0
• 0 min read
Entertainment

একই দিনে ডেঙ্গু ও হামে সর্বনিম্ন মৃত্যু

একই দিনে ডেঙ্গু ও হামের উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬২০ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 5:34 PM
0
• 0 min read
Bangla

তাহসিফ হত্যা মামলায় জেরিকা চার দিনের রিমান্ডে

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির (২৭) মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার জেরিকা তাসনিস দিশার (১৯) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:33 PM
0
• 0 min read
Bangladesh

জনগণের বিপক্ষে গেলে কাউকেই ছাড় নয়, প্রমাণ দেখিয়েছেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 5:32 PM
0
• 0 min read
Bangla

আজকের পত্রিকায় চাকরির সুযোগ, ফ্রেশাররাও আবেদন করতে পারবেন

আজকের পত্রিকার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ও সোশ্যাল মিডিয়া বিভাগে ‘জুনিয়র এক্সিকিউটিভ-সোশ্যাল মিডিয়া’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 5:32 PM
0
• 0 min read
Bangladesh

লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতে শেষ হলো নীলফামারী জেলা ইজতেমা

লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শুরু হওয়া মোনাজাত চলে ১১টা ২০ মিনিট পর্যন্ত। এতে মুসলিম

Inqilab • 4 Days, Oct 31, 2026 5:32 PM
0
• 0 min read
Entertainment

কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ

Jaijaidin • 4 Days, Oct 31, 2026 5:32 PM
0
• 0 min read
Bangladesh

মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী হোসেন মিয়া (৫০) নিহত হয়েছে। এ সময় তার ছেলে সাইফুল ইসলামও গুরুতর আহত হয়।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:31 PM
0
• 0 min read
Bangladesh

স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে: হুইপ দুলু

জাতীয় সংসদের হুইপ ও নাটোর -২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে

Inqilab • 4 Days, Oct 31, 2026 5:31 PM
0
• 0 min read
Bangladesh

আমতলীতে অগ্নিকাণ্ডে লাইব্রেরিসহ ২ ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনার আমতলীতে জেলা পরিষদ মার্কেটে অগ্নিকাণ্ডে একটি লাইব্রেরিসহ দুটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া একটি প্রতিষ্ঠানের আংশিক ক্ষতি হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 5:31 PM
0
• 0 min read
Bangladesh

পুলিশে ৭ কর্মকর্তা বরখাস্ত, একজন অবসরে

বিভিন্ন অভিযোগে বিভাগীয় মামলার তদন্ত শেষে পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই সঙ্গে অসদাচরণের অভিযোগে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আটটি...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 5:31 PM
0
• 0 min read
Business

৯৯.০৭ শতাংশ পাস, সাফল্যের ধারায় সামসুল হক খান কলেজ

এবারের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে রাজধানীর অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। এ বছর প্রতিষ্ঠানটির গড় পাসের হার ৯৯.০৭ শতাংশ এবং মোট ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 5:31 PM
0
• 0 min read
Bangla

মোংলায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 5:31 PM
0
• 0 min read
Business

মাগুরায় এইচএসসিতে অকৃতকার্য হয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর পৃথক স্থানে দুই শিক্ষার্থী আত্মহত্যার ঘটনা ঘটেছে।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে

KholaKagoj • 4 Days, Oct 31, 2026 5:30 PM
0
• 0 min read
Bangla

দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দেশের জনসংখ্যার কাঠামোতে সবচেয়ে বড় অংশ হচ্ছে যুবসমাজ। এটিকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ। এটি দেশের জন্য একটি বড় সম্পদ ও সুযোগ। এই বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে নিঃসন্দেহে সাফল্য অর্জন করা সম্ভব হবে।’ তিনি গতকাল জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার কথা। এ জন্য প্রস্তুতির সময় আরও তিন বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ, এই সময়ে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে হবে, যাতে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।’তিনি বলেন, ‘এ ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে দেশের যুবসমাজ। তারাই ভবিষ্যতের প্রধান চালিকাশক্তি এবং ভবিষ্যৎ নির্মাণের দায়িত্বও তাদের হাতেই।’রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে যুবসমাজকে কর্মমুখী করতে হবে। তাদের হাতে উৎপাদনের চালিকাশক্তি তুলে দিতে হবে। শুধু রাজনৈতিক বিপ্লব বা পরিবর্তনের মধ্য দিয়ে একটি দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, একই সঙ্গে দেশকে নির্মাণও করতে হয়।এ সময় রাষ্ট্রপতি যুব উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান ও কার্যক্রমের কথা বিশেষভাবে উল্লেখ করেন।দেশ ও যুবসমাজের উন্নয়নে বর্তমান সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে রাষ্ট্রপতি বলেন, যুবকদের সামনে নিয়ে আসতে হবে। দেশ গঠনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রধান ভূমিকা পালন করতে হবে। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজকে সবক্ষেত্রে সম্পৃক্ত করতে হবে। দেশের উন্নয়ন এবং যুবসমাজের ভাগ্য পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখা যাবে না।রাষ্ট্রপতি নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রশংসা করে বলেন, আমাদের তরুণ-তরুণীরা এত ভালো কাজ করছেন, দেখে অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়েছি। তাঁরা খুব স্বল্প পুঁজি নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও নিজেদের পণ্য উৎপাদন করছেন। দেশের বাজারের পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও সাফল্য অর্জন করছেন।তিনি বলেন, বিশেষ করে নারী উদ্যোক্তাদের সাফল্য আমাকে মুগ্ধ করেছে। একজন নারী উদ্যোক্তা দেশীয় খাবার ও মিষ্টি তৈরি করে উল্লেখযোগ্য আয় করছেন। নিজের পরিবারকে সহযোগিতার পাশাপাশি তাঁর পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছেন।এ ধরনের সাফল্য উৎসাহব্যঞ্জক বলে বলে তিনি উল্লেখ করেন। এ সময় তিনি যুব সমাজকে শুধু চাকরির পেছনে না ছুটে স্বনির্ভর ও আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। একইসাথে উদ্যোক্তাদের সহযোগিতার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম আরো বিস্তৃত করার কথাও বলেন।তিনি আরো বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম রয়েছে। প্রশিক্ষণ-পরবর্তী ঋণ সহায়তার ব্যবস্থাও রয়েছে। এসব উদ্যোগকে আরও কার্যকর ও বিস্তৃত করতে হবে। প্রশিক্ষণ, ঋণ এবং অন্যান্য সহায়তা যথাযথ প্রক্রিয়ায় উপযুক্ত উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিতে পারলে বেকারত্ব কমানো এবং আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।রাষ্ট্রপতি বলেন, ব্যক্তিগত উদ্যোগ ও সুযোগ পেলে একজন মানুষ নিজের অবস্থার পরিবর্তন করে অন্যদের জন্যও সম্ভাবনা তৈরি করতে পারেন। আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে, এ ধরনের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো।তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের দায়িত্ব হচ্ছে উদ্যোক্তাদের সহায়তা করা, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং নিজেদের পায়ে দাঁড়ানোর জন্য ন্যূনতম মূলধনের ব্যবস্থা করা।ক্ষুদ্র উদ্যোক্তাদের যথাযথভাবে সহযোগিতা করা গেলে তাঁরা নিজেরাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি দেশের যুব সমাজকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।যুব সমাজকে মাদকাসক্তি থেকে বেঁচে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের যুবসমাজের একটি বড় সমস্যা হচ্ছে মাদকাসক্তি। তরুণদের মধ্যে মাদকের আসক্তি যেভাবে ছড়িয়ে পড়েছে, তা অত্যন্ত ভয়াবহ। এই আসক্তি বন্ধ করতে আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ জন্য প্রয়োজন সচেতনতা সৃষ্টি, প্রচারণা এবং কার্যকর কর্মসূচি গ্রহণ।রাষ্ট্রপতি এ সময় নারীর প্রতি সহিংসতা, যৌতুক, বিভিন্ন ধরনের বৈষম্যসহ সকল সামাজিক অনিয়মের বিরুদ্ধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমি মনে করি, এসব সামাজিক অন্যায়ের বিরুদ্ধে যুবসমাজের আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। নিজেদের উদ্যোগে এবং প্রতিটি অঞ্চলে সংগঠন ও সচেতনতামূলক কার্যক্রম গড়ে তুলতে হবে, যাতে সমাজকে নষ্ট করে এমন সব নেতিবাচক কর্মকা- প্রতিরোধ করা যায়।দেশে বায়োগ্যাস উৎপাদনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বায়োগ্যাস প্রকল্পের ধারণাটি অনেক পুরোনো হলেও এটি অত্যন্ত কার্যকর ও উপযোগী। বর্তমানে আমরা যে জ্বালানি ও বিদ্যুতের সংকটের মুখোমুখি হচ্ছি, বায়োগ্যাসের ব্যবহার বাড়ানো গেলে সেই চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণ করা সম্ভব হবে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:30 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper