Business
এমপিদের কিল-ঘুষি, চেয়ার ছোড়াছুড়ি
আর্মেনিয়ার পার্লামেন্টে প্রস্তাবিত ‘যৌন মন্ত্রণালয়’ নিয়ে বিতর্কের জেরে দেশটির আইনপ্রণেতাদের মধ্যে তুমুল মারামারির ঘটনা ঘটেছে। এ সময় একে অপরকে ঘুষি ও লাথি মারার পাশাপাশি চেয়ার, পানির বোতল ছুড়ে মারেন সংসদ সদস্যরা। ভাঙচুর করা হয় টেবিলও। এমনকি সংঘর্ষের একপর্যায়ে এক সংসদ সদস্যকে বিরোধী দলের সদস্যদের দিকে চেয়ার ছুড়ে মারতে দেখা গেছে। গত বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এ ঘটনা ঘটে। দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত মন্ত্রণালয়টি গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল বিরোধী দল স্ট্রং আর্মেনিয়া পার্টি। দলটির দাবি, দেশে কোনো নারীকে যেন যৌন অতৃপ্তিতে ভুগতে না হয়, তা নিশ্চিত করতে নতুন এই মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা প্রয়োজন। তাদের যুক্তি, যৌন অতৃপ্তির কারণে মধ্যবয়সী শ্বেতাঙ্গ নারীদের মধ্যে রাজনৈতিক সক্রিয়তা
Discussion
Please Sign In to join the discussion.