এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই
Bangladesh

এবারের এইচএসসির ফলাফলই আসলে প্রকৃত চিত্র, বিএনপি সরকারকে সাধুবাদ জানাই

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। তিনি বলেন, ‘কোনো ধরনের রাগঢাক না রেখে এবং লোকদেখানো মনোভাব থেকে বের হয়ে প্রকৃত চিত্র তুলে ধরার যে সাহস বিএনপি সরকার দেখিয়েছে, তাকে সাধুবাদ জানাই।’...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 5:54 PM
0
• 0 min read
Bangladesh

৭৫ বছরেও থামেনি বারেকের জীবিকার সংগ্রাম

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 5:53 PM
0
• 0 min read
Bangladesh

খুলনামুখী লংমার্চে এনসিপির ‘প্রতীকী’ অংশগ্রহণ, উদ্বোধনী সমাবেশে অনুপস্থিত নেতারা

Jobabdihi • 4 Days, Oct 31, 2026 5:53 PM
0
• 0 min read
Bangladesh

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৫ প্রবাসীর মরদেহ নওগাঁয় পৌঁছেছে

সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল নওগাঁয়। শনিবার (৩১ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে মরদেহগুলো নওগাঁর স্ব স্ব গ্রামে নিয়ে আসা হয়।এর আগে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সৌদি আরব থেকে দেশে পৌঁছায়।মরদেহগুলো গ্রামে পৌঁছালে স্বজনদের কান্নায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। নিহতদের শেষবারের মতো দেখতে লাশবাহী গাড়ির চারপাশে ...

Sangbad • 4 Days, Oct 31, 2026 5:53 PM
0
• 5 min read
Bangla

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাতের আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সৌদি আরব। চলমান সংকট নিরসনে সামরিক উত্তেজনা এড়ানো এবং ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে দেশটি।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 5:52 PM
0
• 0 min read
Sports

এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির, আছেন কারা

ওমানে কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে চার ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। মধ্যপ্রাচ্যের এই দেশেই আগামী মাসে যুব এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যে অধিনায়কের নেতৃত্বে আফগান সিরিজ খেলেছে, তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলবে।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 5:52 PM
0
• 0 min read
Bangladesh

বিসিএস কাস্টমস অ্যান্ড ভ্যাট অ্যাসোসিয়েশনের সভাপতি নাহিদা, সম্পাদক তারেক

ড. নাহিদা ফরিদী এবং হাছান মুহম্মদ তারেক রিকাবদার

Samakal • 4 Days, Oct 31, 2026 5:52 PM
0
• 0 min read
Bangla

আমদানি বাড়ছে রফতানির দ্বিগুণের বেশি : বৈদেশিক মুদ্রায় মিশ্র চিত্র

দেশের বৈদেশিক বাণিজ্যে আমদানি ব্যয় বাড়ছে রফতানি আয়ের তুলনায় দ্বিগুণেরও বেশি হারে। একই সাথে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিট্যান্স, মূল্যস্ফীতি, বেসরকারি খাতে ঋণপ্রবাহ ও খেলাপি ঋণের পরিসংখ্যানে অর্থনীতির সামনে যেমন কিছু ইতিবাচক দিক রয়েছে, তেমনি রয়েছে চাপের ইঙ্গিত। বাংলাদেশ ব্যাংকের ১ নভেম্বর ২০২৬ প্রকাশিত ডববশষু ঝবষবপঃবফ ঊপড়হড়সরপ ওহফরপধঃড়ৎং এবং অক্টোবরের গড়হঃযষু ঊপড়হড়সরপ ঞৎবহফং প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে এমন চিত্র পাওয়া যায়।বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক সূচক অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে (ঋণ২৬) পণ্য আমদানি ও রফতানির হিসাবে বড় ব্যবধান ছিল। ওই অর্থবছরে আমদানি (এফওবি ভিত্তিতে) দাঁড়ায় ৭১.১৪ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১০.৫৩ শতাংশ বেশি। অন্য দিকে রফতানি আয় দাঁড়ায় ৪৩.৮৬ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ০.২৫ শতাংশ কম। ফলে আমদানি ব্যয় ও রফতানি আয়ের ব্যবধান দাঁড়ায় প্রায় ২৭.২৮ বিলিয়ন ডলার।আমদানি-রফতানির এ ব্যবধান বৈদেশিক লেনদেনের ওপর চাপের অন্যতম কারণ। তবে পণ্য বাণিজ্যের এ ব্যবধানকে সামগ্রিক চলতি হিসাবের ঘাটতি হিসেবে দেখা যাবে না; কারণ চলতি হিসাবে সেবা, আয় ও স্থানান্তরসহ অন্যান্য লেনদেনও অন্তর্ভুক্ত থাকে।রিজার্ভে সাম্প্রতিক ওঠানামাবৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক সময়ে ওঠানামা দেখা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক সূচকে ২০২৬ সালের ২৯ অক্টোবর মোট রিজার্ভের পরিমাণ ৩৬.৩৩ বিলিয়ন ডলার দেখানো হয়েছে। এর আগে ৩০ সেপ্টেম্বর মোট রিজার্ভ ছিল ৩৬.০১ বিলিয়ন ডলার। সে হিসাবে এক মাসে মোট রিজার্ভ বেড়েছে প্রায় ৩২০ মিলিয়ন ডলার।তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ এবং মোট রিজার্ভ এক নয়। বাংলাদেশ ব্যাংকের উপস্থাপিত পরিসংখ্যানে জুন ২০২৬-এ বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩২.৯৩ বিলিয়ন ডলার। পরবর্তী সময়ের বিপিএম৬ হিসাবের পাশাপাশি মোট রিজার্ভের অঙ্ক আলাদাভাবে বিবেচনা করা প্রয়োজন। তাই শুধু মোট রিজার্ভের বৃদ্ধি দিয়ে বৈদেশিক লেনদেনের ওপর চাপ পুরোপুরি কমেছে- এমন সিদ্ধান্তে পৌঁছানো যাবে না।রেমিট্যান্সে ইতিবাচক প্রবৃদ্ধিপ্রবাসী আয়ের ক্ষেত্রে অর্থনীতির জন্য স্বস্তির খবর রয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী আয় এসেছে ৩৫.৫৯ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ১৭.৩৪ শতাংশ বেশি। বৈদেশিক মুদ্রার সরবরাহে এ আয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তবে মাসভিত্তিক হিসাবে কিছুটা ওঠানামা দেখা গেছে। ২০২৬ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল প্রায় ২.৯৭ বিলিয়ন ডলার; সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় প্রায় ২.৭৭ বিলিয়ন ডলারে। অর্থাৎ এক মাসে প্রবাসী আয় কমেছে প্রায় ২০১ মিলিয়ন ডলার বা ৬.৮ শতাংশ। মাসিক পতন সত্ত্বেও অর্থবছরজুড়ে রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধি বৈদেশিক মুদ্রার জোগানে সহায়ক হয়েছে।আমদানি ব্যয় বৃদ্ধির ইঙ্গিতবাংলাদেশ ব্যাংকের আমদানি ঋণপত্রের তথ্যেও বিভিন্ন ধরনের প্রবণতা দেখা যায়। ২০২৬ সালের সেপ্টেম্বরের তুলনামূলক তথ্যের বদলে প্রকাশিত সাপ্তাহিক সূচকে জুলাই-আগস্ট ও সাম্প্রতিক মাসগুলোর ঋণপত্র খোলার এবং নিষ্পত্তির অঙ্ক আলাদাভাবে উপস্থাপন করা হয়েছে। এতে শিল্পের কাঁচামাল, জ্বালানি, ভোগ্যপণ্য ও মূলধনী যন্ত্রপাতির আমদানি পরিস্থিতি বোঝার সুযোগ রয়েছে।২০২৫-২৬ অর্থবছরে আমদানি (সিএন্ডএফ ভিত্তিতে) দাঁড়ায় ৭৫.২৪ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ১০.০৭ শতাংশ বেশি। এফওবি ভিত্তিতে আমদানি ছিল ৭১.১৪ বিলিয়ন ডলার। সিএন্ডএফ ও এফওবি হিসাবের মধ্যে পরিবহন, বীমা ও সংশ্লিষ্ট ব্যয়ের পার্থক্য রয়েছে; তাই দু’টি অঙ্ক সরাসরি সমতুল্য নয়।আমদানি বৃদ্ধি অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্প উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল এবং জ্বালানির চাহিদা বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। তবে রফতানি আয় একই গতিতে না বাড়লে বৈদেশিক মুদ্রার জোগান ও চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়ে।মূল্যস্ফীতি কমলেও স্বস্তি সীমিতমূল্যস্ফীতির হিসাবে সাম্প্রতিক সময়ে কিছুটা উন্নতি দেখা গেলেও সাধারণ মানুষের ওপর মূল্যচাপ রয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সূচকে ২০২৬ সালের সেপ্টেম্বরে ১২ মাসের গড় মূল্যস্ফীতি ছিল ৮.৬৫ শতাংশ। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ হার ছিল ৯.৪৫ শতাংশ।অন্য দিকে বছরওয়ারি পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ২০২৬ সালের সেপ্টেম্বরে দাঁড়ায় ৮.৩৪ শতাংশ, যা ২০২৫ সালের একই মাসে ছিল ৮.৩৬ শতাংশ। অর্থাৎ গড় মূল্যস্ফীতিতে তুলনামূলক উন্নতি হলেও বছরওয়ারি হিসাবে পরিবর্তন খুব সামান্য। মূল্যস্ফীতির হার কমা মানেই পণ্যের দাম আগের পর্যায়ে ফিরে যাওয়া নয়; বরং দাম বৃদ্ধির গতি কমেছে- এটাই এর অর্থ।বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বলঅর্থনীতির আরেকটি উদ্বেগের জায়গা হলো বেসরকারি খাতে ঋণপ্রবাহ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আগস্টে বেসরকারি খাতে ঋণের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ৪.৭৫ শতাংশ। আগের বছরের একই সময়ে এ হার ছিল ৬.৩৫ শতাংশ। অর্থাৎ বেসরকারি খাতে ঋণ বৃদ্ধির গতি কমেছে। একই সময়ে মোট অভ্যন্তরীণ ঋণ প্রবৃদ্ধি ছিল ১১.৩৪ শতাংশ। সরকারি খাতে নিট ঋণের প্রবৃদ্ধি ছিল ৩৬.৪০ শতাংশ, যা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির তুলনায় অনেক বেশি। এ ব্যবধান থেকে সরকারি ঋণের সম্প্রসারণ এবং বেসরকারি খাতের তুলনামূলক দুর্বল ঋণপ্রবাহের চিত্র পাওয়া যায়। তবে শুধু এ পরিসংখ্যান দিয়ে বেসরকারি খাতে ঋণ সংকোচনের একক কারণ নির্ধারণ করা যায় না।বেসরকারি বিনিয়োগ ও উৎপাদন বাড়াতে ঋণপ্রবাহ গুরুত্বপূর্ণ। ঋণের প্রবৃদ্ধি দীর্ঘ সময় কম থাকলে নতুন শিল্প স্থাপন, ব্যবসা সম্প্রসারণ, কর্মসংস্থান এবং উৎপাদন বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে। বিশেষ করে উচ্চ সুদ, ব্যাংকিং খাতের দুর্বলতা, ঋণমানের অবনতি ও বিনিয়োগের অনিশ্চয়তা একসাথে কাজ করলে বেসরকারি খাতের গতি আরো মন্থর হওয়ার ঝুঁকি থাকে।খেলাপি ঋণের চাপব্যাংকিং খাতে খেলাপি ঋণের হারও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক সূচকে ২০২৬ সালের জুন শেষে মোট ঋণের ৩২.৭৮ শতাংশ শ্রেণিকৃত বা খেলাপি হিসেবে দেখানো হয়েছে। ২০২৫ সালের জুনে এ হার ছিল ৩৪.৪০ শতাংশ এবং একই বছরের সেপ্টেম্বরে বেড়ে দাঁড়িয়েছিল ৩৫.৭৩ শতাংশে। ২০২৬ সালের মার্চে হার ছিল ৩২.২৬ শতাংশ।জুনে খেলাপি ঋণের অনুপাত আগের বছরের একই সময়ের তুলনায় কম হলেও মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ শ্রেণিকৃত থাকা ব্যাংকিং খাতের জন্য বড় ঝুঁকি। এ অবস্থায় ঋণ আদায়, খেলাপি ঋণের প্রকৃত চিত্র নিরূপণ, প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ এবং ব্যাংকের সুশাসন নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।কৃষিঋণ বিতরণ বাড়ছেকৃষি ও পল্লী ঋণের ক্ষেত্রে বিতরণ বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ২০২৬ সালের আগস্টে কৃষি ও অকৃষি পল্লী ঋণ বিতরণ ছিল চার হাজার ১৯৯.৬৪ কোটি টাকা, যা আগের বছরের আগস্টের তুলনায় ৫৭.১৭ শতাংশ বেশি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্টে মোট বিতরণ দাঁড়িয়েছে ছয় হাজার ৮৫৭.৯৫ কোটি টাকা; আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৪২.১০ শতাংশ।তবে একই সময়ে ঋণ আদায়ও বেড়েছে। জুলাই-আগস্টে আদায় হয়েছে সাত হাজার ৪১৯.৫৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২২.১৬ শতাংশ বেশি। ফলে বিতরণ বৃদ্ধির পাশাপাশি ঋণ ব্যবহারের কার্যকারিতা, কৃষকের উৎপাদন ব্যয় এবং ঋণ পরিশোধের সক্ষমতাও মূল্যায়ন করা প্রয়োজন।অর্থনীতির সামনে দ্বিমুখী চ্যালেঞ্জবাংলাদেশ ব্যাংকের তথ্য থেকে অর্থনীতির একটি মিশ্র চিত্র পাওয়া যায়। একদিকে রেমিট্যান্সে শক্তিশালী বার্ষিক প্রবৃদ্ধি, মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে সাম্প্রতিক বৃদ্ধি এবং গড় মূল্যস্ফীতিতে কিছুটা উন্নতি রয়েছে। অন্য দিকে আমদানি ব্যয় দ্রুত বাড়লেও রফতানি আয় কমেছে, বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বল এবং ব্যাংকিং খাতে খেলাপি ঋণের অনুপাত উচ্চ পর্যায়ে রয়েছে।এ পরিস্থিতিতে নীতিনির্ধারকদের জন্য প্রধান চ্যালেঞ্জ হবে বৈদেশিক মুদ্রার সরবরাহ স্থিতিশীল রাখা, রফতানি আয় বাড়ানো, প্রবাসী আয়ের আনুষ্ঠানিক প্রবাহ ধরে রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেসরকারি বিনিয়োগে গতি ফিরিয়ে আনা। পাশাপাশি ব্যাংকিং খাতের দুর্বলতা কাটিয়ে উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো জরুরি।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:51 PM
0
• 0 min read
World

রাশিয়ার শিল্পপ্রতিষ্ঠান ও তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলে একটি শিল্পপ্রতিষ্ঠানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:50 PM
0
• 0 min read
Bangladesh

সাজেকে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির সড়ক অবরোধ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ড ও এলাকার নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাজেক পর্যটন সড়ক ও দীঘিনালা সড়কে দিনব্যাপী কঠোর অবরোধ পালিত হয়েছে। এ সময় ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সশস্ত্র মহড়া ও পর্যটকদের জিম্মি করে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:50 PM
0
• 0 min read
Bangla

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত না হয়।মন্ত্রী গতকাল দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সব কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন ও সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে আপনাদের কার্যক্রমের ওপর নির্ভর করে। তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, সার্ভিস লাইফে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ প্রতিপালন করতে হবে। মন্ত্রী আরো বলেন, পুলিশ ও আনসার অন্যান্য ক্যাডার সার্ভিসের চেয়ে সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত সংঘাতময় ও চ্যালেঞ্জিং পরিবেশে কাজ করে। এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, যেখানে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও প্রেজেন্স অব মাইন্ড অত্যন্ত জরুরি। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য তিনি নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে এবং কোনো অবস্থাতেই যাতে ক্ষমতার অপব্যবহার না হয় সে বিষয়ে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় বিসিএস (পুলিশ) ক্যাডারে ৮০ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন এবং পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রজ্ঞাপন জারির পর ১ নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন। সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটির সভা : এ দিকে সরকারি চাকরিতে স্বচ্ছতা, জবাবদিহিতা, কার্যকারিতা ও গতিশীলতা নিশ্চিতকরণের মাধ্যমে জনসেবা আরো বেগবান করার লক্ষ্যে ‘সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বাস্তবায়নের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটির সভা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মন্ত্রিসভা কমিটির সভাপতি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সভায় কমিটির সদস্য জনপ্রশাসন উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো: আব্দুল বারী উপস্থিত ছিলেন। এ ছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবগণ সভায় অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি বাস্তবায়নের সার্বিক অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২৬-২০২৭ অর্থবছরের সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি পর্যালোচনা করা হয়। একই সাথে বিগত ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত জিপিএমএসের সার্বিক মূল্যায়ন প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পাশাপাশি সরকারি দফতরগুলোতে সুশাসন প্রতিষ্ঠা, সরকারের পলিসি অনুযায়ী সময়াবদ্ধ পরিকল্পনা প্রণয়ন এবং অর্পিত লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর মনিটরিং ও মূল্যায়নের ওপর বিশেষ জোর দেয়া হয়। সভায় সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি সহজীকরণ ও মধ্যমেয়াদি বাজেট কাঠামো সংক্রান্ত অন্যান্য বিষয়ে পরামর্শ প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। উল্লেখ্য, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ২০ ধারা এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ২৫৫ নং নির্দেশনার আলোকে সরকারি অফিসগুলোতে কর্মসম্পাদন ব্যবস্থাপনা সুদৃঢ় করার উদ্দেশ্যে জিপিএমএস প্রবর্তন করা হয়েছে। বর্তমানে ৫২টি মন্ত্রণালয় ও বিভাগ, ৩৮৬টি দফতর ও সংস্থাসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের মাঠপ্রশাসনে জিপিএমএসের কার্যক্রম চলমান রয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:50 PM
0
• 0 min read
Bangladesh

বগুড়ায় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের শতাধিক উদ্ভাবন

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 5:49 PM
0
• 0 min read
Bangladesh

দারিদ্র্য জয় করে মির্জাগঞ্জে একমাত্র জিপিএ-৫ আরাফাতের, স্বপ্ন ঢাবিতে পড়ার

এবারের এইচএসসি পরিক্ষায় পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় একমাত্র জিপিএ-৫ পাওয়া দরিদ্র পরিবারের সন্তান আরাফাত খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পড়ার স্বপ্ন দেখছেন। জীবন যখন পদে পদে বাধা হয়ে দাঁড়ায়, তখন অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম বিভাবে সব প্রতিকূলতাকে পেছনে ফেলে আলোর পথ দেখায়, তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মো: আরাফাত খান।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:49 PM
0
• 0 min read
World

ইহুদি-আরব যৌথ সরকার গঠনের দাবিতে ইসরাইলজুড়ে বিক্ষোভের প্রস্তুতি

সম্প্রতি অনুষ্ঠিত ইসরাইলি নির্বাচনের পর দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন মোড় নিয়েছে। নির্বাচন পরবর্তী অচলাবস্থা কাটানো এবং পরিবর্তনের পক্ষে রায় দেওয়া ভোটারদের মূল্যায়ন করে একটি যৌথ ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর) দেশটির বিভিন্ন প্রধান শহরে ব্যাপক বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে।

Inqilab • 4 Days, Oct 31, 2026 5:48 PM
0
• 0 min read
Bangladesh

‘আমি ফুললি স্ট্রং’

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রিমান্ডের আদেশ হওয়ার পর আদালত থেকে তাকে বের করার সময় এক স্বজনকে উদ্দেশ্য করে দীপ বলেন, ‘আমি ফুললি স্ট্রং।’ শনিবার...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 5:46 PM
0
• 0 min read
Bangladesh

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে

DainikBangla • 4 Days, Oct 31, 2026 5:46 PM
0
• 0 min read
Sports

মারুফা ও শ্রাবণ পাস, ক্রীড়াঙ্গনের অন্য তারকারা কে কেমন করলেন?

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ। এবারের পরীক্ষায় ক্রীড়াঙ্গনের অনেক তারকাই উচ্চ মাধ্যমিকে কৃতকার্য হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 5:46 PM
0
• 0 min read
Bangladesh

প্রেমে আঘাত পেয়ে ইয়াবা তৈরির কারখানা, অবশেষে গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে আবাসিক বাড়িতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে থানা পুলিশ। অভিযানে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 5:45 PM
0
• 0 min read
Bangladesh

গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ করতে শহীদ জিয়া খাল খনন শুরু করেছিলেন : ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী ও সমৃদ্ধ করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল কাটা আন্দোলন শুরু করেছিলেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা

KholaKagoj • 4 Days, Oct 31, 2026 5:45 PM
0
• 0 min read
Bangla

নরওয়ের কোম্পানিকে বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে নরওয়ের কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 5:45 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper