Bangladesh
নারায়ণগঞ্জে বেপরোয়া বাসের চাপায় অটোরিকশাচালক নিহত, আহত ৩
নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া গতির বাসের চাপায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে শহরের চারারগোপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সিরোজ আল মামুন।নিহত রিকশাচালকের নাম আতিক (৩৫)। তিনি গাইবান্ধার বাসিন্দা ছিলেন।দুর্ঘটনায় আহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. মাসুদ রানা (৩৯), বরিশালের মুলাদী এলাকার ট্রলার শ্রমিক শাওন (৪০) এবং ফতুল্লার কাশীপুরের মো. মোজাম্মেল (৪০)।প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা ‘উৎসব ট্রান্সপোর্ট লিমিটেড’-এর একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৬৫৯১) যাত্রী নামিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল। শহরের ভেতরে চালক বেপরোয়া গতিতে বাসটি চালানোর এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচটি অটোরিকশাকে চাপা দেয়।এসআই মামুন বলেন, ‘বাসের সজোরে ধাক্কায় রিকশাগুলো দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশাচালক ও পথচারীরা গুরুতর আহত হন।’আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখানে আতিকের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয় বলে জানায় পুলিশ।হাসপাতালে চিকিৎসাধীন আহত শাওন জানান, তিনি বরিশাল থেকে ট্রলারে কাঠ নিয়ে নারায়ণগঞ্জে এসেছিলেন। দুর্ঘটনায় তিনি পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।এসআই সিরোজ আল মামুন বলেন, ‘ঘটনার পর চালক ও সহকারী পালিয়ে গেছে। তবে বাস ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাগুলো আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
Discussion
Please Sign In to join the discussion.