বদলগাছী হাসপাতালে সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ
Bangladesh

বদলগাছী হাসপাতালে সহকর্মীকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ

হাসপাতালে আসা রোগীদের সেবা দেওয়ার দায়িত্ব যাদের, সেই নার্সদের নিজেদের মধ্যকার বিরোধের জেরে এক সিনিয়র স্টাফ নার্সকে মারধর করে রক্তাক্ত করার গুরুতর অভিযোগ উঠেছে। নাইট ডিউটির রোস্টার নিয়ে দ্বন্দ্বের জেরে নওগাঁর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও ভুক্তভোগী নার্স এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পাশে এ ঘটনা ঘটে। চলতি মাসের শুরুতে রাতের ডিউটির রোস্টার সাজানো নিয়ে সিনিয়র স্টাফ নার্স শাহানাজ পারভিনের সঙ্গে অপর নার্স শিল্পী আক্তারের বাগবিতণ্ডা হয়।এর জেরে ঘটনার দিন শিল্পী আক্তারের বোন লিপি আক্তার (যিনি নিজেও একই হাসপাতালের নার্স) বাসা থেকে হাসপাতালে ছুটে আসেন। অভিযোগ রয়েছে, কর্তব্যরত অবস্থায় দুই বোন মিলে শাহানাজ পারভিনকে আচমকা আক্রমণ ও বেধড়ক মারধর করেন। পরে শাহানাজের চিৎকাত শুনে সহকর্মীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।ভুক্তভোগী নার্স শাহানাজ পারভিন বলেন, ‘ডিউটি নিয়ে সামান্য কথাকাটাকাটি হতেই পারে। কিন্তু বাসা থেকে এসে আমাকে এভাবে মারবে, তা ভাবতেও পারিনি। আমার চোখ ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়েছে। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার চাই।’এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত দুই বোন শিল্পী ও লিপি আক্তার দাবি করেন, শাহানাজ প্রায়ই তাদের কটাক্ষ ও গালাগাল করতেন। ঘটনার দিন এর কারণ জানতে চাইলে তিনি প্রথমে তাদের ওপর চড়াও হন। এ ছাড়া শাহানাজের বিরুদ্ধে এক ভরি ওজনের দুটি সোনার বালা ও আট আনার একটি সোনার চেইন ছিনতাইয়ের পাল্টা অভিযোগ এনে থানায় ডায়েরি করেছেন বলে জানান তারা।ঘটনার সময় দায়িত্বরত নার্স শিরিন আক্তার বলেন, মারামারির সময় তিনি সরাসরি উপস্থিত না থাকলেও পরে বিষয়টি জেনেছেন। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় হাসপাতালের সব কর্মকর্তা-কর্মচারী চরম বিব্রত।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিজ ফারহানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এই অপ্রীতিকর ঘটনায় হাসপাতালের সুনাম চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে আবাসিক মেডিকেল অফিসার ডা. আসাদুজ্জামান নাহিদকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’তদন্ত কমিটির প্রধান ডা. আসাদুজ্জামান নাহিদ জানান, তদন্তের কাজ দ্রুতগতিতে চলছে। আগামী সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হবে।

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:13 PM
0
• 0 min read
Bangladesh

‘পরীক্ষার ফলের হতাশাই আমার বুক খালি করে দিল’

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর রাব্বিল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার খোলড়া বালিয়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত রাব্বিল ওই এলাকার রমজান আলীর ছেলে।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 8:12 PM
0
• 0 min read
Bangla

সোহরাওয়ার্দী উদ্যান থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মোহাম্মদ রাহাত (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:12 PM
0
• 0 min read
Bangla

রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের চতুর্থ চালান

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের চতুর্থ চালান। শনিবার সকাল ৭টা ১৭ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে জ্বালানিবাহী তিনটি ট্রাক প্রকল্প এলাকায় প্রবেশ করে। এটি কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য আনা চতুর্থ চালান। এর আগে শুক্রবার রাতে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ইউরেনিয়ামের চালান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে শনিবার রাতের শেষ ভাগে সেনাবাহিনীর নিরাপত্তায় জ্বালানিবাহী ট্রাকগুলো রূপপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিশেষ নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। প্রকল্পসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রূপপুরের দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি লোডিংয়ের জন্য সাতটি চালানে মোট ১৬৩টি জ্বালানি

Manab Zamin • 4 Days, Oct 31, 2026 8:12 PM
0
• 0 min read
Bangladesh

এইচএসসিতে শতভাগ অকৃতকার্য নাটোরের ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের শোকজ

চলতি বছর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি ও সমমনা) পরীক্ষায় নাটোরের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ঘটনায় প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। নোটিশে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদনসহ সশরীরে কার্যালয়ে উপস্থিত হয়ে ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:12 PM
0
• 0 min read
Business

বান্দরবানে এইচএসসিতে পাসের হার ৪২ শতাংশ

Bd-Pratidin • 4 Days, Oct 31, 2026 8:12 PM
0
• 0 min read
Bangladesh

সাজেকে অবরোধ শিথিলের দিনেই কর্মবিরতিতে যাবেন যানচালক ও শ্রমিকরা

40, Karwan Bazaar Dhaka 1215, Bangladesh

Ittefaq • 4 Days, Oct 31, 2026 8:11 PM
0
• 0 min read
Bangla

আইসিসিবিতে বসছে 'বারভিডা কার এক্সপো'র আসর

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) কার এক্সপো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)।

Bd-Pratidin • 4 Days, Oct 31, 2026 8:10 PM
0
• 0 min read
Bangla

সিআরএ’র নতুন সভাপতি সোহাগ আরেফিন, সম্পাদক কাদের রাজু

Ajkalerkhobor • 4 Days, Oct 31, 2026 8:10 PM
0
• 0 min read
Bangladesh

তাহিরপুরে পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অধীনে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের বাদাঘাট ইউনিয়নে ওয়াটার পাইপলাইন ও অবকাঠামো নির্মাণে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারের প্রধান সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী বাসিন্দা ও স্থানীয় সচেতন নাগরিকরা এই কর্মসূচির আয়োজন করেন।এর আগে গত ১৮ অক্টোবর কাজের সিডিউল অমান্য করার অভিযোগ এনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাদাঘাট গ্রামের বাসিন্দা আমির শাহ।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য নির্মাণাধীন ট্যাংকে নিম্নমানের (২ নম্বর) ইট, বালি ও পাথর ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত সিডিউল অনুযায়ী ৬ ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে পুরো পাইপলাইন স্থাপন করার কথা থাকলেও কেবল অল্প কিছু অংশে তা দেওয়া হয়েছে; বাকি পুরো লাইনেই ব্যবহার করা হচ্ছে ৩ ও ২ ইঞ্চির পাইপ।প্রকল্পের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পাইপলাইন স্থাপনের সময় গর্তের ভেতরে পাইপের নিচে ৬ ইঞ্চি এবং উপরে ৬ ইঞ্চি ফিল্টার বালি দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠান তা মানেনি। মাটি খুঁড়েই তড়িঘড়ি করে নিম্নমানের পাইপ পুঁতে ফেলা হচ্ছে। এতে টেকসই সুবিধা পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।বক্তারা হুঁশিয়ারি দেন, অবিলম্বে অনিয়ম বন্ধ করে সিডিউল অনুযায়ী সঠিক ও টেকসই কাজ বাস্তবায়ন করা না হলে ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৩০০টি পরিবারকে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প গ্রহণ করা হয়। ২০২৩ সাল থেকে ২০২৬ মেয়াদের এ প্রকল্পের বাস্তবায়নের কাজ করছে

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:10 PM
0
• 0 min read
Bangladesh

এইচএসসিতে ঘোড়াঘাট সরকারি কলেজে নজিরবিহীন ফল বিপর্যয়!

দিনাজপুরের ঘোড়াঘাট সরকারি কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে টানা দ্বিতীয় বছরের মতো এবারো চরম ফল বিপর্যয় ঘটেছে। প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক ও প্রশাসনিক চরম গাফিলতির কারণে গত ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালের সদ্য প্রকাশিত ফলাফলে কলেজের পাসের হার আরো নিচে নেমে গেছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:08 PM
0
• 0 min read
Sports

এমএলএসের যে নিয়ম ‘বাঁচিয়ে দিলো’ মেসিকে

মেজর লীগ সকারে (এমএলএস) হলুদ কার্ডের কোটা পূর্ণ হলেও আগামীকাল নিউ ইংল্যান্ড রেভোল্যুশনের বিপক্ষে মাঠে নামতে বাধা নেই লিওনেল মেসির। ফুটবল ভক্তদের মনে প্রশ্ন জাগতে পারে, এমএলএসের নিয়মানুযায়ী মৌসুমে পঞ্চমবারের মতো হলুদ কার্ড দেখার পরও কীভাবে ম্যাচ নিষেধাজ্ঞা এড়িয়ে যাচ্ছেন ইন্টার মায়ামি অধিনায়ক? উত্তরটি লুকিয়ে আছে সেই এমএলএস-এরই এক অভিনব নিয়মে, যা সাধারণত আড়ালেই থেকে যায়। সিনসিনাটির বিপক্ষে ম্যাচের আগের ঘটনা মনে করলে ফুটবলের এই মহাতারকা কলোরাডো র‌্যাপিডস, অরল্যান্ডো সিটি, ন্যাশভিল এসসি এবং আটলান্টা ইউনাইটেডের বিপক্ষেও হলুদ কার্ড দেখেন। এমএলএসের নিয়ম বলছে, নিয়মিত মৌসুমে পঞ্চম হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ার কথা ছিল মেসির। তবে এমএলএসের একটি বিশেষ বিধান তার শাস্তির যাত্র

ManabZamin • 4 Days, Oct 31, 2026 8:08 PM
0
• 0 min read
World

বিজেপি ভোট লুট করে গণতন্ত্রকে হরণ করেছে : মমতা ব্যানার্জী

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, ‘আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।’

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:08 PM
0
• 0 min read
Bangla

যুক্তরাষ্ট্রের ফেলোশিপে নির্বাচিত ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির আলম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া প্রফেশনাল ফেলোস প্রোগ্রাম (পিএফপি) অন ইকোনমিক এমপাওয়ারমেন্টে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পোশাক ব্র্যান্ড ফিয়েরোর প্রতিষ্ঠাতা সৈয়দ ইয়াসির আলম। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা থেকে...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 8:08 PM
0
• 0 min read
Bangla

১০.এইচএসসিতে সাতক্ষীরার ২ কলেজে পাস করেননি কেউ

এইচএসসিতে সাতক্ষীরার ২ কলেজে পাস করেননি কেউ

Samakal • 4 Days, Oct 31, 2026 8:07 PM
0
• 0 min read
Bangladesh

সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগকে জনগণ প্রত্যাখ্যান করেছে: মিয়া গোলাম পরওয়ার

ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে বিভিন্ন স্থানে মানুষের ব্যাপক উপস্থিতির কথা তুলে ধরে বিএনপি সরকারের সংবিধান সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শনিবার (৩১...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 8:07 PM
0
• 0 min read
Bangla

মহাকাশে বাস সহজ করতে নতুন পরীক্ষা

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:07 PM
0
• 0 min read
Bangla

আলিম পরীক্ষায় পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা সাফল্যের শীর্ষে

আলিম পরীক্ষা-২০২৬ এর ফলাফলে পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসা সাফল্যের শীর্ষে অবস্থান করছে । এ বছরের আলিম পরীক্ষায় মাদরাসা থেকে অংশগ্রহণকারী

KholaKagoj • 4 Days, Oct 31, 2026 8:06 PM
0
• 0 min read
Business

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ঢাকা সাউথ জোনের ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর ঢাকা সাউথ জোনের দিনব্যাপী ‘টাউন হল মিটিং’ রাজধানীর আইডিইবি সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান,

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:05 PM
0
• 0 min read
Bangladesh

১১ দলীয় ঐক্যজোটের কর্মসূচিকে ‘গাড়িমার্চ’ বললেন সংস্কৃতিমন্ত্রী

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট লংমার্চের নামে ‘গাড়িমার্চ’ করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লংমার্চের ইতিহাস হচ্ছে পায়ে হেঁটে করা। কিন্তু তারা (১১ দলীয় জোট) যেটা করছে, সেটাকে গাড়িমার্চ বলে। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এগুলো নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই, এটি তাদের রাজনৈতিক বিষয়। আমরা চাই, দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা নিয়ম মেনে রাজনীতি করুক।’আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক ও উন্নত হচ্ছে। জেলায় মাদক, চোরাচালান, বাল্যবিবাহ ও আত্মহত্যার প্রবণতা রোধে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।’সরকারের সাংস্কৃতিক ভাবনার কথা তুলে ধরে নিতাই রায় চৌধুরী বলেন, ‘নজরুল বর্ষ ঘোষণার পর থেকে দেশের শিল্প-সংস্কৃতির প্রসারে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার। সব শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিল্প-সংস্কৃতিকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ৫১টি দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরতে চায় সরকার।’মতবিনিময় সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জেলা পরিষদের আয়োজনে সপ্তাহব্যাপী

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:04 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper