নির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের
Bangladesh

নির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের

গত ৫ আগস্টের আগে দেশের নির্বাচনগুলোতে যেভাবে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছিল, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়ে শেরপুর, বগুড়া এবং সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও আমরা একই চিত্র দেখেছি। এসব নির্বাচনই প্রমাণ করে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 8:43 PM
0
• 0 min read
Entertainment

গুলশান সোসাইটির আয়োজনে 'শকুন্তলা' নৃত্যনাট্য মঞ্চায়ণ

প্রাচীন মহাকাব্য মহাভারতের অন্যতম বিশেষ চরিত্র শকুন্তলা। তপোবনে বেড়ে ওঠা এই আশ্রমকন্যার প্রেম, বেদনা-বিধুর ভাগ্য, স্মৃতির-বিস্মৃতি; সব মিলিয়ে এক মনোমুগ্ধকর

Jaijaidin • 4 Days, Oct 31, 2026 8:43 PM
0
• 0 min read
Bangla

ধর্মীয়-আধুনিক শিক্ষার সমন্বয়, ১০ মাসে ৪৯ শিক্ষার্থীর কোরআনের সবক

ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড কেয়ার

KholaKagoj • 4 Days, Oct 31, 2026 8:42 PM
0
• 0 min read
Sports

গাজীপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ, ৫০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে গাজীপুরের পর এবার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ অবস্থায় শ্রমিক অসন্তোষের মুখে কাঠগড়া ও আশপাশের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:42 PM
0
• 0 min read
Bangla

এইচএসসির ফলাফল/ ময়মনসিংহ শিক্ষাবোর্ডে শতভাগ অকৃতকার্য ১৯ কলেজ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় পাশের হার ৫১.৪৪ শতাংশ। এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 8:41 PM
0
• 0 min read
Bangladesh

দীর্ঘ বিরতির পর আবার পড়াশোনা, ৫২ বছরে শেফালীর এইচএসসি জয়

জীবনের ৫২টি বসন্ত পেরিয়ে এসে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ এলাকার শেফালী বেগম। দীর্ঘ শিক্ষাবিরতি, পারিবারিক দায়িত্ব ও জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪.২১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 8:40 PM
0
• 0 min read
Bangladesh

সংস্কার লংমার্চে নয়, সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংস্কার লংমার্চ করে হবে না, এ জন্য বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আলোচনা করার জন্য বিরোধী দলকে তো সংবিধান সংশোধন কমিটিতে আসতে হবে। যেখানে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছিল, সেসব যদি শিথিল করতে হয়, তবে সেই আলোচনায় আসতে হবে

AmarDesh • 4 Days, Oct 31, 2026 8:39 PM
0
• 0 min read
Bangla

এইচএসসিতে সামসুল হক খান কলেজের ঈর্ষণীয় সাফল্য

ডেমরার অন্যতম অগ্রগামী ও প্রতিশ্রুতিশীল শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২২৮টি জিপিএ-৫ এবং ৯৯.০৭ শতাংশ পাসের হার নিয়ে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সম্মিলিত প্রচেষ্টায় এই অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।ফল প্রকাশের পর কলেজ ক্যাম্পাসে আনন্দ-উল্লাস শুরু হয়। উত্তীর্ণ শিক্ষার্থী, অভিভাবক এবং নবীন শিক্ষার্থীদের উচ্ছ্বাসে আজ মুখর কলেজ ক্যাম্পাস।প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট ১ হাজার ৭৭ জন শিক্ষার্থী অংশ নেন এবং উত্তীর্ণ হন ১ হাজার ৬৭ জন।এবছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ১৫৯টি, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭টি এবং মানবিক বিভাগ থেকে ৪২টি জিপিএ-৫ অর্জিত হয়েছে।উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা এবং গভর্নিং বডির সভাপতি মো. ফেরদৌস হোসেন বলেন, ডেমরার এই সাড়াজাগানো শিক্ষাপ্রতিষ্ঠানটির সাফল্যে আমরা গৌরবান্বিত।ফল প্রকাশের পর শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক তাৎক্ষণিক বৈঠকে প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘শিক্ষার্থীদের শ্রম ও নিষ্ঠা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় আজ আমাদের অর্জন সার্থক হয়েছে। তবে আমাদের প্রত্যাশা আরও বেশি ছিল। আমার দৃঢ় বিশ্বাস, এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আরও বর্ণিল ও ঈর্ষণীয় হয়ে উঠবে।’ সবার সম্মিলিত সহযোগিতায় প্রতিষ্ঠান ধন্য ও কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন তিনি।বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থী তানজিদা আক্তার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার ফলাফল আমার আশা পূরণ করেছে, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। প্রিন্সিপাল স্যারের অনিন্দ্যসুন্দর পরিকল্পনা ও দূরদর্শিতা বারবার আমাদের স্বপ্ন সফল করে। মা-বাবা ও স্যারদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই।’কলেজ ইনচার্জ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, ‘একটি ভালো ফলাফলের জন্য আমরা সবসময় সচেতন থেকে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছি। উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য আন্তরিক দোয়া ও ভালোবাসা রইলো।’ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী শওরিন জান্নাত সুহীর মা আফরোজা সুলতানা বলেন, ‘প্রিন্সিপাল স্যারের দূরদর্শিতা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়ে ভালো ফলাফল করতে পেরেছে। আমি সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কাছে চিরকৃতজ্ঞ।’উল্লেখ্য, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের ধারা দীর্ঘদিনের। ২০২৫ সালে কলেজ শাখা থেকে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৯৯.৯১ শতাংশ এবং জিপিএ-৫ ছিল ৪২৩টি। এছাড়া ২০২৬ সালের এসএসসিতে পাসের হার ছিল ৯৯.৫৯ শতাংশ এবং জিপিএ-৫ ছিল ৮০৩টি।উচ্চশিক্ষায়ও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাফল্য অত্যন্ত সন্তোষজনক। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এই কলেজের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা সরকারি মেডিকেল কলেজে ৩০ জন এবং প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৫০ জন ভর্তির সুযোগ পেয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠানের অনেক সাবেক শিক্ষার্থী সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং কেউ কেউ ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশে পিএইচডি গবেষণা করছেন।অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, শ্রেষ্ঠত্বের এই ধারা ধরে রেখে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতেও আরও বহুদূর এগিয়ে যাবে।

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:39 PM
0
• 0 min read
Bangladesh

৪৯ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

দিনাজপুর বোর্ডে সর্বনিম্ন পাসের হার

Manab Zamin • 4 Days, Oct 31, 2026 8:38 PM
0
• 0 min read
Bangladesh

আমতলীতে জেলেদের মানবিক সহায়তার চাল প্রশাসনিক কর্মকর্তার পেটে, তদন্তের দাবি

আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো: রাজিবুল ইসলাম ইলিশ রক্ষায় সরকারের মানবিক সহায়তার চাল জেলেদের বিতরণ না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:38 PM
0
• 0 min read
Bangladesh

এক কলেজে একজনই পরীক্ষার্থী, তিনিও ফেল

সিরাজগঞ্জ পৌর শহরের এসবি রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শনিবার সকাল ১১টার দিকে ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। স্থানীয়রা জানান, হাতেগোনা দু’-একজন নিয়মিত শিক্ষার্থী নিয়ে কোনোরকমে চলছে ওই প্রতিষ্ঠান। কলেজের শিক্ষকরাও নিয়মিত আসেন না। ক্লাসও ঠিকমতো হয় না। এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধান ও কিছু শিক্ষক নানা অনিয়মে জড়িয়ে পড়ায় বেশির ভাগ অভিভাবক সেখানে তাদের ছেলে-মেয়েদের ভর্তি করান না। কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, কলেজে শিক্ষক না থাকায় এবার একজন শিক্ষার্থীই পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেও একটি বিষয়ে ফেল করেছে। কলেজটিতে ৫ জন শিক্ষক থাকলেও তারা নিয়মিত আ

ManabZamin • 4 Days, Oct 31, 2026 8:38 PM
0
• 0 min read
Bangladesh

টানা দুই বছর যে কলেজে পাস করেনি কেউ

জামালপুরের মেলান্দহ উপজেলার এসএম শিখা মোখলেছুর রহমান কলেজে টানা দুই বছর এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেনি। ২০২৫ সালের মতো এবারো শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এমন ঘটনায় শিক্ষার মান নিয়ে উঠেছে প্রশ্ন। শনিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। কলেজটি উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা এলাকায় অবস্থিত। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, চলতি বছর এসএম শিখা মোখলেছুর রহমান কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ব্যবসায় শাখা থেকে ২ জন ও মানবিক শাখা থেকে ২ জনসহ মোট ৪ জন পরীক্ষার্থী কেউই উত্তীর্ণ হতে পারেনি। গত বছরের ফলাফল থেকে জানা গেছে, ব্যবসায় শাখা থেকে ৪ জন ও মানবিক শাখা থেকে ৬ জন পরীক্ষার্থী ছিল। ওই বছরও তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি। টানা দুই বছরই এসএম শিখা মোখলেছুর রহমান কলেজের ফলাফ

ManabZamin • 4 Days, Oct 31, 2026 8:37 PM
0
• 0 min read
Bangla

কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার ফল শূন্য। এসব প্রতিষ্ঠান থেকে একজন পরীক্ষার্থীও পাস করেননি। এই প্রতিষ্ঠানগুলো থেকে সর্বাধিক সাতজন এবং তিনটি প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন একজন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Samakal • 4 Days, Oct 31, 2026 8:37 PM
0
• 0 min read
Bangla

ভালো ফল করেও মোন্নাফের দুশ্চিন্তা

অভাব-অনটনে বেড়ে ওঠা। বাবা নির্মাণ শ্রমিক ও মা পরিচারিকা কাজের আয় দিয়ে কোনোরকমে চলে সংসার। নেই আবাদি জমি। তিন বেলার খাবার ঠিকঠাক জোটে না। সেই পরিবারেই জন্ম নেয়া মোন্নাফ হোসেন (মুন্না) এবার উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা গ্রামের রফিকুল ইসলাম (৫০) ও মিরা খাতুন (৪২)-এর ছেলে মোন্নাফ। এইচএসসিতে সাফল্য পেলেও মুখে হাসি নেই তার। এখন দুশ্চিন্তা একটাই- বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কীভাবে? কীভাবে চালাবে পড়ার খরচ। সরজমিন দেখা যায়, ছোট ঘরে মোন্নাফের পরিবারের বসবাস। দু’টি চৌকি, একটি টেবিল ও হাঁড়ি-পাতিল ছাড়া ঘরের মধ্যে তেমন কিছুই নেই। বইপত্র সাজানো রয়েছে চৌকির ওপর। সেই ঘরের এক কোণে বসেই এতদিন পড়াশোনা করেছে মোন্নাফ। বাবা নির্মাণ শ্রমিক হলে

ManabZamin • 4 Days, Oct 31, 2026 8:37 PM
0
• 0 min read
Bangladesh

সরকার ৮ মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে: যশোরে গোলাম পরওয়ার

সরকার আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা করেছিল, সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র একই। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস, বিদ্যুতের সংকট তৈরি হয়েছে। ১

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 8:36 PM
0
• 0 min read
Bangladesh

‘ভালোই ভালোই মেনে নেন, নাহলে এদেশের মানুষ জানে কেমনে দাবি আদায় করা যায়’

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, পরিষ্কার বলে দিচ্ছি ভালোই ভালোই মেনে নেন। নাহলে...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 8:35 PM
0
• 0 min read
Bangladesh

ফেনীতে দুই কলেজে শূন্য পাস, ভাঙল ক্যাডেট কলেজের রেকর্ড

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ফেনী জেলায় দুটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। অন্যদিকে, টানা চার বছর শতভাগ জিপিএ-৫ পাওয়ার রেকর্ড থাকলেও এবার সেই ধারা ধরে রাখতে পারেনি ফেনী গার্লস ক্যাডেট কলেজ।শনিবার (৩১ অক্টোবর) কুমিল্লা শিক্ষা বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।কুমিল্লা বোর্ড সূত্রে জানা যায়, ফেনী জেলায় এবার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠান দুটি হলো—বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং বিকন মডেল কলেজ।এর মধ্যে বেগম শামসুর নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক বিভাগে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই পাস করতে পারেননি। অন্যদিকে, বিকন মডেল কলেজ থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলিয়ে সাতজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।ভাঙল ক্যাডেট কলেজের রেকর্ডফলাফলে দেখা যায়, স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে এবার ৬১ জন পরীক্ষার্থীর সবাই পাস করলেও জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৬০ জন অংশ নিয়ে ৪৪ জন এবং মানবিক বিভাগ থেকে ১ জন অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছেন।প্রতিষ্ঠানটির গত চার বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা চার বছর ক্যাডেট কলেজটির সব পরীক্ষার্থীই জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছিলেন। এর মধ্যে ২০২৫ সালে ৪৮ জন, ২০২৪ সালে ৫৫ জন, ২০২৩ সালে ৫৭ জন এবং ২০২২ সালে ৫৫ জন পরীক্ষার্থীর সবাই সর্বোচ্চ ফল (জিপিএ-৫) পেয়েছিলেন। দীর্ঘ চার বছর পর এবার সেই শতভাগ জিপিএ-৫ এর রেকর্ড ভঙ্গ হলো।জেলার সার্বিক ফলাফলবোর্ড সূত্রে আরও জানা যায়, এবার এইচএসসি পরীক্ষায় ফেনী জেলার ৪১টি কলেজের শিক্ষার্থীরা ১১টি কেন্দ্রে অংশ নেন। জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৩ হাজার ৮৭২ জন এবং ছাত্রী ৫ হাজার ৫৯৯ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১ হাজার ৬৭৮ জন এবং ছাত্রী ৩ হাজার ২৬২ জন। জেলায় মোট জিপিএ-৫ পেয়েছেন ১৪১ জন শিক্ষার্থী।কুমিল্লা বোর্ডের অধীন জেলাগুলোর মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা (৫৩.৫২ শতাংশ)। এর পরেই রয়েছে ফেনী জেলা, যেখানে পাসের হার ৫২.১৬ শতাংশ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় ৫০.১৫ শতাংশ, চাঁদপুরে ৪৫.৩৫ শতাংশ, লক্ষ্মীপুরে ৪১.২৯ শতাংশ এবং নোয়াখালীতে ৩৮.৯০ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:35 PM
0
• 0 min read
Entertainment

চিত্রনায়ক শরীফুল রাজকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

চিত্রনায়ক শরীফুল রাজের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ ও আর্থিক ক্ষতির অভিযোগ তুলেছেন ‘ঠিকানা’ সিনেমার প্রযোজক। এ ঘটনায় অভিনেতাকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:34 PM
0
• 0 min read
Bangladesh

চার প্রতিষ্ঠানের ২২ শিক্ষার্থীর সবাই ফেল

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চলতি বছর জামালপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেননি। প্রতিষ্ঠান

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 8:34 PM
0
• 0 min read
World

সংখ্যালঘুদের বিরুদ্ধে হিন্দুত্ববাদীরা এখন আরও বেপরোয়া

গত ৩ সেপ্টেম্বর একটি ইউটিউব পডকাস্টে ২১ বছর বয়সী স্বঘোষিত 'কট্টর হিন্দুত্ববাদী' স্বতন্ত্র ভরদ্বাজের একটি সাক্ষাৎকার প্রচার করা হয়। সেখানে তিনি দিল্লিতে এক প্রতিবাদের সময় এক ব্যক্তির খুলি ফাটিয়ে দেওয়ার গর্ব প্রকাশ

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:33 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper