গণভোটের রায় মানতে হবে, জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না : শফিকুর রহমান
Bangladesh

গণভোটের রায় মানতে হবে, জাতির সঙ্গে গাদ্দারি বরদাশত করা হবে না : শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জনগণের ৭ দফা দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন। মূল দাবি একটাই-গণভোটে ৭০ শতাংশ জনগণ ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে, সরকারকে সেই রায় বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি বরদাশত করা হবে না।তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির নেতারা বলেছিলেন গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে তা মেনে নেবেন। এখন সেই রায় মেনে নিতে হবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১ দলীয় জোটের ঢাকা-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালি মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জামায়াত আমির বলেন, ‘আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে। কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।’পথসভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল আলীম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারি ইউনুস আলী, বাগেরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়ক সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেলসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:50 PM
0
• 0 min read
Technology

লালন সাঁই ভারত-বাংলাদেশের মধ্যে এক অনন্য সেতুবন্ধন : ভারতীয় হাইকমিশনার

Bd-Pratidin • 4 Days, Oct 31, 2026 8:49 PM
0
• 0 min read
Bangla

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে তদন্ত নোটিশ প্রত্যাহারসহ তিন দাবিতে ভোলায় শিক্ষকদের মানববন্ধন

SorejominBarta • 4 Days, Oct 31, 2026 8:49 PM
0
• 0 min read
Bangla

মির্জাগঞ্জে হঠাৎ পায়রার ভাঙনে বিলীন ৬ বসতঘর

উত্তম গোলদার মির্জাগঞ্জ (পটুয়াখালী)ফের তীব্র আকার ধারণ করেছে পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর ভাঙন। গত কয়েক দিনে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পিঁপড়াখালী গ্রামে হঠাৎ করেই নদীতে বিলীন হয়ে গেছে ছয়টি বসতঘর। প্রতিদিন নদীর ভাঙনে ওই এলাকা থেকে ফসলী জমিসহ ঘরবাড়ি গ্রাস করে নিচ্ছে পায়রা নদী। উপজেলার রামপুর, ভিকাখালী, পিঁপড়াখালী, হাজিখালী ও কাকড়াবুনিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় ভাঙনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বাড়িঘর, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও কৃষিজমি এখন চরম ঝুঁকিতে রয়েছে।স্থানীয়দের অভিযোগ, ভাঙনের গতি এতই তীব্র যে মানুষ তাদের বসতঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেয়ারও সুযোগ পাচ্ছে না। হঠাৎ নদীগর্ভে বসতভিটা হারানো নিঃস্ব মানুষগুলোর মধ্যে রয়েছেন- রুস্তুম সিকদার, কুদ্দুস, সহিদ হাওলাদার, বজলু হাওলাদার, আনোয়ার সিকদার ও মহসিন সিকদার। এর আগে গত কয়েক মাসেও পিঁপড়াখালী গ্রাম থেকে প্রায় ১১টি পরিবার পায়রা নদীর ভাঙনের শিকার হয়ে বসতভিটা হারিয়েছেন।অব্যাহত ভাঙনের কারণে মানচিত্র থেকে সঙ্কুচিত হয়ে আসছে মির্জাগঞ্জ উপজেলা। সরেজমিন দেখা যায় ভাঙনকবলিত এলাকার মানুষ তাদের শেষ সম্বলটুকু বাঁচাতে আধাপাকা ঘরগুলো নিজেরা ভেঙে অন্যত্রে সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে পিঁপড়াখালীর উত্তর এলাকায় কিছু জিওব্যাগ ফেলা হলেও শীতের মৌসুমে দক্ষিণ দিক থেকে নতুন করে ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, নদীভাঙনের কারণে জীবনের তাগিদে তাদের বারবার বসতভিটা বদলাতে হয়েছে। স্থায়ীভাবে ভাঙন রোধ করা না হলে মানচিত্র থেকে পিঁপড়াখালী গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে। বর্তমানে ভাঙনের শিকার বহু মানুষ অন্যত্র গিয়ে মানবেতর জীবনযাপন করছেন।গত বছরও নদীভাঙনের মুখে পড়ে জাকির প্যাদার ঘরসহ চার-পাঁচটি ঘর সরিয়ে নেয়া হয়েছিল। নদীরক্ষা বাঁধের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বর্তমানে ভাঙনের সরাসরি মুখে রয়েছে উপজেলার কাকড়াবুনিয়া লঞ্চঘাট এলাকাসহ ব্যস্ততম বাজারটি। পায়রা নদীর তীব্র ভাঙনের মুখে মেনিয়াবাদ ও পিঁপড়াখালী গ্রাম দু’টি আজ অস্তিত্ব সঙ্কটের মুখে। ইতোমধ্যে গ্রাম দু’টির কয়েক হাজার একর ফসলী জমি, অসংখ্য বসতঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থান নদীতে তলিয়ে গেছে।পিঁপড়াখালী গ্রামের বাসিন্দা ও সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জানান, এই এলাকায় পায়রার ভাঙন যেন একটি নিত্যদিনের ঘটনা। পানি উন্নয়ন বোর্ড যতবারই বাঁধ নির্মাণ করে, কিছুদিন পর তা নদীতে বিলীন হয়ে যায়। বিশেষ করে পিঁপড়াখালী ও সুন্দ্রাকলিকাপুর এলাকায় ভাঙনের ভয়াবহতা সবচেয়ে বেশি। ভাঙনের করাল গ্রাসে একসময়ের জমজমাট পিঁপড়াখালী বাজার আজ প্রায় বিলুপ্ত। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘পিঁপড়াখালী পরিবার’-এর কর্মকর্তা সুলতান আহেম্মদ জানান, নদীর ভাঙনে এলাকার একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ইতোমধ্যে নদীতে চলে গেছে। কিন্তু ভাঙন রোধে কার্যকর কোনো দীর্ঘমেয়াদি পদক্ষেপ দেখা যাচ্ছে না।এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন জানান, পিঁপড়াখালী এলাকায় ভাঙন রোধে বর্তমানে সার্ভে বা জরিপ কাজ শেষ পর্যায়ে। কাজ সম্পন্ন হলে পায়রা নদীর ভাঙন রোধে স্থায়ীভাবে ব্লক ফেলার পরিকল্পনা তাদের রয়েছে। এ ছাড়া ভাঙন রোধে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সার্বিক বিষয়টি অবহিত করা হয়েছে। বরাদ্দ বা বাজেট পাওয়া মাত্রই বাঁধ ভাঙন রোধে দ্রুত কাজ শুরু হবে বলে জানান তিনি।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:48 PM
0
• 0 min read
Bangladesh

দীন প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : মুহাম্মদ শাহজাহান

কক্সবাজারে বাংলাদেশ মাজলিসুল মোফাসসিরিনের মুফাসসির সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ওলামায়ে কেরাম হচ্ছেন আমাদের রাহবার এবং দীনের ধারক-

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:48 PM
0
• 0 min read
Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক (পাস) প্রোগ্রামের কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কাজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাস যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:48 PM
0
• 0 min read
Bangladesh

জামায়াত জোটের লংমার্চের সমাবেশে ছিল না এন‌সি‌পি

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলের আগের দুই লংমার্চের উদ্বোধনী সমাবেশে যোগ দিলেও, এবারের সমাবেশে ছিল না এনসিপি। শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা থেকে খুলনা বিভাগ অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে এনসিপির কেউ না থাকলেও পথিমধ্যে বহরে যোগ দেন দলটির চার নেতা।

Samakal • 4 Days, Oct 31, 2026 8:48 PM
0
• 0 min read
Business

নীলফামারীর কিশোরগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগ : শনাক্ত ১৪৭২ মৃত ভাতাভোগী

সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়। বাড়ি বাড়ি গিয়ে সরাসরি

Jaijaidin • 4 Days, Oct 31, 2026 8:47 PM
0
• 0 min read
Bangladesh

শ্লীলতাহানির অভিযোগে সালিস, ব্যাংক চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

নওগাঁর মান্দায় এক নারীকে শ্লীলতাহানির অভিযোগে সালিস বৈঠকে এক যুবককে দুই লাখ টাকা জরিমানা করার অভিযোগ উঠেছে। জরিমানার টাকা দিতে না পারায় তাঁর কাছ থেকে ফাঁকা স্ট্যাম্প ও দুই লাখ টাকার একটি চেকে স্বাক্ষর নেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 8:47 PM
0
• 0 min read
Sports

এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর পর হার বাংলাদেশ

হংকং সিক্সেসহংকং সিক্সেস টুর্নামেন্টের প্রথম দিনে বড় স্কোর করে স্কটল্যান্ডের কাছে হার দেখে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও হার। সেমিফাইনালের লড়াইয়েও আক্ষেপ বাংলাদেশের। এক ওভারে ছয় ছক্কা হাঁকানোর পর স্কোরবোর্ডে ছয় ওভারে ১২৯ রান তোলেন হাবিবুর রহমান সোহান-মৃত্যুঞ্জয় চৌধুরীরা। লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকিয়ে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। গতকাল প্রথমে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হন ওপেনার হাবিবুর রহমান সোহান। সাব্বির রহমান (৭) দ্রুত ফিরলেও সোহান অন্যপ্রান্তে ঝড় তোলেন। মাত্র ১৩ বলে দুটি চার ও সাতটি ছক্কায় ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসের চতুর্থ ওভারে বোলার ব্ল্যাক সিম্পসনের শেষ দুই বলে দুটি ছক্কা হাঁকিয়ে নিয়ম অনুযায়ী অবসরে যান সোহান। এরপর উইকেটে নেমে বাকি চার বলে টানা চার

ManabZamin • 4 Days, Oct 31, 2026 8:47 PM
0
• 0 min read
Bangla

এইচএসসির ফলাফল/ কুড়িগ্রামে ৯ কলেজে কেউ পাস করেনি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে প্রকাশিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে কুড়িগ্রাম জেলার শিক্ষাব্যবস্থায় বড়ো ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 8:46 PM
0
• 0 min read
Bangla

মাদক ও কিশোরগ্যাং নির্মূলে উত্তরায় আলোচনা সভা

মাদক ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীর উত্তরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩১ অক্টোবর) বিকালে উত্তরার দক্ষিণখানের মুন্সি মার্কেট

KholaKagoj • 4 Days, Oct 31, 2026 8:46 PM
0
• 0 min read
Technology

এইচএসসিতে জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ, জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন

এইচএসসি পরীক্ষার ফলাফলে জয়পুরহাট জেলায় সেরা ফলাফল অর্জন করেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৫২ জন পরীক্ষার্থী

Jaijaidin • 4 Days, Oct 31, 2026 8:45 PM
0
• 0 min read
Bangla

বরিশাল বোর্ডের তলানিতে ঝালকাঠি

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফলে ছয় জেলার মধ্যে সর্বনিম্ন পাসের হার ঝালকাঠি জেলায়। এবারের ফলাফলে জেলার শিক্ষার্থীদের এমন

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 8:44 PM
0
• 0 min read
World

কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি বৈঠক হচ্ছে না: আরাগচি

মধ্যস্থতাকারীদের সাথে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে একটি ইরানি প্রতিনিধি দল বর্তমানে কাতারে অবস্থান করছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা ইরানের শর্তাবলী বিবেচনা করে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:44 PM
0
• 0 min read
Bangladesh

সিলেট সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:44 PM
0
• 0 min read
Bangladesh

নির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি দেলাওয়ার হোসেনের

গত ৫ আগস্টের আগে দেশের নির্বাচনগুলোতে যেভাবে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছিল, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে শুরু হয়ে শেরপুর, বগুড়া এবং সর্বশেষ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনেও আমরা একই চিত্র দেখেছি। এসব নির্বাচনই প্রমাণ করে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 8:43 PM
0
• 0 min read
Entertainment

গুলশান সোসাইটির আয়োজনে 'শকুন্তলা' নৃত্যনাট্য মঞ্চায়ণ

প্রাচীন মহাকাব্য মহাভারতের অন্যতম বিশেষ চরিত্র শকুন্তলা। তপোবনে বেড়ে ওঠা এই আশ্রমকন্যার প্রেম, বেদনা-বিধুর ভাগ্য, স্মৃতির-বিস্মৃতি; সব মিলিয়ে এক মনোমুগ্ধকর

Jaijaidin • 4 Days, Oct 31, 2026 8:43 PM
0
• 0 min read
Bangla

ধর্মীয়-আধুনিক শিক্ষার সমন্বয়, ১০ মাসে ৪৯ শিক্ষার্থীর কোরআনের সবক

ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইউনাইটেড কেয়ার

KholaKagoj • 4 Days, Oct 31, 2026 8:42 PM
0
• 0 min read
Sports

গাজীপুরের পর আশুলিয়ায় বিক্ষোভ, ৫০ কারখানায় ছুটি

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে গাজীপুরের পর এবার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ অবস্থায় শ্রমিক অসন্তোষের মুখে কাঠগড়া ও আশপাশের অন্তত ৩০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:42 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper