ইয়েমেনে বাস্তুচ্যুত ২৯০,০০০ মানুষ, চরম ঝুঁকিতে গর্ভবতী নারীরা: জাতিসংঘ
World

ইয়েমেনে বাস্তুচ্যুত ২৯০,০০০ মানুষ, চরম ঝুঁকিতে গর্ভবতী নারীরা: জাতিসংঘ

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া তীব্র সংঘাতের ফলে দেশটির প্রায় ২ লাখ ৯০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। যুদ্ধ এবং সহিংসতার এই নতুন ঢেউয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিশেষ করে গর্ভবতী নারীরা চরম স্বাস্থ্যঝুঁকি ও মানবিক সংকটের মুখে পড়েছেন।

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:57 PM
0
• 0 min read
Bangla

রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের অসুস্থ শিক্ষকের পাশে দোয়া করেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা বিল্লাল মুন্সি

নুর আহাম্মদ মিলন লক্ষীপুর জেলা প্রতিনিধি

SorejominBarta • 4 Days, Oct 31, 2026 8:57 PM
0
• 0 min read
Bangla

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : জনবল ও শয্যা সঙ্কট দূর করুন

স্বাস্থ্যসেবা সঙ্কট মানুষকে অনেকটা অসহায় করে তোলে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীকে। চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে যখন কেউ চিকিৎসক ও শয্যা না পান তখন দুর্ভোগের অন্ত থাকে না। জীবন বাঁচানোর জন্য অনেক রোগী বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে কিংবা বারান্দায় থেকে চিকিৎসা নেন। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও একই সমস্যা। প্রয়োজনীয় সংখ্যক শয্যা নেই। সীমিত শয্যা দিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। রোগীরা ভুগছেন চরমভাবে। তার ওপর আছে চিকিৎসক সঙ্কট। ফলে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকেও বঞ্চিত হচ্ছেন। একটি সহযোগী দৈনিকের খবরে বলা হয়েছে, চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৩২টি অনুমোদিত পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১২ জন। এর মধ্যে দু’জন প্রশিক্ষণে এবং একজন ছুটিতে থাকায় মাত্র ৯ জন চিকিৎসক দিয়ে চলছে সেবা কার্যক্রম। বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৫০০-৬০০ রোগী সেবা নিতে আসেন। এর মধ্যে ৩০-৪০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়। এ ছাড়া জরুরি বিভাগে ২৪ ঘণ্টায় শতাধিক রোগী আসেন। ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ধারণক্ষমতার তিন গুণের বেশি রোগী ভর্তি হচ্ছেন। শয্যা না পেয়ে বাধ্য হয়ে অনেক রোগীকে মেঝে ও বারান্দায় অবস্থান করে চিকিৎসা নিতে হচ্ছে।গত বুধবার প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় বলা হয়েছে, চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ আর্থিক চাপে পড়ছে। শুধু ২০২২ সালেই এই ব্যয়ের কারণে ৭২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। চিকিৎসা ব্যয়ের চাপ সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র মানুষের ওপর। দরিদ্র মানুষের চিকিৎসা নিয়ে এ অবস্থা সৃষ্টির অন্যতম কারণ সরকার তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে পারছে না। ফলে বাধ্য হয়ে তারা নিজস্ব ব্যবস্থাপনায় তাদের চিকিৎসা চালিয়ে নিচ্ছেন। চুনারুঘাট অন্য অনেক উপজেলার মতো সাধারণ কোনো উপজেলা নয়। এটি একটি পর্যটনবান্ধব উপজেলা। স্থানীয় জনগোষ্ঠীর চিকিৎসাসেবার পাশাপাশি অনেকসময় পর্যটকদেরও এখানে চিকিৎসার প্রয়োজন হয়। এমন একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবসময়ই পর্যাপ্ত চিকিৎসক ও শয্যা থাকা দরকার। চিকিৎসাসেবার অপর্যাপ্ততা দূর করে সরকারকে প্রতিটি মানুষের চিকিৎসার সুযোগ সৃষ্টি করতে হবে। শহরাঞ্চল বিশেষ করে জেলা শহরের হাসপাতালগুলোতেও চিকিৎসকের অভাব প্রকট নয়। যত সঙ্কট ইউনিয়ন কিংবা উপজেলা পর্যায়ে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিংবা ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বছরের পর বছর ধরে চিকিৎসকের অভাব থেকেই যায়। নতুন নিয়োগ দেয়া হয় না। স্বাস্থ্য অধিদফতরের কোনো উদ্যোগ দেখা যায় না। ফলে সাধারণ জনগণকে বেসরকারি ক্লিনিক বা হাসপাতালে বিপুল অর্থ ব্যয়ে চিকিৎসা নিতে হয়। এই অবস্থা কোনো সুস্থতার লক্ষণ নয়। চিকিৎসার মতো গুরুতর বিষয়ে অবহেলার সুযোগ নেই। চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগ দেয়া এবং শয্যা সংখ্যা বাড়ানো দরকার, যাতে এলাকাবাসীর প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:57 PM
0
• 0 min read
Bangladesh

জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই: ইশরাক

জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেন, ‘বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে আন্তরিকভাবে...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 8:57 PM
0
• 0 min read
Bangladesh

ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ দুজন। আহত চালক এনামুল হকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 8:57 PM
0
• 0 min read
Bangladesh

শচীন দেব বর্মন আমাদের সাংস্কৃতিক অহংকার : কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:56 PM
0
• 0 min read
Entertainment

মুক্তির আগেই রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

এর আগে শাহরুখ খানের সিনেমাগুলোর বিদেশি পরিবেশনার দায়িত্ব সাধারণত থাকত যশরাজ ফিল্মসের (ওয়াইআরএফ) হাতে। ‘কিং’-এর ক্ষেত্রেও শুরুতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির কথা ছিল। তবে সেই চুক্তি ছিল কমিশনভিত্তিক। অর্থাৎ, পরিবেশক হিসেবে নির্দিষ্ট ফি নেওয়ার কথা ছিল তাদের; কোনো ন্যূনতম আয়ের নিশ্চয়তা দিতে হতো না।

Samakal • 4 Days, Oct 31, 2026 8:56 PM
0
• 0 min read
Technology

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তিন কলেজে কেউ পাস করেনি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিন কলেজ থেকে অংশ নেওয়া নয়জন শিক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। অপরদিকে ছয় কলেজে

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 8:56 PM
0
• 0 min read
Bangla

পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ রংপুরের কলি

এইচএসসি পরীক্ষার্থী রংপুরের কলি রানী। দু’হাত অচল। লেখেন পা দিয়েই। তবে কঠোর পরিশ্রম ও মেধা শক্তিকে কাজে লাগিয়ে সাফল্যের সঙ্গে এইচএসসি’র গণ্ডি পার করেছেন তিনি। পেয়েছেন জিপিএ-৩.৫০। তার এই অভূতপূর্ণ সাফল্যে আনন্দিত এলাকাবাসী। তবে কলির যাত্রা এখানেই থেমে নেই। তিনি স্বপ্ন দেখেন ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেলে পড়াশোনা করবেন এবং আগামীতে বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবায় অবদান রাখবেন। এদিকে কলি রানীর লেখাপড়াকে এগিয়ে নিতে সরকারকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সচেতনরা। কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী কলি রানী। তিনি রংপুরের কাউনিয়া কলেজের একজন শিক্ষার্থী। জন্মের পর থেকেই শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনের অংশ। অন্য শিশুদের মতো স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ পাননি তিনি। দৈনন্দিন কাজ থ

ManabZamin • 4 Days, Oct 31, 2026 8:55 PM
0
• 0 min read
Bangladesh

ময়মনসিংহে নিখোঁজ স্ত্রী ও স্বর্ণের সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা স্বামীর

ময়মনসিংহে স্বর্ণালংকার ও ব্যবসার তিন লাখ টাকা নিয়ে দ্বিতীয় স্ত্রী নিখোঁজ হওয়ার অভিযোগ করেছেন মোঃ আব্দুল বাছেদ (৬০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় তিনি

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:55 PM
0
• 0 min read
Sports

সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। এর মধ্যেই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন এনেছে নির্বাচকেরা। কনকাশনজনিত কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না মুমিনুল

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 8:55 PM
0
• 0 min read
Bangla

বর্ষায় নাও, শুকনায় পাও : একটি পর্যটন প্রস্তাব

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 8:54 PM
0
• 0 min read
Bangla

লংমার্চের বহর যখন পদ্মা সেতুতে

Sangram • 4 Days, Oct 31, 2026 8:53 PM
0
• 0 min read
Bangla

পাসের হারে বাংলাদেশের অবস্থান কতটা পিছিয়ে, ভালো ফলের মানদণ্ড কী

পাবলিক পরীক্ষায় কত শতাংশ শিক্ষার্থী পাস করলে ফলকে ভালো বলা যায়—এমন কোনো সর্বজনস্বীকৃত আন্তর্জাতিক মানদণ্ড নেই। দেশভেদে শিক্ষাক্রম, পরীক্ষার ধরন,

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 8:53 PM
0
• 0 min read
Bangladesh

ডিজে পার্টি কাণ্ডের সেই অতিরিক্ত ডিআইজি বরখাস্ত

রাজধানীর খিলক্ষেতে নিজের ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টির অভিযোগের ভিত্তিতে চালানো অভিযানে মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে। আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি হওয়া এবং জনসম্মুখে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার কথা

Samakal • 4 Days, Oct 31, 2026 8:52 PM
0
• 0 min read
Bangladesh

‘জুলাই সনদের’ সরাসরি আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’-এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করেছেন, এর রাজনৈতিক সমঝোতার গুরুত্ব কোনো আইনি ভিত্তির চেয়েও অনেক বেশি।শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে আয়োজিত ‘স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’সনদটির আইনি স্বীকৃতির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘যখন প্রশ্ন উঠেছিল জনগণ এটি চায় কি চায় না এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি দেওয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।’আহমদ আরও জানান, সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য সে সময় নানা ধরনের আলোচনা হয়েছিল। তিনি বলেন, ‘আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরবর্তীতে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছে—এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারা রাজনৈতিকভাবে এর সমাধান করুন।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আর কোনো জুলাই জাদুঘর না হয় সে জন্য চাই রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।’তিনি আরও বলেন, ‘এ রাষ্ট্রে যেন আর কোনো জুলাই সংঘটিত না হয়, সে জন্য সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হবে। বিচার কার্য পরিচালনায় বিচারকরা যথেষ্ট স্বাধীন। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী দেশ ও জনগণ। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে তারাও সার্বভৌম হবেন।’তিনি আরও বলেন, ‘বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় বিশ্বাস করে সরকার। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানাই।’

Sangbad • 4 Days, Oct 31, 2026 8:52 PM
0
• 0 min read
Bangladesh

মানিক পশারীর দাফনে বাধা দেওয়ায় বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সভা

পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তার কফিনে গার্ড অব অনার প্রদান ও দাফনে

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 8:51 PM
0
• 0 min read
World

৫৬ বছর বয়সে আবার বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

বার্তা সংস্থা পিটিআই-এর তথ্য অনুযায়ী, গত শুক্রবার (৩০ অক্টোবর) নয়া দিল্লিতে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় তাঁদের বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে উভয় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়রা উপস্থিত ছিলেন।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 8:50 PM
0
• 0 min read
Bangladesh

কক্সবাজার সদর থানায় ওসি মুহাম্মদ আলীর অব্যাহত অভিযান

পর্যটননগরী কক্সবাজারে অপরাধ দমনে বিশেষ অভিযান জোরদার করেছে সদর মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে

Inqilab • 4 Days, Oct 31, 2026 8:50 PM
0
• 0 min read
Technology

নামাজের জন্য সাজসজ্জার গুরুত্ব

নামাজ ইসলামের অন্যতম প্রধান ইবাদত। নামাজের মাধ্যমে মহান আল্লাহর সান্নিধ্যে যাওয়া হয় এবং তার সঙ্গে কথোপকথন হয়। তাই নামাজ আদায়ের সময় শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি পোশাক-পরিচ্ছদেও পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখা জরুরি। নামাজে দাড়ানোর সময় একজন মুসলিমের মনে রাখা উচিত, তিনি মহান...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 8:50 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper