পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি
Bangladesh

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের চার অতিরিক্ত পুলিশ সুপার ও দুই সহকারী পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ এর অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে, অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নানুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পিটিসি খুলনায় বদলি করা হয়েছে।এ ছাড়া, সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগতি সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং সহকারী পুলিশ সুপা

ManabZamin • 4 Days, Oct 31, 2026 9:19 PM
0
• 0 min read
Bangla

ইউনাইটেড কেয়ার স্কুল অ্যান্ড হোমসের ক্রীড়া ও কুরআন সবক অনুষ্ঠিত

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতাইসলামী মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়া কিশোরগঞ্জের ‘ইউনাইটেড কেয়ার স্কুল অ্যান্ড হোমস’-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কুরআন সবক প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়।প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: আব্দুল কাদির জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক আজিজ আহমেদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল হক, আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাব্বেরম হোসেন শোকরানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হেড অব অ্যাডমিন আহসানুল হক জুয়েল।অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান করা হয়। পরে ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পয়লা জানুয়ারি ২০২৬ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি প্রথম বছরেই তিন শতাধিক শিক্ষার্থী ভর্তি এবং হিফজ বিভাগে ১০ মাসে ৪৯ জনকে কুরআন সবক প্রদান করেছে।ব্যবস্থাপনা পরিচালক ড. মাসুদুর রহমান জানান, ঢাকায় ২০ বছর স্কুল পরিচালনার অভিজ্ঞতা থেকে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয় ঘটানোই তাদের মূল লক্ষ্য। বর্তমানে দু’টি ক্যাম্পাসে পাঠদান চললেও গুরুদয়াল সরকারি কলেজের পেছনে নতুন আরেকটি ক্যাম্পাস চালুর উদ্যোগ নেয়া হয়েছে। উকিলপাড়ায় প্রথম থেকে চতুর্থ এবং নীলগঞ্জ রোড ক্যাম্পাসে পঞ্চম থেকে নবম শ্রেণীর কার্যক্রম চলছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 9:18 PM
0
• 0 min read
Bangla

লক্ষ্মীপুরে পাশের হার ৪১.২৯ শতাংশ, ৫ কলেজে অকৃতকার্য শতভাগ

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে লক্ষ্মীপুর জেলার ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। এসব কলেজ থেকে

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 9:16 PM
0
• 0 min read
Bangla

মির্জাপুরে ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে প্রতিবারের মতো এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ৪১ জন শিক্ষার্থী এবছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

Samakal • 4 Days, Oct 31, 2026 9:16 PM
0
• 0 min read
Entertainment

প্লাস্টিক দূষণ রোধে বদলাচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা

প্লাস্টিক দূষণ রোধে শুধু ব্যবহারের পর বর্জ্য সংগ্রহ কিংবা পরিচ্ছন্নতা অভিযান যথেষ্ট নয়। উৎপাদনের শুরু থেকে পণ্যের ব্যবহার, বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ ও পুনঃচক্রায়ন—প্রতিটি পর্যায়ে দায়িত্বশীল ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব নির্ধারণ,...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 9:16 PM
0
• 0 min read
Bangla

এক-দুই বিষয়ে ফেল এইচএসসি পরীক্ষার্থীদের ফের পরীক্ষার সুযোগ

JanaKantha • 4 Days, Oct 31, 2026 9:16 PM
0
• 0 min read
Bangladesh

মোহাম্মদপুরে ভাত রান্না নিয়ে তর্ক, কাঁচির আঘাতে আহত কিশোরের মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে চুলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে তর্কের জেরে কাঁচির আঘাতে আহত নিরব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এর আগে, গত ১৯ অক্টোবর রাতে এ ঘটনা ঘটে।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 9:16 PM
0
• 0 min read
Bangladesh

দেশে ফিরল সৌদি আরবে খুন হওয়া জসিমের মরদেহ

সৌদি আরবে হত্যার শিকার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার প্রবাসী মো. জসিম উদ্দিনের মরদেহ অবশেষে দেশে আনা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর)

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 9:15 PM
0
• 0 min read
Bangladesh

দোয়ারাবাজারে এইচএসসি ফলাফলে ভরাডুবি, ৭৪৭ পরীক্ষার্থীর ৫৪৭ জনই ফেল

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফলে ভরাডুবি হয়েছে। উপজেলার নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রতিষ্ঠানেই পাসের হার ৫০ শতাংশে পৌঁছায়নি। নয়টি প্রতিষ্ঠান

Inqilab • 4 Days, Oct 31, 2026 9:15 PM
0
• 0 min read
Bangladesh

চাঁদপুরে এইচএসসিতে পাসের হার কমেছে, এগিয়ে ভোকেশনাল

চাঁদপুর জেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেলার সার্বিক ফলাফলে এইচএসসির তুলনায় আলিম ও কারিগরি (ভোকেশনাল) পরীক্ষায় পাসের হার বেশি দেখা গেছে।শনিবার (৩১ অক্টোবর) বিকেলে জেলা শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান নিশ্চিত করেছেন জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লা।জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় জেলার ৬৯টি প্রতিষ্ঠানের ১৩ হাজার ২৭৩ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৯ জন। পাসের হার ৪৫.০৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১০৭ জন শিক্ষার্থী। জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে চাঁদপুর সরকারি কলেজ; এই কলেজ থেকে ৫৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৩ জন উত্তীর্ণ হয়েছেন, যেখানে পাসের হার ৮৫.৪৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন। এছাড়া উপজেলাভিত্তিক পর্যালোচনায় এইচএসসিতে শাহরাস্তি উপজেলায় পাসের হার তুলনামূলকভাবে সর্বোচ্চ (৪৪.৮৮%) রয়েছে।অন্যদিকে, আলিম পরীক্ষায় জেলার ৪৯টি প্রতিষ্ঠানের ২ হাজার ৫৭২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ৬৫৩ জন। এই পরীক্ষায় পাসের হার ৬৪.২৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। আলিমে হাজীগঞ্জ উপজেলায় সর্বোচ্চ ৮২.০১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।এছাড়া এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জেলার ১৩টি প্রতিষ্ঠানের ৯৭২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৮০ জন। এই বিভাগে পাসের হার ৬৯.৯৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭ জন শিক্ষার্থী। বিশেষ করে শাহরাস্তি উপজেলায় ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।তিনটি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, সাধারণ এইচএসসির তুলনায় আলিম ও ভোকেশনাল পরীক্ষায় পাসের হার সন্তোষজনক হলেও সাধারণ এইচএসসিতে পাসের হার তুলনামূলক কম। শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে।

Sangbad • 4 Days, Oct 31, 2026 9:14 PM
0
• 0 min read
Bangladesh

মহাদেবপুরে নিখোঁজের ২ দিন পর ধানক্ষেত থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর তাহের আলী (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 9:13 PM
0
• 0 min read
Bangladesh

ঘূর্ণিঝড় অর্ণব এর প্রভাবে কেশবপুরে আমনের ব্যাপক ক্ষতি

গেল ঘূর্ণিঝড় অর্ণব এর প্রভাবে কেশবপুর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাসে উপজেলার শত শত

Inqilab • 4 Days, Oct 31, 2026 9:13 PM
0
• 0 min read
Bangla

যশোর বোর্ডে এইচএসসিতে শীর্ষে যশোর জেলা, তলানিতে নড়াইল

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হারের দিক থেকে শীর্ষস্থান ধরে রেখেছে যশোর জেলা। তবে গতবারের তুলনায় পাসের হার কমে তলানিতে নেমে গেছে নড়াইল জেলা।শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ফলাফলে বোর্ডের দশ জেলার সামগ্রিক এই চিত্র উঠে এসেছে। যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন এসব তথ্য নিশ্চিত করেছেন।ঘোষিত ফলাফল অনুযায়ী, যশোর বোর্ডে এবার সামগ্রিক পাসের হার ৪৪.৯২ শতাংশ। আর বোর্ডে মোট ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে দেখা যায়, ৫২.৯৪ ভাগ পাসের হার নিয়ে এবারও শীর্ষ অবস্থানে রয়েছে যশোর জেলা। গত বছর এই জেলায় পাসের হার ছিল ৫৮.২৫ শতাংশ।অন্যদিকে, গত বছর সপ্তম অবস্থানে থাকা নড়াইল জেলা এবার তলানিতে নেমে গেছে। এই জেলায় পাসের হার ৩৬.৭৮ শতাংশ, যা গত বছর ছিল ৪৬.৪৬ শতাংশ।বোর্ডের অন্যান্য জেলার মধ্যে খুলনার অবস্থান দ্বিতীয় (পাসের হার ৪৬.৬৫%), গত বছর যা ছিল ৫৩.৯৮ শতাংশ। চতুর্থ অবস্থান থেকে এক ধাপ এগিয়ে চুয়াডাঙ্গা জেলা এবার তৃতীয় অবস্থানে উঠে এসেছে (পাসের হার ৪৬.১৩%)। গত বছর এই হার ছিল ৫০.৩৫ শতাংশ।এক ধাপ এগিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কুষ্টিয়া জেলা (পাসের হার ৪৫.৩৮%), গত বছর যা ছিল ৪৮.৮৫ শতাংশ। তৃতীয় থেকে নেমে সাতক্ষীরা জেলা পঞ্চম অবস্থানে চলে গেছে (পাসের হার ৪৩.৪৫%)। অষ্টম স্থান থেকে দুই ধাপ এগিয়ে ঝিনাইদহ জেলা ষষ্ঠ অবস্থানে রয়েছে (পাসের হার ৪১.৯৮%)।ষষ্ঠ স্থান থেকে এক ধাপ নিচে নেমে মেহেরপুর জেলা সপ্তম অবস্থানে রয়েছে (পাসের হার ৪০.৭৬%)। নবম স্থান থেকে এক ধাপ এগিয়ে বাগেরহাট জেলা অষ্টম অবস্থানে উঠে এসেছে (পাসের হার ৩৮.৮৬%)। এছাড়া গত বছরের মতো এবারও তলানির ঠিক ওপরে থাকা মাগুরা জেলায় পাসের হার ৩৭.৩৬ শতাংশ।

Sangbad • 4 Days, Oct 31, 2026 9:13 PM
0
• 0 min read
Bangla

সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিতে সেনাবাহিনীকে নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার

বহিঃশত্রুর সম্ভাব্য আক্রমণ এবং দেশের অভ্যন্তরীণ হুমকি—উভয় সংকট মোকাবিলায় সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে পূর্ণ যুদ্ধের জন্য প্রস্তুত থাকার কঠোর নির্দেশ দিয়েছেন।

Inqilab • 4 Days, Oct 31, 2026 9:12 PM
0
• 0 min read
Bangladesh

শিশু ও প্রসূতি সেবা বিভাগের- চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করলেন: সমাজকল্যাণ মন্ত্রী

পার্বতীপুরের ঐতিহ্যবাহী বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ল্যাম্ব হাসপাতাল আজ তাদের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে নানা আয়োজনের মধ্যে দিয়ে।

Inqilab • 4 Days, Oct 31, 2026 9:11 PM
0
• 0 min read
Bangladesh

যশোর বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

১৬ প্রতিষ্ঠানে সবাই ফেলযশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ উভয়ই কমেছে। এ বছর বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। গত বছর পাসের হার ছিল ৫০ দশমিক ২০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৯৯৫ জন। ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। অন্যদিকে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। শতভাগ পাস করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শনিবার সকালে যশোর শিক্ষা বোর্ডের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ১০টি জেলার ৫৭১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ১৭ হাজার ৫১০ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য নিবন্ধিত হয়েছিল। এর মধ্যে ১ লাখ ১২ হ

ManabZamin • 4 Days, Oct 31, 2026 9:10 PM
0
• 0 min read
Bangladesh

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫১.৪৪ শতাংশ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর এই বোর্ডে পরীক্ষায় সামগ্রিক পাসের হার ৫১.৪৪ শতাংশ। শনিবার সকাল ১১টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মো. এনামুল হক এবং কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফুর রহমান। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শাহাদত উল্লাহ। অনুষ্ঠানে সভাপতি ছিলেন কৃষিবিদ ড. আ খ ম কামাল হাসান। বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় সামগ

ManabZamin • 4 Days, Oct 31, 2026 9:10 PM
0
• 0 min read
Bangla

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে বিশ্ববিদ্যালয় ও উচ্চবিদ্যালয় অবরোধের ডাক দিয়েছে শিক্ষার্থী সংগঠনগুলো। শনিবার দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যেই নতুন করে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 9:10 PM
0
• 0 min read
Bangladesh

মাগুরায় দুই শিক্ষার্থীর আত্মহত্যা

মাগুরায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর দুই শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার পৃথক সময়ে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া ও নতুনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। দুই শিক্ষার্থীর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই শিক্ষার্থী হলেন- মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের মাঠপাড়া এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে বাপ্পি হোসাইন (১৯) এবং একই ইউনিয়নের নতুন গ্রামের মৃত অনিল শিকদারের মেয়ে অনন্যা শিকদার (২০)।জানা যায়, বাপ্পি হোসাইন চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করেছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুর ১২টার পর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। সে মাগুরার শালিখা উপজেলার বুনাগাঁতি ডিগ্রি কলেজের

ManabZamin • 4 Days, Oct 31, 2026 9:10 PM
0
• 0 min read
Bangla

আনন্দনগরের রাজনীতি

ফরাসি ঔপন্যাসিক দোমিনিক লাপিয়েরের ‘সিটি অব জয়’ উপন্যাস হাওড়ার পিলখানা আনন্দনগর বস্তির নিরন্ন, দুর্দশাগ্রস্ত মানুষকে উপজীব্য করে রচিত। এই উপন্যাসের মাধ্যমে কলকাতা শহর পশ্চিমা বিশ্বে ‘আনন্দনগর’ বা ‘সিটি অব জয়’ নামের তকমা পেয়ে যায়। উপন্যাসের নাম আনন্দনগর বা সিটি অব জয় হলেও পুরো উপন্যাসে দুঃখ-দুর্দশার কাহিনী বর্ণিত হয়েছে। হয়তো ঔপন্যাসিক ব্যঙ্গাত্মকভাবে এই নামকরণ করেছেন। বস্তির নাম আনন্দনগর। আর বস্তিতে বসবাস করে অভাবগ্রস্ত মানুষ। পশ্চিমারা ভারত উপমহাদেশে ব্যবসা করতে এসে প্রায় ২০০ বছর থেকে গিয়েছিল। উপমহাদেশে শোষণ নিপীড়ন করে তারা নিজেদের সমৃদ্ধ করেছে। এ নিয়ে তাদের কোনো অনুতাপ নেই। এখানকার দারিদ্র্য নিয়ে ব্যবসার সুযোগ পেলে কোনোভাবে হাতছাড়া করে না। উপন্যাসটি বিশ্বে প্রায় ৭৪ লাখ কপি বিক্রি হয়েছিল। উপন্যাসে পোলিশ ধর্মযাজক স্তেফান কোভালস্কি একটি গুরুত্বপূর্ণ চরিত্র; যা বাস্তবের সুইস ব্রাদার গাস্ত যিনি পিলখানা বস্তিতে আসেন ১৯৭১ সালে। ১৯৮০ সালে পরিচয় হয় লাপিয়েরের সাথে। পরবর্তীতে ব্রাদার গাস্ত উপন্যাস নিয়ে মন্তব্য করতে গিয়ে আক্ষেপ করে বলেছিলেন, আমি ‘সিটি অব জয়’ লিখতে পারলে দুটো ভারতের কথা লিখতাম, শক্তিশালী ভারত আর কমজোর ভারত। দ্বিতীয়টিতে মুসলিম, আদিবাসী, দলিতদের কথা। যদিও আমাকে প্রতিরোধে পড়তে হবে। ব্রাদার গাস্ত কমজোর বলেছেন, সাহস করে বৈষম্যের শিকার বলেননি। ব্রাদার গাস্তের কথা মিথ্যা প্রমাণের সুযোগ নেই। এটি ভারতের বাস্তবতা। শাসকগোষ্ঠী সাম্য, ন্যায়নীতির কথা বলে মুখে ফেনা তুললেও বাস্তবে ভারতে ন্যায়নীতি দুর্লভ বস্তু! গণতান্ত্রিক বিশ্বে বৈষম্যের অন্যতম বড় উদাহরণ ভারত। জম্মু-কাশ্মিরের আজাদির লড়াই, পাঞ্জাবের খালিস্তান আন্দোলন, আসামের উলফা বিদ্রোহীসহ মনিপুর, নাগাল্যান্ড, মিজোরামের মতো অনেক জায়গায় স্বাধীনতাকামীদের সংগ্রাম অব্যাহত আছে। তাদের আজাদির লড়াই ভারত সরকার শক্ত হাতে দমন করছে। যদিও ১৯৭১ সালে বাংলাদেশের আজাদির লড়াইয়ে ভারত সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল।বর্তমান বিজেপি সরকার হিন্দুত্ববাদের নামে ক্ষমতায় এসে দেশকে মহৎ কি উপহার দিয়েছে? শুধু মুসলমানদের বিরোধিতা করা কী হিন্দুত্ববাদ? বাবরি মসজিদকে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে বিজেপি ক্ষমতায় আসে। বাংলাদেশী মুসলমান ইস্যু কাজে লাগিয়ে আসাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় অধিষ্ঠিত। সন্দেহ নেই, তীব্র মুসলিমবিরোধী রাজনীতি বিজেপিকে বেশ সুবিধাজনক অবস্থানে নিয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলমানের মধ্যে যে ন্যূনতম সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল; তাও যে ক্রমশ উবে যাচ্ছে! হঠকারী রাজনীতি থেকে মহৎ কিছু আশা করা যায় না। বাস্তবতা হলো— সুশাসন প্রতিষ্ঠা বা ভালো কিছু উপহার দেয়ার কোনো চেষ্টা বিজেপি সরকারের মধ্যে নেই। রাজনৈতিক স্বার্থসিদ্ধিতে যা যা করা দরকার তাই করে যাচ্ছে। ধর্মীয় নীতি-নৈতিকতার বাণী তাদের ধর্মীয় গ্রন্থে থাকলেও বাস্তবে ব্যক্তিগত চরিত্রে বা জীবনযাপনে তার ছিটেফোঁটা প্রভাবও লক্ষ করা যায় না। ধর্মের কোনো কিছু যদি বাস্তব জীবনে অনুসরণ করা না হয় বা চরিত্রে প্রতিফলন না ঘটে; তবে কেন ধর্মের নামে রাজনীতি? ক্ষমতার জন্য ধর্মের ব্যবহার করার এ জাতীয় উদাহরণ আর কোথায় আছে? ওয়াক্ফ আইন সংশোধন করে মুসলমানদের হাত-পা বেঁধে ফেলা, মসজিদ-মাদরাসা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া, ঘরবাড়ি থেকে উচ্ছেদ, বসতভিটা থেকে উচ্ছেদ, দোকানপাট থেকে উচ্ছেদের মতো ঘটনা যে ক্রমশ বড় আকারের সাম্প্রদায়িক উত্তেজনার রূপ নিচ্ছে, তা বোঝার চেষ্টা কী কেউ করে? মনে রাখা দরকার, কেউ অন্ধ হলে প্রলয় বন্ধ হয় না। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের যে ভাবমর্যাদা ছিল, তা এখন প্রশ্নবিদ্ধ। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিন্দু ভোটারদের মেরুকরণ প্রক্রিয়া। ধর্মীয় পরিচয়ে বিভাজিত করা। অনুপ্রবেশের ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার করা। সরকারের এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন কমিশনের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেয়া হয়েছে। নির্বাচন কমিশনের ওপর মানুষের বিশ্বাস ভঙ্গ হয়েছে। আজকে ভারতজুড়ে বিতর্কের কেন্দ্রে নির্বাচন কমিশন। ককরোচদের আন্দোলন যদি ব্যর্থও হয়; তবু সরকারের খুশিতে আত্মহারা হওয়ার কোনো কারণ নেই। এ আন্দোলনের ব্যর্থতা ভারতকে দীর্ঘমেয়াদে চ্যালেঞ্জে ফেলতে পারে। এমনকি এটি দেশজুড়ে বিচ্ছিন্নতাবাদ আরো উসকে দিতে পারে; যার সুদূরপ্রসারী প্রভাব ভারতের রাজনীতিকে ভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করাতে পারে। ভারতের শাসনতান্ত্রিক দুর্বলতার ইতিহাস কারো অজানা নয়। গজনীর সুলতান মাহমুদের ভারত আক্রমণ, তুর্কি সেনাপতির ভারত দখল, পারসিকদের আক্রমণ, আরব ও ইংরেজদের ভারত দখলের মতো ঘটনা ঘটেছিল অভ্যন্তরীণ রাজনৈতিক দুর্বলতায়। ঐক্যবদ্ধ ভারত রাষ্ট্র হিসেবে নিঃসন্দেহে শক্তিশালী। কিন্তু যদি রাজনৈতিক ঐক্য ও সংহতি রক্ষা করা না যায়, ভারত পৃথিবীর সর্বাধিক ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর তালিকায় উঠে আসবে। ধর্মের ভিত্তিতে বিজেপি ভারতকে রীতিমতো বিভাজিত করে ফেলেছে। কলকাতার মতো শহরকে অস্থিতিশীল করে তোলা হচ্ছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী সুভেন্দু অধিকারী বলছেন, আম্মা বলা যাবে না, মা ডাকতে হবে। এ জাতীয় বক্তব্য দিয়েই চলেছেন তিনি। এ ধরনের সাম্প্রদায়িক উসকানি বিভাজন সুস্পষ্ট করবে। বিশ্বের নানা প্রান্তের মানুষ এখনো সাহিত্য-সংস্কৃতির নগর হিসেবে কলকাতাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। রবীন্দ্রনাথের শহরও কলকাতা। পৃথিবীর নানা প্রান্ত থেকে লেখক, সাহিত্যিকরা কলকাতায় আসেন সাহিত্য-সংস্কৃতির রস আস্বাদন করতে। এখানে মির্চা এলিয়াদ রচনা করেছিলেন ‘লা নুই বেঙ্গলি’ উপন্যাস। যেটি প্যারিসসহ সারাবিশ্বে সাড়া জাগিয়েছিল। আরো কত কবি সাহিত্যিক এ শহরে বসে কালজয়ী সাহিত্য রচনা করে গেছেন; তার ইয়ত্তা নেই। সেই শহরের সত্যজিৎ ফিল্ম ও টিভি সোসাইটিতে হিন্দুত্ববাদীদের হামলার ঘটনার ঘটেছে। বিজেপি সরকারের আশ্রয়ে-প্রশ্রয়ে এ জাতীয় ঘটনা ঘটছে।পৃথিবীর কোনো দেশে মুসলমানরা মন্দির বা গির্জা ভেঙে ইসলামী রাজনীতির গোড়াপত্তন করেছেন এমন নজির আমাদের জানা নেই। মসজিদ ভেঙে ধর্মীয় রাজনীতির গোটাপত্তন করা বিজেপির রাজনৈতিক দেউলিয়াপনা ছাড়া কিছু নয়। মসজিদ ভেঙে হিন্দু-মুসলিম বিভাজন রেখা টেনে দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। ঐতিহাসিক কলকাতা দাঙ্গার কথা এ উপমহাদেশের মানুষ কখনো ভুলে যাবে না। ১৯৪৬ সালের ১৬ আগস্ট দাঙ্গাবাজরা সেদিন যে রক্তের খেলায় মেতে উঠেছিল ওই ক্ষত ইতিহাসের পাতায় এখনো জ্বলজ্বল করছে। উপমহাদেশের মানুষের মানসপট থেকে তা মুছে যাওয়ার নয়। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করলে সহজে অনুমান করা যায়, দাঙ্গার ইতিহাস কী নিজে আবার ফিরে আসছে? লেখক : সাংবাদিক

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 9:09 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper