বিষখালীতে ২১ জেলেসহ দুটি অবৈধ ট্রলিং বোট আটক
Bangladesh

বিষখালীতে ২১ জেলেসহ দুটি অবৈধ ট্রলিং বোট আটক

বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ২১ জেলেসহ দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 9:39 PM
0
• 0 min read
Bangla

ঢাবির এমপিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি

BangladesherKhabor • 4 Days, Oct 31, 2026 9:39 PM
0
• 0 min read
Bangla

একটি সেতু বদলে দিয়েছে ৫০ গ্রামের ভাগ্য

ManabZamin • 4 Days, Oct 31, 2026 9:38 PM
0
• 0 min read
Bangladesh

এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবারও সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১ হাজার ৫১৫২ জন শিক্ষার্থীর মধ্যে ১ হাজার ৫১৫১ জন পাস করেছেন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৬১ জন শিক্ষার্থী। কলেজটিতে সামগ্রিক পাসের হার ৯৯.৯৪ শতাংশ। কলেজ সূত্রে জানা যায়, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১ হাজার ৫১৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তবে পরীক্ষার চলাকালীন এক শিক্ষার্থী সাতটি পরীক্ষায় অংশ নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় অকৃতকার্য হন। এর ফলে শতভাগ পাসের সাফল্য সামান্যের জন্য হাতছাড়া হয়। এবছর জিপিএ-৫ পাওয়া ৫৬১ জন শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১ হাজার ৫৮ জন অংশ নিয়ে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ ৯৮ জন জিপিএ-৫ অর্জন করেছেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, ‘যখন রেজাল্ট প্রকাশ হবে শুনেছি, তখন থেকেই মনে একটা ভয় কাজ করছিল। তবে বিশ্বাস ছিল আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল করব। এ সাফল্যের পেছনে আমাদের শিক্ষক ও অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিং ও অক্লান্ত পরিশ্রম রয়েছে।’কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটোরিয়াল, মাসিক পরীক্ষা ও গাইড শিক্ষকের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ আমরা কঠোর পরিশ্রম করেছি। সামান্য অসুস্থতার কারণে এক শিক্ষার্থী অংশ নিতে না পারায় শতভাগ পাস থেকে বঞ্চিত হয়েছি।’প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন।’উল্লেখ্য, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিক্ষাবোর্ডে নিয়মিত শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করে আসছে। ২০০৮ সালের প্রথম ফলাফলে পাসের হার ছিল ৯৯ শতাংশ এবং ২০০৯ সালে শতভাগ পাসসহ ঢাকা বোর্ডে পঞ্চম ও সারা দেশে ষষ্ঠ স্থান অর্জন করে। পরবর্তীতে ২০১০ সালে ঢাকা বোর্ডে চতুর্থ, ২০১১ সালে সপ্তম এবং ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সারা দেশে শতভাগ পাসসহ দ্বিতীয় স্থান অর্জনের গৌরব অর্জন করেছিল এই শিক্ষাপ্রতিষ্ঠান।

Sangbad • 4 Days, Oct 31, 2026 9:38 PM
0
• 0 min read
Bangladesh

জামালপুরে চার শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পাস, তদন্তের নির্দেশ প্রশাসনের

২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জামালপুর জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া ২২ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। ময়মনসিংহের শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।শতভাগ অকৃতকার্য বা শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো—জামালপুর সদর উপজেলার শ্রীপুর কুমারিয়া নাসুবা হাকিম বালিকা স্কুল অ্যান্ড কলেজ (৬ জন), ইসলামপুর উপজেলার গোয়ালেরচর হাইস্কুল অ্যান্ড কলেজ (৭ জন), মাদারগঞ্জ উপজেলার নব্বচর হাইস্কুল অ্যান্ড কলেজ (৫ জন) এবং মেলান্দহ উপজেলার এস এম শিখা মুখলেছুর রহমান কলেজ (৪ জন)।কোনো শিক্ষার্থী পাস না করার এই ব্যর্থতায় স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাদের মতে, নিয়মিত শ্রেণিকার্যক্রম না হওয়া, শিক্ষক সংকট এবং যথাযথ তদারকির অভাবেই এমন বিপর্যয় ঘটেছে।বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম জানান, জেলার চারটি প্রতিষ্ঠানের পাসের হার শূন্যের কোঠায় নেমে আসার বিষয়টি জেলা প্রশাসন অবগত আছে। দ্রুত ঘটনাটির সার্বিক তদন্ত করে শিক্ষা বোর্ডে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পাঠানো হবে এবং তদন্তের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad • 4 Days, Oct 31, 2026 9:36 PM
0
• 0 min read
Bangla

নেত্রকোনায় ৫ কলেজে শতভাগ অকৃতকার্য

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় নেত্রকোনার পাঁচটি কলেজে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। শতভাগ অকৃতকার্য হওয়া পাঁচটি প্রতিষ্ঠানই নন-এমপিওভুক্ত। এ ঘটনায়

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 9:35 PM
0
• 0 min read
Bangla

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সঙ্গে সংলাপ শুরুর উদ্যোগকে ‘ইতিবাচক পদক্ষেপ’ হিসেবে দেখছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে সামরিক সংঘাত শুরুর আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। এ অবস্থায় ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে র

AmarDesh • 4 Days, Oct 31, 2026 9:35 PM
0
• 0 min read
Bangla

চট্টগ্রাম শিক্ষা বোর্ড / এক বিষয়েই অকৃতকার্য ২৩ শতাংশ পরীক্ষার্থী

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা খুব একটা ভালো করেননি। সব মিলিয়ে পাসের হার মাত্র ৫২ দশমিক ৭ শতাংশ। সব মিলিয়ে বোর্ডটি ঢাকা শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের পেছনে আছে। এবারের পাসের হার বোর্ডে বিগত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

Samakal • 4 Days, Oct 31, 2026 9:35 PM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী করে পার পাওয়া যাবে না

সিরাজগঞ্জে চরমপন্থীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ভুল বুঝে যারা উগ্রবাদী ও চরমপন্থী সংগঠনে যোগ দিয়েছিলেন, তারা নিজেদের ভুল বুঝতে পেরে আত্মসমর্পণ করছেন। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষ। তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে পার পাওয়া যাবে না।’

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 9:34 PM
0
• 0 min read
Bangladesh

ঘাটে টনকে টন পচা মাছ, বরফ ফুরিয়ে লোকসানে জেলেরা

নিষেধাজ্ঞা চলাকালে ভোলার চরফ্যাশনের সামরাজ উপকূলের কিছু ট্রলার গভীর সাগরে অবস্থান করে ইলিশ শিকার করেছে বলে অভিযোগ উঠেছে। নিষেধাজ্ঞা শেষে

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 9:33 PM
0
• 0 min read
World

‘শাংহাই পুরস্কার’ পেল চীনের চিংত্যচেনসহ ৫ শহর

বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে চীনের পূর্বাঞ্চলীয় ফুচৌ শহরে আয়োজিত আন্তর্জাতিক এক অনুষ্ঠানে টেকসই নগর উন্নয়নে অবদানের জন্য চীনের ‘চীনামাটির রাজধানী’খ্যাত চিংত্যচেনসহ পাঁচটি শহরকে ‘শাংহাই পুরস্কার’-এ ভূষিত করা হয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 9:32 PM
0
• 0 min read
Bangladesh

পাবনায় জোড়া খুন: দুই দিন পর অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার নেই

পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুই রাজনৈতিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা হয়েছে। তবে হত্যাকাণ্ডের দুই দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 9:32 PM
0
• 0 min read
Bangla

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

ওয়ালটন ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ধারী গ্রাহকেরা জরুরি প্রয়োজনে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।

DainikBangla • 4 Days, Oct 31, 2026 9:32 PM
0
• 0 min read
Bangla

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১৯ বিষয়ে কারিকুলাম আধুনিকায়নের কাজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর তিন বছর মেয়াদি স্নাতক (পাস) ডিগ্রি প্রোগ্রামের ১৯টি বিষয়ের সিলেবাস যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ (BNQF) অনুসরণ করে ‘আউটকাম বেজড এডুকেশন’ (OBE) ভিত্তিক কারিকুলাম ফ্রেমওয়ার্ক উন্নয়নের কার্যক

AmarDesh • 4 Days, Oct 31, 2026 9:32 PM
0
• 0 min read
Bangladesh

চাঁদপুরে পচা ইলিশ বিক্রি ব্যবসায়ীকে জরিমানা

চাঁদপুর শহরের বড় স্টেশন মাছ বাজারে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণ করায় এক মাছ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, অভিযানে পচা ইলিশ মাছ বিক্রির জন্য সংরক্ষণের অপরাধে ব্যবসায়ী মো. নজরুল ইসলামকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন অভিযুক্ত ব্যবসায়ী। অভিযানকালে জব্দ করা পচা ইলিশ মাছ ধ্বংস করা হয়। এ সময় মাছ ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, যৌক্তিক মূল্যে মাছ বিক্রি, পচা মাছ বিক্রি থেকে বিরত থাকা এবং ওজনে কম না দেয়ার নির্দেশনা দেয়া হয়।

ManabZamin • 4 Days, Oct 31, 2026 9:32 PM
0
• 0 min read
Bangla

দখল-দূষণে অস্তিত্ব হারাচ্ছে তোপখানার ছড়া, বন্যা ও জলাবদ্ধতার শঙ্কা

এম জে এইচ জামিল সিলেট ব্যুরোদীর্ঘদিনের অবহেলা, অবৈধ দখল ও ময়লা-আবর্জনার কারণে অস্তিত্ব হারাতে বসেছে সিলেট নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের তোপখানা ভূমি অফিসসংলগ্ন পশ্চিমের ছড়া। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ সঙ্কুচিত হয়ে পড়ায় ছড়াটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। কোথাও ছড়ার জায়গা দখল করে নির্মাণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা, এমনকি বহুতল ভবনও। এতে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হয়ে অতীতে এলাকায় বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। দ্রুত ছড়াটি উদ্ধার ও সচল করা না হলে ভবিষ্যতেও একই দুর্ভোগে পড়তে হবে স্থানীয়দের।সরেজমিনে দেখা যায়, ছড়ার বিভিন্ন অংশে প্লাস্টিক, পলিথিন ও পরিত্যক্ত পাত্রসহ নানা ধরনের বর্জ্য জমে রয়েছে। কোথাও কালচে ও দূষিত পানি আটকে আছে। দুই পাশের ভবনঘেঁষা অংশে ছড়ার জায়গা ক্রমেই সঙ্কুচিত হয়ে যাচ্ছে। দীর্ঘদিন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ছড়াটি পানি ধারণ ও নিষ্কাশনের সক্ষমতা হারিয়ে ফেলচ্ছে। ফলে বর্ষায় বৃষ্টির পানি দ্রুত নেমে যাওয়ার পথও বাধাগ্রস্ত হচ্ছে।স্থানীয়দের অভিযোগ, ছড়াটি উদ্ধারে একাধিকবার উদ্যোগ নেয়ার কথা শোনা গেলেও তা বাস্তবায়িত হয়নি। বরং এ সুযোগে দখলদারিত্ব বেড়েছে। ছড়ার জায়গা দখল করে গড়ে উঠেছে বিভিন্ন স্থাপনা ও বহুতল ভবন। সরকারি দফতরের এত কাছে ছড়া দখল ও দূষণের এমন পরিস্থিতি সৃষ্টি হলেও কার্যকর পদক্ষেপ না থাকায় ক্রমেই ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।তাদের আশঙ্কা, পানিপ্রবাহ ¯৯৯ পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পানিপ্রবাহ সচল করতে সিলেট সিটি করপোরেশনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 9:31 PM
0
• 0 min read
Technology

মুমিনের কথা ও কাজে মিল থাকা জরুরি

মানুষের ব্যক্তিত্ব ও নৈতিকতার পরিচয় পাওয়া যায় তার কথা ও কাজের মাধ্যমে। মুখে ভালো কথা বলা সহজ, কিন্তু সেই কথার প্রতিফলন নিজের কাজে ঘটানোই প্রকৃত দায়িত্বশীলতার পরিচয়। একজন মুমিনের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। ইসলাম মানুষকে এমন আচরণের শিক্ষা দেয়, যেখানে মুখের...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 9:31 PM
0
• 0 min read
Bangladesh

দুই প্রবাসীর মরদেহ পৌঁছালো নাটোরে, দাফন সম্পন্ন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গার দুই প্রবাসীর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। শনিবার (৩১ অক্টোবর)

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 9:31 PM
0
• 0 min read
Bangla

‎দুই ছেলে হারিয়ে নিঃস্ব, শেষ বয়সে দু’মুঠো ভাতের জন্য হাহাকার বৃদ্ধ দম্পতির ‎

কার্তিক ঘোষ ঃ‎‎দুই ছেলের মৃত্যু, পুত্রবধূর ক্যানসারে আক্রান্ত হয়ে চলে যাওয়া—সব হারিয়ে জীবনের শেষ প্রান্তে এসে চরম দুর্দশায় দিন কাটছে ঢাক...

SorejominBarta • 4 Days, Oct 31, 2026 9:31 PM
0
• 0 min read
Bangladesh

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলো ১০ নারী

ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নারী। শুক্রবার রাত ৮টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন। ফেরত আসারা হলেন- টুম্পা বেগম, সুমি খাতুন, সাবিনা বেগম, নুরবানু, হালিমা খাতুন, তন্বী আক্তার, মুন্নি আক্তার, জান্নাতি খাতুন, শিরিনা খাতুন ও সামিয়া আক্তার। তারা খুলনা, যশোর, নড়াইল, ফরিদপুর ও চাঁদপুর জেলার বাসিন্দা। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ৫ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের পুনে রাজ্যে গিয়েছিলেন। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন। পরে সে দেশের পুলিশের হাতে আটক হন তারা। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের কারও দুই বছর, কার

ManabZamin • 4 Days, Oct 31, 2026 9:31 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper