পূর্বশত্রুতার জেরে ফল বাগানের ৩০০ গাছ কেটে ফেলার অভিযোগ
Bangla

পূর্বশত্রুতার জেরে ফল বাগানের ৩০০ গাছ কেটে ফেলার অভিযোগ

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতাঝালকাঠির কাঁঠালিয়ায় পূর্বশত্রুতার জেরে একটি ফলের বাগানের তিন শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শনিবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের দক্ষিণ কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ কৈখালী গ্রামের বান্দাঘাটা-কৈখালী বাজার সড়কের পাশে পশ্চিম আউরা গ্রামের আব্দুল মালেক হাওলাদারের ছেলে ও ঢাকায় বসবাসকারী মাজেদুল হাসান মনি প্রায় ৪৫ শতক জমিতে একটি ফলের বাগান গড়ে তোলেন। বাগানে সুপারি, রেন্ডি, আম, জাম, মালটা, আমড়া, কাঁঠাল, পেয়ারা, লেবু ও নারকেলসহ বিভিন্ন প্রজাতির তিন শতাধিক ফলদ ও বনজ গাছ ছিল।অভিযোগ রয়েছে, পশ্চিম আউরা গ্রামের জামাল মুন্সি, তার বড় ভাই জাকির মুন্সি ও জসিম মুন্সিসহ কয়েকজন গত শনিবার সকালে দলবল নিয়ে বাগানের গাছগুলো কেটে ফেলেন।বাগান দেখাশোনার দায়িত্বে থাকা ওবায়দুল মুন্সি বলেন, মালিক ঢাকায় থাকেন। এই জমি ও বাগান তিনিই দেখাশোনা করেন। শনিবার সকালে প্রতিপক্ষের লোকজন গাছগুলো কেটে ফেলেন। তিনি এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাকে হত্যার হুমকি দেয়া হয়। পরে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।বাগানের মালিক মাজেদুল হাসান মনি বলেন, তার অনুপস্থিতিতে পূর্বশত্রুতার জেরে বাগানের তিন শতাধিক গাছ কেটে ধ্বংস করা হয়েছে। এলাকায় ফিরে তিনি এ ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ নেবেন।কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:19 PM
0
• 0 min read
Business

পাসের হারে শীর্ষে ঢাকা, সাধারণ বোর্ডে সর্বনিম্ন বরিশাল

JanaKantha • 4 Days, Oct 31, 2026 10:19 PM
0
• 0 min read
Business

শান্তি আলোচনার আগে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সাত শর্ত

Bd-Pratidin • 4 Days, Oct 31, 2026 10:19 PM
0
• 0 min read
Entertainment

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু সংকট মোকাবিলায় সমন্বিত মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জিয়াউদ্দিন হায়দারের

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৃষিপ্রধান বরেন্দ্র অঞ্চলের পানি ও মৃত্তিকাব্যবস্থা, কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা, জনস্বাস্থ্য এবং বিশেষ করে নারী ও শিশুর পুষ্টি ও স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। আর এই সংকট মোকাবিলায় বিচ্ছিন্ন ও স্বল্পমেয়াদি প্রকল্পের পরিবর্তে সমগ্র বরেন্দ্র অঞ্চলের জন্য একটি বিজ্ঞানভিত্তিক, বহুখাতভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি জলবায়ু অভিযোজন মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার।শনিবার রাজশাহীর YOUREACH, City Convention Hall-এ অনুষ্ঠিত হাই-লেভেল পলিসি ডায়ালগ: টার্নিং ক্লাইমেট ভিকটিমস ইনটু ক্লাইমেট জাস্টিস—সেভ দ্য বারিন্দ ট্র্যাক্ট( High-Level Policy Dialogue

ManabZamin • 4 Days, Oct 31, 2026 10:17 PM
0
• 0 min read
Bangla

পাসের হারে শীর্ষে ঢাকা, সাধারণ বোর্ডে সর্বনিম্ন বরিশাল

JanaKantha • 4 Days, Oct 31, 2026 10:16 PM
0
• 0 min read
Bangla

গরুচোর সন্দেহে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে পিটিয়ে হত্যার শিকার হয়েছে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় মেহেদি হাসান (২৫) নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। রোববার সকালে নিহত রুহুল আমিনের বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলাটি করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের অম্রবাড়ী গ্রামের মৃত মোস্তফা আলীর ছেলে খোরশেদ (২৭) একটি গরু নিয়ে ফুলবাড়ী পৌরবাজারের দিকে যাচ্ছিলেন। গরুটি একই গ্রামের বাসিন্দা সামিউল মুন্সির গোয়ালঘর থেকে ছুটে গিয়েছিল। এ সময় স্থানীয় কয়েকজন খোরশেদকে আটক করে গরু চুরির সন্দেহে অম্রবাড়ী গ্রামের নাউয়ার মোড় এলাকায় নিয়ে যান। সেখানে তাকে মারধর করা হয়। এ সময় খোরশেদের চাচাতো ভাই রুহুল আমিন প্রতিবাদ ক

ManabZamin • 4 Days, Oct 31, 2026 10:15 PM
0
• 0 min read
Business

একজন শিক্ষক, একজন পরীক্ষার্থী, সেও ফেল!

একজন শিক্ষককে কেন্দ্র করেই চলছে কলেজের কার্যক্রম। শিক্ষার্থীও মাত্র একজন। কিন্তু সেই একমাত্র শিক্ষার্থীও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের সাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজের এমন চিত্রে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম নিয়ে তৈরি হয়েছে নানা...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 10:15 PM
0
• 0 min read
Bangla

বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো সীতাকুণ্ডের রাব্বি এবারও পেলেন জিপিএ-৫

পঞ্চম শ্রেণিতে পড়াকালে স্কুল থেকে ফেরার পথে বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারিয়েছিল রাব্বি। সেই থেকে দরিদ্র পরিবারের এই ছেলেটির জীবন সংগ্রামে যুক্ত হয় নতুন মাত্রা। হাত হারিয়ে পা দিয়ে লেখার কৌশল আয়ত্ত করে রাব্বি। পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল সে।

AjkerPatrika • 4 Days, Oct 31, 2026 10:15 PM
0
• 0 min read
Business

মেহেরপুরে ক্ষ্যাপা শেয়ালের তাণ্ডব: নারী ও শিশুসহ আহত ৮, এলাকজুড়ে আতঙ্ক

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা ও মাইলমারী গ্রামে আকস্মিক একটি শেয়ালের পৈশাচিক আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।

Inqilab • 4 Days, Oct 31, 2026 10:14 PM
0
• 0 min read
World

হরমুজ প্রণালী খুলে দিতে যুক্তরাষ্ট্রের উত্তরের অপেক্ষায় ইরান

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার বিষয়ে একটি প্রস্তাব নিয়ে কাতারি মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রকে ইরানি প্রস্তাব ও প্রশ্নের উত্তর দিতে হবে বলেও জানান তিনি।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:13 PM
0
• 0 min read
Bangla

যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি বলেছেন, বিএনপির সবাই চাঁদাবাজি করে না—এটা যেমন সত্য, আবার যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপি, এটিও তেমন সত্য। শনিবার সন্ধ্যায় যশোর শহরের মুড়ালী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এ মন্তব্য করেন।

Samakal • 4 Days, Oct 31, 2026 10:11 PM
0
• 0 min read
Bangla

দেহ ভারতের, প্রাণ আমেরিকার: যেভাবে মার্কিন ইঞ্জিনের খাঁচায় বন্দী দিল্লির যুদ্ধবিমান

চলতি মাসের শুরুতে বারাণসীতে গঙ্গা নদীর ওপর এক বর্ণাঢ্য মহড়ার মধ্য দিয়ে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) তাদের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই জাঁকজমকপূর্ণ সামরিক প্রদর্শনীতে বাহিনীটি তাদের ঐতিহাসিক অর্জন, বর্তমান যুদ্ধ সরঞ্জাম প্রদর্শনের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের ফাইটার জেটের পরিকল্পনার কথা তুলে ধরেছিল। তবে এই দৃষ্টিনন্দন মহড়া ও উচ্চাভিলাষী ভবিষ্যৎ ভাবনার আড়ালে লুকিয়ে রয়েছে এক চরম ও অস্বস্তিকর সত্য—ভারতের নিজস্ব ফাইটার তৈরি সম্পর্কিত মূল উদ্যোগগুলো আমেরিকান প্রযুক্তির ইঞ্জিনের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে।

Inqilab • 4 Days, Oct 31, 2026 10:11 PM
0
• 0 min read
Bangladesh

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে রাজনৈতিক দল ও জনগণের ঐক্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সকল রাজনৈতিক দল ও জনগণের পারস্পরিক ঐক্য ও রাজনৈতিক সমঝোতা অপরিহার্য।

Samakal • 4 Days, Oct 31, 2026 10:11 PM
0
• 0 min read
Bangla

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভের তৃতীয় সপ্তাহান্তে শনিবার দেশজুড়ে ৬৫টি কর্মসূচিতে প্রায় ১৫ হাজার মানুষ অংশ নিয়েছেন। এসব কর্মসূচি থেকে স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 10:09 PM
0
• 0 min read
Bangladesh

স্তন ক্যান্সার প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় ও সামাজিক সচেতনতা জরুরি: নারী ও সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ হোসেন

নারী ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন স্তন ক্যান্সার প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন,

Inqilab • 4 Days, Oct 31, 2026 10:08 PM
0
• 0 min read
Bangladesh

গফরগাঁওয়ে রেলব্রিজ থেকে পড়ে ওষুধ কোম্পানি প্রতিনিধির মৃত্যু

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে শিলা রেলব্রিজ থেকে মোটরসাইকেলসহ পড়ে গুরুতর আহত সোহাগ মিয়ার (৪০) মৃত্যু হয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:08 PM
0
• 0 min read
Bangladesh

আগামী অধিবেশনেই পাস হবে সৌরবিদ্যুৎ আইন: বিদ্যুৎমন্ত্রী

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে আগামী জাতীয় সংসদ অধিবেশনেই আইন পাস করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও জেলা...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 10:07 PM
0
• 0 min read
Bangla

এ বছরই চালু হচ্ছে ৫ শিশু হাসপাতাল

রাজশাহী ব্যুরোনির্মাণকাজ শেষ হলেও জনবল ও যন্ত্রপাতির অভাবে দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকা দেশের পাঁচটি ২০০ শয্যার শিশু হাসপাতাল চলতি বছরের শেষ নাগাদ চালু হতে যাচ্ছে। একই সাথে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক হাজার ২০০ সাধারণ শয্যার পাশাপাশি ১০০ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালুর উদ্যোগ নিয়েছে সরকার।গত শনিবার দুপুরে রামেক হাসপাতাল পরিদর্শন শেষে চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি জানান, নভেম্বর-ডিসেম্বরের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা থেকে একযোগে পাঁচটি শিশু হাসপাতালের উদ্বোধন করবেন।তিনি আরো বলেন, হাসপাতালগুলোর প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। যন্ত্রপাতি ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে।রামেক হাসপাতালের সঙ্কট প্রসঙ্গে তিনি বলেন, ২০১৩ সালে হাসপাতালটির শয্যাসংখ্যা ৫৫০ থেকে বাড়িয়ে এক হাজার ২০০ করা হলেও সে অনুযায়ী জনবল, অবকাঠামো ও যন্ত্রপাতি বাড়ানো হয়নি। ফলে এখনো মূলত ৫৫০ শয্যার সক্ষমতা নিয়েই হাসপাতালটি পরিচালিত হচ্ছে।ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, বর্তমান সরকার হাসপাতালটির সক্ষমতা বাড়াতে এক হাজার২০০ সাধারণ শয্যার পাশাপাশি ১০০ শয্যার আইসিইউ চালুর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে একটি প্রকল্প নেয়া হয়েছে। রামেক হাসপাতালসহ দেশের আরো সাতটি পুরনো মেডিকেল কলেজ হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সুযোগ-সুবিধা বাড়ানো হবে। চলতি বছরের শেষ দিকে রামেক হাসপাতালের সম্প্রসারণকাজ শুরু হবে বলে তিনি জানান।রাজশাহী অঞ্চলে সাপের উপদ্রব ও সাপে কাটা রোগীদের চিকিৎসা প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা নদীর কারণে এ অঞ্চলে সাপের উপদ্রব বেশি। দ্রুতই হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেনম সরবরাহ করা হবে বলে আশা করেন তিনি। রামেক হাসপাতালের আইসিইউ ভবনের লিফট সরবরাহে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পিকেএম মাসুদ-উল-ইসলাম বলেন, ২০২৩ সালে সরবরাহ করা লিফট যথাযথ ছিল না বলে তদন্তে প্রমাণিত হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ীও ব্যবস্থা নেয়া হচ্ছে। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবীবা, রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. জাওয়াদুল হকসহ হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:06 PM
0
• 0 min read
Bangla

রসায়নের বিশ্বমঞ্চে যাওয়ার লড়াই, জবিসহ ১৪ কেন্দ্রে কেমিস্ট্রি অলিম্পিয়াড

আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন নিয়ে শুরু হয়েছে দেশের তরুণ রসায়নপ্রেমীদের মেধা যাচাইয়ের প্রতিযোগিতা। এ লক্ষ্যে

Inqilab • 4 Days, Oct 31, 2026 10:06 PM
0
• 0 min read
Bangla

সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়

ManabZamin • 4 Days, Oct 31, 2026 10:04 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper