ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেননি কেউ
Bangla

ঠাকুরগাঁওয়ের ৯ কলেজে পাস করেননি কেউ

ঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি কলেজের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। গত শনিবার (৩১ অক্টোবর) ঘোষিত ফলাফলে দেখা যায়, এসব প্রতিষ্ঠানের মোট ৩৮ জন পরীক্ষার্থীর কেউ পাস করতে পারেননি। এমন ফলাফলে চরম হতাশা তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।শতভাগ ফেল করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সদরের সালন্দর মহিলা কলেজের সাতজন ও কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজের ৯ জন; বালিয়াডাঙ্গীর হরিণমারী স্কুল অ্যান্ড কলেজের ১২ জন, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজের একজন ও রতœাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের একজন; পীরগঞ্জের একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুইজন; এবং রানীশংকৈলের ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজের দুইজন, গোগড় কলেজের দুইজন ও রাউতনগর স্কুল অ্যান্ড কলেজের দুইজন শিক্ষার্থী ছিলেন।জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এবার ঠাকুরগাঁওয়ে পাসের হার ৪৫ দশমিক ০৩ শতাংশ। মোট ৯ হাজার ৮৫৭ জন অংশ নিয়ে পাস করেছেন চার হাজার ৪৩৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন।জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার বলেন, প্রতিষ্ঠানগুলো নন-এমপিওভুক্ত। এই ফল বিপর্যয়ের কারণ তদন্ত করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরে (মাউশি) লিখিত প্রতিবেদন পাঠানো হবে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:47 PM
0
• 0 min read
Bangla

কানাইঘাটের দনা সীমান্তে ৪ দিন আটকে রেখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, তোলপাড়

সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকায় ভারতে পাচারের প্রলোভন দেখিয়ে এক নারীকে চারদিন ধরে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারী কক্সবাজার জেলার বাসিন্দা। অভিযোগে জানা গেছে, কয়েকদিন আগে একটি মানব পাচারকারী চক্র ভারতে অবৈধভাবে পার করে দেয়ার কথা বলে ওই নারী, তার স্বামী ও সন্তানকে কানাইঘাটের দনা সীমান্তে নিয়ে আসে। পরে স্বামী ও সন্তানের সামনে থেকেই জোরপূর্বক ওই নারীকে তুলে নিয়ে যায় চক্রটি। প্রথমে দনা চা-বাগান এলাকার একটি টিলায় এবং পরে ভারত সীমান্ত সংলগ্ন দনা খাসাড়ী পাড়া এলাকার বিভিন্ন স্থানে নিয়ে তাকে আটকে রাখা হয় এবং নির্যাতন করা হয়। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ৫ জনের নাম উঠে এসেছে। তারা হলো- রায়হান আহমদ, আব্দুল হান্নান, আবুল কালাম বাচ্চু, আব্দুস শহিদ ও সজীব আহমদ। এদিকে ঘটনাট

ManabZamin • 4 Days, Oct 31, 2026 10:46 PM
0
• 0 min read
Bangladesh

গাজীপুরে শ্রমিক আন্দোলনে সাংবাদিকের ওপর হামলা, ক্যামেরা-ব্যাগ ছিনতাই

গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে এবার সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:45 PM
0
• 0 min read
Bangladesh

৮ শিক্ষকের একজন ছাত্র, তবুও অকৃতকার্য

মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ নামে প্রতিষ্ঠানটিতে খোঁজ নিয়ে জানা যায়, ২০০২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষক রয়েছেন আটজন। কিন্তু দীর্ঘ ২৪ বছরেও গড়ে ওঠেনি নিজস্ব পাকা একাডেমিক ভবন। টিনশেড ঘরেই চলে পাঠদান। প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহও কমছে বলে দাবি

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 10:44 PM
0
• 0 min read
Technology

লালনগীতিতে ফুটে উঠল বাংলার অভিন্ন ঐতিহ্য

ঢাকায় কিংবদন্তি বাউল সাধক, দার্শনিক ও গীতিকার ফকির লালন শাহের জীবন ও কর্ম স্মরণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আয়োজন ‘লালন সন্ধ্যা ২০২৬’। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার আবদুল গণি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের ইন্দিরা...

DeshRupantor • 4 Days, Oct 31, 2026 10:44 PM
0
• 0 min read
Bangladesh

পা দিয়ে লিখে এসএসসির পর এবার এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন রাব্বি

বৈদ্যুতিক তারে জড়িয়ে হারিয়েছেন দুই হাত, তবুও থেমে যায়নি পড়াশোনা। প্রথমে মুখ দিয়ে লেখা শুরু করেন, পরে আয়ত্ত করেন পা দিয়ে লেখার কৌশল। সেই পা দিয়েই এসএসসির পর এবার উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি। তিনি চট্টগ্রামের...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 10:43 PM
0
• 0 min read
Technology

৫১ বছর পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সরাসরি ভোটে নির্বাচন

প্রতিষ্ঠার ৫১ বছর পর এবারই প্রথম সরাসরি ব্যালটের মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Bd-Pratidin • 4 Days, Oct 31, 2026 10:42 PM
0
• 0 min read
Bangladesh

ছোট্ট ফাতেমার হার্টে ছিদ্র, অর্থাভাবে থেমে আছে চিকিৎসা

বশির উদ্দিন বলেন, ‘আমি নিজেও হার্টের রোগী। দুইবার স্ট্রোক করেছি। দুই মেয়ে ও এক ছেলের মধ্যে ফাতেমা মেঝ। বড় মেয়ে স্বামীর সংসারে। ঘরে স্ত্রী, ফাতেমা আর ছোট ছেলে। রংমিস্ত্রির কাজ করলেও অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারি না। মেয়েকে বাঁচাতে মানুষের কাছে সহযোগিতা চাইছি।’

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 10:42 PM
0
• 0 min read
Bangla

টানা দুই বছর শূন্য পাসের পর এবার কলেজের ‘মান রাখলেন’ একজন

নরসিংদীর রায়পুরার মোছলেহ উদ্দিন ভূঁইয়া কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ৯ জন অংশ নিয়ে পাস করেছেন একজন। পাসের হার ১১ দশমিক ১১ শতাংশ। কলেজটিতে ১৬ জন শিক্ষক কর্মরত। আগের দুই বছরও কোনো শিক্ষার্থী পাস করেননি।

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 10:42 PM
0
• 0 min read
Bangla

পাবনায় জোড়া খুনের ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে মামলা

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুজনকে গুলি করে হত্যার ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার বিকেলে নিহত শ্রমিক দল নেতা রিপন হোসেনের ভাই রুবেল হোসেন বাদী হয়ে আতাইকুলা থানায় মামলাটি দায়ের করেন।

Samakal • 4 Days, Oct 31, 2026 10:40 PM
0
• 0 min read
Sports

১০ জনের ইউনাইটেডকে হারিয়ে চারে চেলসি

দ্বিতীয়ার্ধে মাত্র ১৪ মিনিটের ব্যবধানে দুই গোল, সঙ্গে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের লাল কার্ড—সব মিলিয়ে স্টামফোর্ড ব্রিজে স্বস্তির জয় পেয়েছে চেলসি। গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লন্ডনের ক্লাবটি। এই হারে আরও চাপে পড়েছেন ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 10:39 PM
0
• 0 min read
Bangla

মিড ডে নিউজ: তাহসিফের বাবার মামলায় গ্রেপ্তার দীপ

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 10:38 PM
0
• 0 min read
Bangladesh

রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে বালি দিলেই ব্যবস্থা: খায়রুল কবির

নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার উন্নয়নকাজে অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, পৌরসভার কাজে কেউ রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে বালি ব্যবহার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

AmarDesh • 4 Days, Oct 31, 2026 10:37 PM
0
• 0 min read
Bangladesh

রামগড়ে গাঁজা বোঝাই প্রাইভেটকারসহ যুবক গ্রেফতার

খাগড়াছড়ির রামগড় ৪০ কেজি গাঁজা বোঝাই প্রাইভেটকারসহ সৈয়দ মোহাম্মদ খালেদ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবককে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় গ্রেফতা দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:37 PM
0
• 0 min read
Bangladesh

চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবনের জানালা, গ্রিল, ফ্যান ও নির্মাণসামগ্রী চুরির অভিযোগে কলেজ ছাত্রদলের সভাপতি

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 10:36 PM
0
• 0 min read
Bangla

সৌদিতে নির্মম হত্যার শিকার জসিম, অসহায় পরিবার

মতলব (চাঁদপুর) সংবাদদাতাসৌদি আরবের মরুভূমিতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া চাঁদপুরের মতলব উত্তরের প্রবাসী জসিম উদ্দিনের লাশ দেশে পৌঁছেছে। গত শনিবার নিজ গ্রামে লাশ পৌঁছালে স্বজনদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বামীর নিথর কফিন আর তিন কন্যার আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে স্ত্রী ও তিন সন্তান এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে।নিহত জসিম উদ্দিন মতলব উত্তর উপজেলার ঘাসিরচর গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্ত্রী রুমা আক্তার ও তিন মেয়ে- জাকিয়া (১৮), আয়েশা এবং জেসিয়াকে নিয়ে ছিল তার সংসার। পরিবারের স্বপ্ন ছিল, প্রবাসে পরিশ্রম করে সন্তানদের লেখাপড়া করাবেন, গড়ে তুলবেন সুন্দর ভবিষ্যৎ। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নিয়েছে নির্মম হত্যাকাণ্ড। এখন বাবার স্নেহ থেকে বঞ্চিত তিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাদের মা। স্বামী হত্যার বিচার দাবি করে রুমা আক্তার বলেন, স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে তিনি এখন অসহায়। যারা তার স্বামীকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।গত ১৯ সেপ্টেম্বর আল কাসিম এলাকায় এক সহকর্মীর সাথে বের হওয়ার পর নিখোঁজ হন তিনি। কয়েক দিন পর মরুভূমি থেকে বালুচাপা দেয়া তার লাশ উদ্ধার করে পুলিশ। অভিযোগ রয়েছে, হত্যার পর তার মোবাইল থেকে পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় সাব্বির নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সৌদি পুলিশ।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 10:35 PM
0
• 0 min read
Bangla

উচ্চকক্ষসহ সাংবিধানিক সংস্কার চাইলে লংমার্চ ছেড়ে আলোচনায় আসুন: স্বরাষ্ট্রমন্ত্রী

Ajkerpatrika • 4 Days, Oct 31, 2026 10:35 PM
0
• 0 min read
Bangla

রংপুরে আলুর দাম কম দুই হাজার কোটি টাকা লোকসানের আশংকা

রংপুর অঞ্চলে চলতি মওসুমে হিমায়িত আলুতে কৃষকের লোকসানের আশংকা দেখা দিয়েছে অন্তত দুই হাজার কোটি টাকা।

Sangram • 4 Days, Oct 31, 2026 10:35 PM
0
• 0 min read
Sports

অনূর্ধ্ব-২৩ দল নিয়ে ঢাকায় আসছে ভারত

আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। প্রধান কোচ নৌসাদ মুসার নেতৃত্বে এই টুর্নামেন্টে অংশ নেবে ভারত অনূর্ধ্ব-২৩ পুরুষ দল, যেখানে সহকারী কোচের দায়িত্বে থাকছেন বিবিয়ানো ফার্নান্দেজ।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 10:34 PM
0
• 0 min read
Bangla

হঠাৎ সরকারি কোয়ার্টার ছাড়ার নোটিশ, বিপাকে ভাড়াটিয়া শিক্ষার্থীরা

AjkerPatrika • 4 Days, Oct 31, 2026 10:33 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper