সাতক্ষীরায় লংমার্চের বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ১০
Bangla

সাতক্ষীরায় লংমার্চের বাসের ধাক্কায় পথচারী নিহত, আহত ১০

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে জামায়াতে ইসলামীর লংমার্চের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুল খালেক (৬৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের চালকসহ ১০ জন আহত হয়েছেন।

Samakal • 4 Days, Oct 31, 2026 11:40 PM
0
• 0 min read
Bangladesh

তাড়াশে আগাম খেজুরের রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

দেশের বিভিন্ন স্থানের মতো সিরাজগঞ্জের তাড়াশেও শীত কড়া নাড়ছে। এরই মধ্যে খেজুর গাছের পরিচর্যাসহ শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের তৎপরতা।

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 11:39 PM
0
• 0 min read
Bangla

পাসের হার ৯৭.০৯ শতাংশ, জিপিএ-৫ ৫৪৪ জন আলিম ফলাফলে মাদরাসা দেশসেরা তা’মীরুল মিল্লাত

আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে মাদরাসা শিক্ষা বোর্ডের ফলাফলে দেশসেরা সাফল্যে অর্জন করেছে তা’মীরুল মিল্লাত, কামিল মাদরাসা।

Sangram • 4 Days, Oct 31, 2026 11:37 PM
0
• 0 min read
Bangladesh

দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী নেমেছে

মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, ‘দেশের মধ্যে এখনো অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য অনেক দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী নেমেছে। তাই আমাদের সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে।’

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 11:37 PM
0
• 0 min read
Bangla

মাথাভাঙ্গা নদী থেকে বাঁশের বাঁধ অপসারণ করল প্রশাসন

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতাচুয়াডাঙ্গার ‘মাথাভাঙ্গা নদীতে অবৈধ বাঁশের বাঁধ দিয়ে কারেন্ট জালের ফাঁদ’ শিরোনামে গতকাল রোববার নয়া দিগন্তে সংবাদ প্রকাশিত হয়। বিষয়নি আমলে নিয়ে উপজেলা প্রশাসন গতকাল রোববার দুপুরে নদীতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় মাছ শিকারের অবৈধ বাঁশের বাঁধ ও কানেন্ট জালের ফাঁদ অপসারণ করা হয়।দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন ও উপজেলা মৎস্য কর্মকর্তা ফারুক মহলদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রশাসনের এ উদ্যোগকে নদী রক্ষা ও দেশীয় মাছের প্রজনন সংরক্ষণে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।প্রকাশিত প্রতিবেদনে স্বচিতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি ডিমওয়ালা মাছ ও ছোট মাছের পোনা নিধন এবং নাব্যতা সঙ্কট বৃদ্ধির আশঙ্কার কথা উল্লেখ করা হয়।দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, স্বার্থান্বেষী মহল মাছ শিকারের জন্য নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে অবৈধভাবে বাধ নির্মাণ করেছিল। প্রশাসনের পক্ষ থেকে মৎস্য অধিদফতরের সহযোগিতায় সেই বাধ অপসারণ করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড রোধে প্রশাসন ও স্থানীয় এলাকাবাসী আরো বেশি সতর্ক থাকবে। কোথাও এ ধরনের বাধ নির্মাণের খবর পেলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 11:36 PM
0
• 0 min read
Bangla

সিলেটে হয়রানির শিকার প্রবাসী

সংবাদ সম্মেলনসিলেট নগরীর বালুচর এলাকার নিজস্ব ভূমির প্রিন্ট পর্চা ও নকশায় অসঙ্গতির কারণে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী এক ভূমি মালিকের পরিবার। জরিপ কর্তৃপক্ষের ভুলের সুযোগ নিয়ে একটি পক্ষ জমির অংশবিশেষের মালিকানা দাবি করে দখলের অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। রোববার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভূমির মালিক মুহিবুন্নেসা ওরফে রেনু বেগমের ছেলে মাছুম আহমদ। লিখিত বক্তব্যে মাছুম আহমদ বলেন, তার মা মুহিবুন্নেসা ওরফে রেনু বেগম দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ফরিদপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে যুক্তরাজ্যপ্রবাসী। তার মালিকানাধীন সিলেট নগরীর বালুচরস্থ আল ইসলাহ এলাকার একখণ্ড ভূমি ১৯৯৯ সাল থেকে সীমানা প্রাচীর দিয়ে ঘেরা অবস্থায় পরিবারের ভোগদখলে রয়েছে। দীর্ঘ

ManabZamin • 4 Days, Oct 31, 2026 11:35 PM
0
• 0 min read
Bangladesh

চট্টগ্রাম বিমানবন্দরে প্রথমবারের মতো নিরাপত্তা অডিট কার্যক্রম শুরু

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো নিরাপত্তা অডিট কার্যক্রম শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) তত্ত্বাবধানে এই অডিট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 11:35 PM
0
• 0 min read
Bangladesh

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চট্টগ্রাম বোর্ডে প্রথম হওয়া তামামের

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে তামযীদ তাহসীন রেজা (তামাম)। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এই মেধাবী সন্তান মোট ১২২২ নম্বর পেয়েছে।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 11:34 PM
0
• 0 min read
Business

২০৩০ সাল পর্যন্ত কর ছাড় চায় ডিবিএ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরানো এবং লেনদেনের গতি বাড়াতে তালিকাভুক্ত সিকিউরিটিজ থেকে অর্জিত মূলধনি মুনাফার ওপর ২০৩০ সাল পর্যন্ত কর অব্যাহতি

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 11:34 PM
0
• 0 min read
Bangladesh

চাঁপাইনবাবগঞ্জে এমপি নূরুল ইসলাম বুলবুলের সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে তিন কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো: নূরুল ইসলাম বুলবুল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) আরডিআরআইডিপি প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এ সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করেন।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 11:33 PM
0
• 0 min read
Bangla

দক্ষ যুবসমাজই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি: ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন

SorejominBarta • 4 Days, Oct 31, 2026 11:33 PM
0
• 0 min read
Business

৬০ দিনে নিবন্ধন পাবে ‘স্টার্টআপ’

দেশে স্টার্টআপের বিকাশ এবং উদ্যোক্তাদের কর অব্যাহতি ও প্রণোদনা সুবিধা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে ‘স্টার্টআপ

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 11:31 PM
0
• 0 min read
Bangladesh

উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য। শনিবার (৩১ অক্টোবর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। রোববার...

Ittefaq • 4 Days, Oct 31, 2026 11:30 PM
0
• 0 min read
Bangladesh

আমার দেশ-এর বিরুদ্ধে রাশেদ খানের আচরণ গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ: জুলাই ঐক্য

আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনাকে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমত প্রকাশের অধিকারের প্রতি চরম অবজ্ঞা হিসেবে উল্লেখ করেছে ‘জুলাই ঐক্য’। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর দায়িত্বে থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই দায়িত্বশীল হতে পারে না উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

AmarDesh • 4 Days, Oct 31, 2026 11:29 PM
0
• 0 min read
Bangla

উৎসবমুখর পরিবেশে কুবিতে রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রসায়ন বিভাগের সহযোগী সংগঠন ‘রসায়ন সমিতি’র আয়োজনে কুমিল্লা অঞ্চলের ১৬তম রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিষয়ক জ্ঞান, আগ্রহ ও মেধা বিকাশের সুযোগ তৈরি হয়েছে।

Bd-Pratidin • 4 Days, Oct 31, 2026 11:27 PM
0
• 0 min read
Bangladesh

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রফতানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 11:25 PM
0
• 0 min read
Bangla

দোকানঘর-সীমানা প্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক ব্যবসায়ীর পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টায় দোকানঘর ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে মো. সফি উল্যাহ চৌধুরী (৭০) নামে এক প্রবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নূর নবী (৬০)। এ ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। জানা যায়, নূর নবী ও তার ভাইবোনেরা পৈতৃক সূত্রে পাঁচ শতাংশের মালিক ও দখলদার। দীর্ঘদিন ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। অভিযোগে বলা হয়, গতকাল বেলা ১১টার দিকে বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকায় ওই জমি দখলের উদ্দেশ্যে সফি উল্যাহ চৌধুরী অজ্ঞাতনামা দুই-তিনজনকে নিয়ে প্রবেশ করেন। এ সময় তারা জমিতে থাকা দোকানঘর ও সীমানা প্রাচীর ভাঙচুর করে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতিসাধন করেন। পরে

ManabZamin • 4 Days, Oct 31, 2026 11:24 PM
0
• 0 min read
Bangla

সাতক্ষীরায় আলিম পরীক্ষায় পাসের হার ৬৪ শতাংশ

২০২৬ সালের এইচএসসি ও সমমানের প্রকাশিত ফলাফলে সাতক্ষীরায় আলিম পরীক্ষার্থীদের পাসের হার ৬৪ শতাংশ।শনিবার (৩১ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ড প্রকাশিত

ShomoyerAlo • 4 Days, Oct 31, 2026 11:23 PM
0
• 0 min read
Bangla

মোসাদের সহায়তায় যুক্তরাষ্ট্রে বলসোনারো

ব্রাজিলের সিনেটর ও প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ফ্লাভিও বলসোনারোর ব্রাজিল ছাড়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক এক কর্মকর্তার সাথে তিনি দেশ ছাড়েন বলে দাবি করেছে সিএনএন ব্রাজিল। খবর অনুযায়ী, দু’টি ভ্যান, একটি ব্যক্তিগত উড়োজাহাজ এবং সাবেক ওই গোয়েন্দা কর্মকর্তাকে নিয়ে পরিকল্পিতভাবে ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো। সাথে ছিলেন স্ত্রী ফার্নান্দা ও দুই মেয়ে। ব্রাজিলের নির্বাচনে পরাজয়ের পর গত মঙ্গলবার স্থলপথে আর্জেন্টিনায় প্রবেশ করেন তারা। পরে সেখান থেকে ব্যক্তিগত উড়োজাহাজে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পৌঁছান। সিএনএন ব্রাজিলের অনুসন্ধান অনুযায়ী, পুরো অভিযানের নাম দেয়া হয়েছিল ‘অপারেশন আলবা’। নির্বাচনী প্রচার শেষ হওয়ার আগেই এ পরিকল্পনা করা হয়েছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে।সিএনএন ব্রাজিলের প্রতিবেদন অনুযায়ী, গত মঙ্গলবার ফ্লাভিও বলসোনারো তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ব্রাজিলের দক্ষিণাঞ্চল দিয়ে আর্জেন্টিনায় প্রবেশ করেন।তারা তানক্রেদো নেভেস আন্তর্জাতিক সেতু পার হন। সেতুটি ব্রাজিলের ফোজ দো ইগুয়াসু শহরের সাথে আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসুকে যুক্ত করেছে। নিরাপত্তা ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দু’টি ভ্যান ও চালকদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।একজন চালক ছিলেন ফোজ দো ইগুয়াসু শহরের সাবেক কাউন্সিলর। অন্যজন তার ছেলে। বলসোনারো যে ভ্যানে ছিলেন, সেটিতে মোসাদের সাবেক ওই কর্মকর্তাও ছিলেন। সিএনএন ব্রাজিলের অনুসন্ধানে বলা হয়েছে, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদে কাজ করা এক সাবেক কর্মকর্তা বলসোনারোর সাথে ব্রাসিলিয়া থেকে আর্জেন্টিনা পর্যন্ত যাত্রা করেন। ওই কর্মকর্তা গত ১৯ অক্টোবর ব্রাজিলে যান। পরে তিনি বলসোনারোর সাথে একই ভ্যানে করে সীমান্ত পার হন।তবে বলসোনারোকে ব্রাজিল ছাড়তে সাহায্য করার পরিকল্পনায় ওই সাবেক গোয়েন্দা কর্মকর্তার ঠিক কী ভূমিকা ছিল, তা নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। আর্জেন্টিনার পুয়ের্তো ইগুয়াসু থেকে বলসোনারো ও তার পরিবারের সদস্যরা একটি গালফস্ট্রিম জি৪০০ ব্যক্তিগত উড়োজাহাজে ওঠেন। আর্জেন্টিনার চার্টার বিমান সংস্থা বায়রেস ফ্লাই উড়োজাহাজটি পরিচালনা করছিল। উড়োজাহাজটি জ্বালানি নেয়ার জন্য ইকুয়েডরের গুয়ায়াকিলে বিরতি দেয়। পরে বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামির ওপা-লক্কা এক্সিকিউটিভ বিমানবন্দরে পৌঁছায়।

NayaDiganta • 4 Days, Oct 31, 2026 11:22 PM
0
• 0 min read
Bangla

প্রেমের টানে চীন তরুণ ফরিদপুরে, কলেজছাত্রীকে বিয়ে

Samakal • 4 Days, Oct 31, 2026 11:22 PM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper