প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি
Technology

প্যাকেটজাত মসলা ও চা বিক্রি করবে টিসিবি

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

২২ বছরের মধ্যে সর্বনিম্ন ফল

► পাসের হার ৫২.১২ শতাংশ ► কমেছে জিপিএ-৫

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Technology

পোশাক খাতে অস্থিরতা

► মিরপুর, আশুলিয়া, গাজীপুরে সড়ক অবরোধ ও সংঘর্ষ ► কালিয়াকৈরে ১২ কারখানা বন্ধ; আশুলিয়ায় ৩০ কারখানায় ছুটি ঘোষণা ► মজুরি বোর্ড গঠন হচ্ছে আজ

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Sports

ফল বিপর্যয়ের দায় কার

ইংরেজি ও আইসিটিতে ফেল চার লাখ; মানসম্মত শিক্ষক ও ল্যাব স্বল্পতা; মানবিকে পাস ৪২ শতাংশ

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Technology

আড়াই হাজার বছরের মুদ্রা নিয়ে প্রদর্শনী

৪৩ সংগ্রাহকের ৬১টি বিষয়ের সংগ্রহ, রয়েছে দুর্লভ স্বর্ণমুদ্রা, ব্যাংক নোট ও বিচিত্র আকৃতির অর্থ

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Technology

আগামী জুনে প্রভিশন ঘাটতি শূন্যে নামাতে চাই

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান

উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে বিরোধী দলকে বিশেষ কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। লংমার্চ নয়, আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Technology

২৯৩ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি

শূন্য পাসের কলেজগুলো একীভূত করার পরিকল্পনা

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Sports

গ্রামবাসীর টাকায় খেলার মাঠ

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামের মানুষ নিজেদের অর্থে খেলার মাঠের জন্য জমি কিনেছেন। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বসিত গ্রামবাসী। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাবুপুর গ্রামে ৭ শতাধিক পরিবারের বসবাস। জনসংখ্যা সাড়ে ৩ হাজারের বেশি। তাদের বড় একটি অংশ শিশু, কিশোর ও তরুণ। অথচ গ্রামে কোনো খেলার মাঠ না থাকায় খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন তারা। এর আগে মাঠের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

উচ্চকক্ষ চাই সমাজশক্তির অংশীদারির জন্য

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

আরেকটি বিপ্লব কড়া নাড়ছে

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপি জুলাই সনদের একটি দফাও বাস্তবায়ন করলে বিরোধী দল আপাতত আর আন্দোলন করবে না। বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করে গণরায়কে উপহাস করছে। বিষয়টি প্রতিহতে আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে। আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Sports

নেতানিয়াহুকে ঠেকাতে নতুন ছক বিরোধীদের

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Sports

ব্যাটিং ব্যর্থতায় হতাশ শান্ত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের অন্যতম কারণ হিসেবে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, প্রথম ইনিংসে আরও বড় সংগ্রহ গড়তে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত। দুই ইনিংসে শান্ত করেছেন যথাক্রমে ১৯ ও ১০ রান। নিজের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘সিনিয়র ব্যাটার হিসেবে আমার আরও বড় দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি যদি বড় রান করতে পারতাম, তাহলে হয়তো দল ২৭০-এর জায়গায় ৩৭০ রান করতে পারত।’

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Entertainment

বিকেন্দ্রীকরণের বিকল্প নেই

চার বছর আগে বিবিএসের জনশুমারি অনুযায়ী ঢাকার দুই সিটির ৩০৬ বর্গকিলোমিটার এলাকায় ছিল ১ কোটি ২৮ লাখ মানুষের বসবাস। সেই হিসাবে প্রতি বর্গকিলোমিটারে গড়ে বসবাস ছিল প্রায় ৩৪ হাজার মানুষের। হিসাবটা এখন নিশ্চয়ই ওখানে থেমে নেই। ভিন্ন জরিপ বলছে, বৃহত্তর ঢাকায় প্রতিদিন প্রায় ৩ কোটি ৮৭ লাখ মানুষের যাতায়াত। এই অতিজনভারেই বিপর্যস্ত মহানগরী। বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় যার অবস্থান দীর্ঘদিন ধরেই পেছনের কাতারে।। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের ২০২৬ সালের গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স অনুযায়ী ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৭১তম। খারাপের বিচারে তৃতীয়! এর সহজবোধ্য কারণ-দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রশাসনিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্র রাজধানী। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়, ব্যাংক-বিমা, শিল্পপ্রতিষ্ঠানের করপোরেট অফিস, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বড় অংশ ঢাকায় কেন্দ্রীভূত। ছোটবড় অন্য শহরগুলোতে কর্মসংস্থান ও নাগরিক সুবিধার পর্যাপ্ত বিকল্প তৈরি না হওয়ায় মানুষ ঢাকামুখী হতে বাধ্য হয়। উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছে মানুষ। জীবন ও জীবিকার তাগিদে এ জনস্রোত প্রতিনিয়ত বৃদ্ধি করছে রাজধানীর জনসংখ্যা। অথচ সে অনুপাতে বাড়ছে না সড়ক, গণপরিবহন, আবাসন, পয়োনিষ্কাশন অথবা অত্যাবশ্যক নাগরিক সুবিধা। স্বভাবতই সীমিত পরিসরে বিপুলসংখ্যক মানুষের বসবাস ও নৈমিত্তিক চলাচলে দুর্বিষহ নগরীতে পরিণত হয়েছে ঢাকা। প্রতিদিন কর্মজীবী মানুষের যাতায়াতে অচল হয়ে পড়ছে সড়ক। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হচ্ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, অকারণে পুড়ছে জ্বালানি। বায়ুদূষণ-শব্দদূষণ, জলাবদ্ধতা, ফুটপাত দখল, আবাসন সংকট এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়-সব মিলিয়ে রাজধানীবাসীর জীবনমান ক্রমেই নিম্নমুখী। এর মধ্যেই গতকাল পালিত হয় বিশ্ব নগর দিবস। এবারের প্রতিপাদ্য ছিল ‘নগর পুনরুজ্জীবন, সবার জন্য পর্যাপ্ত আবাসন’। উত্তম অঙ্গীকার। তবে এটা বাস্তবায়ন করতে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকেন্দ্রীকরণ জরুরি। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নাগরিকদের সুস্থ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবনের জন্য প্রয়োজনীয় সুযোগসুবিধা নিশ্চিত করতে হবে। বিশ্বমানের নিরিখে পর্যাপ্ত সবুজ ও উন্মুক্ত স্থান রেখে, দূষণমুক্ত পরিবেশ, সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, গতিশীল গণপরিবহনব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা হোক।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
World

২০ মিনিটে উধাও ৬৩০ কোটি ডলার

মাত্র ২০ মিনিটের ব্যবধানে প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলারের ক্রিপ্টোকারেন্সি (ডিজিটাল সম্পদ) চুরি করেছে হ্যাকাররা। বিশ্বের অন্যতম বৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে ঘটেছে ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনা।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Sports

নিজেদের ফাঁদেই ধরা নাজমুলরা

টেস্ট শুরুর আগে মিরপুরের উইকেট প্রশ্নে রহস্যের হাসি হেসেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডিয়ার পীড়াপিড়িতে উত্তরে জানিয়েছিলেন, আমাদের স্পিনার ও পেসাররা ছন্দে রয়েছেন। ভালো বোলিং করছেন। ভুল ছিল না টাইগার অধিনায়কের উত্তর। ইদানীংকালের পারফরম্যান্সের বিচারে টাইগার পেসাররা ছন্দোময় পারফরম্যান্স করেছেন। স্পিনাররাও প্রতিপক্ষকে চেপে ধরেছেন। এমন খোলা অপশন হাতে থাকার পরও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্নে বিভোর টাইগার অধিনায়ক ও ম্যানেজমেন্ট মিরপুরের উইকেটকে পুরোপুরি স্পিনসহায়ক চেয়েছেন। কিউরেটর টনি হেমিংও স্বাগতিক দলের সহায়তায় উইকেট বানান স্পিনারদের জন্য। এমন স্পিন সহায়ক উইকেটে বল প্রথম দিন থেকেই ঘুরেছে। তৃতীয় ও চতুর্থ দিন বল ঘুরেছে লাটিমের মতো। পরিচিত পরিবেশে নিজেদের জন্য গড়া এমন সহায়ক উইকেটে ব্যাটারদের লজ্জাজনক ব্যাটিংয়ে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। মিরপুরে এতটাই বাজে পারফরম্যান্স করেছে নাজমুল বাহিনী, প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এখন স্বপ্ন হয়েই রয়ে যাচ্ছে! যদিও গাণিতিকভাবে সূক্ষ্ম একটি সম্ভাবনা রয়েছে। এজন্য সিলেট টেস্টসহ পরের পাঁচ টেস্টে কমপক্ষে চারটি জিততেই হবে নাজমুলদের। হেরে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচে নেমে গেছে বাংলাদেশ।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Business

দিনব্যাপী খেজুরের গুড় উৎসব

খেজুরের গুড়ের ঐতিহ্য সংরক্ষণ, গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তাদের উৎসাহিত করতে নাটোরে উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ‘গুড় উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজন করেন উত্তরবঙ্গ ই-কমার্স ফাউন্ডেশন।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Business

রংপুরেও ধরা পড়ছে ইলিশ

রংপুর বিভাগের কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ১০টি উপজেলায় ধরা পড়ছে ইলিশ। গত মৌসুমে ৪৮ টন ইলিশ ধরা পড়েছে। ২৯ অক্টোবর থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জেলেরা ইলিশ ধরতে নদীতে যাচ্ছেন। তবে নৌকা সংকটে অনেক জেলে নদীতে যেতে পারছেন না। তিস্তা, ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদীর নাব্য ফিরিয়ে আনতে পারলে রংপুর অঞ্চলের নদ-নদীগুলো ইলিশের অভয়াশ্রম হতে পারে। ইলিশকে ঘিরে মৎস্যখাতে দেখা দিতে পারে নতুন সম্ভবনার দুয়ার। রংপুর মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, এক সময় ইলিশ বলতে মনে করা হতো এটি দেশের দক্ষিণাঞ্চলের মাছ। এ ধারণা পল্টে দিয়ে কুড়িগ্রাম জেলার ছয় উপজেলা এবং গাইবান্ধা জেলার চারটি উপজেলায় ইলিশ পাওয়া যাচ্ছে। কুুড়িগ্রামের সদর, নাগেশ্বরী, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিবপুর এবং গাইবান্ধা জেলার সদর, সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় ব্র্রক্ষ্মপুত্র ও তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। তবে দেশের অন্যান্য স্থানের তুলনায় পরিমাণ কম। প্রতি বছর এ দুই জেলায় ৫০-৬০ টন ইলিশ পাওয়া যায়। সম্প্রতি ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশের মতো ইলিশ ধরা বন্ধ ছিল এ দুই জেলায়। এ সময় ১ হাজার ৬০০ জেলেকে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে, পাঁচ-সাত বছর আগেও তিস্তা নদীর গঙ্গাচড়া মহিপুর এলাকায় ইলিশ পাওয়া যেত। কিন্তু এখন তিস্তায় ইলিশ তেমন একটা পাওয়া যায় না। কারণ হিসেবে অবসরপ্রাপ্ত মৎস্য জরিপ কর্মকর্তা জুবায়ের আলী বলেন, ইলিশ মূলত সাগরের মাছ। যেসব নদীর সঙ্গে সাগরের যোগ আছে সেসব নদীতে ইলিশ পাওয়া যায। রংপুর অঞ্চলে বর্ষাকালে ব্রক্ষ্মপুত্র খরস্রোতা হয়ে থাকে তাই ওই সময় ব্রক্ষ্মপুত্রে ইলিশ পাওয়া যায়। তিনি বলেন এক সময় তিস্তা খরস্রোতা ছিল। সাগর থেকে তিস্তাতেও ইলিশ আসত ডিম পাড়তে। এ অঞ্চলে ইলিশের আগমন ঘটাতে নদীর নাব্য ফিরিয়ে আনার বিকল্প নেই। নদীগুলোকে খরস্রোতা করতে পারলেই দেশের অন্যান্য স্থানের মতো এখানকার নদীতে ইলিশ পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেন।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Business

টেস্ট ক্রিকেটে রাবাদার বিশ্বরেকর্ড

কেপটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে বল হাতে আগুনে রূপ ধারণ করলেন দক্ষিণ আফ্রিকার গতি তারকা কাগিসো রাবাদা। অসি ব্যাটিং লাইনআপে শুরুতেই ধস নামিয়ে তিনি তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। আর এই বিধ্বংসী স্পেলের পথ ধরেই টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেটের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করলেন এই প্রোটিয়া পেসার। রেকর্ড বইয়ে রাবাদার এই অর্জন এক অনন্য উচ্চতায় পৌঁছেছে। টেস্ট ফরম্যাটে মাত্র ১৩,৮০৮ বল মোকাবিলা করিয়ে দ্রুততম বোলার হিসেবে ৩৫০ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম সময়ে (ডেলিভারির বিচারে সর্বদ্রুত) এই কীর্তি গড়লেন রাবাদা। স্বদেশি কিংবদন্তি ডেল স্টেইন ও নিউজিল্যান্ডের স্যার রিচার্ড হ্যাডলির পর ৬৯ টেস্টে ৩৫০ উইকেট শিকারের অভিজাত ক্লাবে নাম লেখালেন রাবাদা। কেপটাউনের এই বীরোচিত পারফরম্যান্স প্রোটিয়া পেস বোলিংয়ের মুকুটে নতুন এক উজ্জ্বল রত্ন যোগ করল।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Bangladesh

হাবিপ্রবিতে কেমিস্ট্রি অলিম্পিয়াড

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কেমিস্ট্রি বিভাগের উদ্যোগে এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়। সকালে জাতীয় ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে নির্ধারিত পরীক্ষা কক্ষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের লক্ষ্যে প্রিলিমিনারি রাউন্ডের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

Bd-Pratidin • 4 Days, Nov 1, 2026 12:00 AM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper