Bangladesh
শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই -শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এ...
Bangladesh
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আজ রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এ...
পুলিশের ওপর মরিচের গুঁড়া ছুড়ে পালালো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ২২ মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী আনোয়ার হোসেন মাসুদ প্রকাশ পিচ্চি মাসুদ...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তবে কেন্দ্রটিতে এখনো পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়নি।...
২০২৬ সালের আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ৭ শতাংশ। এ বছর বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ৩...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ (কালো তালিকাভুক্তকরণ) বন্ধ এবং ছাঁটাইকৃত পোশাক শ্রমিকদের পুনর্বাসনসহ নানা দাবিতে উত্তাল হয়ে...
মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিন দ্বীপের গভীর সমুদ্র থেকে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্রে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৯ জনকে আটক করা হয়। জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্র
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা খারাপ ফল করলে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর অনুমোদন দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করতে বিরোধী দলকে বিশেষ কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। লংমার্চ নয়, আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
এটাই বর্তমান সময়ের এক গভীর আত্মিক সংকট। আমরা মৃত্যুর অনিবার্যতা জানি, কিন্তু সেই জ্ঞান আমাদের জীবন পরিচালনায় কতটা প্রভাব ফেলে? দুনিয়ার অর্জন, ভবিষ্যতের পরিকল্পনা, সম্পদ বৃদ্ধি, সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত স্বার্থের পেছনে ছুটতে গিয়ে জীবনের চূড়ান্ত গন্তব্যের কথা ভুলে যাই। আগামী ১০ বছরের পরিকল্পনা করি, অথচ আগামীকালটি পাব কি না, তা জানি না। পৃথিবীতে কী অর্জন করব, কী রেখে যাব-তার হিসাব করি; কিন্তু পৃথিবী ছেড়ে যাওয়ার পর কী নিয়ে আল্লাহর সামনে দাঁড়াব, সেই হিসাব কতজন করি?
সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন নির্মাতা ভিকি জাহেদ। ‘খলনায়ক’ শিরোনামের এই সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করছেন দেশের অন্যতম দুই জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। তাঁদের সঙ্গে নারীপ্রধান চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তমা মির্জাকে। চলচ্চিত্রটিতে আরও যুক্ত হয়েছেন একঝাঁক জ্যেষ্ঠ ও গুণী অভিনয়শিল্পী। রয়েছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, গাজী রাকায়েত, বিজরী বরকতুল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেন্টু। এ ছাড়া বিশেষ চরিত্রে ওপার বাংলা (ভারত) থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমার নান্দনিক দৃশ্যধারণ ও ভিজ্যুয়াল প্রেজেন্টেশনের দায়িত্ব সামলাচ্ছেন খ্যাতনামা চিত্রগ্রাহক শুভঙ্কর ভড়।
ভোলাহাট কলেজের এইচএসসি পরীক্ষার ফলাফলে চরম ধস নেমেছে। টানা তিন বছর ধরে এ পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। বোর্ড সূত্রে জানা যায়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ভোলাহাট কলেজের মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও পাস করতে পারেননি। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও প্রতিষ্ঠানটি থেকে কেউ পাস করেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা বলেন, টানা বিপর্যয় অত্যন্ত উদ্বেগজনক।
সুন্দরগঞ্জে অগ্নিকাণ্ডে তিন ব্যবসায়ীর দোকান ও গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শুক্রবার রাতে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাসানগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে সুন্দরগঞ্জ ও পীরগাছা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
Discussion
Please Sign In to join the discussion.