সীতাকুণ্ডে চেয়ারম্যান প্রার্থী হতে জসিম উদ্দিনের মতবিনিময়
Bangladesh

সীতাকুণ্ডে চেয়ারম্যান প্রার্থী হতে জসিম উদ্দিনের মতবিনিময়

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রাথমিক উদ্যোগ হিসেবে নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন মো. জসিম উদ্দিন জসিম। শনিবার রাত ৮টায় সীতাকুণ্ডের ৭নং কুমিরা ইউনিয়নের মছজিদ্দা মোল্লাপাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ মুরব্বি, স্থানীয় বাসিন্দা ও যুবসমাজের উপস্থিতিতে তার প্রার্থিতার উদ্যোগ, আসন্ন নির্বাচন এবং এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা জসিম উদ্দিনের প্রার্থিতার উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পাশে থাকার এবং নির্বাচনে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। মো. সালেহ আহমেদের সভাপতিত্বে এবং তাওহীদুল ইসলাম ও মো. ইমরান হোসাইনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ফজল আহম্মদ, সালেহ আহমেদ, মো. বেলাল, শ

ManabZamin • 3 Days, Nov 1, 2026 1:50 AM
0
• 0 min read
Bangla

রাঙ্গামাটির সাজেকে ফের দুই পক্ষের গোলাগুলি, আতঙ্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু লারমা গ্রুপ) সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত গ্রুপ) টানা দ্বিতীয় দিনের মতো গোলাগুলির ঘটনা ঘটেছে। থেমে থেমে দুই ঘণ্টা ব্যাপী গোলাগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়।গতকাল বিকালে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাচালং সংলগ্ন লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিকেল সোয়া ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে। পুলিশ, স্থানীয় লোকজন ও জনপ্রতিনিধিরা জানান, বিকেল সোয়া ৩টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লাঙ্গল মারা ও দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট মনের চূড়া এলাকায় জেএসএস এবং ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়েছে। দুই ঘণ্টার বেশি সময় ধরে তাদের মধ্যে গোলাগুলি চলছে।সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পরিচয় চাকমা সংবাদমাধ্যমকে বলেন, ‘দক্ষিণ ভাইবোনছড়ার রিজার্ভ ফরেস্ট এলাকার মনের চূড়ায় বিকেল সোয়া ৩টার দিকে গোলাগুলি হয়। এলাকাটি দুর্গম এবং আশপাশে কোনো বসতি না থাকায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।এর আগে শনিবার বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, ওই ঘটনায় উভয় পক্ষের দু’জন নিহত হয়েছেন। তবে কোনো সংগঠনই এই হতাহতের বিষয়টি স্বীকার করেনি।টানা দ্বিতীয় দিন গোলাগুলির বিষয়টি নিশ্চিত করে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তোফাজ্জল হোসেন জানান, ‘লাঙ্গল মারা ও মনের চূড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে জেএসএস এবং ইউপিডিএফের মধ্যে দুই ঘণ্টার বেশি সময় ধরে গোলাগুলি চলে বলে খবর পাওয়া গেছে। তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’পর পর দু’দিন সাজেকের দুর্গম এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে এমন সঙ্ঘাত ও গোলাগুলির ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। এতে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।এ দিকে রাঙ্গামাটির সাজেক সড়কে এক দিনের জন্য অবরোধ কর্মসূচি শিথিলের ঘোষণা দিয়েছে দু’টি সংগঠন। তবে এর বিরোধিতা করে পাল্টা অবরোধের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এতে সাজেক সড়কে যান চলাচল নিয়ে নতুন করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।অন্য দিকে গতকাল সকাল থেকে চালক ও শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দীঘিনালা-সাজেক-বাঘাইছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। তবে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়িসহ আন্তঃজেলা বাস চলাচল স্বাভাবিক ছিল।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 1:46 AM
0
• 0 min read
Bangla

জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সেনবাগ উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ ইয়াকুব মিশু

SorejominBarta • 3 Days, Nov 1, 2026 1:45 AM
0
• 0 min read
Bangladesh

জঙ্গল সলিমপুরে বিএনপির ৭১ সদস্যবিশিষ্ট কমিটি

উপজেলার সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম ও সদস্যসচিব খ ম নাজিম উদ্দিন এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

AmarDesh • 3 Days, Nov 1, 2026 1:38 AM
0
• 0 min read
Bangla

রাজউক উত্তরা মডেল কলেজের ঈর্ষণীয় ফল পাসের হার ৯৯.৩৯ শতাংশ

সাফল্যের ধারাবাহিকতায় আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখেছে রাজধানীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অর্জন করেছেন অসাধারণ ফলাফল।

Sangram • 3 Days, Nov 1, 2026 1:36 AM
0
• 0 min read
Bangladesh

শ্যামনগর প্রেস ক্লাবে ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা

সাতক্ষীরার শ্যামনগরে বসেছিল ‘নক্ষত্রের অভিবাদন’। ‘গুণিজনের আলোয় আলোকিত হোক সমাজ’- প্রতিপাদ্যে অনুষ্ঠানটির আয়োজন করে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব। শনিবার সন্ধ্যায় সাহিত্য, শিক্ষা, সাংবাদিকতা, মুক্তিযুদ্ধ, জনসেবা, কৃষি, ক্রীড়া, সংগীত ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় গুণিজনদের সংবর্ধনা দেয়া হয়। একই অনুষ্ঠানে মেধা ও মননের স্বাক্ষর রাখা কয়েকজন ব্যক্তি ও শিক্ষার্থীকেও সম্মাননা জানানো হয়। শ্যামনগর উপজেলা অডিটোরিয়াম হলে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে প্রথম পর্ব, গুণিজন সংবর্ধনা ও আলোচনা সভা। এরপর একই মঞ্চে প্রেস ক্লাবের সেক্রেটারি আসাদুজ্জামান লিটনের সঞ্চালনায় শুরু হয় দ্বিতীয় পর্ব, গ্রামীণ ঐতিহ্যবাহী জারি গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় সংবর্ধনা পান অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কেরামত উল্লাহ, অব

ManabZamin • 3 Days, Nov 1, 2026 1:35 AM
0
• 0 min read
Bangla

মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ

শেরপুর সদরের চরপক্ষীমারী ইউনিয়নের ব্রহ্মপুত্র সেতুর পাশে একটি সবজি বাজারে তর্কবিতর্কের জের ধরে দুই গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৬টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় শেরপুর-জামালপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

Samakal • 3 Days, Nov 1, 2026 1:34 AM
0
• 0 min read
Bangla

রূপপুর দিয়ে বিদ্যুৎ খাতের ‘ক্যাপাসিটি পেমেন্ট ফাঁদ’ থেকে বেরিয়ে আসা সম্ভব

দেশের বিদ্যুৎ খাতে ক্রমবর্ধমান আর্থিক চাপের অন্যতম কারণ অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ও ব্যয়বহুল বিদ্যুৎ ক্রয় চুক্তির বিপরীতে ক্যাপাসিটি পেমেন্টের দায়। এ পরিস্থিতি থেকে উত্তরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হতে পারে সরকারের জন্য একটি কৌশলগত সুযোগ। বিশিষ্ট জ্বালানি বিশেষজ্ঞ জাভেদ হোসেইনের মতে, রূপপুরের নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিন্যাসে সরকারের দর-কষাকষির শক্তি বাড়াতে পারে। তবে শুধু উৎপাদন সক্ষমতা বাড়ালেই সঙ্কট কাটবে না; প্রয়োজন চুক্তির স্বচ্ছ পর্যালোচনা, অযৌক্তিক চার্জ হ্রাস এবং দীর্ঘমেয়াদি আর্থিক দায় পুনর্নির্ধারণ। নয়া দিগন্তের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম। নিচে বিস্তারিত :প্রশ্ন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নতুন কী সম্ভাবনা সৃষ্টি হয়েছে?জাভেদ হোসেইন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত বাণিজ্যিক উৎপাদনে আনতে পারলে বিদ্যুৎ খাতের আর্থিক সঙ্কট মোকাবেলা এবং ব্যয়বহুল বিদ্যুৎ চুক্তি পুনর্বিন্যাসের ক্ষেত্রে সরকারের সামনে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি হতে পারে। রূপপুরের গুরুত্ব শুধু বিদ্যুৎ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। নির্ভরযোগ্য পারমাণবিক বিদ্যুতের সরবরাহ বাড়লে মার্কিন ডলারনির্ভর ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমানো সম্ভব হতে পারে। এতে অপ্রয়োজনীয় চুক্তি থেকে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বেরিয়ে আসা এবং প্রয়োজনীয় কেন্দ্রগুলোর জন্য অনুকূল শর্ত আদায়ে সরকারের দর-কষাকষির ক্ষমতা বাড়বে।তবে শুধু রূপপুর চালু করলেই বিদ্যুৎ খাতের আর্থিক সঙ্কটের সমাধান হবে না। উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি বিদ্যুৎ কেনার চুক্তিগুলোর কাঠামোও পুনর্বিন্যাস করতে হবে। তা না হলে এক দিকে পারমাণবিক বিদ্যুতের সুবিধা নেয়া হবে, অন্য দিকে অলস পড়ে থাকা তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও অর্থ পরিশোধ করতে হবে।প্রশ্ন : চুক্তি পুনর্বিন্যাসের জন্য কোন সময়টি সবচেয়ে উপযুক্ত?জাভেদ হোসেইন : চলতি শীতকাল এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করতে পারে। শীতকালে বাংলাদেশের বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ফলে বিকল্প বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা কাজে লাগিয়ে ব্যয়বহুল কেন্দ্রগুলোর ওপর নির্ভরতা কমানোর সুযোগ থাকে।কিন্তু রূপপুরের কমিশনিং বা বাণিজ্যিক উৎপাদন শুরুতে বিলম্ব হলে সরকার আগামী গ্রীষ্মে আরো জটিল পরিস্থিতির মুখে পড়তে পারে। এই বিলম্ব ইচ্ছাকৃত না হলেও এর আর্থিক পরিণতি গুরুতর হতে পারে। তাই উৎপাদন শুরুর প্রস্তুতি, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার সক্ষমতা এবং নিরাপত্তাসংক্রান্ত পরীক্ষার অগ্রগতি নিশ্চিত করার পাশাপাশি চুক্তি পুনর্বিন্যাসের প্রস্তুতিও এখনই নিতে হবে।প্রশ্ন : বিদ্যুৎ খাতের আর্থিক সঙ্কটের ব্যাপ্তি কতটা?জাভেদ হোসেইন : সরকারের উদ্যোগে প্রস্তুত করা শ্বেতপত্রে ২০১০ সালের বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি-সংক্রান্ত বিশেষ বিধান আইনের আওতায় ৪১টি স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের চুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এসব চুক্তির আওতায় মোট উৎপাদনক্ষমতা ৬ হাজার ৩০৮ মেগাওয়াট।অন্য দিকে জাতীয় পর্যালোচনা কমিটির হিসাবে, অতিরিক্ত সক্ষমতা-ভিত্তিক চার্জের কারণে বাংলাদেশের বছরে সর্বোচ্চ ১৫০ কোটি মার্কিন ডলার ব্যয় হতে পারে। এটি কমিটির একটি প্রাক্কলন; বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্তভাবে নির্ধারিত অর্থ নয়। তবু এই হিসাব বিদ্যুৎ খাতের চুক্তিগুলো গভীরভাবে পর্যালোচনা করার প্রয়োজনীয়তা তুলে ধরে।এখানে মূল সমস্যা হলো, বিদ্যুৎ উৎপাদিত না হলেও কিছু চুক্তির আওতায় নির্ধারিত সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধ করতে হয়। ফলে চাহিদা কমে গেলে বা কোনো কেন্দ্র অলস পড়ে থাকলেও আর্থিক দায় থেকে মুক্তি পাওয়া যায় না।প্রশ্ন : বিদ্যুৎ কেনার চুক্তিগুলো পর্যালোচনা করতে সরকার কিভাবে এগোতে পারে?জাভেদ হোসেইন : চুক্তিগুলোকে প্রধানত দু’টি শ্রেণীতে ভাগ করে পর্যালোচনা করা উচিত।প্রথম শ্রেণীতে থাকবে প্রচলিত ক্রয়বিধি অনুসরণ করে প্রকৃত প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে অনুমোদিত প্রকল্প। প্রতিযোগিতামূলক দরপত্রে স্বচ্ছতা, ন্যায্যতা ও বাজারদরের ভিত্তিতে মূল্য নির্ধারণের সুযোগ তুলনামূলক বেশি থাকে। তবে বিদ্যুতের চাহিদা কমে কোনো কেন্দ্র অর্থনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়লে যথাযথ বাণিজ্যিক সমঝোতার মাধ্যমে চুক্তি পুনর্বিন্যাসের সুযোগ খতিয়ে দেখা যেতে পারে।দ্বিতীয় শ্রেণীতে থাকবে ২০১০ সালের বিশেষ আইনের আওতায় দেয়া চুক্তিগুলো, বিশেষ করে যেগুলো প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক দরপত্র ছাড়াই সম্পন্ন হয়েছে। এসব চুক্তির ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা নিরূপণ, মূল্য নির্ধারণ, মালিকানার কাঠামো ও ঝুঁকি বণ্টনের বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করা প্রয়োজন।২০২৪ সালের নভেম্বরে বিশেষ আইনটি বাতিল হলেও এর আওতায় করা চুক্তির দায় স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়নি। আবার ওই আইনের আওতায় কোনো প্রকল্প অনুমোদিত হয়েছিল বলেই সেখানে দুর্নীতি হয়েছে, এমন সিদ্ধান্তেও পৌঁছানো যাবে না। মূল প্রশ্ন হলো, প্রকল্পটি বাস্তবসম্মত বিদ্যুৎ চাহিদা পূরণে যুক্তিসঙ্গত ব্যয়ে নেয়া হয়েছিল কি না।প্রশ্ন : চুক্তির স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক দরপত্র যাচাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ?জাভেদ হোসেইন : প্রকৃত চুক্তি, অনুমোদনের নথি ও দরপত্রের শর্তই হবে শ্রেণিবিন্যাসের ভিত্তি। কোনো বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি কেনার দরপত্র প্রতিযোগিতামূলক ছিল বলেই বিদ্যুৎ কেনার মূল চুক্তিটিও প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে সম্পন্ন হয়েছে- এমন দাবি করা যাবে না।সরকারের উচিত প্রতিটি চুক্তির মূল্য নির্ধারণের পদ্ধতি, সক্ষমতা-ভিত্তিক চার্জ, জ্বালানি ব্যয়, বৈদেশিক মুদ্রার ঝুঁকি ও চুক্তি বাতিলের শর্ত আলাদাভাবে পরীক্ষা করা। যেসব চুক্তি বহাল রাখলে জাতীয় স্বার্থের ক্ষতি হয় বলে প্রমাণিত হবে, সেগুলোর ক্ষেত্রে নিট সাশ্রয় নিশ্চিত করা সম্ভব হলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিলের বিষয়টি অগ্রাধিকার দেয়া উচিত।আর যেসব বিদ্যুৎকেন্দ্র জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রয়োজনীয়, সেগুলোর ক্ষেত্রে স্থায়ী চার্জ, বৈদেশিক মুদ্রার বিনিময় হারভিত্তিক মূল্য সমন্বয় এবং অর্থ পরিশোধের কাঠামো পুনর্বিবেচনা করা দরকার। তবে যেকোনো সমঝোতার আগে যাচাই করা বকেয়া, অপরিশোধিত ঋণ, ঋণদাতার সম্মতি, ক্ষতিপূরণ এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যয় হিসাব করতে হবে। জনগণের প্রয়োজন কম খরচের বিদ্যুৎব্যবস্থা- দীর্ঘ ও ব্যয়বহুল সালিশি প্রক্রিয়ার পর আরেকটি বড় বিল নয়।প্রশ্ন : এ ক্ষেত্রে পাকিস্তানের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী শিখতে পারে?জাভেদ হোসেইন : পাকিস্তানের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অক্টোবরে দেশটি মোট ২ হাজার ৪৬৩ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের চুক্তি মেয়াদ শেষ হওয়ার আগেই সমঝোতার মাধ্যমে বাতিলের সিদ্ধান্ত নেয়। পাকিস্তান সরকারের ঘোষিত হিসাব অনুযায়ী, এসব চুক্তির অবশিষ্ট মেয়াদে মোট ৪১১ বিলিয়ন পাকিস্তানি রুপি সাশ্রয়ের কথা ছিল। এটি বার্ষিক সাশ্রয় নয়; চুক্তিগুলোর বাকি পুরো মেয়াদের সম্ভাব্য সাশ্রয়।এরপর ২০২৫ সালের জানুয়ারিতে পাকিস্তানের মন্ত্রিসভা আরো ১৪টি স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংশোধিত চুক্তি অনুমোদন করে। এসব চুক্তি থেকে বছরে ১৩৭ বিলিয়ন পাকিস্তানি রুপি সাশ্রয়ের প্রত্যাশা জানানো হয়। দু’টি ঘোষণা পৃথক সময়ের এবং পৃথক হিসাবের ওপর ভিত্তি করে দেয়া হয়েছিল। তাই যাচাই ছাড়া সেগুলো একত্র করে সাশ্রয়ের হিসাব দেখানো ঠিক হবে না।পাকিস্তানের অভিজ্ঞতা আরো একটি বিষয় স্পষ্ট করে- চুক্তিকে ‘টেক-অ্যান্ড-পে’ বা বিদ্যুৎ নিলে মূল্য পরিশোধের ব্যবস্থা বললেই সক্ষমতাভিত্তিক সব দায় শেষ হয়ে যায় না।দেশটির নিশাত পাওয়ারের সংশোধিত চুক্তিতে মালিকানাসংশ্লিষ্ট মুনাফার একটি অংশ নির্দিষ্ট পারিশ্রমিক হিসেবে বহাল রাখা হয়েছিল। উৎপাদনের সাথে যুক্ত অতিরিক্ত পাওনা পাওয়ার শর্তও ছিল। অর্থাৎ এটি ছিল মিশ্র ধরনের সমঝোতা, সক্ষমতা-ভিত্তিক সব অর্থ পরিশোধ পুরোপুরি বাতিল করার উদাহরণ নয়।বাংলাদেশেরও উচিত চুক্তির নামের ওপর নির্ভর না করে প্রতিটি শুল্ক ও চার্জের প্রকৃত কাঠামো ধরে আলোচনা করা।প্রশ্ন : ডলারের বিনিময় হার বিদ্যুৎ খাতের ব্যয়কে কিভাবে বাড়িয়ে দিচ্ছে?জাভেদ হোসেইন : বাংলাদেশের বিদ্যুৎ খাতে ডলারনির্ভর মূল্য সমন্বয় বড় আর্থিক চাপ তৈরি করছে। ২০২১ সালের জুনের শেষে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। ২০২৫ সালের জুনের শেষে তা বেড়ে দাঁড়ায় ১২২ টাকা ৭৭ পয়সায়। অর্থাৎ ডলারে নির্ধারিত কোনো দায় অপরিবর্তিত থাকলেও শুধু বিনিময় হার পরিবর্তনের কারণে টাকায় তার ব্যয় বেড়েছে প্রায় ৪৪ দশমিক ৮ শতাংশ।এর সাথে চুক্তিতে নির্ধারিত অন্যান্য মূল্য সমন্বয় যুক্ত হলে ব্যয় আরো বাড়তে পারে। অথচ এতে অতিরিক্ত এক ইউনিট বিদ্যুৎও পাওয়া যায় না। তাই চুক্তি পুনর্বিন্যাসের আলোচনায় অযৌক্তিক ডলারনির্ভর মূল্য সমন্বয় বাদ দেয়া বা সীমিত করার বিষয়টি গুরুত্ব পাওয়া উচিত।প্রশ্ন : ডলারভিত্তিক সক্ষমতা চার্জের প্রভাব বোঝাতে কোনো উদাহরণ দেয়া যায়?জাভেদ হোসেইন : সরবরাহ করা সিএলসি চুক্তির উদাহরণে দেখা যায়, প্রথম থেকে দশম চুক্তিবর্ষ পর্যন্ত সক্ষমতা-ভিত্তিক শুল্কের কয়েকটি উপাদান ডলারে নির্ধারিত, যা পরে টাকায় রূপান্তর করা হয়। পাশাপাশি স্থানীয় মুদ্রাভিত্তিক একটি উপাদানও রয়েছে।চুক্তির শর্ত অনুযায়ী, ১০৮ মেগাওয়াট সক্ষমতার ক্ষেত্রে মূল্যস্ফীতির সমন্বয় অপরিবর্তিত ধরে একটি উদাহরণমূলক হিসাব করা হয়েছে। আগের বিনিময় হার অনুযায়ী বার্ষিক সক্ষমতাভিত্তিক বিল দাঁড়ায় ১২৪ কোটি ৮০ লাখ টাকা। পরবর্তী বিনিময় হার অনুযায়ী তা বেড়ে দাঁড়ায় ১৭৬ কোটি ২০ লাখ টাকা। অর্থাৎ শুধু বিনিময় হার পরিবর্তনের কারণে বছরে ব্যয় বাড়ে ৫১ কোটি ৪০ লাখ টাকা।এটি চুক্তির শর্ত ব্যবহার করে তৈরি একটি উদাহরণমূলক হিসাব, সিএলসির প্রকৃত বিলের হিসাব নয়।বিদেশী মুদ্রায় নির্ধারিত মূল্য সমন্বয়যোগ্য অংশে চুক্তির শর্ত অনুযায়ী মূল্যস্ফীতির প্রভাবও যুক্ত হতে পারে। ফলে বিনিময় হার ও মূল্যস্ফীতির সম্মিলিত প্রভাবে ব্যয় বাড়ে। এ কারণে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উচিত প্রতিটি বিদ্যুৎকেন্দ্রের অর্থায়ন, ঋণের মুদ্রা ও প্রকৃত ব্যয়ের কাঠামো নিরীক্ষা করা। এরপর স্থানীয় ব্যয়ের অংশগুলো টাকাভিত্তিক করার বিষয়ে আলোচনা করা যেতে পারে।কোনো প্রতিষ্ঠানের মালিকানা দেশীয় হলেই তার সব অর্থায়ন টাকায় হয়েছে- এমন ধারণা করা যাবে না। একইভাবে, শুধু আজকের বিনিময় হার ধরে মূল্য রূপান্তরের ব্যবস্থা করলেই অতীতে বেড়ে যাওয়া ব্যয় কমবে না। তাৎক্ষণিক সাশ্রয়ের জন্য দর-কষাকষির মাধ্যমে মূল নির্ধারিত অর্থের পরিমাণও কমাতে হবে।প্রশ্ন : চুক্তির শর্ত প্রয়োগের ক্ষেত্রে সরকার কী ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে?জাভেদ হোসেইন : চুক্তি ব্যবস্থাপনায় সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএলসি চুক্তির ১৩.২(জে) ধারায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর যোগ্য বিল পরিশোধ না হলে এবং বিলের নির্ধারিত তারিখের পর ১০ কর্মদিবস অতিবাহিত হলে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের কার্যসম্পাদন স্থগিত রাখার সুযোগ রয়েছে। তবে ওই স্থগিতাবস্থাতেও সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধের বিধান বহাল থাকে।ধারাটিতে স্থগিতাদেশ কার্যকর করার আগে পৃথক নোটিশ দেয়ার কোনো সুস্পষ্ট পূর্বশর্ত নেই। একই সাথে বিলম্বিতভাবে চুক্তির শর্ত প্রয়োগ করলেই অধিকার পরিত্যক্ত হয়েছে বলে ধরে নেয়ার সুযোগও সীমিত করা হয়েছে।তাই দর-কষাকষির কৌশল হিসেবে ইচ্ছাকৃতভাবে বিল পরিশোধ বন্ধ রাখা ঝুঁকিপূর্ণ। এতে উৎপাদন ব্যাহত হওয়া, বিরোধ সৃষ্টি এবং সালিশি প্রক্রিয়ায় যাওয়ার আশঙ্কা সৃষ্টি হতে পারে। এর পরিবর্তে বিপিডিবির উচিত প্রতিটি বিল, বিরোধপূর্ণ পাওনা, পরিশোধের রেকর্ড, পরীক্ষিত উৎপাদনক্ষমতা এবং পরিচালনসংক্রান্ত তথ্য মিলিয়ে দেখা। যাচাই করা তথ্যের ভিত্তিতেই চুক্তি পুনর্বিন্যাসের আলোচনা করতে হবে।প্রশ্ন : সব বিদ্যুৎকেন্দ্রের চুক্তি কি একই পদ্ধতিতে পুনর্বিন্যাস করা সম্ভব?জাভেদ হোসেইন : না। চুক্তির অবশিষ্ট মেয়াদ, বিদ্যুৎকেন্দ্রের প্রয়োজনীয়তা, অর্থায়নের ধরন এবং বিকল্প বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা বিবেচনায় নিয়ে আলাদা কৌশল নিতে হবে।মেয়াদ শেষের কাছাকাছি থাকা কেন্দ্রগুলোর ক্ষেত্রে চুক্তি নবায়ন না করা অথবা শুধু উৎপাদিত বিদ্যুতের জন্য মূল্য পরিশোধের ভিত্তিতে সীমিত মেয়াদে চুক্তি বাড়ানোর বিষয় বিবেচনা করা যেতে পারে।মধ্যম মেয়াদের চুক্তিগুলোর ক্ষেত্রে নির্ধারিত অর্থের ছাড় দিয়ে আগাম চুক্তি নিষ্পত্তি অথবা স্থায়ী চার্জ কমানোর মাধ্যমে সাশ্রয় সম্ভব হতে পারে।দীর্ঘমেয়াদি চুক্তিগুলোর ক্ষেত্রে অর্থায়নের কাঠামো, বিদ্যুতের মূল্য ও সক্ষমতাভিত্তিক অর্থ পরিশোধের শর্ত সতর্কতার সাথে পুনর্বিন্যাস করতে হবে।মূল চুক্তির শর্ত অনুযায়ী, সিএলসির চুক্তির মেয়াদ ২০৩২ সালের ফেব্রুয়ারির দিকে এবং সামিট গাজীপুর-২-এর মেয়াদ ২০৩৩ সালের মে মাসের দিকে শেষ হওয়ার কথা। তবে সংশোধনী ও বর্তমানে কার্যকর চুক্তিগত অবস্থান যাচাই করে সময়সীমা নিশ্চিত করা প্রয়োজন।প্রশ্ন : বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বাড়ালেই কি বিদ্যুৎ খাতের ব্যয় কমে যাবে?জাভেদ হোসেইন : শুধু উৎপাদন বাড়ালেই ব্যয় কমবে না। কমসংখ্যক বিদ্যুৎকেন্দ্রকে বেশি সময় চালিয়ে উৎপাদন বাড়ালে কিছু ক্ষেত্রে ব্যয় কমাতে পারে। কিন্তু অপ্রয়োজনীয় কেন্দ্রগুলোর অর্থ পরিশোধের বাধ্যবাধকতা বহাল থাকলে সেই সুফল সীমিত থাকবে।একই পরিমাণ বিদ্যুৎ দু’টি কেন্দ্রের পরিবর্তে একটি কেন্দ্র থেকে উৎপাদন করা হলেও উভয় কেন্দ্রের চুক্তি বহাল থাকলে সম্মিলিত সক্ষমতাভিত্তিক বিল কমবে না। আবার শুধু নির্দিষ্ট চার্জের বোঝা বেশি ইউনিটের মধ্যে ভাগ করে দেখানোর জন্য ভারী জ্বালানি তেলভিত্তিক কেন্দ্র চালানো হলে মোট ব্যয় উল্টো বেড়ে যেতে পারে।সরকারকে তাই উৎপাদন ব্যয়, সক্ষমতা চার্জ, জ্বালানি ব্যয়, সঞ্চালনব্যবস্থার সীমাবদ্ধতা এবং বিদ্যুতের চাহিদা একসাথে বিবেচনা করতে হবে। লক্ষ্য হওয়া উচিত সর্বনি¤œ মোট ব্যয়ে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।প্রশ্ন : রূপপুরের বিদ্যুৎকে কাজে লাগিয়ে সরকার কিভাবে বাস্তবিক অর্থে সাশ্রয় নিশ্চিত করতে পারে?জাভেদ হোসেইন : প্রথমত. রূপপুরের নিরাপদ ও নির্ভরযোগ্য বাণিজ্যিক উৎপাদন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত. কোন সময়ে কত বিদ্যুৎ প্রয়োজন হবে এবং কোন কেন্দ্র থেকে উৎপাদন করলে মোট ব্যয় কম হবে, তার বাস্তবভিত্তিক পরিকল্পনা করতে হবে। তৃতীয়ত. বিদ্যুৎ কেনার সব চুক্তির আর্থিক দায় ও ঝুঁকি পর্যালোচনা করে প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সক্ষমতার মধ্যে পার্থক্য নির্ধারণ করতে হবে।চতুর্থত. যেসব চুক্তিতে অযৌক্তিক ব্যয় বা জনস্বার্থবিরোধী শর্ত পাওয়া যাবে, সেগুলো আইনসম্মত ও বাণিজ্যিকভাবে গ্রহণযোগ্য উপায়ে পুনর্বিন্যাস করতে হবে। পঞ্চমত. প্রতিটি সমঝোতার ক্ষেত্রে সম্ভাব্য সাশ্রয়ের পাশাপাশি ক্ষতিপূরণ, ঋণদাতার দাবি, বিকল্প বিদ্যুতের ব্যয় এবং বিরোধ নিষ্পত্তির ঝুঁকিও হিসাব করতে হবে।সবশেষে, অর্জিত সাশ্রয় যেন বিদ্যুতের মূল্য, শিল্পের উৎপাদন ব্যয় এবং রাষ্ট্রীয় বাজেটের ওপর চাপ কমাতে কাজে লাগে, তা নিশ্চিত করা জরুরি। রূপপুর বাংলাদেশের বিদ্যুৎ খাতে একটি কৌশলগত সুযোগ সৃষ্টি করতে পারে। কিন্তু সেই সুযোগকে স্থায়ী আর্থিক সুফলে রূপান্তর করতে হলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি চুক্তির কাঠামোতেও সংস্কার আনতে হবে।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 1:33 AM
0
• 0 min read
Business

বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছর উদযাপন / বারভিডা কার প্রদর্শনি শুরু ৫ নভেম্বর

বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের গৌরবময় যাত্রা উদযাপন এবং রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করতে আগামী ৫ নভেম্বর শুরু হচ্ছে তিন দিনব্যাপী বারভিডা কার প্রদর্শনি। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

Samakal • 3 Days, Nov 1, 2026 1:27 AM
0
• 0 min read
Bangladesh

এলডিসি উত্তরণ পেছাতে যে প্রতিশ্রুতি দিতে হয়েছে বাংলাদেশকে

এলডিসি থেকে উত্তরণের সময় পেছাতে বাংলাদেশকে বৈশ্বিক অংশীদার দেশ (গ্লোবাল পার্টনার) বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ গুলোর কাছে ব‍্যাংক খাতের সংস্কার, রাজস্ব আদায়, ব‍্যবসার পরিবেশ উন্নত করতে সময়বদ্ধ (টাইম বাউন্ড) এবং সুনির্দিষ্ট সংস্কার বাস্তবায়নের রোডম্যাপ দিতে হয়েছে।জাতিসংঘ সহ ইউরোপীয় ইউনিয়ন বছর বছর তা পর্যবেক্ষণ (মনিটরিং) করবে। কারণ বাংলাদেশের সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি আর বাস্তবায়নের নিয়ে তাদের সংশয় রয়েছে।অর্থমন্ত্রনালয় এর একজন কর্মকর্তা বলেন, ইতোমধ্যে অর্থমন্ত্রী এ বানি...

Sangbad • 3 Days, Nov 1, 2026 1:26 AM
0
• 3 min read
Bangladesh

সন্দেহ রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হকের শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়িয়ে দেওয়ায় তাহসিফ খুন

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় অবশেষে হত্যা মামলা করেছেন তার বাবা কে এম এনায়েতুল করিম। রাজধানীর উত্তরখান থানায় এ মামলা করা হয়। মামলায় সন্দেহভাজন আসামী আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

Sangram • 3 Days, Nov 1, 2026 1:25 AM
0
• 0 min read
Bangladesh

বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে, ঘনীভূত হচ্ছে রহস্য

তুরাগ নদে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ঘিরে রহস্য

ShomoyerAlo • 3 Days, Nov 1, 2026 1:24 AM
0
• 0 min read
Entertainment

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী আয়োজনে সঞ্জয়

ফিফা বিশ্বকাপ মঞ্চে পারফরম্যান্সের পর এবার বাংলাদেশের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়

BD Bulletin • 3 Days, Nov 1, 2026 1:23 AM
0
• 0 min read
Bangladesh

মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, আটক ১

মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে হামলা

DainikBangla • 3 Days, Nov 1, 2026 1:20 AM
0
• 0 min read
Bangla

গার্মেন্ট শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক : বিরোধীদলীয় নেতা

দেশের প্রধান রফতানি খাত গার্মেন্ট শিল্প কঠিন সময় পার করছে, এ শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক উল্লেখ করে সঙ্কট নিরসনে সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।গতকাল সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এসব কথা বলেন জামায়াত আমির।স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান বলেন, ‘গার্মেন্ট শিল্পে চলমান অস্থিরতা খুবই উদ্বেগজনক। দেশের প্রধান রফতানি খাত গার্মেন্ট শিল্প কঠিন অবস্থার মধ্য দিয়ে অতিক্রম করছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে সরকারের ব্যর্থতা, জ¦ালানির উচ্চমূল্য, উৎপাদন খরচ বৃদ্ধি, বিশ^বাজারে এ খাতের অনিশ্চয়তা এবং ক্রয়াদেশ বাতিল, প্রত্যাহার কিংবা আগের মতো না পাওয়া জনিত কারণে তৈরী পোশাক খাত সত্যিই এক কঠিন সময় পার করছে। অন্য দিকে ঘরভাড়া, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, যাতায়াত খরচ, চিকিৎসা খরচসহ এ শিল্পে কর্মরত জনশক্তির জীবনও কঠিন সঙ্কটের মুখোমুখি।’তিনি বলেন, প্রধান এই রফতানি খাতকে টিকিয়ে রাখতে হলে খাতটি যে সব সমস্যায় জর্জরিত হয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তা দূর করার জন্য সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে।জামায়াত আমির বলেন, যদি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত ও উৎপাদনের গতি বাড়ানো যায়, তখন এই সমস্ত সমস্যাগুলো যৌক্তিকভাবে বিবেচনায় নিয়ে সমাধান করা সম্ভব।তিনি আরো বলেন, শিল্প বাঁচলে শুধু মালিক বাঁচবে না, দেশও বাঁচবে। সুতরাং শিল্প উদ্যোক্তা ও শিল্পে নিয়োজিত জনশক্তি- দুটোকেই বাঁচানোর দায়িত্বশীল ভূমিকা সরকারকে পালন করতে হবে।স্ট্যাটাসের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সব পক্ষকে সংযম প্রদর্শন ও নিজ নিজ জায়গা থেকে দায়িত্ববোধের পরিচয় দেয়ার জন্য আন্তরিক আহ্বান জানাচ্ছি। এ ক্ষেত্রে যে কোনো ব্যর্থতা দেশের সমুদয় ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংসের শেষপ্রান্তে নিয়ে যাবে। এখানে কালক্ষেপণের কোনোই সুযোগ নেই।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 1:20 AM
0
• 0 min read
Bangla

যুবককে পিটিয়ে হত্যা, বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ

দিনাজপুরের ফুলবাড়ীতে গরু চুরির সন্দেহে এক যুবককে মারধরের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন রুহুল আমিন (৩৫) নামে এক রাজমিস্ত্রি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

Samakal • 3 Days, Nov 1, 2026 1:18 AM
0
• 0 min read
Sports

ঘরোয়া ক্রিকেটেও প্রশ্নবিদ্ধ বোলিং

অ্যাকশনের অভিযোগ উঠেছে। চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম একাদশের দুই স্পিনার জাওয়াদ আবরার ও সামিউল বশির রাতুলের পাশাপাশি দ্বিতীয় একাদশের আরও এক স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি জানিয়েছেন ম্যাচ রেফারিরা। এদিকে আন্তর্জাতিক ক্রিকেটে...

DeshRupantor • 3 Days, Nov 1, 2026 1:17 AM
0
• 0 min read
Entertainment

বিনিয়োগে নজর, ব্যাংকগুলোতে খুলছে চায়না ডেস্ক

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ার সঙ্গে সঙ্গে চীনা ব্যবসায়ীদের বিশেষায়িত ব্যাংকিং সেবা দিতে চায়না ডেস্ক চালু করছে দেশের ব্যাংকগুলো। ইতিমধ্যে দেশি-বিদেশি ১৪টি ব্যাংক এ সেবা চালু করেছে। কোনো কোনো ব্যাংক চীনে প্রতিনিধি অফিসও খুলেছে। এসব ডেস্কের মাধ্যমে বাণিজ্য...

DeshRupantor • 3 Days, Nov 1, 2026 1:14 AM
0
• 0 min read
Business

মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এক বিশাল বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। গতকাল শনিবার দুপুর ২টা ৩০-এর দিকে শুরু হওয়া এই আন্দোলনের জেরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায়...

DeshRupantor • 3 Days, Nov 1, 2026 1:14 AM
0
• 0 min read
Entertainment

প্রেম নিয়ে জাহ্নবীর সরল স্বীকারোক্তি

প্রেমের সম্পর্ক নিয়ে আর লুকোছাপা করতে চান না বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন থাকলেও

BD Bulletin • 3 Days, Nov 1, 2026 1:13 AM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper