হজে অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের দাবি হাবের
Bangla

হজে অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের দাবি হাবের

নিজস্ব প্রতিবেদকআগামী বছরের (২০২৭) হজে বাংলাদেশের জন্য অতিরিক্ত ২০ হাজার কোটা বরাদ্দের দাবি জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। একই সাথে প্রাথমিকভাবে নিবন্ধিত হজযাত্রীদের আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করে নিবন্ধন সম্পন্ন করার আহবান জানিয়েছে হাব। গতকাল রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় হাবের মহাসচিব ফরিদ আহমদ মজুমদার এ দাবি জানান। তিনি বলেন, ২০২৭ সালের হজে বাংলাদেশের নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। তবে নিবন্ধনের নির্ধারিত সময়ের মধ্যে কোটা পূর্ণ হওয়ার পরও ২০ হাজারের বেশি হজযাত্রী অপেক্ষমাণ রয়েছেন।হাব মহাসচিব বলেন, অপেক্ষমাণ এসব হজযাত্রী হজ পালনের জন্য মানসিক ও আর্থিকভাবে প্রস্তুতি নিয়েছেন। তাদের পরিবারের কোনো কোনো সদস্য ইতোমধ্যে নিবন্ধনও সম্পন্ন করেছেন। এ অবস্থায় হজ গমনেচ্ছুদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সৌদি সরকারের কাছে বাংলাদেশের জন্য আরো অন্তত ২০ হাজার হজ কোটা বরাদ্দের উদ্যোগ নেয়া প্রয়োজন।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার, সহ-সভাপতি হফেজ নূর মোহাম্মদ, যুগ্ম-মহাসচিব জাফর উদ্দিন, অর্থসচিব আব্দুল হামিদ, জনসংযোগ সচিব জাহিদ আলম প্রমুখ।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:19 AM
0
• 0 min read
Bangladesh

ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার, চলবে সর্বোচ্চ ১২ বছর: শাহে আলম

দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচলের জন্য নতুন একটি সমন্বিত বিধিমালা প্রণয়ন করেছে সরকার। নতুন এই বিধিমালার আওতায়...

Alokito Bangladesh • 3 Days, Nov 1, 2026 4:17 AM
0
• 0 min read
Bangla

টিএমজিবির নতুন কার্যনির্বাহী পর্ষদ গঠন

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:17 AM
0
• 0 min read
Bangla

সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনে ডিপিপি হচ্ছে

সংসদ প্রতিবেদকজাতীয় সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সংসদ সচিবালয়। এ লক্ষ্যে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মাধ্যমে একটি পূর্ণাঙ্গ উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে এ-সংক্রান্ত কমিটি। পাশাপাশি বিদ্যুতের অপচয় রোধে সংসদ ভবনের সব লাইট ও বাতি সেন্সর ব্যবস্থার আওতায় আনা এবং অপচয়ের জন্য দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণ এবং জ্বালানি ব্যবস্থাপনার আধুনিকায়নের লক্ষ্যে গঠিত মতামত প্রদান সংক্রান্ত কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কমিটির সদস্য মো: আশরাফ উদ্দিন, লুৎফুল্লাহেল মাজেদ, মো: সাইফুল আলম ও মারদিয়া মমতাজ উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভূঁইয়া, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব, ডিপিডিসির প্রতিনিধি, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:16 AM
0
• 0 min read
Bangla

ভাটিয়ারী মাদাম বিবির হাট কনফিডেন্ট সিমেন্ট ফ্যাক্টরির পাশ থেকে মোটরসাইকেল চুরি

SorejominBarta • 3 Days, Nov 1, 2026 4:14 AM
0
• 0 min read
Bangla

সনি র‌্যাংগস-নয়া দিগন্ত বিশ্বকাপ কুইজের ড্র

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:12 AM
0
• 0 min read
Bangla

বিএসআরআইর সভাপতি আওসাফ আলী, মহাসচিব নজরুল ইসলাম

বাংলাদেশ সোসাইট অব রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ের (বিএসআরআই) ২০২৬-২০২৮ সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে অধ্যাপক ডা: সৈয়দ আওসাফ আলী ও মহাসচিব নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:10 AM
0
• 0 min read
Bangla

মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সাথে জাতীয় প্রেস ক্লাব সাধারণ সম্পাদকের মতবিনিময়

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:08 AM
0
• 0 min read
Bangla

হাইকোর্টে জামিন পেলেন আখতারুজ্জামান

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে করা মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মেজর

ProtidinerSangbad • 3 Days, Nov 1, 2026 4:07 AM
0
• 0 min read
Bangla

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

মাদারীপুর প্রতিনিধি মাদারীপুরে মারিয়া আক্তার (২০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী ইমরান বেপারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকার বাবারবাড়ি থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মারিয়া ওই এলাকার হানিফ মুন্সির মেয়ে এবং অভিযুক্ত ইমরান ডাসার উপজেলার চিড়াইপাড়া এলাকার কালাম বেপারীর ছেলে। জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে দম্পতির মধ্যে কলহ চলে আসছিল। কিছু দিন ধরে মারিয়া বাবারবাড়িতে অবস্থান করছিলেন। গত রোববার রাতে শ্বশুরবাড়িতে আসেন ইমরান। গতকাল সোমবার ভোরে মারিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পালানোর চেষ্টা করেন স্বামী। পরে স্থানীয় লোকজন ইমরানকে আটক করে পুলিশে সোপর্দ করে।মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এটি হত্যা না আত্মহত্যা- ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি স্পষ্ট হবে।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:05 AM
0
• 0 min read
Bangladesh

আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে হবে: গাকৃবি ভিসি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনকে শিল্পের সঙ্গে যুক্ত করতে পারলে তা জাতীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে হবে। তিনি গবেষণাগারে সৃষ্ট জ্ঞান ও উদ্ভাবনকে শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত করে বাস্তবমুখী প্রয়োগ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য প্রচলিত কর্মসংস'ানের বাইরেও বহুমাত্রিক ক্যারিয়ারের সুযোগ উন্মোচনের ওপর গুরুত্বারোপ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য অনুষ্

ManabZamin • 3 Days, Nov 1, 2026 4:05 AM
0
• 0 min read
Bangladesh

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন মঞ্জুর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা

BD Bulletin • 3 Days, Nov 1, 2026 4:04 AM
0
• 0 min read
Bangladesh

শিক্ষামন্ত্রীর নিজ উপজেলায় এইচএসসিতে ফল বিপর্যয়, জিপিএ-৫ মাত্র ৩ জন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হকের নিজ উপজেলা কচুয়ায় এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার আশানুরূপ না হওয়ায় সামগ্রিক ফলে বড় ধরনের ধস নেমেছে। উপজেলার ৯টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৫৭৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করে

AmarDesh • 3 Days, Nov 1, 2026 4:04 AM
0
• 0 min read
Bangla

এস এ গেমসে স্বর্ণের সম্ভাবনা কতটুকু

রফিকুল হায়দার ফরহাদ ২০টি নতুন জাতীয় রেকর্ড, নতুন প্রতিভা ফাতিহা মাহতাব মাইশার চমক, ইরফানা খাতুনের পুলে ঝড় তোলা, জুঁই আক্তারের সেরা খেলোয়াড় হওয়া আর পুরনো সামিউল ইসলাম রাফির দাপট। এর মধ্যে দিয়েই শেষ হলো এবারের ৩৫তম ম্যাক্স জাতীয় সাঁতার প্রতিযোগিতা। সবচেয়ে বেশি ৮টি স্বর্ণ জিতে পুরস্কার হিসেবে মোটর সাইকেল পেয়েছেন সেনাবাহিনীর জুঁই আক্তার। তবে এবারের জাতীয় সাঁতারের রেকর্ড আর পারফরম্যান্সের আলোকে এপ্রিলের এস এ গেমসে বাংলাদেশের সাঁতারে স্বর্ণ জয়ের সম্ভাবনা কতটুকু সেটাই প্রশ্ন। এতে তো হ্যান্ড টাইমিংয়ে হয়েছে এবারের জাতীয় সাঁতার। এতে সাঁতারুদের টাইমিংয়ের আসল চিত্র ফুটে উঠে না। তার উপর নেই বিদেশী কোচ। ফলে এস এ গেমসে সাঁতারে বাংলাদেশের স্বর্ণ জয়ের সম্ভাবনাটা সন্দেহের মধ্যেই থেকে যাচ্ছে। আশি ও নব্বই এর দশকে হাল আমলের এস এ গেমস হতো সাফ গেমস নামে। তখন বাংলাদেশের স্বর্ণ জয়ের উর্বর একটি ক্ষেত্র ছিল এই সাঁতার। অথচ এই শতাব্দীতে এস এ গেমসে সাঁতার থেকে স্বর্ণ এসেছে মাত্র চারটি। এর দু’টি মাহফুজা খাতুন শীলা গলায় তুলেছেন ২০১৬ সালের শিলং-গৌহাটি এস এ গেমসে। এর আগে ২০০৬ কলম্বো এস এ গেমসে শাহজাহান আলী রনি, এবং ২০০৪ এর ইসলামাবাদ এস এ গেমসে রুবেল রানা দেশকে স্বর্ণ এনে দেন।শীলা ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জয় করেছিলেন। রুবেল রানার স্বর্ণ এসেছিল ১০০ মিটার ব্যাক স্ট্রোকে। আর রনি ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণ জিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজাতে বাধ্য করেন আয়োজকদের। ২০১৯ কাঠমান্ডু-পোখারা এস এ গেমসে বাংলাদেশের কোনো সাঁতারুই স্বর্ণ জিততে পারেনি। ফলে প্রশ্ন পাকিস্তানের মাটিতে সুইমিং পুলে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়াবেন কে। এখানে ঘুরে ফিরে আলোচনায় আসছেন সামিউল ইসলাম রাফি। বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু এবারের জাতীয় আসরে ৪টি রেকর্ডসহ ৭টি স্বর্ণ জয় করেছেন। হয়েছেন সেরা সাঁতারু। গত পরশু তিনি দ্রুততম সাঁতারু হয়েছেন নতুন জাতীয় রেকর্ড গড়ে। ৫০ মিটার ফ্রি-স্ট্রাইলে তিনি ২৩.৮৪ সেকেন্ডে এই রেকর্ড গড়েছেন। আগের রেকর্ডটি ছিল ২৩.৮৫ সেকেন্ড। গত বছর নিজেই করেছিলেন এই রেকর্ড। এ ছাড়া ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে তিনি নতুন রেকর্ড করেছেন ওমর আলী, তোফায়েল ও কাজল মিয়াকে সঙ্গী করে। ৪ গুণিতক ১০০ মিটার মিক্সড ফ্রি-স্টাইল রিলেতেও তিনি রেকর্ড করেছেন। এ ইভেন্টে তার সঙ্গী ছিল কাজল মিয়া, ফাতিহা মাহতাব মাইশা ও সোনিয়া আক্তার। রাফি থাইল্যান্ডে ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে স্বর্ণ জিতেছেন। মালয়েশিয়ায়ও ব্যাক স্ট্রোকে স্বর্ণ পান। ২০০৪ এস এ গেমসে স্বর্ণ জয়ী রুবেল রানার আশাবাদ এই সামিউল ইসলাম রাফিকে ঘিরে। এ ছাড়া উঠতি দুই নারী সাঁতারু ইরফানা ও মাইশাকে ঘিরেই স্বর্ণের আশা করছেন। তালিকায় রেখেছেন ৪০০ মিটার ইন্ডিভিজুলাল মিডলেতে কাজল মিয়ার নামও। রুবেল আরো জানান, ৪০০ মিটার ফ্রি-স্টাইল ও ২০০ মিটার বাটার ফ্লাইতে ইরফানা খাতুনের সম্ভাবনা আছে স্বর্ণ জেতার । তার মতে, তিনটি রেকর্ডসহ ৫ স্বর্ণ জেতা ফাতিহা মাহতাব মাইশাও চমক দেখাতে পারে ।তবে কোচ অনিক ইসলামের মতে, এখনো সময় হয়নি বলার যেকোনো ইভেন্টে বাংলাদেশ স্বর্ণ জিততে পারে এস এ গেমসে। এস এ গেমসে দুই ব্রোঞ্জ জয়ী কুষ্টিয়ার আমলা থেকে উঠে আসা এই সাবেক সাঁতারুর মতে, ভারতের সাঁতারুরা অনেক এগিয়ে। তারা দেশের বাইরে প্রচুর সাঁতার প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এতে তাদের পারফরম্যান্সের উন্নতি হচ্ছে। সেখানে আমরা পিছিয়ে। আমাদের সাঁতারুদের যদি বেশি বেশি করে আন্তর্জাতিক খেলায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয় তাহলে ভালো করা সম্ভব।সাঁতার কোচ ও সংগঠন আমিরুল ইসলামের মতে, বিদেশী কোচের অধীনে উন্নত ট্রেনিং ও ভালোমানের খাবার দিলে আগামী পাঁচ মাসে সাঁতারুদের আরো উন্নতি করানো সম্ভব। সেক্ষেত্রে স্বর্ণ জয়ের আশা দেখতে পারি।গত পরশু ৫০ মিটার ফ্রি-স্টাইলে প্রথম হয়ে দ্রুততম নারী সাঁতারু হওয়া মাইশা জানান, আমি দেশটি চারটি স্বর্ণ এনে দেয়ার স্বপ্ন দেখছি। এই চারটি ইভেন্ট হলো ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইল এবং ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে। এখনো ১৫ বছর হয়নি মাইশার। তাই তাকে ঘিরে প্রবল আশাবাদ নৌবাহিনীর কোচ এবং এস এ গেমসে পদক জয়ী কোচ নিয়াজ আলীরও। সেরা সাঁতারু হয়ে মোটর সাইকেল জেতা জুঁই আক্তারও স্বপ্ন দেখাচ্ছেন এস এ গেমসে দেশটে স্বর্ণ এনে দেয়ার। রাফিও ব্যাক স্ট্রোকে স্বর্ণ এনে দেয়ার কথা জানান এস এ গেমস থেকে।আসরে ৩৪ স্বর্ণ ২৪ রৌপ্য এবং ১৫ ব্রোঞ্জ পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। ১৬ স্বর্ণ, ২২ রৌপ্য ও ২৬ ব্রোঞ্জ জিতে রানার্সআপ হয়েছে সেনাবাহিনী।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 4:01 AM
0
• 0 min read
Bangla

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এক দিনে গ্রেফতার ৮৭৯

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় এক দিনে ৮৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক হয়েছেন ৪৪৯ জন। তাদের মধ্যে ৩০৩ জনকে মুচলেকায় অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। রোববার পরিচালিত এসব অভিযানের তথ্য সোমবার দুপুরে জানানো হয়।চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ১২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং বিদেশী মদের ৬১টি বোতল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন, গ্রেফতারি পরোয়ানামূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় গ্রেফতার ৬৭ জনের মধ্যে দু’জন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরো ৫৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৪৬টি মাদক মামলা করা হয়েছে। অন্য দিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, লক্ষ্মীপুরে দু’জন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দু’জন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং চাঁদপুরে দু’জন রয়েছেন।কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, চাঁদপুরে ৪৯, লক্ষ্মীপুরে ২৫, নোয়াখালীতে ১৮, কক্সবাজারে ১৭, ফেনীতে ১৫, রাঙ্গামাটিতে ১২, খাগড়াছড়িতে ছয় এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 3:59 AM
0
• 0 min read
Bangla

ধর্মকে পুঁজি করে সুবিধাবাদী রাজনীতি বন্ধ করতে হবে

বরিশাল ব্যুরো প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, এমপি বলেছেন, ধর্মীয় বিভেদ ও সংঘাত ছড়িয়ে পড়লে কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী লাভবান হয়। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে। ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে সংঘাত ও রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে।সোমবার সকালে বরিশাল নগরীর বিডিএস মিলনায়তনে ‘ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রসারে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।উপদেষ্টা বলেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। অথচ ধর্মকে পুঁজি করে রাজনীতি করা ব্যক্তিরাই সেখান থেকে বেশি সুবিধা ভোগ করে থাকেন। এ সুবিধাবাদী রাজনীতি বন্ধ করতে হবে। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই। বরিশাল জেলার ফোর্ব ফোরামের সভাপতি অধ্যাপক গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, চার্চ অব ইংল্যান্ডের ফোর্ব এজেন্ট অব চেঞ্জ প্রজেক্ট এবং পলিসি অ্যাডভাইজারের পরিচালক (অপারেশন্স) চার্লস রিড, প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু এবং বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এবায়েদুল হক চাঁন উপস্থিত ছিলেন।এ সময় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ধর্মীয় নেতারাসহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 3:58 AM
0
• 0 min read
Bangla

ফিফার এজেন্টের নজরে বাংলাদেশের তাকিব

ক্রীড়া প্রতিবেদকফুটবলের বড় আসরে বিভিন্ন ফুটবল এজেন্টরা নতুন খেলোয়াড়ের সন্ধানে আসেন। আজারবাইজানে হওয়া ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ফেস্টিভালেও ছিল ফিফার একাধিক এজেন্টের উপস্থিতি। এদের একজনের নজরে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের ফুটবলার সাজিদুল ইসলাম তাকিবকে। লক্ষ্মীপুর জেলার এই ফুটবলার খেলেন মিডফিল্ডে। তার খেলা ভালো লেগেছে ফিফার এজেন্টের। এখন তিনি বিভিন্ন ক্লাবের একাডেমিতে তার নাম পাঠাবেন। আরো বিস্তারিত আলোচনার জন্য তাকিবের ফোন নাম্বার ও ঠিকানা রেখেছে ফিফার ওই এজেন্ট। বাফুফে সূত্রে জানা গেছে তা।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 3:58 AM
0
• 0 min read
Bangladesh

আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার: গোলাম পরওয়ার

আট মাসেই দেশ ধ্বংস করে দিয়েছে সরকার বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা করেছিল, সেই জায়গায় ছাত্রদল-যুবদল বসেছে। শুধু নাম বদলেছে, চরিত্র একই। দ্রব্যমূল্য, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি, সার, গ্যাস,...

Ittefaq • 3 Days, Nov 1, 2026 3:58 AM
0
• 0 min read
Bangla

হোয়াইটওয়াশে চোখ সামির

ক্রীড়া প্রতিবেদকবাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে আট উইকেটে দাপুটে জয় ক্যারিবীয় শিবিরে নতুন আত্মবিশ্বাস জুগিয়েছে। চার দিনের লড়াইয়ে মিরপুরে স্বাগতিকদের কার্যত কোণঠাসা করে ফেলা দলটি এবার সিলেটে সিরিজ শেষ করতে চায় পূর্ণ সাফল্যে। বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নামবে উইন্ডিজ।আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এক দিকে প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে সমতায় ফেরার লড়াই, অন্য দিকে জয় ধরে রেখে সিরিজে পূর্ণতা আনার প্রত্যয়। বাংলাদেশের জন্য এটি ঘুরে দাঁড়ানোর পরীক্ষা, আর ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রতিপক্ষের মাঠে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ।লক্ষ্যটা সহজ নয়, সেটি ভালোই জানেন ক্যারিবীয় প্রধান কোচ ড্যারেন সামি। বাংলাদেশের মাটিতে টেস্ট জেতা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জ। তার ওপর ঘরের মাঠে সবশেষ সাত টেস্টের পাঁচটিতেই জিতেছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে টাইগাররা। বাংলাদেশ পাঁচে, আর ক্যারিবীয়রা আট নম্বরে।অবশ্য পরিসংখ্যান কিংবা প্রতিপক্ষের মাঠের রেকর্ড কোনোটিই আপাতত ভাবাচ্ছে না সামিকে। মিরপুরে ফ্লাডলাইট সমস্যা এবং বৃষ্টির প্রতিকূলতা ডিঙ্গিয়েও পাওয়া জয়ই বড় শক্তি। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই সিলেটে নামতে চায় তার দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে ভিডিও বার্তায় জানিয়েছেন। বাংলাদেশ সফরে আসার পর থেকেই আমাদের লক্ষ্য পরিষ্কার। বছরটি ভালো ফল দিয়ে শেষ করা খুবই গুরুত্বপূর্ণ।’তবে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছেন না ক্যারিবীয় কোচ। কারণ বাংলাদেশের ক্যারিবীয় কোচ ফিল সিমন্স ওয়েস্ট ইন্ডিজেরই সাবেক খেলোয়াড়। টাইগারদের কোচ হিসেবে তিনিও সফল। সামির মতে, ‘ফিল সিমন্সের জন্য কাজটা কঠিন হবে। তিনিও জিততে চান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশেরও নিজস্ব লক্ষ্য রয়েছে। তবে আমার দলের খেলোয়াড়দের দেখে মনে হচ্ছে, তারা নির্দিষ্ট গন্তব্যে যেতে বদ্ধপরিকর।’বাংলাদেশের মাটিতে সিরিজ জয়কে আলাদা করে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ কোচ। জানান, ‘এই সফরে কী অপেক্ষো করছে, সে বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ দল পুরোপুরি সচেতন। বার্বাডোজে টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শুরু হওয়ার সময় যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, আমরা নির্ধারিত সে লক্ষ্য অর্জন করতে উন্মুখ হয়ে আছি।’

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 3:57 AM
0
• 0 min read
Bangla

গাজীপুরে নাশকতা রোধেমাঠে বিএনপিসহ বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী শক্তি

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 3:53 AM
0
• 0 min read
Fri ☀️ 31°
Sat ⛅ 30°
Sun 🌧️ 28°
Mon ⛅ 29°
Tue ☀️ 32°

Trending News

Daily Newspaper