চকরিয়ায় ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট, আহত ৩
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৩ লাখ টাকা লুটে নিয়ে গেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের হামলায় গৃহকর্তাসহ একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোররাত ৪টার দিকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার বাসিন্দা নারায়ণ কান্তি দে (৪৫)-এর বসতবাড়িতে এ ঘটনা ঘটে। মুখোশধারী সশস্ত্র ৭-৮ জনের ডাকাতদল বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।ভুক্তভোগী নারায়ণ কান্তি দে জানান, ডাকাতরা ঘরে ঢুকেই সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে বড়ভাই বাঁশি মোহন দে (৪৮), বড় ভাইয়ের ছেলে প্রশান্ত দে (১৯)কে গুরুতর আহত করে। এ সময় ডাকাতরা আলমারি ও ওয়ার
Discussion
Please Sign In to join the discussion.