Entertainment
রাজনৈতিক অবস্থানের কারণে সিনেমা ও বিজ্ঞাপনের কাজ হারিয়েছেন প্রকাশ রাজ: স্ত্রী
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
Entertainment
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থাকছে বিভিন্ন খেলা। দেশের ও আন্তর্জাতিক অঙ্গনের এসব ম্যাচের মধ্যে কোনগুলো কখন, কোন চ্যানেলে সরাসরি
২০০৯ সালের পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের নেপথ্যে ষড়যন্ত্র, ঘাতকদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।\r\n\r\nশনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর রাতে রাজধানীর বনানী এলাকায়
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
রায় নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব
গত সপ্তাহের নির্বাচনের পর তৈরি হওয়া রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে ইরানের ওপর নতুন সামরিক হামলাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারেন বলে রোববার সতর্ক করেছেন ইসরাইলের ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান।
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটিনাওডাংগা (মাদার পাড়া) গ্রামের ভাতিজিকে ধর্ষণের প্রতিবাদের মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা অভিযুক্ত জালাল উদ্দিন (৫৫) কে গ্রেপ্তার দাবি জানান। গতকাল অনুষ্ঠিত এ মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, মামলার এক সপ্তাহ অতিবাহিত হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করছেন তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন- হেকমত আলী, আব্দুস ছালাম, সোহরাব আলী, সুরতভান বেগম ও লাভলী বেগমসহ আরও অনেকে। মানববন্ধনে বক্তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আসামি জালাল উদ্দীনকে গ্রেপ্তারের দাবি জানান।
ইসরায়েলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে জোট সরকার গঠনের দাবিতে তেল আবিবসহ বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।শনিবার তেল আবিবের হাবিমা স্কয়ারে সমবেত হন প্রায় দুই হাজার বিক্ষোভকারী। সেখান থেকে মিছিল নিয়ে তারা রাবিন স্কয়ারে গিয়ে সমাবেশ শেষ করেন। বিক্ষোভকারীরা ‘ইহুদি ও আরবরা একে অপরের শত্রু হতে চায় না’, ‘বর্ণবাদের বিরুদ্ধে, সম্প্রীতির পক্ষে’ এবং ‘সবার জন্য সমতা’র মতো নানা স্লোগান দেন।‘স্ট্যান্ডিং টুগেদার’ নামে একটি সংগঠনের আহ্বানে সারাদেশে এসব বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একই দাবিতে জেরুজালেম ও হার্জলিয়াতেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) পায়নি। ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট ৪৮টি এবং আরব দল ‘রাআম’ ও ‘জয়েন্ট লিস্ট’ যৌথভাবে ১৯টি আসন পেয়েছে।হিসাব অনুযায়ী, আইজেনকটের বিরোধী জোট আরব দলগুলোর সঙ্গে হাত মেলালে মোট আসন দাঁড়ায় ৬৭, যা দিয়ে সহজেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো সম্ভব। ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান ইতোমধ্যেই আরব দলগুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পক্ষে প্রকাশ্য সমর্থন দিয়েছেন। এছাড়া নতুন পার্লামেন্টের প্রথম দিনেই স্পিকার আমির ওহানাকে সরিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিডকে নিয়োগ দেওয়ার বিষয়ে বিরোধী দলগুলোর মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষক বারাক সেরি।তবে আরব দলগুলোর সঙ্গে জোট গঠন নিয়ে বিরোধীদের ভেতরেই মতপার্থক্য রয়েছে। নেতানিয়াহুবিরোধী জোটের অন্তর্ভুক্ত ইয়াশার, বি’য়াচাদ ও ইসরায়েল বেইতেনু আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনে অনিচ্ছুক। ফলে ৬৭ আসনের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।নেতানিয়াহু সমর্থকদের পাল্টা বিক্ষোভ
জনগণ অতিষ্ঠ হয়ে উঠলে বিএনপি সরকারকেই ‘লাল কার্ড’ দেখিয়ে দেবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেছেন, ‘উনারা (বিএনপি) কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডের কথা তুলে জনগণকে বিভ্রান্ত করেছিলেন। মনে রাখতে হবে, যত কার্ডের লোভই দেখান না কেন, মানুষ অতিষ্ঠ হয়ে গেলে জনগণের হাতেও একটি কার্ড আছে। সেই কার্ডটি হলো লাল কার্ড; সেটি কিন্তু জনগণ আপনাদের দেখিয়ে দেবে।’শনিবার (৩১ অক্টোবর) রাতে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে আয়োজিত এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।সরকারের বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে জামায়াত নেতা গোলাম পরওয়ার বলেন, ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড কিংবা ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার নামে যে কর্মসূচি নেওয়া হয়েছে, সচিবালয় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত তা লুটপাট ও ভাগাভাগি করতে গিয়ে জাতির মধ্যে ক্ষোভ সৃষ্টি করা হয়েছে। নিজেদের ভাগাভাগি ও মারামারির কারণে এখন কোনটা কে খাবে আর কে গণনা করবে, সেই চিন্তায় তারা নিজেরাই টিকতে পারছে না।’প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, ‘গণভোট মেনে নিলে কর্তৃত্ববাদী শাসনের সুযোগ থাকবে না বলেই সরকার এতে রাজি হচ্ছে না। কিন্তু জনগণ যে রায় দিয়েছে, সেই গণরায় সংসদে মেনে না নিলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে।’ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।সভায় আরও বক্তব্য দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, ডাকসুর ভিপি আখতার হোসেন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে অসন্তোষের জেরে রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় দেশজুড়ে পাঁচ শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার বিকেল পর্যন্ত বিক্ষোভ মিছিলগুলোর বেশির ভাগ শান্তিপূর্ণ থাকলেও প্যারিসের মিছিলের শেষ দিকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে অভিযান চালায় পুলিশ। এছাড়া লিওঁ ও তুলুজ শহরেও পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে মার্সেই শহরে উত্তেজনা দেখা দিলেও রাত নামার সঙ্গে সঙ্গে পরিস্থিতি শান্ত হয়ে আসে।ফ্রান্সে গত ১৭ অক্টোবর দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর টানা তৃতীয় সপ্তাহের মতো এই বিক্ষোভ অনুষ্ঠিত হলো। ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গতকাল দেশজুড়ে ৩ লাখ ২০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, যা আগের দুই শনিবারের তুলনায় কিছুটা কম।পরিস্থিতি নিয়ে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ বলেন, যারা সংঘর্ষে জড়াতে চেয়েছিল, তাদের কঠোরভাবে মোকাবিলা করা হয়েছে। দেশের বিভিন্ন শহর থেকে ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘাতে চার পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।শিক্ষাব্যবস্থার অবনতি, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর চাপ এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পদ্ধতির বিরুদ্ধে প্রথমে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেও পরবর্তীতে এর সঙ্গে শ্রমিক সংগঠন ও ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনকারীরা যুক্ত হয়। জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে সাধারণ মানুষও এই বিক্ষোভে শামিল হন।প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সরকারের জন্য এটি অত্যন্ত সংবেদনশীল সময়। গত শুক্রবার ঋণমান নির্ধারণকারী সংস্থা ফিচ ফ্রান্সের ঋণের ভবিষ্যৎ অবস্থান ‘নেতিবাচক’ হিসেবে চিহ্নিত করেছে। দেশটির সরকারি ঋণ জিডিপির প্রায় ১২০ শতাংশের কাছাকাছি পৌঁছানোয় সরকারি ব্যয় কমানোর তীব্র চাপের মুখে রয়েছে মাখোঁ প্রশাসন।এদিকে ফ্রান্সের এই আন্দোলন ইউরোপের অন্যান্য দেশেও প্রভাব ফেলতে শুরু করেছে। গতকাল জার্মানি ও ইতালির বিভিন্ন শহরেও বিক্ষোভ হয়েছে। এর মধ্যে জার্মানির ফ্রাঙ্কফুর্টে মুখোশধারী বিক্ষোভকারীরা বিভিন্ন দোকানে লুটপাট চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।\r\n\r\nরোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ তার জামিন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল অবস্থান জানতে
দুধ উৎপাদনের জন্য গরুর প্রয়োজন হয়, ঘাস লাগে, গোয়ালঘর লাগে, গরুর যত্ন নিতে হয়। এই সকল ঝামেলা ছাড়াই যদি দুধ উৎপাদন করা যায়, তাহা হইলে মন্দ কী! পুঁজির পরিমাণও কম, উৎপাদন খরচও কম, লাভের অঙ্কও বড়। পাবনার ভাঙ্গুড়ায় আবুল বাশার নামের এক ব্যবসায়ী এই অসাধ্য সাধন করিয়াছেন। তাহার কারখানায়...
এক ম্যাচে তিন গোল, দুটি অ্যাসিস্ট। সতীর্থদের দিয়ে গোল করানো থেকে শুরু করে নিজেই জালের দেখা পাওয়া— সবকিছুতেই ছিলেন আশরাফ
উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পরীক্ষার হলে বসেছিলে ১২ লাখেরও বেশি শিক্ষার্থী। কারও স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার,
পোশাকশ্রমিকরা ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা দাবি করছেন। সেই দাবি আদায়ে সড়ক অবরোধের একপর্যায়ে পুলিশের সাথে তাদের সংঘর্ষ শুরু হয়।
জন্মদিনের প্রথম প্রহরেই ভক্তদের মনে দারুণ উত্তেজনার সৃষ্টি করেছেন বলিউড কিং শাহরুখ খান। নিজের ৬১তম জন্মবার্ষিকীতে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল যায়ে’।
১৭০ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ জেতার বিশ্বাস ছিল বাংলাদেশের। মিরপুরের স্পিনসহায়ক উইকেটে এই পুঁজি নিয়ে লড়াই করা সম্ভব বলেই মনে
Discussion
Please Sign In to join the discussion.