ফ্রান্সে বিক্ষোভ, ৫৬৫ জন আটক, প্যারিসে পুলিশকে লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বৈষম্য ও সরকারি পরিষেবা নিয়ে অসন্তোষের জেরে ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের মতো দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। শনিবারের কর্মসূচিতে সরকারি হিসাবে প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। দিনের বেশির ভাগ সময় মিছিল শান্তিপূর্ণ থাকলেও শেষ দিকে প্যারিসসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। শনিবার রাতে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশজুড়ে ৫৬৫ জনকে আটক করা হয়েছে।রয়টার্স ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্যারিসের উপকণ্ঠে একটি মিছিল শেষ হওয়ার সময় মুখোশধারী কয়েকজন বিক্ষোভকারী রাস্তার পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন। পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্যের দিকে পেট্রলবোমা ছোড়া হয়। এতে তিনি সামান্য আহ
Discussion
Please Sign In to join the discussion.