নদীভাঙন রোধে প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত হোক
Bangla

নদীভাঙন রোধে প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত হোক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যয়ের মুখে পড়েছেন শত শত মানুষ। ইতোমধ্যে অন্তত ৫০০ পরিবারের বসতবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অথচ নদীভাঙন রোধে ৫৭৩ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা ডাইক নির্মাণ ও মেরামতের কাজ চলছে। এত বড় প্রকল্পের পরও মানুষের দুর্ভোগ কমছে না কেন, সেই প্রশ্ন উঠেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের কাজে অনিয়ম রয়েছে। ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার অনুরোধ জানানো হলেও ঠিকাদারেরা তা না করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে কাজ করছেন। পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য, বাজেটের সীমাবদ্ধতায় সব ঝুঁকিপূর্ণ স্থানে একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।নদীভাঙন শুধু জমি বা বসতবাড়ি হারানোর ঘটনা নয়। এর সঙ্গে হারিয়ে যায় মানুষের সারা জীবনের সঞ্চয়, জীবিকা ও নিরাপদে বেঁচে থাকার আশ্রয়। নদীভাঙন এমন একটি সমস্যা, যেখানে সময়মতো ব্যবস্থা না নিলে অল্প সময়েই বড় ক্ষতি হয়ে যায়। মানুষের ঘরবাড়ি ও জমি রক্ষার বিষয়টি এত দীর্ঘ সময় অপেক্ষায় রাখা যায় না। বর্ষা এলে ভাঙন বাড়ে। তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত প্রতিরক্ষাব্যবস্থা নিতে হবে।প্রকল্পের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। প্রকল্পের নকশা, কাজের মান ও ব্যয়ের হিসাব নিরপেক্ষভাবে পরীক্ষা করতে হবে। অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Sangbad • 3 Days, Nov 1, 2026 9:06 AM
0
• 0 min read
Bangla

শ্রমিক অসন্তোষ / তৈরি পোশাক খাতে মজুরি বোর্ড ঘোষণা আজ

তৈরি পোশাক খাতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ দাবিতে দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন শ্রমিকরা।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:05 AM
0
• 0 min read
Bangladesh

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল অবস্থান জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড...

Ittefaq • 3 Days, Nov 1, 2026 9:04 AM
0
• 0 min read
Bangla

তাহসিফের মৃত্যু / মোবাইল বন্ধের আগের ৭ ঘণ্টা খতিয়ে দেখছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে তাঁর সঙ্গে থাকা ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:03 AM
0
• 0 min read
World

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

এবার জেন–জি বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে জার্মানিতেও। দেশটিতে উন্নত শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বাতিলের দাবিতে দেশটির ৩৪টি শহরে বিক্ষোভ করেছেন হাজারো তরুণ। গতকাল শনিবার বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে কয়েক হাজার বেশি মানুষ অংশ নে

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 9:03 AM
0
• 0 min read
Entertainment

পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৫ মেট্রোস্টেশন বন্ধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর-১০-এ সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।সংঘর্ষের ঘটনায়

GonoKantho • 3 Days, Nov 1, 2026 9:02 AM
0
• 0 min read
Bangla

৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলা / সাক্ষীর বাড়িতে হামলা, লুটপাট

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নারী, শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:01 AM
0
• 0 min read
Bangla

হালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপ

একঘেয়ে সাধারণ স্যুপ খেতে খেতে কি বোর হয়ে গেছেন? কিংবা প্রতিদিনের সেই একই স্বাদে একটু নতুনত্বের ছোঁয়া খুঁজতে চান? যদি নরমাল স্যুপের স্বাদ আর ভালো না লাগে, তাহলে এই ভিন্ন স্বাদের ও পুষ্টিতে ভরপুর স্যুপটি আপনার বিকেলের নাশতা বা রাতের খাবারে আনতে পারে এক দারুণ বৈচিত্র্য। এক বাটি গরম গরম এই স্যুপ

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Bangla

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

তিন দশকের বেশি সময় ধরে উচ্চশিক্ষায় অবদান রেখে চলেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)। বন্দরনগরী চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা প্রথিতযশা জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। মানসম্মত শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধসম্পন্ন...

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Bangla

দিনের ছবি (১ নভেম্বর , ২০২৬)

বরেন্দ্র অঞ্চলে হাঁটুপানিতে দাঁড়িয়ে ব্রি-৭৫ জাতের পাকা ধান কাটছেন এক কৃষক। কাকডাকা ভোরে পবা উপজেলার হরিয়ান ইউনিয়ন এলাকায় চলছে ধান কাটার কাজ। ছবি: মিলন শেখ

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Business

১৯ দফা কর্মপরিকল্পনা সরকারের

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকে সামনে রেখে ২০২৯ সাল পর্যন্ত ১৯টি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, ব্যাংক খাতে শৃঙ্খলা, রাজস্ব আয় বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, শিল্পের উৎপাদনশীলতা এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিক

AmarDesh • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Bangla

কালিয়াকৈরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, টিয়ারশেল-রাবার বুলেট নিক্ষেপ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। সর্বনিম্ন মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শনিবারের সংঘর্ষের পরদিন রোববার (১ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকেরা পুনরায় মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেছেন।\r\n\r\nউপজেলার মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ

AmarSangbad • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Bangla

উপসাগরীয় মিত্রদের সতর্কতা / ইরানে ৪ নভেম্বর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিন ৪ নভেম্বর ইরানে বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই বিষয়ে উপসাগরীয় আরব মিত্রদের প্রস্তুতি ও সতর্কবার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। বিষয়টি সম্পর্কে সরাসরি অবগত তিনটি উপসাগরীয় দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউ এ তথ্য জানিয়েছে।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Bangla

শাপলা চত্বর ‘গণহত্যা’ : শেখ হাসিনাসহ ৪১ জনের চার্জ শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত ‘গণহত্যার’ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (চার্জ) গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে আজ।রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানির জন্য দিন ধার্য রয়েছে।প্রসিকিউশন জানায়, মামলায় অভিযুক্ত ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষ আজ শুনানি পরিচালনা করবে। এর আগে গত ৭ অক্টোবর শুনানি হওয়ার কথা থাকলেও আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজকের দিন নির্ধারণ করেন।এ মামলায় বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ১১ আসামি হলেন—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।অন্যদিকে শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ তৎকালীন শীর্ষ পুলিশ ও র‌্যাব কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা।আসামিরা আত্মসমর্পণ না করায় গত ১৬ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল ৩০ আসামিকে পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন। এর আগে গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।মামলাটিতে মূল দুটি অভিযোগ আনা হয়েছে—যার প্রথমটিতে ২০১৩ সালের ৫ মে মতিঝিল শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিবরণ রয়েছে। আর দ্বিতীয় অভিযোগে পরের দিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাযজ্ঞের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

Sangbad • 3 Days, Nov 1, 2026 8:57 AM
0
• 0 min read
Bangladesh

নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ আবুল কালাম আজাদ আর নেই

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বগুড়া প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 8:56 AM
0
• 0 min read
World

ইন্ডিয়া জোটের মেগা সমাবেশ আজ, হতে পারে ১০ লাখ মানুষ

ভোটার তালিকার সংশোধন ও অনিয়মের অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে ইন্ডিয়া জোটের মেগা সমাবেশের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। রোববার (১ নভেম্বর) টামস নাউ-এর এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে....

Ittefaq • 3 Days, Nov 1, 2026 8:56 AM
0
• 0 min read
World

দুই দিনের মধ্যে হরমুজ খুলতে রাজি ইরান, দিল ৭ শর্ত

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের সময়সীমা সাত দিন থেকে কমিয়ে দুই দিন করতে সম্মত হয়েছে ইরান। তবে এ জন্য যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 8:54 AM
0
• 0 min read
Bangla

পাথর নিক্ষেপ প্রতিরোধ / ট্রেনে বসানো এআই ক্যামেরায় গলদ

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে নেওয়া বিভিন্ন প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দুর্বৃত্তদের শনাক্তে ট্রেনে সিসি ক্যামেরা বসিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রুটের ‘পর্যটক এক্সপ্রেসে’ পরীক্ষামূলকভাবে

Samakal • 3 Days, Nov 1, 2026 8:54 AM
0
• 0 min read
Bangla

ভিসি পদ ছাড়ার কারণ জানালেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ ছাড়ার কারণ জানিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। দায়িত্ব পালনকালে বিভিন্ন পরিস্থিতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। কেন উপাচার্যের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, সে বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিস্তারিত থাকছে ভিডিওতে।

Sangram • 3 Days, Nov 1, 2026 8:53 AM
0
• 0 min read
Bangla

ঐতিহ্য / ঘোষ স্কয়ার ১৯৩৯

চট্টগ্রাম নগরীর লালদীঘির ২ দশমিক ৭০ একর জায়গাজুড়ে অবস্থিত। দীঘির নিচের অংশে একটি ওয়াকওয়ে রয়েছে। ওপরের মূল সড়কের সঙ্গে মিলিয়ে রয়েছে আরেকটি ওয়াকওয়ে। দীঘির চারদিকে থাকা

Samakal • 3 Days, Nov 1, 2026 8:53 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper