ইইউতে পোশাক রপ্তানিতে সুযোগ বাড়ছে বাংলাদেশের
Bangladesh

ইইউতে পোশাক রপ্তানিতে সুযোগ বাড়ছে বাংলাদেশের

ইউরোপের বাজারে সস্তা পোশাক ও ফ্যাশন পণ্যের ব্যবসায় বড় ধরনের পরিবর্তন আসছে। স্বল্পমূল্যের আমদানি পণ্যের ওপর নতুন শুল্ক ও হ্যান্ডলিং ফি আরোপ করায় চীন থেকে সরাসরি ছোট পার্সেলে পণ্য পাঠানোর ব্যবসা চাপে পড়েছে। এর প্রভাবে গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে চীন থেকে ইউরোপীয় ইউনিয়নে

AmarDesh • 3 Days, Nov 1, 2026 9:10 AM
0
• 0 min read
Bangladesh

কৃষির ভবিষ্যৎ: উৎপাদন বাড়ুক, বৈচিত্র‍্যও থাকুক

ক্রমবর্ধমান খাদ্যচাহিদা ও সীমিত কৃষিজমির বাস্তবতায় প্রতি একক জমির উৎপাদনশীলতা বাড়ানো এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে উচ্চফলনশীল জাতের সম্প্রসারণ জরুরি। পাশাপাশি ভবিষ্যৎ কৃষির জন্য মূল্যবান স্থানীয় জাতের জিনগত সম্পদ সংরক্ষণ করাও প্রয়োজন। এ জন্য দরকার বুদ্ধিমান ও ভারসাম্যপূর্ণ জাতনীতি।বাংলাদেশের কৃষি আজ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে প্রশ্নটি আর শুধু ‘কী চাষ করব’—এতে সীমাবদ্ধ নেই। বড় প্রশ্ন হলো, ক্রমশ কমতে থাকা কৃষিজমি থেকে ক্রমবর্ধমান মানুষের জন্য কীভাবে আরও বেশি খাদ্য উৎপাদন করা যাবে? একদিকে বা...

Sangbad • 3 Days, Nov 1, 2026 9:10 AM
0
• 4 min read
Bangla

সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার কথা ছিল। তবে গতকাল শনিবার পর্যন্ত কক্সবাজার জেলা প্রশাসনের তরফ থেকে কোনো জাহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়নি। ফলে আজ সেন্টমার্টিনের উদ্দেশে কোনো জাহাজ ছাড়বে না।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:09 AM
0
• 0 min read
Bangla

‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নেই’, কেন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী?

AjkerPatrika • 3 Days, Nov 1, 2026 9:09 AM
0
• 0 min read
Bangla

এক রুট, এক কোম্পানি: ৬ রুটে পরীক্ষামূলক বাস চলাচল শুরু আজ

রাজধানী ঢাকায় বাস চলাচলে শৃঙ্খলা ফেরানো, যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাকে আরও যাত্রীবান্ধব করতে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমের আওতায় বর্তমানে চালু থাকা ৯৮টি বাস রুট পুনর্বিন্যাস করে ৩২টি সমন্বিত রুটে রূপান্তরের সিদ্ধান্ত নেয়া...

Ittefaq • 3 Days, Nov 1, 2026 9:09 AM
0
• 0 min read
Bangladesh

পুষ্পপাড়ায় জোড়া খুন

৪৫ ঘণ্টা পর মামলা, এজাহারে ১৫ জনের নাম

Manab Zamin • 3 Days, Nov 1, 2026 9:08 AM
0
• 0 min read
Bangladesh

জানাজায় হাজারো মানুষের ঢল, ভালোবাসার অনন্য দৃষ্টান্ত রেখে গেলেন মাহমুদুল হক শাহীন

‎মোটরসাইকেল দুর্ঘটনায় কেন্দুয়া উপজেলার আমতলী গ্রামের মাহমুদুল হক শাহীন ও তাঁর ছেলের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দলফা ও আশপাশের এলাকায়। বাবা-ছেলের এমন মর্মান্তিক বিদায়ে তাঁদের জানাজায় হাজারো মানুষের উপস্থিতি সৃষ্টি করে এক আবেগঘন

GonoKantho • 3 Days, Nov 1, 2026 9:08 AM
0
• 0 min read
Bangla

খাদ্যে ভেজাল: নীরব বিপর্যয়

ভেজাল খাদ্য মানুষের অকালমৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে। একই সঙ্গে এটি মানুষের নৈতিকতারও অবক্ষয় ঘটাচ্ছে। আধুনিক সভ্যতায় ‘ভেজাল’ শব্দটি আমাদের জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছে যে, এটি এখন কেবল একটি অপরাধ নয়, বরং মানবতার জন্য এক নীরব বিপর্যয়ে পরিণত হয়েছে। অতিমুনাফালোভী কিছু মানুষের কারণে আজ আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় মিশছে বিষ।বর্তমানে চাল, ডাল, তেল, শাকসবজি থেকে শুরু করে ফলমূল ও দুগ্ধজাত পণ্য—সব ধরনের খাদ্যেই রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মেশানোর অভিযোগ রয়েছে। ফরমালিন, কার্বাইড, বস্ত্রশিল্পে ব্যবহৃত রং, ইউরিয়া এবং ক্ষতিকর সংরক্ষণকারী উপাদানের অনিয়ন্ত্রিত ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। চিকিৎসাবিজ্ঞানীদের মতে, ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকযুক্ত খাদ্য গ্রহণের ফলে যকৃত ও কিডনির ক্ষতি, ক্যানসার, হৃদ্‌রোগ এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি বাড়তে পারে। ফলে স্বাভাবিক আয়ুষ্কাল পূর্ণ হওয়ার আগেই অনেকে জটিল রোগে আক্রান্ত হচ্ছেন। অর্থাৎ, ভেজাল খাদ্যের এই আগ্রাসন মানুষের পার্থিব জীবনকে সংকুচিত করছে এবং মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে।আজকের দিনে বাজার থেকে নির্ভেজাল খাদ্যপণ্য কেনা যেন ভাগ্যের ব্যাপার। চাল পালিশ করে চকচকে করা থেকে শুরু করে ফলমূল, শাকসবজি ও মাছে ফরমালিন ও কার্বাইডের যথেচ্ছ ব্যবহার এখন বহুল আলোচিত বিষয়। দুধ ও দুগ্ধজাত পণ্যে ডিটারজেন্ট ও ইউরিয়া, গুঁড়া মসলায় ইটের গুঁড়া ও বস্ত্রশিল্পে ব্যবহৃত রং, এমনকি জীবন রক্ষাকারী ওষুধ ও শিশুখাদ্যেও ভেজালের অভিযোগ পাওয়া যায়। ক্ষতিকর রাসায়নিক ও ভারী ধাতুযুক্ত খাদ্য গ্রহণের ফলে যকৃতের রোগ, কিডনি বিকল, হৃদ্‌রোগ এবং ক্যানসারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়ছে। আমরা পুষ্টির বদলে প্রতিনিয়ত শরীরে প্রবেশ করাচ্ছি দীর্ঘমেয়াদি বিষ।ভেজাল খাদ্যের এই রমরমা ব্যবসার পেছনে রয়েছে একশ্রেণির অসাধু ব্যবসায়ীর চরম অনৈতিকতা এবং রাতারাতি ধনী হওয়ার অন্ধ লোভ। একশ্রেণির মানুষ অধিক মুনাফার জন্য অবলীলায় কোটি কোটি মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এই চক্র শুধু মানুষের পকেট কাটছে না, তাদের স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনও কেড়ে নিচ্ছে। যে সমাজ খাদ্যের বিশুদ্ধতা নিশ্চিত করতে পারে না, সেই সমাজের সামগ্রিক উন্নয়ন ও অবকাঠামোগত জাঁকজমক অনেকটাই অর্থহীন।বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে খাদ্যে ভেজালের হার উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে কর্তৃপক্ষ ১ হাজার ৭১৩টি খাদ্য নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ৫৭১টি নমুনায়, অর্থাৎ ৩৩ দশমিক ৩০ শতাংশে, ভেজাল, দূষণ কিংবা মানহীন উপাদান পাওয়া গেছে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশে খাদ্যে ভেজাল ও দূষণের হার ধারাবাহিকভাবে বাড়ছে। ২০২২-২৩ অর্থবছরে এই হার ছিল ৮ দশমিক ৫০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ১৫ দশমিক ৪০ শতাংশে। আর ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে ৩৩ দশমিক ৩০ শতাংশে পৌঁছায়। আচার, সস, চিপস, মুড়ি, ফলের রস ও পানীয়, সরিষার তেল, মাখন, সয়াবিন তেল, ডালডা এবং মধুতে সবচেয়ে বেশি ভেজাল বা দূষণ পাওয়া গেছে বলে কর্তৃপক্ষের তথ্যে উল্লেখ রয়েছে। বিভিন্ন গবেষণা ও আইসিডিডিআরবির পরিসংখ্যান অনুযায়ী, নিরাপদ খাদ্যের অভাবে দেশে প্রতিবছর বহু মানুষ ক্যানসারসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।খাদ্যে ভেজাল দেওয়া বা খাদ্য নিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করাকে প্রায় সব বড় ধর্মেই গুরুতর অন্যায়, পাপ ও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। প্রধান ধর্মগুলোতে এ বিষয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকলেও সততা ও মানুষের জীবন রক্ষার বিষয়ে তাদের মধ্যে মিল রয়েছে।খাদ্যে ভেজাল ও বিষক্রিয়া রোধে বাংলাদেশ সরকার বিভিন্ন আইন প্রণয়ন, নিয়মিত তদারকি এবং উচ্চপর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে নানা পদক্ষেপ নিয়েছে। এ ক্ষেত্রে নিরাপদ খাদ্য আইন, ২০১৩, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ গুরুত্বপূর্ণ। খাদ্যে ভেজাল রোধ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও কার্যকর করতে উচ্চপর্যায়ের বিশেষ কমিটি গঠন করে তদারকি জোরদার করা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন, বিপণন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মাধ্যমে বাজার তদারকি ও পরিদর্শন কার্যক্রমও পরিচালিত হচ্ছে।খাদ্যে ভেজাল প্রতিরোধে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। মাঝেমধ্যে জরিমানা বা কারখানা সিলগালা করার খবর আমরা গণমাধ্যমে দেখি। কিন্তু বাস্তবতা হলো, এসব শাস্তি অপরাধের তুলনায় অনেক ক্ষেত্রে অপর্যাপ্ত এবং সাময়িক। নিয়মিত ও কঠোর তদারকির অভাব, দুর্নীতির সুযোগ এবং আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যাওয়ার কারণে অপরাধীরা বারবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। শুধু নামমাত্র জরিমানা করে এই সুসংগঠিত অপরাধচক্রকে দমন করা সম্ভব নয়। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। রাষ্ট্র ও প্রশাসনকে এ ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে।তবে শুধু সরকারের সদিচ্ছা বা আইনের ওপর নির্ভর করে বসে থাকলে চলবে না। নাগরিক সমাজকেও এই নীরব ঘাতকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভোক্তা হিসেবে আমাদের সচেতনতা বাড়াতে হবে। কৃত্রিম উপায়ে চকচকে করা কিংবা অসময়ে বাজারে আসা ফলমূল কেনার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলে অসাধু ব্যবসায়ীদের বর্জন করতে হবে। রাসায়নিকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করে পরিবেশবান্ধব কৃষিকাজকে উৎসাহিত করতে হবে। স্থানীয় পর্যায়ে নিরাপদ খাদ্যের উৎস তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদে তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এখন সময়ের দাবি।খাদ্য মানুষের জীবনধারণের জন্য, জীবন কেড়ে নেওয়ার জন্য নয়। অথচ ভেজাল খাদ্যের এই নীরব আক্রমণ আমাদের প্রতিনিয়ত অসুস্থতার দিকে এবং পরিণামে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একটি সুস্থ ও সবল জাতি ছাড়া কোনো দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্মকে অসুস্থতা ও অকালমৃত্যুর হাত থেকে রক্ষা করতে হলে এখনই খাদ্যে ভেজালের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে। প্রশাসন, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবার সম্মিলিত প্রচেষ্টায় বাজার থেকে বিষের আধিপত্য দূর করতে হবে। অন্যথায় খাদ্যের মোড়কে মোড়ানো এই বিষ আমাদের সবাইকে অসময়ে মৃত্যুর দিকে ঠেলে দেবে।ভেজাল খাদ্য শুধু আমাদের সংক্ষিপ্ত জীবনের আয়ু কেড়ে নিচ্ছে না, মানুষের নৈতিকতাও নষ্ট করছে। যিনি খাদ্যে ভেজাল দিচ্ছেন, তিনি মানবজীবনের জন্য গুরুতর হুমকি তৈরি করছেন। আর যিনি জেনেশুনে তা মুখ বুজে সহ্য করছেন, তিনিও এই সামাজিক অপরাধের বিস্তার রোধে নিজের দায়িত্ব পালন করছেন না।[লেখক: উপপরিচালক, দুর্নীতি দমন কমিশন]

Sangbad • 3 Days, Nov 1, 2026 9:08 AM
0
• 0 min read
Bangla

শৃঙ্খলায় ফিরুক ব্যাটারিচালিত রিকশা

রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে যানজট, বিশৃঙ্খলা ও দুর্ঘটনার ঝুঁকি। অনেক রিকশার নেই নিবন্ধন, চালকদের নেই প্রশিক্ষণ। যেখানে-সেখানে চলাচল ও যাত্রী ওঠানামার কারণে অন্য যানবাহনের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে ব্যাটারিচালিত রিকশা চলাচলে সরকার যে নীতিমালা প্রকাশ করেছে, তা সময়োপযোগী। তবে নীতিমালা প্রকাশই যথেষ্ট নয়, এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে।নতুন নীতিমালায় নিবন্ধন, নম্বর প্লেট, ফিটনেস, নির্দিষ্ট রুট, পার্কিং ও গতিসীমার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলতে পারবে না। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে ও প্রধান বাস চলাচলের সড়কেও এসব যান নিষিদ্ধ থাকবে। ফুটপাত ব্যবহার এবং নিয়মবহির্ভূত ওভারটেকিংয়ের সুযোগ নেই। এসব বিধান কার্যকর হলে সড়কে শৃঙ্খলা ফিরতে পারে। যানবাহনের নিরাপত্তাও বাড়বে।এই উদ্যোগ বাস্তবায়নে কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে দেখতে হবে। ব্যাটারিচালিত রিকশা বহু মানুষের জীবিকার সঙ্গে যুক্ত। হঠাৎ করে অনিবন্ধিত রিকশা বন্ধ করে দিলে চালক ও মালিকেরা বিপাকে পড়বেন। তাই নিবন্ধনপ্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে হবে। প্রকৃত চালক ও মালিকদের অগ্রাধিকার দিতে হবে। নিবন্ধনের নামে চাঁদাবাজি বা অনিয়মের সুযোগ রাখা যাবে না। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করতে হবে।রিকশার উপযোগী সড়ক ও রুট নির্ধারণ জরুরি। নির্দিষ্ট পার্কিং এবং অনুমোদিত চার্জিং পয়েন্ট গড়ে তুলতে হবে। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগও ইতিবাচক। তবে এসব সুবিধা নিশ্চিত না করে শুধু নিষেধাজ্ঞা আরোপ করলে সুফল পাওয়া যাবে না।ব্যাটারিচালিত রিকশা বন্ধ করাই সমাধান নয়, প্রয়োজন নিরাপদ ও নিয়ন্ত্রিত চলাচল। সরকারকে নিয়মিত তদারকি করতে হবে। আইন ভাঙলে ব্যবস্থা নিতে হবে, আবার চালকদের জীবিকার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। সড়কের শৃঙ্খলা ও মানুষের জীবিকা দুটির মধ্যে ভারসাম্য রেখেই এই নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

Sangbad • 3 Days, Nov 1, 2026 9:07 AM
0
• 0 min read
Entertainment

হজমশক্তি ভালো রাখতে পারে প্রতিদিনের এই ৫ অভ্যাস

সুস্থ থাকতে যেমন শরীরের অন্যান্য অঙ্গের যত্ন নেওয়া জরুরি, তেমনি প্রয়োজন হজমশক্তি ও অন্ত্রের সুস্থতা বজায় রাখা। বয়স

Bd-Pratidin • 3 Days, Nov 1, 2026 9:06 AM
0
• 0 min read
Bangla

কালীগঞ্জে মেম্বারের বাড়িসহ দুই খামার থেকে ৭ গরু চুরি

গাজীপুরের কালীগঞ্জে এক ইউপি সদস্যের বাড়িসহ দুটি খামার থেকে সাতটি গরু চুরির ঘটনা ঘটেছে।\r\n\r\nরোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাতুয়া গ্রামে আরমান মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। দুটি খামার থেকে মোট সাতটি গরু চুরি হয়েছে।\r\n\r\nভুক্তভোগী সাইফুল

AmarSangbad • 3 Days, Nov 1, 2026 9:06 AM
0
• 0 min read
Bangla

নদীভাঙন রোধে প্রকল্পের কার্যকারিতা নিশ্চিত হোক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙনে বিপর্যয়ের মুখে পড়েছেন শত শত মানুষ। ইতোমধ্যে অন্তত ৫০০ পরিবারের বসতবাড়ি ও বিপুল পরিমাণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। অথচ নদীভাঙন রোধে ৫৭৩ কোটি টাকা ব্যয়ে কুশিয়ারা ডাইক নির্মাণ ও মেরামতের কাজ চলছে। এত বড় প্রকল্পের পরও মানুষের দুর্ভোগ কমছে না কেন, সেই প্রশ্ন উঠেছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রকল্পের কাজে অনিয়ম রয়েছে। ভাঙনকবলিত স্থানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার অনুরোধ জানানো হলেও ঠিকাদারেরা তা না করে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে কাজ করছেন। পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য, বাজেটের সীমাবদ্ধতায় সব ঝুঁকিপূর্ণ স্থানে একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে বাকি কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।নদীভাঙন শুধু জমি বা বসতবাড়ি হারানোর ঘটনা নয়। এর সঙ্গে হারিয়ে যায় মানুষের সারা জীবনের সঞ্চয়, জীবিকা ও নিরাপদে বেঁচে থাকার আশ্রয়। নদীভাঙন এমন একটি সমস্যা, যেখানে সময়মতো ব্যবস্থা না নিলে অল্প সময়েই বড় ক্ষতি হয়ে যায়। মানুষের ঘরবাড়ি ও জমি রক্ষার বিষয়টি এত দীর্ঘ সময় অপেক্ষায় রাখা যায় না। বর্ষা এলে ভাঙন বাড়ে। তাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত প্রতিরক্ষাব্যবস্থা নিতে হবে।প্রকল্পের প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। প্রকল্পের নকশা, কাজের মান ও ব্যয়ের হিসাব নিরপেক্ষভাবে পরীক্ষা করতে হবে। অনিয়ম বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Sangbad • 3 Days, Nov 1, 2026 9:06 AM
0
• 0 min read
Bangla

শ্রমিক অসন্তোষ / তৈরি পোশাক খাতে মজুরি বোর্ড ঘোষণা আজ

তৈরি পোশাক খাতে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধ ও ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ দাবিতে দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন শ্রমিকরা।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:05 AM
0
• 0 min read
Bangladesh

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের ফেসবুক লাইভে দৈনিক আমার দেশ পত্রিকার কপি ছিঁড়ে ফেলার ঘটনায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বশীল অবস্থান জানতে চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড...

Ittefaq • 3 Days, Nov 1, 2026 9:04 AM
0
• 0 min read
Bangla

তাহসিফের মৃত্যু / মোবাইল বন্ধের আগের ৭ ঘণ্টা খতিয়ে দেখছে পুলিশ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এতে তাঁর সঙ্গে থাকা ব্যবসায়িক অংশীদার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:03 AM
0
• 0 min read
World

জার্মানির ৩৪ শহরে জেন-জি বিক্ষোভ, ফ্রাঙ্কফুর্টে লুটপাট–সহিংসতা

এবার জেন–জি বিক্ষোভের ঢেউ ছড়িয়েছে জার্মানিতেও। দেশটিতে উন্নত শিক্ষাব্যবস্থা, জীবনযাত্রার ব্যয় হ্রাস এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বাতিলের দাবিতে দেশটির ৩৪টি শহরে বিক্ষোভ করেছেন হাজারো তরুণ। গতকাল শনিবার বার্লিন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে কয়েক হাজার বেশি মানুষ অংশ নে

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 9:03 AM
0
• 0 min read
Entertainment

পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৫ মেট্রোস্টেশন বন্ধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর-১০-এ সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।সংঘর্ষের ঘটনায়

GonoKantho • 3 Days, Nov 1, 2026 9:02 AM
0
• 0 min read
Bangla

৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলা / সাক্ষীর বাড়িতে হামলা, লুটপাট

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী দুলাল মিয়ার বাড়ি ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় নারী, শিশুসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

Samakal • 3 Days, Nov 1, 2026 9:01 AM
0
• 0 min read
Bangla

হালকা আবহাওয়ায় খেতে পারেন মাশরুম বিন স্যুপ

একঘেয়ে সাধারণ স্যুপ খেতে খেতে কি বোর হয়ে গেছেন? কিংবা প্রতিদিনের সেই একই স্বাদে একটু নতুনত্বের ছোঁয়া খুঁজতে চান? যদি নরমাল স্যুপের স্বাদ আর ভালো না লাগে, তাহলে এই ভিন্ন স্বাদের ও পুষ্টিতে ভরপুর স্যুপটি আপনার বিকেলের নাশতা বা রাতের খাবারে আনতে পারে এক দারুণ বৈচিত্র্য। এক বাটি গরম গরম এই স্যুপ

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Bangla

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

তিন দশকের বেশি সময় ধরে উচ্চশিক্ষায় অবদান রেখে চলেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)। বন্দরনগরী চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা প্রথিতযশা জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। মানসম্মত শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধসম্পন্ন...

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 9:00 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper