ব্রাজিলে লুলার জয়ের নেপথ্যে ‘ডিজিটাল সেনাবাহিনী’!
Business

ব্রাজিলে লুলার জয়ের নেপথ্যে ‘ডিজিটাল সেনাবাহিনী’!

Bd-Pratidin • 3 Days, Nov 1, 2026 10:02 AM
0
• 0 min read
Bangla

লিটারেচার রিভিউর মানচিত্রে স্টোরিবোর্ড

গবেষণা করতে গিয়ে অসংখ্য প্রবন্ধ, বই, প্রতিবেদন ও তাত্ত্বিক আলোচনা পড়তে হয়। এত তথ্যের ভিড়ে কোনটি প্রাসঙ্গিক, কোন গবেষণার সঙ্গে অন্যটির সম্পর্ক, কোথায় মতপার্থক্য, নতুন গবেষণার সুযোগই-বা কোথায়, সেসব নির্ধারণ করা সহজ নয়। ফলে অনেক পড়াশোনার পরও সুসংগঠিত লিটারেচার রিভিউ তৈরি করতে হিমশিম খান গবেষকেরা।

AjkerPatrika • 3 Days, Nov 1, 2026 10:01 AM
0
• 0 min read
Bangladesh

জমি ছাড়তে ৫ লাখ টাকা দাবি ইউপি সদস্যের

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এক সংখ্যালঘু পরিবারের জমি দখল এবং জমি ছাড়ার বিনিময়ে পাঁচ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে সংরক্ষিত ওয়ার্ডের নারী ইউপি সদস্য মালেকা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পার্থ চক্রবর্তী।অভিযোগ সূত্রের খবর, জীবিকার তাগিদে প্রায় চার বছর আগে পরিবারের সদস্যদের নিয়ে সিলেট শহরে চলে যান পার্থ চক্রবর্তী। সে সময় জমি দেখভালের দায়িত্ব প্রতিবেশী ইউপি সদস্য মালেকা বেগমকে দিয়ে যান তিনি। মালেকা বেগম এতদিন ওই জমিতে চাষাবাদ করলেও সম্প্রতি পুরো জমির ওপর নিজের অধিকার দাবি করতে শুরু করেছেন।ভুক্তভোগী পার্থ চক্রবর্তী বলেন, “আমরা এখন নিজেদের ভিটেমাটিতে যেতে পারছি না। মালেকা বেগম দাবি করছেন, তার কাছে নাকি জমি বন্ধক ও বিক্রির বায়না বাবদ আমরা পাঁচ লাখ টাকা নিয়েছি। এই টাকা না দিলে জমি ছাড়বেন না বলে হুমকি দেওয়া হচ্ছে।” নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগে রয়েছেন তিনি।তবে অভিযোগ অস্বীকার করে মালেকা বেগম দাবি করেন, দুটি পৃথক চুক্তির মাধ্যমে জমি বন্ধক ও বিক্রির বায়না বাবদ পার্থ চক্রবর্তী ও তার ভাইয়ের কাছ থেকে জমি নেন তিনি। ২০২৩ সালে ৩১ শতাংশ জমি বন্ধক ও ২০২৫ সালে ৮ শতাংশ জমি বিক্রির বায়না করা হলেও এখন তারা জমি রেজিস্ট্রি না দিয়ে টাকা নেওয়ার কথা অস্বীকার করছেন।ঘটনাস্থল ও জমিসংক্রান্ত অভিযোগের সত্যতা যাচাইয়ে কাজ করছেন শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) তামিম হোসেন। তিনি জানান, দুই পক্ষের কাগজপত্র ও বক্তব্য শুনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।প্রসঙ্গত, এই ইউপি সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে অতীতেও নানা সময়ে জমি দখল, অবৈধভাবে মাটি কাটা, চাঁদা দাবি এবং মিথ্যা মামলার ভয় দেখিয়ে সংখ্যালঘু পরিবারগুলোকে হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Sangbad • 3 Days, Nov 1, 2026 10:01 AM
0
• 0 min read
Bangla

ঐতিহ্য, গবেষণা ও বিশ্বমানের উচ্চশিক্ষা

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণীয় গন্তব্য দ্য ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড (ইউকিউ)। ব্রিসবেনভিত্তিক বিশ্ববিদ্যালয়টি শতবর্ষের ঐতিহ্য, বিশ্বমানের শিক্ষা, গবেষণায় উৎকর্ষ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নানা সুযোগ-সুবিধার কারণে সুপরিচিত। পড়াশোনার পাশাপাশি কর্মজীবনের প্রস্তুতিতেও রয়েছে বিশেষ গ

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 10:00 AM
0
• 0 min read
Bangla

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, বিজিবির পাহারায় ফায়ার সার্ভিস

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ট্রপিক্যাল নিটেক্স লিমিটেড কারখানার ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শ্রমিক বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে

AmarSangbad • 3 Days, Nov 1, 2026 9:59 AM
0
• 0 min read
Bangladesh

জনগণের রায় উপেক্ষা করলে পরিণতি খারাপ হবে : শফিকুর রহমান

১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি মেনে না নিলে তা এক দফার আন্দোলনে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের স্বার্থে ও অধিকার আদায়ে প্রয়োজনে কঠোর এক দফার আন্দোলনের ডাক দেওয়া হবে।শনিবার (৩১ অক্টোবর) রাতে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে ঢাকা-কুষ্টিয়া লংমার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। দেশের ৭০ শতাংশ মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিলেও সরকার তা উপেক্ষা করছে। ইতিহাসে যখনই জনগণের রায়কে অপমান করা হয়েছে, শাসকগোষ্ঠীকে তার করুণ পরিণতি ভোগ করতে হয়েছে। তাই ভালোয় ভালোয় আমাদের এই দাবিগুলো মেনে নিন।’তিনি আরও বলেন, ‘আমরা যে সাতটি দাবি নিয়ে মাঠে নেমেছি, তার একটিও আমাদের বা ১১ দলের দলীয় দাবি নয়; এগুলো বাংলাদেশের আপামর জনসাধারণের অধিকার প্রতিষ্ঠার দাবি।’জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে জামায়াত আমীর বলেন, ‘চৌদ্দ শয়ের বেশি শহীদ বুকের তাজা রক্ত দিয়ে বৈষম্যহীন, মানবিক ও ন্যায়বিচারভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বর্তমান সরকার তাদের সেই রক্তের যথাযথ সম্মান দিচ্ছে না।’কুষ্টিয়ায় আয়োজিত এই সমাপনী সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরওয়ার, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর খন্দকার এ কে এম আলী মহসিন এবং সেক্রেটারি এনামুল হক প্রমুখ।এর আগে শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই লংমার্চ শুরু হয়। পরে যাত্রাপথে শরীয়তপুরের জাজিরা, বাগেরহাটের ফকিরহাট, খুলনা মহানগরী, ফুলতলা, যশোরের মণিরামপুর ও ঝিনাইদহে পথসভা শেষে রাতে কুষ্টিয়ায় এসে লংমার্চটি শেষ হয়।

Sangbad • 3 Days, Nov 1, 2026 9:58 AM
0
• 0 min read
Bangladesh

হাইকোর্টে মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন জামায়াতে

ShomoyerAlo • 3 Days, Nov 1, 2026 9:57 AM
0
• 0 min read
Bangladesh

কুমিল্লায় বৃদ্ধাকে কুপিয়ে জখমের ঘটনায় পাল্টাপাল্টি মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া গ্রামে গভীর রাতে ঘরে ঢুকে জাহানারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মিজানুর রহমানকে (৬০) প্রধান আসামি করে বুড়িচং থানায় মামলা করেছেন আহতের ছেলে রমজান হোসেন।

AmarDesh • 3 Days, Nov 1, 2026 9:56 AM
0
• 0 min read
Bangla

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

JanaKantha • 3 Days, Nov 1, 2026 9:55 AM
0
• 0 min read
Business

হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজ রোববার দিন ধার্য রয়েছে।

AmarDesh • 3 Days, Nov 1, 2026 9:55 AM
0
• 0 min read
Bangladesh

আজমিরীগঞ্জে তিন কলেজে জিপিএ-৫ শূন্য, পাসের হার ৩৮ শতাংশ

শিক্ষার্থী ভর্তি হন, কিন্তু নিয়মিত কলেজে আসেন না। শিক্ষকদের পাঠদানেও রয়েছে অনিয়ম। নেই যথাযথ তদারকি। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানে এমন চিত্রের

ShomoyerAlo • 3 Days, Nov 1, 2026 9:55 AM
0
• 0 min read
Bangladesh

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Jobabdihi • 3 Days, Nov 1, 2026 9:55 AM
0
• 0 min read
Sports

ব্যালন ডি’অর জয়ের পর কেইনের পেনাল্টি মিস, ড্র ডার ক্লাসিকো

মিউনিখের অ্যালিয়াঞ্জ এরেনায় ডার ক্লাসিকোর আগে হ্যারি কেইনকে ঘিরে ব্যালন ডি’অর জয়ের আনন্দ ভাগাভাগি করে নেয় বায়ার্ন মিউনিখ। কিন্তু ব্যক্তিগত গৌরবের সঙ্গে দলগত জয় যোগ করতে পারেননি ইংল্যান্ডের এই স্ট্রাইকার। ম্যাচে পেনাল্টি মিস করেছেন তিনি। শেষ পর্যন্ত বরুসিয়া ডর্টমুন্ডের...

Ittefaq • 3 Days, Nov 1, 2026 9:54 AM
0
• 0 min read
Bangladesh

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘাত, বিজিবি মোতায়েন

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মহাসড়ক অবরোধ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষের প্রেক্ষাপটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ এলাকায় বিজিবি মোতায়েন থাকবে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরসহ সংলগ্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন মোতায়েনের কথা থাকলেও প্রয়োজন অনুযায়ী প্লাটুনের সংখ্যা বাড়ানো হবে। বিজিবি সদস্যরা শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।এর আগে শনিবার (৩১ অক্টোবর) দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার আশপাশের একাধিক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের ওপর মাটির বস্তা, কাঠ ও বাঁশ ফেলে আগুন ধরিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিশৃঙ্খলা এড়াতে কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত অন্তত ২০টি শিল্পকারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কে যানবাহন চলাচল শুরু করতে শ্রমিকদের সরে যাওয়ার অনুরোধ জানানো হলে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। উত্তেজিত শ্রমিকরা পুলিশের একটি গাড়িসহ অন্তত ১৫-১৬টি যানবাহনে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ একাধিক রাউন্ড কাঁদানে গ্যাস (টিয়ার শেল) ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

Sangbad • 3 Days, Nov 1, 2026 9:54 AM
0
• 0 min read
Bangladesh

এইচএসসিতে সৈয়দপুর ক্যান্টনমেন্ট কলেজ দিনাজপুর বোর্ডে পঞ্চম

এইচএসসি পরীক্ষা-২০২৬-এ সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে নীলফামারীর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

Inqilab • 3 Days, Nov 1, 2026 9:53 AM
0
• 0 min read
Bangla

মতলব উত্তরে এইচএসসিতে পাসের হার ৩১.৯১%, আলিমে ২৮.৯৭%

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেছে। গত বছরের তুলনায় এইচএসসিতে পাসের হার কিছুটা বাড়লেও অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ফল আশানুরূপ হয়নি। অন্যদিকে আলিম পরীক্ষায় পাসের হার আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে কমেছে। দুই

AmarSangbad • 3 Days, Nov 1, 2026 9:53 AM
0
• 0 min read
Bangla

পারমাণবিক ইস্যুত কোনো ছাড় নয, আলোচনার আগে দাবি পূরণের শর্ত ইরানের

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজাই বলেছেন, তেহরানের প্রতি ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি বা সুর উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। তিনি একে ইরানের ক্রমবর্ধমান শক্তির লক্ষণ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যেকোনো আল

AmarDesh • 3 Days, Nov 1, 2026 9:53 AM
0
• 0 min read
Sports

জেফ্রি এপস্টেইনেকে পাঠানো অশ্লীল চিঠি প্রকাশ, ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের একটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে তিনি এই মানহানির মামলা করেছিলেন। জেফ্রি এপস্টেইনকে লেখা ট্রাম্পের একটি কথিত জন্মদিনের চিঠি নিয়ে পত্রিকাটি প্রতিবেদন প্রকাশ করেছিল। শনিবার এক মার্কিন বিচারক মামলাটি চূড়ান্তভাবে খারিজ করে দেন। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান।এর আগে এপ্রিলেও মামলাটি খারিজ করা হয়েছিল। তবে তখন ট্রাম্পকে তার অভিযোগ সংশোধনের সুযোগ দেয়া হয়েছিল। কিন্তু শনিবার বিচারক মামলাটি ‘উইথ প্রেজুডিস’ হিসেবে খারিজ করেন। এর অর্থ হলো মামলাটি আর সংশোধন বা পুনরায় দায়ের করা যাবে না। ওয়াল স্ট্রিট জার্নাল তাদের প্রতিবেদনে দাবি করে, ২০০৩ সালে জেফ্রি এপস্টেইনকে একটি ‘অশ্লীল’ চিঠি পাঠিয়েছিলেন ডনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প এই চিঠির কথা

Manab Zamin • 3 Days, Nov 1, 2026 9:51 AM
0
• 0 min read
Bangla

ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে করা মামলায় হেরে গেলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মারডকের বিরুদ্ধে করা এ মামলায় ট্রাম্প মানহানির অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে রায় দিয়েছেন বিচারক।

AmarDesh • 3 Days, Nov 1, 2026 9:50 AM
0
• 0 min read
Entertainment

বদলি-পদোন্নতিতে মন্ত্রী-এমপিদের তদবির, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সরকারি কর্মকর্তাদের বদলি ও পদোন্নতিতে মন্ত্রী-এমপিদের তদবির বন্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের এক সহকারী প্রকৌশলীকে ঢাকায় বদলির সুপারিশ করে মাত্র এক দিনের ব্যবধানে একই সচিবের কাছে ডিও লেটার দিয়েছেন একজন সংসদ সদস্য ও একজন প্রতিমন্ত্রী।

AmarDesh • 3 Days, Nov 1, 2026 9:49 AM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper