Business
মিরপুরে পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ, লাঠিপেটা-টিয়ারশেল নিক্ষেপ, পুলিশের গাড়িতে আগুন
রাজধানীর মিরপুর-১০ এ পুলিশের সঙ্গে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশ তাদের লাঠিপেটা ও টিয়ারশেল নিক্ষেপ করে। মিরপুর-১১ নম্বরে মেট্রো স্টেশনের নিচে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে সকাল ৮ টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। পুরো এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পল্লবী থানার ওসি জালাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ করছেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে শ্রমিক
Discussion
Please Sign In to join the discussion.