Bangla
Top Stories
Bangla
৭ দফা দাবিতে মাদ্রাসা শিক্ষক পরিষদের স্মারকলিপি পেশ
ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা নীতিমালা ২০২৫" এর শর্ত অনুসরণ করে গ্রামে এবং শহরে নতুন ইবতেদায়ী মাদ্রাসা প্রতিষ্ঠাসহ ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি পেশ করেছে মাদ্রাসা শিক্ষক পরিষদ।
মিরপুরে সংঘর্ষে ৫ মামলায় আসামি সাড়ে ১০ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দুই দিনের বিক্ষোভ, অগ্নিসংযোগ, সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচটি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতপরিচয় সাড়ে ১০ হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ৪৮ জন।
মিরপুরে শ্রমিকদের অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে টানা দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা।
পোশাক শ্রমিকদের মজুরি বাড়াতে নিম্নতম মজুরি বোর্ড গঠিত
তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করেছে সরকার। সচিবালয়ে রোববার দুপুর সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে নতুন মজুরি বোর্ডের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দাবি পূরণ হওয়ায় সড়ক ছেড়ে কাজে ফিরে যেতে শ্রমকিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
চট্টগ্রাম মেডিকেল: চিকিৎসার ভরসাস্থল, নাকি ভোগান্তির আরেক নাম
মহানগর প্রতিবেদক:মাহির আল দায়েন জাওয়াদ
সাংবাদিক নূরে আলমের বাবা মারা গেছেন
\u09a6\u09c7\u09b6 \u09b0\u09c2\u09aa\u09be\u09a8\u09cd\u09a4\u09b0 - \u09a6\u09be\u09df\u09bf\u09a4\u09cd\u09ac\u09b6\u09c0\u09b2\u09a6\u09c7\u09b0 \u09a6\u09c8\u09a8\u09bf\u0995 | \u09ac\u09cd\u09b0\u09c7\u0995\u09bf\u0982 \u09a8\u09bf\u0989\u099c, \u09b0\u09be\u099c\u09a8\u09c0\u09a4\u09bf, \u09ae\u09ab\u09b8\u09cd\u09ac\u09b2, \u099c\u09be\u09a4\u09c0\u09af\u09bc, \u0986\u09a8\u09cd\u09a4\u09b0\u09cd\u099c\u09be\u09a4\u09bf\u0995, \u09b8\u09cd\u09aa\u09cb\u09b0\u09cd\u099f\u09b8, \u09ac\u09bf\u09a8\u09cb\u09a6\u09a8, \u09aa\u09cd\u09b0\u09af\u09c1\u0995\u09cd\u09a4\u09bf, \u09a8\u09bf\u0989\u099c \u09aa\u09c7\u09a4\u09c7 \u0986\u09ae\u09be\u09a6\u09c7\u09b0 \u09b8\u09be\u09a5\u09c7\u0987 \u09a5\u09be\u0995\u09c1\u09a8
লংমার্চ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ১
খুলনায় জামায়াতে ইসলামীর লংমার্চে অংশ নিয়ে ফেরার পথে সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এ সময় লংমার্চফেরত নেতাকর্মী বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে জামায়াত ও ছাত্রশিবিরের অন্তত ২০ জন কর্মী আহত হয়েছেন।শনিবার (৩১ অক্টোবর) রাত আটটার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম আব্দুল খালেক (৭০)। তিনি পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে জামায়াতে ইসলামীর লংমার্চ শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বাস সাতক্ষীরার দিকে ফিরছিল। পথিমধ্যে মির্জাপুর বাজার এলাকায় পৌঁছালে অপর দিক থেকে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির বাস রাস্তা পার হওয়া পথচারী আব্দুল খালেককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধ মারা যান। এ সময় তাকে বাঁচাতে গিয়ে লংমার্চের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এতে বাসে থাকা অন্তত ২০ থেকে ২৫ জন নেতাকর্মী আহত হন।খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহত ব্যক্তিদের উদ্ধার করেন। পরে তাদের সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন।জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, খুলনার লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে তাদের নেতাকর্মীভর্তি বাসটি খাদে পড়ে যায়। এতে সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন
চলছে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খেলা। এদিকে লা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে রেসিং সান্দান্দরের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। এ ছাড়া ইউরোপিয়ান ফুটবলে মাঠে গড়াবে আরও বেশ কিছু ম্যাচ। এক নজরে আজকের টিভি সূচি।
আজকের নামাজের সময়সূচি
ইবাদতের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের অন্যতম প্রধান মাধ্যম নামাজ। ইসলামের ৫টি মৌলিক স্তম্ভের অন্যতম এই নামাজ প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমানের
মিরপুরে পুলিশের সঙ্গে পোশাক শ্রমিকদের সংঘর্ষ, গাড়িতে আগুন
রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা।
জার্মানিতে জেনারেশন জেড-এর বিক্ষোভ রূপ নিলো সহিংসতায়, ফ্রাঙ্কফুর্টে ব্যাপক দোকানপাট লুটপাট
ইউরোপের অন্যতম অর্থনৈতিক পরাশক্তি জার্মানিতে এবার জলবায়ু নীতি, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং ভবিষ্যৎ কর্মসংস্থান সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড (জেন জি) বা তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া গণবিক্ষোভ চরম সহিংসতায় রূপ নিয়েছে।
প্রথমবার চলচ্চিত্রের গানে দয়াল’খ্যাত অভী, একসঙ্গে রিজভী-ওয়ালিদও
‘দয়াল তোমার লাগিয়া যোগিনী সাজবো’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী অভী তালুকদার এবার চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। ‘ঢাকা
অস্ত্র পরিবহন ও যুদ্ধ বন্ধের দাবিতে ২২ দেশের ১১৩ বন্দরে শ্রমিকদের ধর্মঘট
শুক্রবার ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের বন্দরে ধর্মঘট করেছেন বন্দরশ্রমিকেরা। এর ফলে পণ্যবাহী জাহাজ চলাচল ও ফেরি পরিষেবা ব্যাহত হয়েছে। যুদ্ধাঞ্চলে অস্ত্র পরিবহনে বন্দর ব্যবহার এবং উপসাগরীয় অঞ্চল থেকে কৃষ্ণসাগর পর্যন্ত বিভিন্ন যুদ্ধে নাবিকদের প্রাণহানির প্রতিবাদে তারা এই ধর্মঘট করেন।
৩০ হাজার টাকার দাবিতে রণক্ষেত্র মিরপুর-১০, পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। রোববার (১ নভেম্বর) সকালে মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এদিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটার পাশাপাশি জলকামান, কাঁদুনে গ্যাস...
অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা
অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এটাকে ক্যারিয়ারের সেরা সিরিজ জয় উল্লেখ করে অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন, এবার তাঁদের লক্ষ্য বাংলাদেশ সিরিজ
নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট
নোয়াখালী অফিসনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন গ্যাসের সন্ধান মিলছে। এতে দৈনিক সাত মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন হতে পারে। গতকাল সোমবার দুপুরে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে সুন্দলপুর সাউথ-১ এর একটি কূপে খনন শেষে গ্যাসের সন্ধান মিলেছে। তবে ডিএসটি পরীক্ষা শেষে গ্যাসের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক সাত মিলিয়ন ঘনফুট করে গ্যাসের সন্ধান মিলবে এবং জাতীয় গ্রিডে যুক্ত হবে । বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ডিলিং ইনসার্জ রকিবুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ শেষে সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।
প্রাইজ বন্ডের ১২৫তম ড্র আজ, ফল জানবেন যেভাবে
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজ বন্ডের ১২৫তম ড্র অনুষ্ঠিত হবে আজ রবিবার। এতে প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ৬ লাখ
মহম্মদপুরে লোকজ ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত
বৈঠা মারো হেইও, আরও জোরে হেইও। মহম্মদপুর জেগে উঠেছে ! আজ ১ নভেম্বর ২০২৬ খ্রি. রোজ রোববার মাগুরা মহম্মদপুরের এলাংখালী খেয়া ঘাট এবং মহম্মদপুর মধুমতি ব্রিজ সংলগ্ন নদীর উভয় পাশে অনুষ্ঠান হচ্ছে মধুমতি নৌকা বাইচের মেলা। ঐতিহ্যবাহী
Discussion
Please Sign In to join the discussion.