Bangladesh
সোমবার থেকে ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু : মীর শাহে আলম
দেশের ১৩টি সিটি করপোরেশনে চলাচলকারী ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর)। পর্যায়ক্রমে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে বলে
Bangladesh
দেশের ১৩টি সিটি করপোরেশনে চলাচলকারী ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর)। পর্যায়ক্রমে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে বলে
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে সবুজের সমারোহে ভরে উঠেছে সিরাজগঞ্জের ফসলের মাঠ। বিস্তীর্ণ জমিজুড়ে শোভা পাচ্ছে সারি সারি বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা ও বেগুনের চারা। অনুকূল আবহাওয়ায় এবার শীতকালীন সবজির বাম্পার ফলনের সম্ভাবনা দেখছেন কৃষকেরা। তবে মাঠভরা সবুজ ফসলের মধ্যেও স্বস্তি নেই তাদের মনে। সার, কীটনাশক, সেচের জ্বালানি তেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। ফলে ভালো ফলন হলেও শেষ পর্যন্ত লাভের মুখ দেখা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।সরেজমিনে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদসিকা গ্রাম ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে শীতকালীন আগাম সবজির আবাদ ও পরিচর্যা। ভোরের আলো ফুটতেই কোদাল, নিড়ানি ও সেচের পাইপ হাতে মাঠে নেমে পড়ছেন কৃষকেরা। কেউ জমিতে পানি দিচ্ছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ চারার গোড়ায় মাটি তুলে দিচ্ছেন। অনুকূল আবহাওয়া ও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না থাকায় দ্রুত বেড়ে উঠছে সবজির চারা। মাঠের এমন সবুজ দৃশ্য সম্ভাবনাময় ফলনের ইঙ্গিত দিলেও কৃষকদের মনে ঘুরপাক খাচ্ছে উৎপাদন খরচ ও বাজারদর নিয়ে নানা শঙ্কা।স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মৌসুমের তুলনায় এবার সবজি চাষে ব্যয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। রাসায়নিক সার, রোগবালাই দমনের কীটনাশক, সেচের জন্য ডিজেল ও বিদ্যুতের খরচ—সব ক্ষেত্রেই বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের। এর সঙ্গে যুক্ত হয়েছে কৃষিশ্রমিকের উচ্চ মজুরি। ফলে এক বিঘা জমিতে সবজি উৎপাদন করতে গিয়ে কৃষকদের বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করতে হচ্ছে।কৃষকদের আশঙ্কা, মাঠে ভালো ফলন হলেও উৎপাদিত সবজির ন্যায্যমূল্য না পেলে সেই বিনিয়োগ তুলে আনাই কঠিন হয়ে পড়বে। বিশেষ করে মৌসুমের শুরুতে বাজারদর ভালো থাকলেও একসঙ্গে বেশি সবজি বাজারে উঠলে দাম কমে যাওয়ার আশঙ্কা থাকে। এতে লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়তে পারেন অনেক প্রান্তিক চাষি।শুধু কামারখন্দের চরদসসিকা নয়, রায়গঞ্জ, উল্লাপাড়া, শাহজাদপুরসহ জেলার বিভিন্ন উপজেলাতেও চলছে শীতকালীন সবজির আবাদ ও পরিচর্যা। কোথাও আগাম জাতের সবজি তুলে স্থানীয় হাটবাজারে বিক্রি শুরু হয়েছে, আবার কোথাও চলছে চারা রোপণ ও জমি প্রস্তুতের কাজ। শীত মৌসুমকে ঘিরে জেলার কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হলেও উৎপাদন খরচ ও বাজারদর নিয়ে উদ্বেগ কাটছে না কৃষকদের।এদিকে শীতকালীন সবজির উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহযোগিতা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন জানান, শীতকালীন সবজি চাষে কৃষকদের সার্বক্ষণিক প্রযুক্তিগত সহায়তা ও মাঠপর্যায়ে দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। বিশেষ করে রোগবালাই দমন, সুষম ও পরিমিত মাত্রায় সার ব্যবহার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে উৎপাদন খরচ কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন উপসহকারী কৃষি কর্মকর্তারা।সব মিলিয়ে সিরাজগঞ্জের মাঠজুড়ে শীতকালীন সবজির সবুজ সমারোহ কৃষকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। তবে সেই আশার বাস্তব প্রতিফলন ঘটবে কি না, তা অনেকটাই নির্ভর করছে উৎপাদন খরচের তুলনায় বাজারে সবজির ন্যায্যমূল্য পাওয়ার ওপর। কৃষি উপকরণের বাজারে নজরদারি জোরদার, সার ও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং প্রান্তিক কৃষকদের উৎপাদিত সবজি সরাসরি পাইকারি বাজারে ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ নিশ্চিত করতে কার্যকর সরকারি উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় প্রথমে প্রাথমিক সতর্কতা ব্যবস্থা ধ্বংস করা হয় এবং পরবর্তীতে বিমান ও ভবন লক্ষ্য করে হামলা চালিয়ে শত শত কোটি ডলারের সরঞ্জামের ক্ষতি করা হয়েছে। রোববার (১ নভেম্বর) একাধিক প্রোভাইডারের উপগ্রহ চিত্র...
রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন বিলে জলাবদ্ধতা নিরসন ও নলেয়া নদী খননের ফলে বেড়েছে কৃষি উৎপাদন।
রাজধানীর মিরপুর এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেট্রোরেলের তিনটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল পুলিশের (এমআরটি পুলিশ) অপারেশন...
মনোবিজ্ঞানীদের মতে, কোনো নোটিফিকেশন না থাকলেও ফোন পরীক্ষা করার প্রবণতা মস্তিষ্কের পুরস্কার পাওয়ার ব্যবস্থার সঙ্গে যুক্ত একটি শেখা আচরণ। প্রতিবার ফোনের পর্দা চালু করলে নতুন বার্তা, আকর্ষণীয় খবর কিংবা আনন্দদায়ক কিছু পাওয়ার সম্ভাবনা থাকে। আর এই অনিশ্চিত প্রত্যাশাই মানুষকে বারবার ফোনের দিকে টেনে নেয়।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি ও হামলা-ভাঙচুরের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছে জামায়াত; সমাবেশে নেতারা নির্বাচন কমিশনের সমালোচনা, জুলাই সনদ বাস্তবায়ন ও ভোটের হিসাবের স্বচ্ছতা দাবি করেন।
স্ত্রীকে না জানিয়ে কিংবা তার সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে কি না— এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও এ ক্ষেত্রে কিছু শর্ত ও দায়িত্বের কথা বলা হয়েছে। আবার বাংলাদেশের প্রচলিত আইনেও দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের...
স্ত্রীকে না জানিয়ে কিংবা তার সম্মতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করা যাবে কি না— এ নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে। ইসলামে একাধিক বিয়ের অনুমতি থাকলেও এ ক্ষেত্রে কিছু শর্ত ও দায়িত্বের কথা বলা হয়েছে। আবার বাংলাদেশের প্রচলিত আইনেও দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণের বাধ্যবাধকতা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মো. নূরুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম।রোববার পৃথক শোকবার্তায় দুই প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, মো. নূরুল আলম তার বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের ডিনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। একজন শিক্ষাবিদ হিসেবে তার অবদান অপরিসীম।অন্যদিকে শামা ওবায়েদ বলেন, শিক্ষকতা পেশায় নিয়োজিত থেকে মো. নূরুল আলম দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার অসংখ্য ছাত্র-ছাত্রী বর্তমানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন।উল্লেখ্য, মো.
মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চতুর্থ দিনের মতো ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভরত পোষাক কারখানার শ্রমিকদের সাথে বিএনপির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার সাইবার হামলায় চুরি যাওয়া ৬৩০ কোটি ডলারের ৯০ শতাংশের জোগান নিশ্চিতের দাবি করেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্রতিষ্ঠান বাইন্যান্স। বাকি ১০ শতাংশ সংগ্রহ করতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
ভিডিওবার্তায় সংবাদপত্র ছেঁড়ার ঘটনায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রাজনীতি রাজপথের পরিবর্তে পার্লামেন্টকেন্দ্রিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিকে
মাগুরার শালিখা উপজেলায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তালখড়ি ইউনিয়ন শাখার সভাপতি মো. মনিরুল ইসলামকে সাংগঠনিক পদ থেকে
দিল্লিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের বিক্ষোভ-মিছিল শুরু হয়েছে। ভিড় বাড়ছে রামলীলা ময়দানে। রোববার ভোর থেকে সেখানে জমায়েত শুরু করেন বিজেপিবিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থকরা।
Discussion
Please Sign In to join the discussion.