World
কুড়িলে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজধানীর ভাটারায় প্রগতি সরণিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার সকাল ৭টার দিকে কুড়িল বড়বাড়ি এলাকায় যমুনা ফিউচার পার্কের বিপরীতে এ ঘটনা ঘটে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে একটি মোটরসাইকেল ও ফেস্টুন ফেলে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের দুটি খোসা, মোটরসাইকেল ও ফেস্টুন জব্দ করেছে পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের খোসা, একটি ফেস্টুন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, বাড্ডার দিক থেকে কুড়িল অভিমুখে যাওয়ার পথে প্রগতি সরণির ওই এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতাকর্মীরা পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান।
Discussion
Please Sign In to join the discussion.