বাকৃবির কৃষি অনুষদের নবনিযুক্ত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নবনিযুক্ত ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেন বিক্ষুব্ধ শ্রমিকরা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া প্রফেশনাল ফেলোস প্রোগ্রাম (পিএফপি) অন ইকোনমিক এমপাওয়ারমেন্টে
ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে সকাল থেকেই বাড়ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থক ও সাধারণ মানুষের জমায়েত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের প্রতিবাদে বিরোধী দলগুলোর ডাকা এই সমাবেশ ঘিরে পুরো দিল্লিতে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। রামলীলা ময়দান ছাড়াও আশপাশের সড়কগুলোতে বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।রবিবার বেলা গড়ালেই সমাবেশ কেন্দ্র করে দিল্লির নানা প্রান্ত থেকে মিছিল নিয়ে রামলীলা ময়দানের দিকে এগোতে থাকেন বিরোধী দলের কর্মী-সমর্থকেরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবন থেকে শীর্ষ নেতারা খোলা বাসে মিন্টো রোড, কনট প্লেস ও আজমেরি গেট হয়ে সমাবেশস্থলে পৌঁছান। কর্মসূচিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবসহ ‘ইন্ডিয়া’ জোটের অধিকাংশ শীর্ষ রাজনৈতিক মুখ উপস্থিত ছিলেন।বিরোধী শিবিরের দাবি, আজকের এই কর্মসূচিতে প্রায় ১০ লাখ মানুষের সমাগম ঘটেছে। তবে দিল্লি পুলিশের প্রাথমিক অনুমানে উপস্থিতি প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ ছাড়িয়ে যাওয়ার কথা বলা হয়েছে। ময়দানের ভেতর ও বাইরে জনস্রোত সামলাতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।সমাবেশকে কেন্দ্র করে পুরো দিল্লিতে নজিরবিহীন নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১০ হাজার পুলিশ ও আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছে। শুধু রামলীলা ময়দান এবং তার আশপাশেই চার হাজারের বেশি নিরাপত্তাকর্মী দায়িত্বে রয়েছেন। পুরো এলাকাকে কয়েকটি জোনে ভাগ করে সিসিটিভি ক্যামেরা, ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরার সাহায্যে নজরদারি চালানো হচ্ছে। দিল্লির প্রধান প্রধান সড়কে যানবাহন চলাচলে কড়া বিধিনিষেধ আরোপ করায় পথচারীদের হেঁটে ময়দানের দিকে যেতে হচ্ছে।গতকাল কংগ্রেস সভাপতির বাসভবনে আয়োজিত ‘জন অভিশংসন’ কর্মসূচির ধারাবাহিকতায় আজকের এই সমাবেশের ডাক দেওয়া হয়। বিরোধীদের মূল অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা ‘এসআইআর’ প্রক্রিয়ার নামে কোটি কোটি সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান নির্বাচন কমিশনারের তাৎক্ষণিক পদত্যাগ দাবি করছে বিরোধী দলগুলো।যদিও শাসক দল বিজেপি এবং নির্বাচন কমিশন এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। তবে রামলীলা ময়দানের এই বিশাল জনস্রোত নির্বাচন কেন্দ্রিক রাজনীতিতে মোদি সরকারের জন্য বড় ধরনের মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক চাপ তৈরি করল বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। আজ রোববার (১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন বিধিমালার বিষয়গুলো জানানো হয়।
রয়টার্সফ্লোরিডার ক্রেস্টহেভেনের কাছে এক আবাসিক এলাকায় একটি বিলাসবহুল ও দ্রুতগতির ব্যবসায়িক জেট বিমান বিধ্বস্ত হয়ে ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন, জানিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় রোববার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে লিয়ারজেট সিক্সটি বিমানটি বিধ্বস্ত হয়, সামাজিক মাধ্যমে করা এক পোস্টে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি। পোস্টে তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ শোচনীয় ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন।এফএএ জানিয়েছে, বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের নর্থ এলুথেরা বিমানবন্দরে যাচ্ছিল।
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মহানগর তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির (৪৫) নিহত হয়েছেন।\r\n\r\nরোববার (০১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদসংলগ্ন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এই হামলার শিকার হন। নিহত হুমায়ুন কবির ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে।\r\n\r\nস্থানীয় সূত্র
কুমিল্লার দাউদকান্দিতে অভিযান চালিয়ে ৫ হাজার ১০০ পিস নকল ইয়াবা, এক কেজি গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তালতলী এলাকায় আব্দুর রহিমের গাড়ির গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।...
রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫০৫ জন গ্রেপ্তার এবং ১৯টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (১ নভেম্বর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাজধানীর বিভিন্ন থানা...
হবিগঞ্জে জাইকার অর্থায়নে ও এলজিইডি’র তত্ত্বাবধানে বাস্তবায়িত ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্প (জেআইসিএ-২)-এর আওতায় ‘বড়ছড়া ফ্ল্যাগশিপ উপ-প্রকল্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি মিস তাকাহাশি জুনকো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডি’র প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, এলজিইডি’র সিলেট অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অরুণ কুমার চৌধুরী ও প্রকল্প পরিচালক সানিউ্লল হক। ?উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এলজিইডি সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. গোলাম মেস্তফা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হবিগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. আহমেদ তানভীর উল্লাহ সিদ্দীকী। ?প্রকল্প সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, এই উপ
মালদ্বীপ সফররত ফেনী উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নুর হোসেন সেলিমকে সংবর্ধনা দিয়েছেন দেশটিতে বসবাসরত ফেনী জেলা বিএনপির প্রবাসী নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় দ্রুতগতিতে এগিয়ে চলেছে যশোরের একমাত্র বিশেষায়িত হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠান ‘যশোর করোনারি কেয়ার ইউনিট’ (সিসিইউ) পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ। দীর্ঘ দুই দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় প্রতিষ্ঠানটির জন্য ২৪টি নতুন পদে অর্থ বরাদ্দের আনুষ্ঠানিক সম্মতি প্রদান করেছে।অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক স্মারকপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্য দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের হাতে গড়া এই প্রতিষ্ঠানটি তারই সুযোগ্য পুত্র, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের হাত ধরে পূর্ণতা পাওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল।২৪টি পদে অর্থ বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, যশোরে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপনে আরেক ধাপ অগ্রগতি। আল্লাহর রহমতে আগামী বছর জুনের আগেই পূর্ণাঙ্গ সেবা চালুর প্রস্তুতি চলছে।’মঞ্জুরীকৃত মোট ২৪টি পদের মধ্যে ১৫টি স্থায়ী ক্যাডার পদ এবং বাকি ৯টি পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে রাখা হয়েছে। স্থায়ী ১৫টি পদের মধ্যে রয়েছে—একজন করে সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেসথেসিয়া), সহকারী রেজিস্ট্রার, অ্যানেসথেটিস্ট, দুজন জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) এবং আটজন মেডিকেল অফিসার।এ ছাড়া বাকি ৯টি পদের মধ্যে রয়েছে—একটি নার্সিং সুপারভাইজার, দুজন মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব), একজন করে মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি), ফার্মাসিস্ট (ডিপ্লোমা), কম্পিউটার অপারেটর, স্টোরকিপার, ফার্মেসি সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।উল্লেখ্য, ২০০৬ সালে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের উদ্যোগে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে যশোরের এই হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠানটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। সে সময় ভবন নির্মাণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয়ের কাজ শেষ হলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি দীর্ঘ দুই দশকেও চালু করা সম্ভব হয়নি। অবশেষে বর্তমান সরকারের উদ্যোগে এটি চালুর পথ সুগম হলো।প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত বলেন, “প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঐকান্তিক প্রচেষ্টায় করোনারি কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে চলেছে। আশা করছি, আগামী তিন মাসের মধ্যে যন্ত্রপাতি বসানোর কাজ শেষ হবে। ইতিমধ্যে স্থানীয় পর্যায়ের অন্যান্য কার্যক্রমও শুরু হয়ে গেছে।”
অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে ভিন্ন রকম গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী আইশা খান ও সাদনিমা বিনতে নোমান। সেই সুবাদে এবার আলোচিত এই দুই তারকা একসঙ্গে দেখা মিলল ‘সন্তান’ নামের নতুন নাটকে।
অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে ভিন্ন রকম গল্প ও চরিত্র পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী আইশা খান ও সাদনিমা বিনতে নোমান। সেই সুবাদে এবার আলোচিত এই দুই তারকা একসঙ্গে দেখা মিলল ‘সন্তান’ নামের নতুন নাটকে।
উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে এনায়েতপুর ইউনিয়ন। ছয়টি গ্রাম নিয়ে গঠিত সীমান্তবর্তী এ ইউনিয়নের কৃষকরা গত দেড়
কোলন বা বৃহদন্ত্র শরীরের পরিপাকপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। এটি বর্জ্য নিষ্কাশনের পাশাপাশি পানি ও সোডিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান শোষণ করে শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। নিয়মিত মলত্যাগের মাধ্যমে শরীর স্বাভাবিকভাবেই বর্জ্য বের করে দেয়। তবে কোলন সুস্থ রাখতে সঠিক
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করেছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে।
কানাডার টরন্টোতে মঞ্চে নাটকে অভিনয় করতে করতেই হঠাৎ অসুস্থ হয়ে লুটিয়ে পড়েছেন বাংলাদেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা ও নির্দেশক মাহমুদুল ইসলাম সেলিম।
ক্লাস্টার বোমার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া, লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি
একসময় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলাতে সর্বহারা চরমপন্থিদের অবাধ বিচরণে আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল। চাঁদাবাজি, ডাকাতি,
Discussion
Please Sign In to join the discussion.