Bangla
Top Stories
Bangla
মধ্যরাত থেকে জাটকা আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
এইচএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে শিক্ষকদের প্রতি এনইউ ভিসির আহ্বান
এইচএসসি ও সমমানের ফলাফলে হতাশ না হয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উচ্চমাধ্যমিক কলেজগুলোর অধ্যক্ষ ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
অদ্ভুত গিনেস রেকর্ড গড়লেন মার্কিন নাগরিক
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা ডেভিড রাশ হাতের কোনো স্পর্শ ছাড়া কেবল মুখ ব্যবহার করে এক পাত্র থেকে অন্য পাত্রে বরফের কিউব স্থানান্তর করে এক অবিশ্বাস্য ও অদ্ভুত বিশ্ব রেকর্ড গড়েছেন। একই সঙ্গে সবচেয়ে বেশি গিনেস রেকর্ড নিজের দখলে রাখার অনন্য কীর্তিও রয়েছে তার। ডেভিড...
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৫
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।
শিগগিরই পে-স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা: শিক্ষামন্ত্রী
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা
সাভারের আশুলিয়ায় ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মুখে অন্তত ৫০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।...
তাহসিফের মৃত্যুর পর আত্মগোপনে দিশা, গ্রেপ্তার হলেন যেভাবে
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী জেরিকা তাসনীম দিশাকে (১৯) গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। শনিবার রাতে রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুধু নারীদের জন্য মিনিস্টারে চাকরির সুযোগ
মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেডে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির রিটেইল বিভাগে সেলস অ্যাসোসিয়েট পদে পাঁচজন নারী কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৬ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নির্বাচিত কর্মীদের মাসিক বেতন দেওয়া হবে ১২ হাজার থেকে ১৭ হাজার টাকা। পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকছে মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি ও উৎসব বোনাসসহ বিভিন্ন সুবিধা।নিয়োগের বিস্তারিত তথ্য· প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড· পদের নাম: সেলস অ্যাসোসিয়েট· বিভাগ: রিটেইল· পদসংখ্যা: ৫টি· চাকরির ধরন: ফুলটাইম· কর্মক্ষেত্র: অফিসে· প্রার্থীর ধরন: শুধু নারী· বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর· কর্মস্থল: গুলশান-১, ঢাকা· বেতন: মাসে ১২ হাজার থেকে ১৭ হাজার টাকাশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাআবেদনকারীদের উচ্চমাধ্যমিক বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা প্রয়োজন। এ পদে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবেবেতনের পাশাপাশি নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী পাবেন:· মোবাইল বিল· প্রতিবছর বেতন বৃদ্ধি· বছরে দুটি উৎসব বোনাস· প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাআবেদন করার নিয়মআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জানতে নিচের লিংকে প্রবেশ করুন।আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জবাবদিহির নির্দেশ শিক্ষামন্ত্রীর
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহির আওতায় আনতে কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
পায়ে লিখে এইচএসসিতে কলির সাফল্য, স্বপ্ন ম্যাজিস্ট্রেট হওয়ার
রংপুরের কাউনিয়া উপজেলার নিভৃত পল্লীর বাবা হারা এতিম শারীরিক প্রতিবন্ধী কলি রানী (১৮)। জন্ম থেকেই তার দুই হাতের কবজি নেই। তবে শারীরিক সীমাবদ্ধতা তার অদম্য মনোবল ও শিক্ষাজীবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ডান পা দিয়ে লিখেই প্রাথমিক ও মাধ্যমিকের গণ্ডি পেরিয়েছেন। এবার ডান পা দিয়ে...
গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে হবে: বিরোধীদলীয় নেতা
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতাকে উদ্বেগজনক উল্লেখ করে সংকট নিরসনে সরকারকে দ্রুত ও টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
রকমারিতে চাকরি, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
অনলাইন বই বিক্রির প্রতিষ্ঠান রকমারি ডটকমে চাকরির সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ পদে দুজন কর্মী নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩১ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন দেওয়া হবে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী থাকছে বিভিন্ন সুযোগ-সুবিধা।নিয়োগের বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের নাম: রকমারি ডটকম পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ পদসংখ্যা: ২টি চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: শুধু পুরুষ বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর কর্মস্থল: মতিঝিল, ঢাকা বেতন: মাসে ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাআবেদনকারীর মার্কেটিংয়ে বিবিএ ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ই-কমার্স খাতে কাজের দক্ষতা প্রয়োজন। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।যেসব সুযোগ-সুবিধা পাবেননির্বাচিত কর্মীদের বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা দেবে রকমারি। এর মধ্যে রয়েছে: দুপুরের খাবারের সুবিধা প্রতিবছর বেতন বৃদ্ধি বছরে দুটি উৎসব বোনাস বেতনসহ ছুটি ও সরকারি ছুটির সুবিধা রকমারি ডটকমের পণ্য কেনায় বিশেষ ছাড় বিনামূল্যে স্ন্যাকস ও চা চিকিৎসকের বিনামূল্যে পরামর্শ ফিজিওথেরাপি সেবা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আবেদন করবেন যেভাবেআগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত ও আবেদনপ্রক্রিয়া জানতে নিচের লিংকে প্রবেশ করা যাবে।আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা প্রিন্সসহ সপরিবারে ৮ জন কারাগারে
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। আদালত অপ্রাপ্তবয়স্ক সাবরিনা চৌধুরী রূপকথা ছাড়া বাকি আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট ইন্সপেক্টর অজয় চন্দ্র দেব এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
আসাদুজ্জামান নূর ছিলেন ফ্যাসিবাদী ব্যবস্থার সাংস্কৃতিক খুঁটি ও চালিকাশক্তি: এনসিপি
আওয়ামী লীগ সরকারের সাবেক সংস্কৃতিমন্ত্রী ও হত্যা এবং দুর্নীতির মামলায় কারারুদ্ধ আসাদুজ্জামান নূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সংবাদ প্রকাশ করায় কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে নিন্দা ও ক্ষোভ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উচ্চশিক্ষার মানোন্নয়নে বিএসির সহযোগিতা বাউবির কার্যক্রমকে আরও গতিশীল করবে: বাউবি ভিসি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের
হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৪১৭ জন, আরো ২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে। রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ...
ডাক্তার বলেছিলেন আমি আর সাড়ে ৪ থেকে ৫ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি
ব্রেন টিউমার ও ক্যানসারের সঙ্গে দীর্ঘ ৯ মাসের কঠিন লড়াই শেষে ক্যামেরার সামনে ফিরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
মেট্রোরেলের ৩ স্টেশন বন্ধ ছিল আড়াই ঘণ্টা
রাজধানীর মিরপুর ১০,১১ ও পল্লবী মেট্রোরেল স্টেশন আজ রোববার বন্ধ ছিল আড়াই ঘণ্টা। ট্রেন চলাচল করলেও বেলা ১২টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই তিন স্টেশনে ট্রেন থামেনি, যাত্রীও ওঠানামা করেনি। বেলা আড়াইটার পর এসব স্টেশনে ট্রেন থামে। যাত্রীরা ওঠানামা করেন। তবে সব গেট খুলে দেওয়া হয়নি। কিছু কিছু গেট বন্ধ রয়েছে।
তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। রোববার রাজধানীর উত্তরখান থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Discussion
Please Sign In to join the discussion.