Technology
Top Stories
Technology
মগড়া নদী দখলমুক্ত করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা
নেত্রকোণার মগড়া নদীর অবৈধ দখল উচ্ছেদ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রীএকটি মহল ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে
ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই
নওগাঁয় ২৪ কেজি গাঁজা ও ৫১৭ মোবাইল উদ্ধার, গ্রেফতার ৬
নওগাঁ প্রতিনিধিনওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি এবং চোরাই ভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মান্দা উপজেলার আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার মোশাররফ (৩৩) এবং বদলগাছী উপজেলার শিলং (২৩) ও আরাফাত (২৩)। ভ্যান চুরির ঘটনায় গ্রেফতার দু’জন হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মো: সালাম (৪৮) ও তার ছেলে মো: নয়ন।পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মান্দার রঘুনাথপুর গ্রামে আরিফের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে মোশাররফকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। এরপর মোশাররফের দেয়া তথ্য অনুযায়ী বদলগাছী থেকে শিলং ও আরাফাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।ভ্যান চুরির ঘটনায় পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর বাহাদুর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, মধু কেনার কথা বলে তার ভ্যান ভাড়া নিয়ে চালককে কৌশলে সরিয়ে সেটি নিয়ে পালিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় মামলা হলে ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় নাটোর থেকে চোরাই ভ্যানসহ সালাম ও তার ছেলেকে গ্রেফতার করে।পুলিশ সুপার আরো জানান, গত এক মাসে বিশেষ অভিযানে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫১৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও ডিবির ওসি হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, সেই তরুণী রিমান্ডে
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা একেএম তাহসিফ সাউরির সঙ্গে উত্তরার একটি বারে প্রবেশ করা তরুণী জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।
৪ দিন সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এ
অপপ্রচার ও পরিকল্পিত উসকানির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে
অপপ্রচার ও পরিকল্পিত উসকানির মাধ্যমে দেশে ও বিদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানান, চাঁদাবাজি, মাস্তানি ও জমি দখলের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
শাপলা চত্বরে হত্যাকাণ্ড: অভিযোগ গঠন নিয়ে শুনানি ১২ নভেম্বর
২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ব্যাপক হত্যারকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন ধার্য...
দীর্ঘ ব্যায়াম নয়, গ্লুকোজ নিয়ন্ত্রণে ছোট্ট রুটিন
ব্যস্ততার কারণে নিয়মিত ব্যায়াম করা হয়ে ওঠে না অনেকের। কেউ সময় পান না, আবার কারও কাছে দীর্ঘ সময় ব্যায়ামের রুটিন মেনে চলা কঠিন। তবে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য আশার কথা জানিয়েছে নতুন এক গবেষণা। এতে দেখা গেছে, দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে জোরালো শারীরিক কার্যকলাপও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।‘ডায়াবেটোলজিয়া’ (Diabetologia) সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে ‘এক্সারসাইজ স্ন্যাকস’ নামে পরিচিত সংক্ষিপ্ত ব্যায়াম পদ্ধতির প্রভাব পর্যবেক্ষণ করা হয়েছে। এ পদ্ধতিতে দীর্ঘ সময় ব্যায়ামের পরিবর্তে দিনের বিভিন্ন সময়ে শরীরের নিজস্ব ওজন কাজে লাগিয়ে অল্প সময়ের শারীরিক কার্যকলাপ করা হয়।চার মিনিটের রুটিনে কী পাওয়া গেছেগবেষণায় অংশগ্রহণকারীদের কয়েক দিন ধরে প্রতিদিন এক মিনিট করে চার দফা জোরালো ব্যায়াম করতে বলা হয়। এ জন্য শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে করা ব্যায়ামের ছোট ভিডিও ইমেইলে পাঠানো হয়েছিল। ব্যায়াম করার দিনগুলোর সঙ্গে শারীরিক কার্যকলাপ না করার সময়ের রক্তে গ্লুকোজের প্রতিক্রিয়া তুলনা করেন গবেষকেরা।ফলাফলে দেখা যায়, অল্প সময়ের এসব ব্যায়াম খাবার খাওয়ার পর রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধি কমাতে এবং দিনের বিভিন্ন সময়ে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে। অর্থাৎ, একটানা দীর্ঘ সময় ব্যায়াম না করেও ছোট ছোট পর্বে শরীরচর্চার সুফল পাওয়া সম্ভব।এর পেছনে রয়েছে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। শারীরিক নড়াচড়ার সময় পেশি সংকুচিত হলে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে শক্তি হিসেবে ব্যবহার করে। নিয়মিত শরীরচর্চা ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন গুরুত্বপূর্ণ হরমোন।কীভাবে করবেন ‘এক্সারসাইজ স্ন্যাকস’এক্সারসাইজ স্ন্যাকস বলতে দিনের বিভিন্ন সময়ে করা ছোট পর্বের শারীরিক কার্যকলাপকে বোঝায়। এর জন্য আলাদা করে দীর্ঘ সময় বের করার প্রয়োজন হয় না। বরং দৈনন্দিন কাজের ফাঁকে কয়েক মিনিট শরীরকে সক্রিয় রাখাই এ পদ্ধতির মূল ধারণা।এ ধরনের কার্যকলাপের মধ্যে রয়েছে:· দ্রুত সিঁড়ি বেয়ে ওঠা· স্কোয়াট করা· একই জায়গায় দাঁড়িয়ে মার্চিং করা· শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে অন্যান্য ব্যায়াম করাদীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন কিংবা প্রচলিত ব্যায়ামের রুটিন অনুসরণ করতে পারেন না, এমন ব্যক্তিদের জন্য পদ্ধতিটি সহজ বিকল্প হতে পারে। বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার বিরতিতে অল্প সময় নড়াচড়া করার সুযোগ তৈরি করে এটি।চার মিনিট কি প্রচলিত ব্যায়ামের বিকল্প?গবেষণার ফলাফল ইতিবাচক হলেও দিনে চার মিনিট ব্যায়াম করলেই সব ধরনের শারীরিক কার্যকলাপের প্রয়োজন মিটে যাবে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। গবেষণাটি মূলত আগে থেকেই টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের ওপর পরিচালিত হয়েছে। তাই এই পদ্ধতি সুস্থ ব্যক্তিদের ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে, এমন প্রমাণও এতে পাওয়া যায়নি।প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণভাবে প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সপ্তাহে অন্তত দুই দিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ।টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সুষম খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। আর যাদের ইতিমধ্যে ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও চিকিৎসা চালিয়ে যেতে হবে।ছোট অভ্যাসে বাড়তে পারে শারীরিক সক্রিয়তানিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে না পারলে অল্প সময়ের শরীরচর্চা দিয়ে শুরু করা যেতে পারে। খাবারের পর কিংবা দীর্ঘক্ষণ বসে কাজ করার বিরতিতে কয়েক মিনিট হাঁটা বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ শরীরকে সক্রিয় রাখতে সহায়তা করতে পারে।তবে সবার শারীরিক অবস্থা এক রকম নয়। বিশেষ করে আগে থেকে কোনো শারীরিক সমস্যা বা ডায়াবেটিসজনিত জটিলতা থাকলে নতুন ব্যায়ামের রুটিন শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অতিরিক্ত কঠোর ব্যায়াম সবার জন্য উপযোগী নাও হতে পারে।দিনে চার মিনিটের ব্যায়াম পূর্ণাঙ্গ শরীরচর্চার বিকল্প নয়। তবে ব্যস্ততার মধ্যেও শরীরকে সচল রাখার অভ্যাস তৈরিতে এটি কার্যকর সূচনা হতে পারে। নিয়মিত ছোট ছোট পদক্ষেপই দীর্ঘমেয়াদে আরও সক্রিয় জীবনযাপনে সহায়তা করতে পারে।
শ্রমিকদের বিক্ষোভে শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল, মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী
হেসে-খেলে ভারতকে হারিয়ে সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড
টানা তিন জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। চতুর্থ ম্যাচে এসে জয়খরা কাটায় নিউজিল্যান্ড। আর পঞ্চম টি-টোয়েন্টিতেও সহজ জয়ের দেখা পেয়েছে কিউইরা। ভারতকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে স্বাগতিকরা। শেষ দুই ম্যাচ হারলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। ...
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিতে রাশিয়ার উদ্বেগ
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’
উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে
উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে
পশ্চিম তীরে অক্টোবরে তিন হাজারের বেশি হামলা, চালিয়েছে ইসরাইলি সেনা ও বসতিস্থাপনকারীরা
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অক্টোবরে ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা। সেপ্টেম্বরে এ ধরনের সহিংসতার ঘটনা ছিল ২ হাজার ৫১টি। সে হিসাবে এক মাসের ব্যবধানে হামলার সংখ্যা বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মাদক কারবারিদের নিরাপত্তাবলয়ে টঙ্গীর হাজী মাজার বস্তি, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক ও নিজস্ব নিরাপত্তাব্যবস্থার
হেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
তারকাজয়ী খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ নতুন কিছু নয়। আর আর্শদীপ সিং এ ধরনের ঘটনার সঙ্গে খুবই পরিচিত। এবার তিনি এমন এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তাতে জড়িয়ে গেছেন তাঁর প্রেমিকা সামরিন কৌরও। নেটিজেনদের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতীয় বাঁহাতি পেসারের প্রেমিকা।
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উদ্ধারে জরুরি করণীয়
বাসা, রান্নাঘর, বাথরুম কিংবা রাস্তায় - যেকোনো জায়গায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সাহায্য করা জরুরি। তবে তাড়াহুড়ো করে তাঁকে স্পর্শ করতে গেলে উদ্ধারকারীরও বিদ্যুতের শিকার হওয়ার ঝুঁকি থাকে। কারণ, আক্রান্ত ব্যক্তি তখনো বিদ্যুতের উৎসের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯
আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, সেরা অভিনয়শিল্পী রণবীর-আনীত
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সর্বোচ্চ সাফল্য পেয়েছে আদিত্য ধর পরিচালিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি।
Discussion
Please Sign In to join the discussion.