Bangla
Top Stories
Bangla
হেসে-খেলে ভারতকে হারিয়ে সিরিজ শেষ করলো নিউজিল্যান্ড
টানা তিন জয়ে সিরিজ আগেই নিশ্চিত করেছিল ভারত। চতুর্থ ম্যাচে এসে জয়খরা কাটায় নিউজিল্যান্ড। আর পঞ্চম টি-টোয়েন্টিতেও সহজ জয়ের দেখা পেয়েছে কিউইরা। ভারতকে ৭ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে স্বাগতিকরা। শেষ দুই ম্যাচ হারলেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। ...
ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানের ইঙ্গিতে রাশিয়ার উদ্বেগ
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।’
উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে
উপকূলের সংকট সমাধানে সর্বদলীয় রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে
পশ্চিম তীরে অক্টোবরে তিন হাজারের বেশি হামলা, চালিয়েছে ইসরাইলি সেনা ও বসতিস্থাপনকারীরা
অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর অক্টোবরে ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীরা। সেপ্টেম্বরে এ ধরনের সহিংসতার ঘটনা ছিল ২ হাজার ৫১টি। সে হিসাবে এক মাসের ব্যবধানে হামলার সংখ্যা বেড়েছে ৫২ দশমিক ৮ শতাংশ।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
মাদক কারবারিদের নিরাপত্তাবলয়ে টঙ্গীর হাজী মাজার বস্তি, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অবস্থিত হাজী মাজার বস্তি দীর্ঘদিন ধরেই মাদক কেনাবেচার অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, মাদক কারবারিদের শক্তিশালী নেটওয়ার্ক ও নিজস্ব নিরাপত্তাব্যবস্থার
হেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা
তারকাজয়ী খেলোয়াড়দের নিয়ে সামাজিক মাধ্যমে ব্যঙ্গ-বিদ্রুপ নতুন কিছু নয়। আর আর্শদীপ সিং এ ধরনের ঘটনার সঙ্গে খুবই পরিচিত। এবার তিনি এমন এক বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন, তাতে জড়িয়ে গেছেন তাঁর প্রেমিকা সামরিন কৌরও। নেটিজেনদের বিরুদ্ধে সরব হয়েছেন ভারতীয় বাঁহাতি পেসারের প্রেমিকা।
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে উদ্ধারে জরুরি করণীয়
বাসা, রান্নাঘর, বাথরুম কিংবা রাস্তায় - যেকোনো জায়গায় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে। এমন পরিস্থিতিতে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত সাহায্য করা জরুরি। তবে তাড়াহুড়ো করে তাঁকে স্পর্শ করতে গেলে উদ্ধারকারীরও বিদ্যুতের শিকার হওয়ার ঝুঁকি থাকে। কারণ, আক্রান্ত ব্যক্তি তখনো বিদ্যুতের উৎসের সঙ্গে যুক্ত থাকতে পারেন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯
আইফায় ‘ধুরন্ধর’-এর জয়জয়কার, সেরা অভিনয়শিল্পী রণবীর-আনীত
ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) অ্যাওয়ার্ডসের ২৬তম আসরে সর্বোচ্চ সাফল্য পেয়েছে আদিত্য ধর পরিচালিত বলিউড সিনেমা ‘ধুরন্ধর’। সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক ও সেরা অভিনেতাসহ মোট ১২টি পুরস্কার ঘরে তুলেছে সিনেমাটি।
খুবিতে র্যাগিং, মাদক ও মারধরের দায়ে ৩০ শিক্ষার্থীর শাস্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদক সেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে ১০ জনকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য ২০জনকে অর্থদণ্ড ও অভিভাবকের মুচলেকা দেওয়ার শাস্তি দেওয়া...
ইউক্রেন যুদ্ধ শুরুর পর কৃষ্ণ সাগরে ১ লাখ ২০ হাজার ডলফিনের মৃত্যু, কে দায়ী
ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে কৃষ্ণ সাগরে ১ লাখ ২০ হাজারেরও বেশি ডলফিনের মৃত্যু হয়েছে। সামরিক সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ এবং সামরিক সোনার পদ্ধতির অতিরিক্ত ব্যবহারের কারণে বিভ্রান্ত হয়ে এবং শিকার করতে না পেরে এসব সামুদ্রিক প্রাণীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা...
পোশাকশ্রমিকদের আন্দোলন : পুলিশ ভ্যানে আগুন, শতাধিক যানবাহন ভাঙচুর
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ক্রমেই সহিংস রূপ নিচ্ছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে শুরু হওয়া আন্দোলনে অনুপ্রবেশকারীদের তৎপরতায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মুলা বিক্রি না হওয়ায় বাজারে ফেলে গেলেন কৃষক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কঠোর শ্রম ও ব্যয়ে উৎপাদিত মুলা পাইকারি বাজারে বিক্রি করতে না পেরে বাজারেই ঢেলে রেখে যাচ্ছেন ক্ষুব্ধ চাষিরা।রোববার
তাহসিফ হত্যা: দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শনিবার আদালত দীপকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ...
উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, গ্রেপ্তার ১
ডেঙ্গু নয়, জ্বরের পেছনে থাকতে পারে অন্য ভাইরাস
জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা ও দুর্বলতা নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন অনেক মানুষ। কারও ক্ষেত্রে জ্বরের পাশাপাশি শরীরে শুষ্কতা ও তীব্র ব্যথার মতো উপসর্গও দেখা দিচ্ছে। কিন্তু ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়ার পরীক্ষা করেও অনেকের ক্ষেত্রে রোগ শনাক্ত হচ্ছে না। এতে নতুন কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।তবে বিশেষজ্ঞরা বলছেন, দেশে নতুন কোনো ভাইরাসের সংক্রমণ ছড়ানোর প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। পরিচিত বিভিন্ন ভাইরাসের সংক্রমণেও একই ধরনের উপসর্গ দেখা দিতে পারে। ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি) ও অ্যাডিনোভাইরাসের সংক্রমণেও জ্বর, মাথাব্যথা ও শরীরব্যথা হতে পারে।সম্প্রতি এমন জ্বরে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক জাহিদুল ইসলাম। তাঁর কর্মস্থলের কয়েকজন সহকর্মী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় নিজের জ্বর নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও বিশ্রাম নিয়ে ধীরে ধীরে সুস্থ হন।নতুন ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নিদেশে সাম্প্রতিক জ্বরের পেছনে নতুন কোনো ভাইরাসের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।প্রতিষ্ঠানটির ভাইরোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. আহমেদ নওশের আলম জানান, বর্তমানে দেশে ডেঙ্গু ও হামসহ পরিচিত কয়েকটি রোগের সংক্রমণ রয়েছে। পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা এবং অন্যান্য শ্বাসতন্ত্রের ভাইরাসও জ্বরের কারণ হতে পারে।তাঁর ভাষ্য, নতুন কোনো ভাইরাস শনাক্ত হয়নি। ইনফ্লুয়েঞ্জা পরীক্ষার জন্য আইইডিসিআরে নিয়মিত ব্যবস্থা রয়েছে এবং সেখানে আসা নমুনা পরীক্ষা করা হয়। তবে দেশের সব জ্বরে আক্রান্ত ব্যক্তির নমুনা পরীক্ষা করা সম্ভব হয় না।ডেঙ্গু বা চিকুনগুনিয়ার পরীক্ষায় নেগেটিভ ফল এলেই যে অন্য কোনো ভাইরাসের সংক্রমণ নেই, তা বলা যায় না। ইনফ্লুয়েঞ্জা, আরএসভি ও অ্যাডিনোভাইরাসের মতো পরিচিত ভাইরাসেও একই ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে।অধ্যাপক নওশের আলম বলেন, অনেক ক্ষেত্রে ডেঙ্গু বা চিকুনগুনিয়ার পরীক্ষায় নেগেটিভ ফল পাওয়ার পর চিকিৎসকেরা উপসর্গ বিবেচনায় চিকিৎসা দেন। রোগী সুস্থ হয়ে উঠলেও জ্বরের প্রকৃত কারণ আর পরীক্ষা করে শনাক্ত করা হয় না।তিনি জানান, বর্তমানে শিশুদের মধ্যে আরএসভি ও অ্যাডিনোভাইরাসের সংক্রমণও দেখা যেতে পারে। সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বেশি থাকে। এরপর সংক্রমণ কমলেও বছরের অন্য সময়েও কিছু রোগী পাওয়া যায়।সব জ্বরের কারণ পরীক্ষায় ধরা পড়ছে না কেন?ডেঙ্গুর মতো উপসর্গ নিয়ে হাসপাতালে গেলেও অনেক রোগীর পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হচ্ছে না। আবার কারও রক্ত পরীক্ষায় রক্তকণিকার সংখ্যায় পরিবর্তন দেখা যাচ্ছে, কারও ক্ষেত্রে উল্লেখযোগ্য অস্বাভাবিকতা পাওয়া যাচ্ছে না। কিছু রোগীর সুস্থ হতেও তুলনামূলক বেশি সময় লাগছে।এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নেলসন তাপস মণ্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা বেশি করা হচ্ছে। তবে কোভিড-১৯ কিংবা অন্যান্য ভাইরাস শনাক্তের পরীক্ষা তুলনামূলক কম হচ্ছে।তাঁর মতে, এসব জ্বর নতুন কোনো ভাইরাসের কারণে হচ্ছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো তথ্য নেই। এ জন্য আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। কিন্তু সব রোগীর পক্ষে এ ধরনের পরীক্ষার খরচ বহন করা সম্ভব হয় না। পাশাপাশি সব হাসপাতালে সব ধরনের ভাইরাস শনাক্তের পরীক্ষার ব্যবস্থাও নেই।অন্যদিকে, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, জ্বরের কারণ হিসেবে নতুন কোনো ভাইরাসের আশঙ্কা করার আগে পরিচিত রোগগুলোর সম্ভাবনা বিবেচনা করা উচিত।বছরের এ সময়ে ইনফ্লুয়েঞ্জার মতো সাধারণ ভাইরাসের সংক্রমণ হতে পারে। এ ছাড়া টাইফয়েড ও নিউমোনিয়াসহ বিভিন্ন কারণেও জ্বর দেখা দেয়। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে একাধিক ধরনের সংক্রমণের সম্ভাবনা থাকে।চিকিৎসকদের মতে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯-এর অনেক উপসর্গ পরস্পরের সঙ্গে মিলে যায়। তাই শুধু জ্বর, মাথাব্যথা বা শরীরব্যথার ভিত্তিতে নির্দিষ্ট রোগ শনাক্ত করা কঠিন।এ ছাড়া ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ হলেই সংক্রমণ পুরোপুরি নাকচ করা যায় না। কোন ধরনের পরীক্ষা করা হচ্ছে এবং জ্বর শুরুর কত দিন পর নমুনা দেওয়া হচ্ছে, তার ওপরও ফলাফল নির্ভর করতে পারে।অক্টোবরের দিকে জ্বরের প্রবণতা বাড়ে?সাম্প্রতিক সময়ে জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি বলে মনে করছেন চিকিৎসকেরা। তবে প্রকৃতপক্ষে রোগীর সংখ্যা কতটা বেড়েছে বা কমেছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই।অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর মতে, ঋতু পরিবর্তন, আবহাওয়ার ওঠানামা এবং ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রমণের কারণে এ সময়ে জ্বরের প্রকোপ বাড়তে পারে। প্রায় প্রতিবছর অক্টোবরের দিকে এমন প্রবণতা দেখা যায়।তিনি বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ইনফ্লুয়েঞ্জার উপসর্গে মিল থাকায় শুধু শারীরিক লক্ষণ দেখে রোগ নির্ণয় করা কঠিন। তাই জ্বর হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।জ্বর হলে কোন লক্ষণে সতর্ক হবেন?জ্বর দেখা দিলে ডেঙ্গুর সম্ভাবনা মাথায় রেখে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। কারণ, ডেঙ্গুতে সব সময় প্রচলিত লক্ষণ দেখা যায় না। কিছু বিপজ্জনক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি।বিশেষ করে নিচের লক্ষণগুলো দেখা দিলে সতর্ক হতে হবে:· তীব্র পেটব্যথা· বারবার বমি· শরীরের কোথাও রক্তক্ষরণ· রক্তচাপ কমে যাওয়া· প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া· হঠাৎ নিস্তেজ হয়ে পড়াশিশু, বয়স্ক ও অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। ডেঙ্গুতে জ্বর কমে যাওয়ার পরও জটিলতা দেখা দিতে পারে। তাই জ্বর নেমে গেলেই পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, এমনটি ধরে নেওয়া ঠিক নয়।জ্বরে আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং পানি ও অন্যান্য তরল খাবার গ্রহণ করতে হবে। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল সেবন করা যেতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাওয়া উচিত নয়। বিশেষ করে ডেঙ্গুর আশঙ্কা থাকলে এ বিষয়ে সতর্ক থাকা জরুরি।
শ্রমিক অসন্তোষ নিয়ে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী
পোশাকশ্রমিকদের বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলন এবং মিরপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল
Discussion
Please Sign In to join the discussion.