কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাত ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকেরা
Bangla

কালিয়াকৈরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সাত ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকেরা

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের অবরোধের কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে পুলিশ ও বিজিবির সদস্যরা শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। এর আগে সকাল সাড়ে আটটা থেকে কালিয়াকৈরের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় কয়েকটি স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

Samakal • 3 Days, Nov 1, 2026 6:16 PM
0
• 0 min read
Bangladesh

উখিয়ায় দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার

কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি একনলা ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই

ShomoyerAlo • 3 Days, Nov 1, 2026 6:16 PM
0
• 0 min read
Bangla

হামের উপসর্গে ২ মৃত্যু, শনাক্ত ১৩৫৩

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছে ৫১২ জন। এরপর সিলেটে ২০৩ জন, চট্টগ্রামে ১১১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ ও রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।

Ajkerpatrika • 3 Days, Nov 1, 2026 6:16 PM
0
• 0 min read
Bangladesh

রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র শিক্ষার্থীকে

রংপুরের পীরগাছার কান্দির হাট স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র একজন। তবে সেই শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেনি। কলেজ শাখায় নয়জন শিক্ষক কর্মরত থাকার পরও এমন ফল হওয়ায় প্রতিষ্ঠানটির পাঠদান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।...

Ittefaq • 3 Days, Nov 1, 2026 6:16 PM
0
• 0 min read
Bangladesh

উৎপাদন খরচের চেয়ে কম দামে ধান বিক্রি, লোকসানে রাউজানের কৃষক

উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে ধান বিক্রি করতে বাধ্য হওয়ায় চরম লোকসানের মুখে পড়েছেন চট্টগ্রামের রাউজানের প্রান্তিক কৃষকেরা। কৃষকদের দাবি, প্রতি মণ ধান উৎপাদনে তাঁদের খরচ প্রায় ১ হাজার ৩৬৪ টাকা

Inqilab • 3 Days, Nov 1, 2026 6:14 PM
0
• 0 min read
Bangladesh

যশোরের জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন

করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এ উপলক্ষে জেলার চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে গাছ তোলা কার্যক্রমের উদ্বোধন ও গাছি সমাবেশের আয়োজন করা হয়।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 6:11 PM
0
• 0 min read
Bangladesh

টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ

বরিশালের মুলাদী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মহিম হোসেন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের ডিক্রীরচর খেয়াঘাটের পশ্চিম পাড়ে সোহেল কাজীর বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিবারের দাবি,...

Ittefaq • 3 Days, Nov 1, 2026 6:10 PM
0
• 0 min read
Bangladesh

‘মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিলে নালা ভেঙে ফেলব’: কুমিল্লার এমপি

স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। তিনি বলেছেন, আগামী পাঁচ বছর কোনো ধরনের গ্রুপিং চলবে না। তাঁর মনোনীত প্রার্থীর বাইরে কেউ মেম্বার বা চেয়ারম্যান

AmarSangbad • 3 Days, Nov 1, 2026 6:09 PM
0
• 0 min read
Bangla

হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৩

Ajkalerkhobor • 3 Days, Nov 1, 2026 6:09 PM
0
• 0 min read
Bangladesh

সাগর দিয়ে সার পাচার, আটক ৯

কক্সবাজারে সাগর দিয়ে সার পাচারের সময় অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ নয়জনকে আটক করেছে কোস্টগার্ড।রোববার (১ নভেম্বর) রাত

ShomoyerAlo • 3 Days, Nov 1, 2026 6:08 PM
0
• 0 min read
Bangla

শীতের ফুলকপি এবার ফলুক নিজের টবে

শীতের বাজারে ফুলকপির চাহিদা বাড়ে। রান্নায় নানা পদে ব্যবহার করা এই সবজি চাইলে বাড়িতেও ফলানো সম্ভব। এজন্য বড় বাগান বা বিস্তীর্ণ জমির প্রয়োজন নেই। পর্যাপ্ত রোদ পায় এমন ছাদ কিংবা বারান্দার এক পাশে একটি বড় টব রাখলেই শুরু করা যায় চাষের প্রস্তুতি।টাটকা ফুলকপি নিজের হাতে ফলানোর জন্য প্রয়োজন উপযুক্ত টব, ঝুরঝুরে মাটি, নিয়মিত পানি ও প্রয়োজনীয় পরিচর্যা। কয়েকটি বিষয় খেয়াল রাখলে সীমিত জায়গাতেও গড়ে তুলতে পারেন ছোট সবজিবাগান।প্রথমেই বেছে নিন উপযুক্ত টবফুলকপির গাছের শিকড় ছড়িয়ে বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা দরকার। তাই টবের আকার নির্বাচনে সতর্ক হতে হবে। অন্তত ১২ থেকে ১৪ ইঞ্চি চওড়া ও গভীর টব ব্যবহার করা ভালো। টবের নিচে পানি বের হওয়ার ছিদ্রও থাকতে হবে। কারণ অতিরিক্ত পানি জমে থাকলে শিকড় পচে যেতে পারে।টবে ব্যবহারের জন্য দোআঁশ মাটির সঙ্গে ভালোভাবে পচানো জৈব সার অথবা ভার্মিকম্পোস্ট মিশিয়ে নিন। মাটি যেন ঝুরঝুরে থাকে এবং সহজে পানি নিষ্কাশন করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।বীজ থেকে চারা তৈরির পদ্ধতিফুলকপি চাষের শুরুতে সরাসরি বড় টবে বীজ না বুনে ছোট বীজতলা বা সিডলিং ট্রেতে চারা তৈরি করা সুবিধাজনক। বীজ বোনার পর মাটি হালকা ভেজা রাখুন। তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না।চারা গজিয়ে কয়েকটি পাতা বের হলে এবং গাছ কিছুটা শক্ত হলে সাবধানে তুলে মূল টবে বসিয়ে দিন। একটি টবে একটি চারা রাখলে গাছের বেড়ে ওঠার জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যায়। একই সঙ্গে পানি ও পুষ্টি গ্রহণের প্রতিযোগিতাও কমে।রোদ ও পানির ভারসাম্য রাখুনফুলকপি শীতকালীন সবজি হলেও গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য আলো প্রয়োজন। প্রতিদিন অন্তত চার থেকে ছয় ঘণ্টা সরাসরি সূর্যের আলো পায়, এমন স্থানে টব রাখুন।পানি দেওয়ার ক্ষেত্রে মাটির অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে। ওপরের অংশ শুকিয়ে এলে পানি দিন। মাটিতে প্রয়োজনীয় আর্দ্রতা বজায় রাখা জরুরি, তবে টবে যেন পানি জমে না থাকে।গাছের বৃদ্ধিতে সার দিনগাছের প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণে পচানো জৈব সার বা ভার্মিকম্পোস্ট ব্যবহার করা যায়। এতে গাছ পুষ্টি পাবে। তবে কাঁচা গোবর কিংবা অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা ঠিক নয়। সারের পরিমাণে অসতর্ক হলে গাছের ক্ষতি হতে পারে।পোকামাকড়ের আক্রমণ ঠেকাবেন যেভাবেফুলকপির পাতায় শুঁয়োপোকা, জাবপোকাসহ বিভিন্ন ক্ষতিকর পোকা আক্রমণ করতে পারে। তাই নিয়মিত গাছের পাতার ওপর ও নিচের অংশ পরীক্ষা করুন। পোকা বা ডিম দেখা গেলে হাতে সরিয়ে ফেলুন।প্রয়োজন হলে সবজি চাষের উপযোগী নিরাপদ বালাই ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করুন। পাশাপাশি পাতায় অস্বাভাবিক দাগ বা ক্ষত দেখা যাচ্ছে কি না, সেদিকেও নজর রাখুন।কত দিনে মিলবে ফুলকপি?ফুলকপির জাত, আবহাওয়া ও পরিচর্যার ওপর নির্ভর করে বীজ বোনার পর ফসল সংগ্রহের উপযোগী হতে সাধারণত ৭০ থেকে ১০০ দিন বা তারও বেশি সময় লাগতে পারে।গাছের মাঝখানে ফুলকপির সাদা অংশ বা মাথা ভালোভাবে গঠিত ও শক্ত হলে তা সংগ্রহ করা যায়। তবে সংগ্রহ করতে বেশি দেরি করলে ফুলকপির মাথা আলগা হয়ে যেতে পারে। তাই উপযুক্ত অবস্থায়ই সবজি তুলে নেওয়া ভালো।অল্প জায়গায় গড়ে তুলুন সবজিবাগানছাদ কিংবা বারান্দায় ফুলকপি চাষের জন্য বড় আয়োজনের দরকার নেই। সঠিক মাপের টব, উপযুক্ত মাটি, পর্যাপ্ত রোদ এবং নিয়মিত পরিচর্যা থাকলেই শুরু করা সম্ভব। শীতের মৌসুমে বাজারের পাশাপাশি নিজের টবে ফলানো ফুলকপিও হতে পারে পরিবারের খাবারের অংশ।

Sangbad • 3 Days, Nov 1, 2026 6:08 PM
0
• 0 min read
Technology

লালমনিরহাটে সার সংকট, ভুট্টার ফলন নিয়ে শঙ্কা

JanaKantha • 3 Days, Nov 1, 2026 6:07 PM
0
• 0 min read
Bangladesh

মগড়া নদী দখলমুক্ত করতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা

নেত্রকোণার মগড়া নদীর অবৈধ দখল উচ্ছেদ এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Jaijaidin • 3 Days, Nov 1, 2026 6:04 PM
0
• 0 min read
Bangladesh

প্রধানমন্ত্রীএকটি মহল ডিসেম্বর ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধরনের অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন তিনি। একই

AmarSangbad • 3 Days, Nov 1, 2026 6:04 PM
0
• 0 min read
Bangla

নওগাঁয় ২৪ কেজি গাঁজা ও ৫১৭ মোবাইল উদ্ধার, গ্রেফতার ৬

নওগাঁ প্রতিনিধিনওগাঁয় পৃথক অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ চার মাদক কারবারি এবং চোরাই ভ্যানসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত হারিয়ে যাওয়া ৫১৭টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। গত রোববার দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মান্দা উপজেলার আরিফ হোসেন (৩০), মহাদেবপুর উপজেলার মোশাররফ (৩৩) এবং বদলগাছী উপজেলার শিলং (২৩) ও আরাফাত (২৩)। ভ্যান চুরির ঘটনায় গ্রেফতার দু’জন হলেন- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মো: সালাম (৪৮) ও তার ছেলে মো: নয়ন।পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মান্দার রঘুনাথপুর গ্রামে আরিফের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্টিলের ট্রাংক থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নওগাঁ সদর থেকে মোশাররফকে দুই কেজি গাঁজাসহ আটক করা হয়। এরপর মোশাররফের দেয়া তথ্য অনুযায়ী বদলগাছী থেকে শিলং ও আরাফাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরো দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।ভ্যান চুরির ঘটনায় পুলিশ জানায়, গত ২৬ নভেম্বর বাহাদুর নামে এক ব্যক্তি অভিযোগ করেন, মধু কেনার কথা বলে তার ভ্যান ভাড়া নিয়ে চালককে কৌশলে সরিয়ে সেটি নিয়ে পালিয়ে যায় একটি চক্র। এ ঘটনায় মামলা হলে ডিবি পুলিশ প্রযুক্তির সহায়তায় নাটোর থেকে চোরাই ভ্যানসহ সালাম ও তার ছেলেকে গ্রেফতার করে।পুলিশ সুপার আরো জানান, গত এক মাসে বিশেষ অভিযানে ৮০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মোট ৫১৭টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল ও ডিবির ওসি হাসিবুল্লাহ হাবিবসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 6:04 PM
0
• 0 min read
Bangladesh

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা, সেই তরুণী রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা একেএম তাহসিফ সাউরির সঙ্গে উত্তরার একটি বারে প্রবেশ করা তরুণী জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে দিশাকে গ্রেপ্তার করা হয়।

Samakal • 3 Days, Nov 1, 2026 6:04 PM
0
• 0 min read
Bangladesh

৪ দিন সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্যাস সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। এ

ShomoyerAlo • 3 Days, Nov 1, 2026 6:03 PM
0
• 0 min read
Bangladesh

অপপ্রচার ও পরিকল্পিত উসকানির মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে

অপপ্রচার ও পরিকল্পিত উসকানির মাধ্যমে দেশে ও বিদেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানান, চাঁদাবাজি, মাস্তানি ও জমি দখলের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।

NayaDiganta • 3 Days, Nov 1, 2026 6:03 PM
0
• 0 min read
Technology

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: অভিযোগ গঠন নিয়ে শুনানি ১২ নভেম্বর

২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে ঘিরে ব্যাপক হত্যারকাণ্ডের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ১২ নভেম্বর এ বিষয়ে শুনানি হবে। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এদিন ধার্য...

DeshRupantor • 3 Days, Nov 1, 2026 6:03 PM
0
• 0 min read
Bangla

দীর্ঘ ব্যায়াম নয়, গ্লুকোজ নিয়ন্ত্রণে ছোট্ট রুটিন

ব্যস্ততার কারণে নিয়মিত ব্যায়াম করা হয়ে ওঠে না অনেকের। কেউ সময় পান না, আবার কারও কাছে দীর্ঘ সময় ব্যায়ামের রুটিন মেনে চলা কঠিন। তবে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের জন্য আশার কথা জানিয়েছে নতুন এক গবেষণা। এতে দেখা গেছে, দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে জোরালো শারীরিক কার্যকলাপও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।‘ডায়াবেটোলজিয়া’ (Diabetologia) সাময়িকীতে প্রকাশিত গবেষণাটিতে ‘এক্সারসাইজ স্ন্যাকস’ নামে পরিচিত সংক্ষিপ্ত ব্যায়াম পদ্ধতির প্রভাব পর্যবেক্ষণ করা হয়েছে। এ পদ্ধতিতে দীর্ঘ সময় ব্যায়ামের পরিবর্তে দিনের বিভিন্ন সময়ে শরীরের নিজস্ব ওজন কাজে লাগিয়ে অল্প সময়ের শারীরিক কার্যকলাপ করা হয়।চার মিনিটের রুটিনে কী পাওয়া গেছেগবেষণায় অংশগ্রহণকারীদের কয়েক দিন ধরে প্রতিদিন এক মিনিট করে চার দফা জোরালো ব্যায়াম করতে বলা হয়। এ জন্য শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে করা ব্যায়ামের ছোট ভিডিও ইমেইলে পাঠানো হয়েছিল। ব্যায়াম করার দিনগুলোর সঙ্গে শারীরিক কার্যকলাপ না করার সময়ের রক্তে গ্লুকোজের প্রতিক্রিয়া তুলনা করেন গবেষকেরা।ফলাফলে দেখা যায়, অল্প সময়ের এসব ব্যায়াম খাবার খাওয়ার পর রক্তে শর্করার আকস্মিক বৃদ্ধি কমাতে এবং দিনের বিভিন্ন সময়ে গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সহায়তা করতে পারে। অর্থাৎ, একটানা দীর্ঘ সময় ব্যায়াম না করেও ছোট ছোট পর্বে শরীরচর্চার সুফল পাওয়া সম্ভব।এর পেছনে রয়েছে শরীরের স্বাভাবিক প্রক্রিয়া। শারীরিক নড়াচড়ার সময় পেশি সংকুচিত হলে রক্ত থেকে গ্লুকোজ গ্রহণ করে শক্তি হিসেবে ব্যবহার করে। নিয়মিত শরীরচর্চা ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতা বাড়াতেও ভূমিকা রাখতে পারে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে ইনসুলিন গুরুত্বপূর্ণ হরমোন।কীভাবে করবেন ‘এক্সারসাইজ স্ন্যাকস’এক্সারসাইজ স্ন্যাকস বলতে দিনের বিভিন্ন সময়ে করা ছোট পর্বের শারীরিক কার্যকলাপকে বোঝায়। এর জন্য আলাদা করে দীর্ঘ সময় বের করার প্রয়োজন হয় না। বরং দৈনন্দিন কাজের ফাঁকে কয়েক মিনিট শরীরকে সক্রিয় রাখাই এ পদ্ধতির মূল ধারণা।এ ধরনের কার্যকলাপের মধ্যে রয়েছে:·         দ্রুত সিঁড়ি বেয়ে ওঠা·         স্কোয়াট করা·         একই জায়গায় দাঁড়িয়ে মার্চিং করা·         শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে অন্যান্য ব্যায়াম করাদীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করেন কিংবা প্রচলিত ব্যায়ামের রুটিন অনুসরণ করতে পারেন না, এমন ব্যক্তিদের জন্য পদ্ধতিটি সহজ বিকল্প হতে পারে। বিশেষ করে দীর্ঘক্ষণ বসে থাকার বিরতিতে অল্প সময় নড়াচড়া করার সুযোগ তৈরি করে এটি।চার মিনিট কি প্রচলিত ব্যায়ামের বিকল্প?গবেষণার ফলাফল ইতিবাচক হলেও দিনে চার মিনিট ব্যায়াম করলেই সব ধরনের শারীরিক কার্যকলাপের প্রয়োজন মিটে যাবে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। গবেষণাটি মূলত আগে থেকেই টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণের ওপর পরিচালিত হয়েছে। তাই এই পদ্ধতি সুস্থ ব্যক্তিদের ডায়াবেটিস প্রতিরোধ করতে পারে, এমন প্রমাণও এতে পাওয়া যায়নি।প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণভাবে প্রতি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সপ্তাহে অন্তত দুই দিন পেশি শক্তিশালী করার ব্যায়াম করাও গুরুত্বপূর্ণ।টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি সুষম খাবার গ্রহণ, ওজন নিয়ন্ত্রণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজন। আর যাদের ইতিমধ্যে ডায়াবেটিস শনাক্ত হয়েছে, তাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন ও চিকিৎসা চালিয়ে যেতে হবে।ছোট অভ্যাসে বাড়তে পারে শারীরিক সক্রিয়তানিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে না পারলে অল্প সময়ের শরীরচর্চা দিয়ে শুরু করা যেতে পারে। খাবারের পর কিংবা দীর্ঘক্ষণ বসে কাজ করার বিরতিতে কয়েক মিনিট হাঁটা বা অন্য কোনো শারীরিক কার্যকলাপ শরীরকে সক্রিয় রাখতে সহায়তা করতে পারে।তবে সবার শারীরিক অবস্থা এক রকম নয়। বিশেষ করে আগে থেকে কোনো শারীরিক সমস্যা বা ডায়াবেটিসজনিত জটিলতা থাকলে নতুন ব্যায়ামের রুটিন শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। অতিরিক্ত কঠোর ব্যায়াম সবার জন্য উপযোগী নাও হতে পারে।দিনে চার মিনিটের ব্যায়াম পূর্ণাঙ্গ শরীরচর্চার বিকল্প নয়। তবে ব্যস্ততার মধ্যেও শরীরকে সচল রাখার অভ্যাস তৈরিতে এটি কার্যকর সূচনা হতে পারে। নিয়মিত ছোট ছোট পদক্ষেপই দীর্ঘমেয়াদে আরও সক্রিয় জীবনযাপনে সহায়তা করতে পারে।

Sangbad • 3 Days, Nov 1, 2026 6:03 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper