Bangladesh
যুব দিবসে ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
Bangladesh
“দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”, এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
নাটোরের সিংড়ায় লাড়কিবাড়ী বিলে কীটনাশক বা বিষ প্রয়োগ করে প্রায় চার লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে ওই বিলের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য। বিলের দখল নিয়ে স্থানীয় দুই পক্ষের বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
এই প্রজন্মের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী ইয়াশ রোহান ও নাজনীন নীহা জুটিবদ্ধ হয়ে খুব কম নাটকেই অভিনয় করেছেন। তবে তারা দুজন যে কটি নাটকে একসঙ্গে কাজ করেছেন, তার প্রায় প্রতিটিই দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো—‘আমার প্রথম প্রেমিকা’, ‘উইশকার্ড’, ‘অবুঝ পাখি’ ইত্যাদি।
অ্যাকাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি) এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাক (ইউনিরাজাক)-এর মধ্যে
পোশাক শ্রমিকদের আন্দোলন ও সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী ছয় থেকে সাতজন মন্ত্রী ও উপদেষ্টাকে বৈঠকে ডেকেছেন। এতে...
কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।রোববার (১ নভেম্বর) সকাল
সবজি উৎপাদনের জন্য পরিচিত বগুড়ায় এবার আগাম শীতকালীন সবজির ভালো ফলন হয়েছে। জেলার বিভিন্ন হাটবাজারে প্রায় এক মাস আগে থেকেই উঠতে শুরু করেছে এসব সবজি। উৎপাদন ও সরবরাহ বাড়লেও সেই অনুপাতে বাড়েনি ক্রেতার সংখ্যা। ফলে উত্তরবঙ্গের বৃহত্তম সবজির মোকাম মহাস্থান হাটে দেখা দিয়েছে দরপতন। এক...
মৌসুমজুড়ে অপরাজিত থাকার আত্মবিশ্বাস নিয়ে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের মুখোমুখি হয়েছিল ইন্টার মিলান। কিন্তু ডার্বি দেল্লা মাদোনিনায় সেই অজেয় যাত্রায় ছেদ পড়ল। সান সিরোয় ৩-১ গোলের জয় তুলে নিয়ে ইন্টারকে চলতি সিরি আ মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে এসি মিলান।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রবিবার রাজধানীর পুরানা পল্টনে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ‘ঢাকা মহানগরী ২য় বিভাগ ভলিবল লীগ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে। মাদক ব্যক্তি, পরিবার, পরিবেশ ও সমাজকে ধ্বংস করে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চায় যুক্ত থাকলে তরুণরা মাদক থেকে নিজেদের দূরে রাখতে পারবে। এ লক্ষ্যেই সরকার খেলাধুলাকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।তিনি আরও বলেন, খেলাধুলার উন্নয়ন ও
যুদ্ধ কাউকে ছেড়ে কথা বলে না। আনে ধ্বংসের পর ধ্বংস। বা্যহত হয় মানুষের জীবনযাত্রা। কোন কোন ক্ষেত্রে দুর্বিষহ করে তোলে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব এখন ভয়াবহ রূপ নিতে চলেছে। যা এখন ইউরোপে গিয়ে ঠেকেছে।
কিশোরগঞ্জের ভৈরবে নিজ জমিতে ইঁদুর তাড়ানোর জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইদুর রহমান জজ মিয়া (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদক সেবনের অপরাধে ৩০ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে ১০ শিক্ষার্থীকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্যদের অর্থদণ্ড এবং অভিভাবকের মুচলেকা দেওয়ার শাস্তি দেওয়া হয়েছে।
রাজধানীর গুলশানে অবস্থিত পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে হাসপাতালটি চালু করেছে নিজস্ব মোবাইল অ্যাপ। এর মাধ্যমে পোষা প্রাণীর চিকিৎসাসেবা নেওয়া, অ্যাপয়েন্টমেন্ট করা এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য...
সিলেটে হামে মৃত্যুহীন একটি দিন কাটলেও মিলছে না স্বস্তি। গত ২৪ ঘণ্টায় সিলেটে কারো মৃত্যু না হলেও হাম শনাক্ত হয়েছে পাঁচজনের। এছাড়া হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ১৪১ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৪৯২ জন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভার ও আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সাভার-আশুলিয়া ও আশপাশের শিল্পাঞ্চলের প্রায় ১৭৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সম্ভাব্য শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা আগের দফার চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি এই যুদ্ধের ভৌগোলিক কোনো সীমানা থাকবে না। রোববার এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের সামরিক কর্মকর্তারা।
চট্টগ্রাম মহানগরীর প্রবেশদ্বার কর্ণফুলী শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) সংলগ্ন মীর ফিলিং স্টেশন এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হলো অত্যাধুনিক ‘রাজ দরবার রেস্তোরাঁ এন্ড পার্টি হল’ এর। রবিবার (১ নভেম্বর) দুপুর ১টায় ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির শুভ...
দিল্লির রামলীলা ময়দান থেকে কি এবার নতুন রাজনৈতিক সংঘাতের সূচনা? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব ইন্ডিয়া জোট। ভোটার তালিকায় অনিয়ম এবং SIR প্রক্রিয়ার বিরুদ্ধে রবিবার দিল্লিতে ‘চলো দিল্লি’ মিছিল ও মহাসমাবেশের ডাক দিয়েছিল বিরোধী জোট। আর সেই সমাবেশ ঘিরেই এবার নতুন বিতর্ক।অভিযোগ, বিরোধীদের কর্মসূচির আগে দিল্লির বাণিজ্যিক এলাকা কনট প্লেসের দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে। এই অভিযোগকে কেন্দ্র করে মুখোমুখি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিজেপি।রোববার (১ নভেম্বর) রামলীলা ময়দানে পৌঁছয় ইন্ডিয়া জোটের ‘চলো দিল্লি’ মিছিল। সমাবেশে যোগ দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব-সহ বিরোধী জোটের একাধিক শীর্ষ নেতা।হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা।শনিবারই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতীকী অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করেছিল বিরোধী জোট। তার পরদিনই দিল্লির রাজপথে এই মহাসমাবেশ। ফলে নির্বাচন কমিশনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপ আরও বাড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহল।তবে সমাবেশের আগেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে কনট প্লেসের দোকানপাট বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে। রাহুল গান্ধীর অভিযোগ, ইন্ডিয়া জোটের মিছিল ও সমাবেশের আগে বিজেপি জোর করে দোকান বন্ধ করে দিয়েছে। তার দাবি, সমাবেশে আসা মানুষকে দিল্লির বাজার থেকে কেনাকাটা করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু কনট প্লেসে পৌঁছে তারা দেখেন, দোকানপাট বন্ধ।সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে রাহুল গান্ধী বলেন, সমাবেশে যোগ দিতে আসা মানুষকে কেনাকাটা করার কথা বলা হয়েছিল। কিন্তু তাঁর অভিযোগ, বিজেপি জোর করে কনট প্লেসের সমস্ত দোকান বন্ধ করে দিয়েছে। এর ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।অন্যদিকে, বিরোধীদের এই কর্মসূচি ঘিরে পাল্টা সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। তাঁর অভিযোগ, উৎসবের মরশুমে ব্যবসা-বাণিজ্য ব্যাহত করে অশান্তি তৈরির চেষ্টা করছে ইন্ডিয়া জোট। ফলে কনট প্লেসের দোকান বন্ধ থাকার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে।এদিকে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, রামলীলা ময়দানের সমাবেশ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত সমাবেশ শান্তিপূর্ণভাবেই চলছে। অন্যদিকে, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গায় নিহতদের স্মরণে পশ্চিম দিল্লিতে পৃথক মিছিল করেছে বিজেপি।সব মিলিয়ে, একদিকে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন, অন্যদিকে কনট প্লেসে দোকান বন্ধ থাকার অভিযোগ এবং বিজেপির পাল্টা বক্তব্য—সব মিলিয়ে রবিবারের দিল্লির রাজনীতি যথেষ্ট উত্তপ্ত। তবে রামলীলা ময়দানের এই সমাবেশ থেকে বিরোধীরা কী বার্তা দেয় এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাদের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
প্রতিবেদক: আব্দুল কাইয়ুম স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আবারও জোরদার হয়েছে ইমিগ্রেশন বিভাগের অভিযান। রাজধানী...
Discussion
Please Sign In to join the discussion.