প্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদন
Bangla

প্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদন

বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসেবে পরিচিত ফিনল্যান্ডে প্রেমের খোঁজে যাওয়ার সুযোগ পাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের অবিবাহিত ব্যক্তিরা। তাঁদের জন্য বিনা খরচে ভ্রমণের আয়োজন করেছে দেশটির পর্যটন সংস্থা ‘ভিজিট ফিনল্যান্ড’।

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 7:58 PM
0
• 0 min read
Bangla

বার থেকে ৩ বোতল মদ কেনেন তাহসিফ-দিশা-দীপ

দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।

AmarDesh • 2 Days, Nov 1, 2026 7:57 PM
0
• 0 min read
Bangladesh

‘শারীরিক সম্পর্কে বাধ্য করার পর হত্যা’, প্লাস্টিকের ড্রামে নারীর মরদেহের রহস্য ‘উদ্‌ঘাটন’

শেরপুরের শ্রীবরদীতে প্লাস্টিকের ড্রামে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একই সঙ্গে এই হত্যাকান্ডের রহস্য উদ্‌ঘাটনের দাবি করেছে সংস্থাটি। পিবিআইয়ের দাবি, অনৈতিক কর্মকাণ্ডের অর্থের ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে...

Ittefaq • 2 Days, Nov 1, 2026 7:57 PM
0
• 0 min read
Bangladesh

শ্রমিক অসন্তোষে ৫২৯ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

চলমান শ্রমিক অসন্তোষের কারণে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৫২৯টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। একই সময়ে কাজ না করে কারখানা থেকে বেরিয়ে গেছেন ৯ লাখ ৮৭ হাজার ১৯০ জন শ্রমিক। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সূত্রে এ তথ্য জানিয়েছে।

AmarDesh • 2 Days, Nov 1, 2026 7:56 PM
0
• 0 min read
Bangla

পুরনো বাসে নতুন পদ্ধতিতে কোম্পানিভিত্তিক চলাচল চালু

বাস রুট রেশনালাইজেশনের আওতায় ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে (কোম্পানিভিত্তিক) বাস চালু করা হয়েছে রাজধানী ঢাকায়। রোববার ছয়টি রুটে নতুন পদ্ধতিতে এই বাস সেবা চালু করা হয়। যদিও আগে থেকে চলা পুরনো বাস দিয়ে কোম্পানিভিত্তিক এই পদ্ধতি চালু করা হয়েছে।

Samakal • 2 Days, Nov 1, 2026 7:55 PM
0
• 0 min read
Bangla

জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় এবং জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেছেন।তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পৃক্ততা অবশ্যই ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে পরিচালিত হতে হবে। এ ক্ষেত্রে সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাতীয় মর্যাদা, নিরাপত্তা ও জনগণের কল্যাণ সুরক্ষিত রাখার পাশাপাশি সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও সুবিধার ভিত্তিতে গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে হবে।’ গতকাল বঙ্গভবনে ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬-এ অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি এ গুরুত্বারোপ করেন।তিনি বলেন, বাংলাদেশকে আরো সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে মানসম্মত নেতৃত্ব, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জাতীয় স্বার্থ অর্জনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।তিনি এ সময় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের সাহস, আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা স্মরণ করেন।মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের অসামান্য অবদান ও স্বাধীনতার ঘোষণার কথা উল্লেখ করে তিনি তার প্রতি গভীর শ্রদ্ধা জানান।এসময় তিনি ১৯৭৭ সালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে পেশাদার সামরিক শিক্ষা বিস্তারে জিয়াউর রহমানের অবদানের কথাও স্মরণ করেন।রাষ্ট্রপতি ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামে আত্মোৎসর্গকারীদের স্মরণ করেন এবং জনগণের মর্যাদা সমুন্নত রাখা, ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।রাষ্ট্রপতি ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২৬ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৬-এর অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজ নিজ দায়িত্ব পালনের ক্ষেত্রে সবকিছুর ঊর্ধ্বে দেশ ও জনগণের স্বার্থকে স্থান দিতে হবে। একই সাথে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জবাবদিহি বজায় রেখে কাজ করতে হবে।কোর্সে অন্য দেশের অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে তাদের এই অভিজ্ঞতা তাদের নিজে নিজ দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে সহায়ক হবে।রাষ্ট্রপতি শান্তিপূর্ণ সহাবস্থান, জাতিগুলোর মধ্যে বন্ধুত্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে গঠনমূলক সম্পৃক্ততার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সঙ্ঘাতের পরিবর্তে সহযোগিতা, মতবিরোধের পরিবর্তে সংলাপ এবং সংঘর্ষের পরিবর্তে শান্তির আহ্বান জানান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো: ফয়জুর রহমান।এ সময়ে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের ফ্যাকাল্টির সদস্য, এনডিসি কোর্স সম্পন্নকারী সেনাবাহিনীর কর্মকর্তা, এএফডব্লিউসি কোর্স সম্পন্নকারী সেনাবাহিনীর অফিসার, এনডিসি কোর্সে অংশগ্রহণকারী বিদেশী কোর্স সদস্য, আর্মি স্টাফ অফিসারবৃন্দ ও জুনিয়র কমিশন্ড অফিসারগণ (জেসিও) এবং বঙ্গভবনের উর্ধ্বতন কর্মকর্তারা।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 7:54 PM
0
• 0 min read
Bangla

চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা; দরকার ২০ লাখ, বাংক দিতে চায় ৫ লাখ

চাহিদা অনুযায়ী ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা, দরকার ২০ লাখ, বাংক দিতে চায়

JanaKantha • 2 Days, Nov 1, 2026 7:54 PM
0
• 0 min read
Bangladesh

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা সদরে স্থাপনের দাবিতে মশাল মিছিল

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে মশাল মিছিল ও মানববন্ধন করেছেন জেলার সর্বস্তরের

KholaKagoj • 2 Days, Nov 1, 2026 7:54 PM
0
• 0 min read
Bangladesh

মহাস্থান হাটে ফুলকপির কেজি ২০ টাকা, মুলা ১০

জমিতে ফসল ফলাতে খরচের কমতি নেই। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি- সব মিলিয়ে সবজি উৎপাদনে বেড়েছে ব্যয়। অথচ সেই ফসল হাটে নিয়ে বিক্রি করতে হচ্ছে পানির দামে। প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকা, ফুলকপি ১৫-২০ টাকা। উৎপাদন খরচ তুলতে না পেরে এখন দিশেহারা সবজিচাষিরা।রোববার (১ নভেম্বর) সকালে উত্তরবঙ্গের বৃহত্তম পাইকারি কাঁচা সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে গিয়ে এমন চিত্র দেখা যায়। সেখানে প্রতি কেজি মুলা ১০ টাকা এবং ফুলকপি ২০ টাকা দরে বিক্রি হয়েছে।কৃষকদের অভিযোগ, সার ও কীটনাশকের চড়া দামসহ উৎপাদন খরচ বিবেচনায় এ দামে সবজি বিক্রি করে লাভ তো দূরের কথা, মূলধনও উঠছে না।মোকামতলা এলাকা থেকে মহাস্থান হাটে ফুলকপি বিক্রি করতে আসা কৃষক নাসির উদ্দিন তারেক জানান, কম দামে সবজি বিক্রির পাশাপাশি ওজনের ক্ষেত্রেও তাদের ঠকতে হচ্ছে। আগে ৪০ কেজিতে এক মণ হিসাব করা হলেও বর্তমানে হাটে এক মণ সবজি দিতে হচ্ছে ৪২ থেকে ৪৪ কেজি। অর্থাৎ প্রতি মণে অতিরিক্ত ২ থেকে ৪ কেজি সবজি দিতে হচ্ছে তাদের। এতে কম দামে ফসল বিক্রির পর ওজনের হিসাবেও লোকসান গুনতে হচ্ছে।অতিরিক্ত ওজন নেওয়ার বিষয়ে রফিক নামের এক ব্যবসায়ী বলেন, কাঁচা সবজি পরিবহন ও সংরক্ষণের সময় শুকিয়ে ওজন কমে যায়। সেই ঘাটতি পুষিয়ে নিতেই অতিরিক্ত সবজি নেওয়া হয়।চাষিদের জমি থেকে তুলে আনা টাটকা ফুলকপি ২০ টাকা কেজি।কৃষকেরা জানান, জমি তৈরি থেকে শুরু করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপেই তাদের খরচ করতে হয়। সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি বাবদ ব্যয় দিন দিন বেড়েই চলছে। এরপর সেই ফসল বাজারে নিয়ে আশানুরূপ দাম না পেয়ে হতাশ হয়ে ফিরতে হচ্ছে।মহাস্থান হাটের রোববারের পাইকারি বাজারদর অনুযায়ী প্রতি কেজি গাজর ১১০ টাকা, টমেটো ৮০ টাকা, বেগুন ৩০ টাকা, মিষ্টি লাউ ৩০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, শসা ২৫ টাকা, আলু ২০ টাকা ও পেঁপে ১০ টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়া প্রতি হালি লেবু ২০ টাকা এবং প্রতি পিচ বাঁধাকপি ২০ টাকায় বিক্রি হয়েছে।বাজারে অন্যান্য সবজির তুলনায় মুলা ও ফুলকপির দাম কম থাকায় বেশি হতাশ এসব সবজির চাষিরা। তাদের আশঙ্কা, উৎপাদন খরচের সঙ্গে বিক্রিমূল্যের এমন অসামঞ্জস্য চলতে থাকলে আগামী মৌসুমে অনেক কৃষক সবজি চাষে আগ্রহ হারাতে পারেন।

Sangbad • 2 Days, Nov 1, 2026 7:54 PM
0
• 0 min read
Sports

১৩ দল নিয়ে ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগের মূল পর্বের উদ্বোধন

১৩টি দলের অংশগ্রহণে শুরু হবে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঢাকা মহানগরী দ্বিতীয় বিভাগ ভলিবল লিগ ২০২৬-এর মূল পর্ব।

Samakal • 2 Days, Nov 1, 2026 7:51 PM
0
• 0 min read
Bangladesh

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ছাত্রলীগ-যুবলীগ : রিজভী

গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির

ShomoyerAlo • 2 Days, Nov 1, 2026 7:51 PM
0
• 0 min read
Bangla

মালয়েশিয়ার ইউনিরাজাকের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সমঝোতা

একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের (UNIRAZAK) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)। গত ২৭ অক্টোবর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইউনিরাজাক ক্যাম্পাসে দুই...

Ittefaq • 2 Days, Nov 1, 2026 7:50 PM
0
• 0 min read
Bangladesh

মালয়েশিয়ার ইউনিরাজাকের সঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির সমঝোতা

একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাকের (UNIRAZAK) সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (WUB)।

Ittefaq • 2 Days, Nov 1, 2026 7:50 PM
0
• 3 min read
Bangla

‘দুই মাস পেছালে আজীবন রাকসু হবে না, যদি না আরেকটি রেভলিউশন হয়’

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) পরবর্তী নির্বাচন দুই মাস পেছালে তা আজীবনে অনুষ্ঠিত নাও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ

ShomoyerAlo • 2 Days, Nov 1, 2026 7:50 PM
0
• 0 min read
Bangla

বিচার বিভাগের স্বাধীনতা ও বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে

একটি দক্ষ বিচার ব্যবস্থা নিশ্চিত করতে বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে জানিয়েছে, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। একই সঙ্গে মামলার জট নিরসন করে দ্রুততম সময়ে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার

AmarDesh • 2 Days, Nov 1, 2026 7:49 PM
0
• 0 min read
Business

অক্টোবরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১২ শতাংশ

সদ্য সমাপ্ত অক্টোবর মাসে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ২৮৭ কোটি মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স বা প্রবাসী আয়।

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 7:48 PM
0
• 0 min read
Bangladesh

চট্টগ্রামে মার্কিন সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু

দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে চট্টগ্রামে যৌথ মহড়া ‘গার্ডিয়ান শার্ক’ শুরু করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ড। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলা এই মহড়ায় গুরুত্ব পাবে খরস্রোতা পানিতে উদ্ধার অভিযান ও চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 7:48 PM
0
• 0 min read
Bangladesh

ব্রাহ্মণবাড়িয়া নতুন উপজেলা গঠনের উদ্যোগের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন ভেঙে, আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে বরিশল নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীরা কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী মোড় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 7:47 PM
0
• 0 min read
Bangladesh

পত্রিকা ছেঁড়ার ঘটনায় উদ্বেগ, দায়িত্বশীল আচরণের আহ্বান ওলামা অ্যালায়েন্সের

দৈনিক আমার দেশ পত্রিকা ছিঁড়ে ফেলা এবং গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স।

AmarDesh • 2 Days, Nov 1, 2026 7:47 PM
0
• 0 min read
Bangla

রাজধানীতে ৭ কোম্পানির অধীনে চালু ৮৬১ বাস

‎‎রাজধানীতে বাস রুট র‍্যাশনালাইজেশন কার্যক্রমের আওতায় সাতটি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হচ্ছে। প্রাথমিকভাবে এসব রুটে সাতটি পরিবহন কোম্পানির অধীনে ৮৬১টি বাস পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।রোববার দুপুর ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ‎ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) তালিকা অনুযায়ী রুটগুলো হলো—গাজীপুরের শিববাড়ী থেকে আজিমপুর, টঙ্গী থেকে আজিমপুর, মিরপুর চিড়িয়াখানা থেকে কেরানীগঞ্জের চুনকুটিয়া, মোহাম্মদপুরের ঘাটারচর থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার, ঘাটারচর থেকে চিটাগাং রোড-কাঁচপুর, ঘাটারচর থেকে আব্দুল্লাহপুরের ধউর এবং মিরপুর-১ থেকে কাকলী-বনানী সার্কুলার রুট।

ManabZamin • 2 Days, Nov 1, 2026 7:44 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper