Bangla
Top Stories
Bangla
১.ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত
ছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল, শিক্ষক বরখাস্ত
দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ: জামায়াতের দুই নেতার রোকন পদ বাতিল
কুমিল্লা মহানগর জামায়াত কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে দলটির সাবেক মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সাবেক নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১...
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসসহ সব জাতীয় ছুটিতে সাংবাদিকদের অন্তর্ভুক্তির দাবি ডিআরইউর
নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা একটি জরুরি ও দায়িত্বশীল পেশা হলেও সাংবাদিকদের বিশ্রাম, ব্যক্তিগত জীবন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর অধিকার রয়েছে। পেশাগত দায়িত্বের কারণে সাংবাদিকদের সব জাতীয় ছুটি থেকে বঞ্চিত রাখা কাম্য নয়। সংবাদমাধ্যমের কার্যক্রম সচল রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে পালাক্রমে দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংবাদিকদের ছুটি নিশ্চিত করা সম্ভব।
পেকুয়ায় ৩০ বছর পর দখলমুক্ত হচ্ছে শতবর্ষী খেলার মাঠ, স্বস্তি ফিরছে ক্রীড়ামোদী ও তরুণদের মধ্যে
দীর্ঘ তিন দশক ধরে দখল ও অবহেলায় পড়ে থাকা পেকুয়ার শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠটি পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বন্ধ হচ্ছে প্যাসিফিক জিন্স, ‘কাঁদছেন’ ৫ হাজার শ্রমিক
দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান প্যাসিফিক গ্রুপের প্রথম কারখানা ‘প্যাসিফিক জিন্স লিমিটেড’ স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার পথে। বুয়েট ও চুয়েটের বিশেষজ্ঞ দল ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করায় আগামী ৩ নভেম্বর থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। তবে হঠাৎ এমন ঘোষণায় কারখানায় কর্মরত প্রায় পাঁচ হাজার শ্রমিক-কর্মচারীর ভাগ্যে কী ঘটতে চলেছে—তা নিয়ে গভীর উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে।
ছাগলনাইয়ায় পুলিশের যৌথ অভিযান, উদ্ধার ২৪ কেজি গাঁজা
ছাগলনাইয়া থানা পুলিশ ও ঘোপাল তদন্ত কেন্দ্রের যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।রোববার (১ নভেম্বর) সন্...
ভারতের চাল বিতরণ স্থগিত করল খাদ্য অধিদপ্তর
দৈনিক আমার দেশ বাংলাদেশসহ বিশ্বের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল, প্রধান সংবাদ শিরোনাম,, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউজ পড়তে ভিজিট করুন।
প্রকৌশলীর বাড়ি থেকে কোটি টাকার পণ্য লুট
নড়াইলে জানালার গ্রিল কেটে একটি বাড়িতে ঢুকে প্রায় কোটি টাকার পণ্য নিয়ে গেছে ডাকাতরা। রোববার ভোররাতে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মানিক কুমার বিশ্বাস ওই এলাকার মৃত সুধীর কুমার বিশ্বাসের ছেলে। পেশায় প্রকৌশলী মানিক বিশ্বাস কর্মসূত্রে এদিন ঢাকায় ছিলেন।
লীগ ফিরলে কেউ কিন্তু আস্ত থাকবেন না: ফারুক হাসান
আওয়ামী লীগ ফিরলে কেউ আস্ত থাকবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি ফারুক হাসান। তার দাবি, রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে গ্রেনেড ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকমীরা মিছিল করেছে। রোববার (১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য...
স্পেন-যুক্তরাজ্য সফরে সহযোগিতার নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে : শামা ওবায়েদ
স্পেন ও যুক্তরাজ্য সফরকে ফলপ্রসূ হিসেবে অভিহিত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশের বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক কূটনীতি সম্প্রসারণের সুযোগ তৈরি হয়েছে।
সাজেকে আবারও দুই পক্ষের ঘণ্টাব্যাপী গুলিবিনিময়
রাঙামাটির সাজেকের লাঙ্গলমারা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে ঘণ্টাব্যাপী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। পুলিশ বলেছে, হতাহতের খবর নেই। রোববার অবরোধ শিথিল থাকলেও অন্য একটি সংগঠনের অবরোধে সাজেক সড়কে বড় যানবাহন চলেনি।
চিকিৎসা ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অধ্যাপক হাদীর
সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের চিকিৎসা ও শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অধ্যাপক ডা: এম এ হাদী। বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির কোর্সকে তিনি ঢাকার বাইরেও ছড়িয়ে দিয়েছেন। চিকিৎসা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে তার মধ্যে ছিল ভিশনারি লিডারশিপ কোয়ালিটি। এই বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হাদী যে প্ল্যান করে গিয়েছিলেন তা বাস্তবায়িত হলে এই বিশ্ববিদ্যালয়টি হতো সেন্টার অব এক্সিলেন্স। কিন্তু গত ১৭ বছরে সুপারস্পেশালাইজড হাসপাতালের ভবনটি ছাড়া আর কিছু হয়নি এই বিশ্ববিদ্যালয়ে।
ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের পুঁজি, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের অর্থনীতিতে কাজে লাগানোর লক্ষ্য নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬ ’।
কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর
৯ বছর পর ট্রফি জিতে আরও যত রেকর্ড পাকিস্তানের
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতলো পাকিস্তান। লাহোরে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জেতার পথে একাধিক রেকর্ডের জন্ম দিলো স্বাগতিকরা। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর দীর্ঘ ৯ বছর পর কোনো বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো পাকিস্তান। এর আগের তিনটি ফাইনালে হারের পর প্রথম ঘরের মাঠে ওয়ানডে টুর্নামেন্ট জিতলো তারা। সিরিজে পাকিস্তান তিন ও শ্রীলঙ্কা দুই জয় নিয়ে ফাইনালে পা রাখে। ৪ ম্যাচের তিনটিতে পরাজিত হয়ে ছিটকে যায় ইংল্যান্ড। শ্রীলঙ্কা ৮ উইকেটে ৩২৫ রান তুললেও, ৯ বল ও ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে দলটির এ স্মরণীয় জয়ে হয়েছে দারুণসব রেকর্ডও। ম্যাচটির উল্লেখযোগ্য সব রেকর্ড মানবজমিন পাঠকদের জন্য তুলে ধরা হলো।৩২৬ রান তাড়া: যে
শিল্পপতি শওকত আজিজ রাসেল কারাগারে
রাজউক পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম রোববার এ আদেশ দেন।
সাংবাদিক আলিফ হত্যা: গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তার দুজন হলেন-জেলার দুর্গাপুর পৌরশহরের ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) ও একই উপজেলার তেরিবাজার এলাকার মো. সাব্বির আহম্মেদ (২৫)।
ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্যা না পেলে ট্রানজিট বন্ধের হুঁশিয়ারি
সরকারের সাত মাসের কর্মকাণ্ড, তরুণদের কর্মসংস্থান, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিয়ে তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলেছেন, তরুণদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও সরকার এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। বরং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয়করণ, নিয়োগে অনিয়ম, বেকারত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান নিয়ে
Discussion
Please Sign In to join the discussion.