বিএলডিসি ফ্যানে সাশ্রয় হবে ৯ হাজার কোটি টাকা
Bangla

বিএলডিসি ফ্যানে সাশ্রয় হবে ৯ হাজার কোটি টাকা

দেশের সব সাধারণ সিলিং ফ্যান শক্তিসাশ্রয়ী ব্রাশলেস ডিরেক্ট কারেন্ট (বিএলডিসি) ফ্যানে রূপান্তর করা গেলে গ্রীষ্মকালীন সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা প্রায় দুই হাজার ৫৯০ মেগাওয়াট কমানো সম্ভব। এর আর্থিক মূল্য প্রায় ৯ হাজার কোটি টাকা। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিকস অ্যান্ড ফিন্যান্সিয়াল অ্যানালাইসিসের (আইইইএফএ) গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।‘ঐড়ঁংবযড়ষফ ংঢ়ধপব পড়ড়ষরহম রহ ইধহমষধফবংয: জড়ষব ড়ভ বহবৎমু-বভভরপরবহঃ ভধহং’ শীর্ষক প্রতিবেদনটি তৈরি করেছেন আইইইএফএর দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান এনার্জি অ্যানালিস্ট শফিকুল আলম। ২৬টি জেলার ৪৩৫টি পরিবারের ওপর পরিচালিত জরিপের ভিত্তিতে এটি প্রকাশ করা হয়।গৃহস্থালি কুলিংয়ে বিদ্যুতের চাপপ্রতিবেদন অনুযায়ী, গৃহস্থালিতে বাতাস ঠাণ্ডা রাখার কাজে ব্যবহৃত ফ্যানগুলো একাই গ্রীষ্মকালীন বিদ্যুৎচাহিদায় পাঁচ হাজার ২১২ মেগাওয়াট পর্যন্ত যোগ করে। গরমের দিনে রাত ৯টার দিকে বিদ্যুতের ব্যবহার যখন সর্বোচ্চ পর্যায়ে ওঠে, তখন এসব ফ্যানের ভূমিকা বড়। চলতি বছরের ২৭ আগস্ট রাতে দেশের সর্বোচ্চ বিদ্যুৎচাহিদা ১৯ হাজার ২৭ মেগাওয়াটে পৌঁছানোর পেছনেও এর বড় অবদান ছিল।সাধারণ ফ্যান চালাতে ৭০ ওয়াট বা তার বেশি বিদ্যুৎ লাগে। সেখানে আধুনিক বিএলডিসি ফ্যান চলে মাত্র ৩৫ ওয়াটে। অথচ পর্যাপ্ত সচেতনতা ও বাজারজাতকরণের অভাবে দেশের মাত্র ১.৪ শতাংশ পরিবারের কাছে এই শক্তিসাশ্রয়ী ফ্যান রয়েছে।৪ বিলিয়ন ডলারের বেশি সাশ্রয়আইইইএফএর বিশ্লেষণে বলা হয়েছে, অপরিকল্পিতভাবে নতুন বিদ্যুৎকেন্দ্র স্থাপনের চেয়ে চাহিদামুখী ও শক্তিসাশ্রয়ী উদ্যোগকে প্রাধান্য দেয়া অনেক বেশি লাভজনক। বিএলডিসি ফ্যানের ব্যাপক ব্যবহার নিশ্চিত করা গেলে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে চার বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি অতিরিক্ত বিনিয়োগ এড়ানো যাবে।এর মাধ্যমে বছরে প্রায় ছয় হাজার ৯১৩ গিগাওয়াট-আওয়ার বিদ্যুৎ সাশ্রয় হবে। এর আর্থিক মূল্য প্রায় আট হাজার ৯,৮৭ কোটি টাকা (০.৭৩ বিলিয়ন মার্কিন ডলার)। এ ছাড়া দীর্ঘমেয়াদে প্রায় আট কোটি ৬০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ রোধ করা সম্ভব হবে।সচেতনতার ঘাটতি, বাধা উচ্চ দামপ্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ বিল কমাতে মানুষের আগ্রহ প্রবল হলেও শক্তিসাশ্রয়ী ফ্যান সম্পর্কে ধারণা কম। জরিপে অংশ নেয়া পরিবারের প্রায় ৭৫ শতাংশ জানে না, বাজারে এ ধরনের ফ্যান পাওয়া যায়। তবে বিদ্যুৎ সাশ্রয়ের সুফল জানার পর ৯৬ শতাংশ গ্রাহক এগুলো ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন।মূলত উচ্চ প্রাথমিক খরচই সাধারণ মানুষের এই পরিবর্তনের পথে প্রধান বাধা। শফিকুল আলম গতকাল সোমবার নয়া দিগন্তকে বলেন, বাজারে সাধারণ মানের একটি ফ্যানের দাম প্রায় দুই হাজার টাকা। আর একটি বিএলডিসি ফ্যানের দাম পড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার ৩০০ টাকা। নি¤œ আয়ের পরিবারের (মাসিক আয় ২৫ হাজার টাকার নিচে, যারা মোট পরিবারের প্রায় ৪০ শতাংশ) ক্ষেত্রে আর্থিক সহায়তা ছাড়া এই বিনিয়োগ তুলে আনতে ৭.৭ থেকে ৯.৬ বছর লেগে যায়। তবে সরকারি উদ্যোগে পাইকারি ক্রয় এবং কার্বন রাজস্ব যুক্ত করা গেলে ব্যয় ও পে-ব্যাক পিরিয়ড কমিয়ে ৪.৮ বছরে নামিয়ে আনা সম্ভব।সাত দফা সুপারিশবাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ওপর থেকে লোডশেডিং ও বাড়তি চাপ কমাতে নীতিনির্ধারকদের জন্য সাতটি সুপারিশ করেছে আইইইএফএ:১. জাতীয় কর্মসূচি প্রণয়ন: শক্তি-সাশ্রয়ী গৃহস্থালি ফ্যানের জন্য জাতীয় কর্মসূচি নেয়া এবং বাস্তবায়নে ‘সুপার এনার্জি সার্ভিস কোম্পানি (এসকো)’ গঠন করা।২. সচেতনতা বৃদ্ধি : শক্তি-সাশ্রয়ী ফ্যানের আর্থিক ও পরিবেশগত সুফল নিয়ে দেশব্যাপী প্রচার চালানো।৩. মান ও লেবেলিং চূড়ান্তকরণ: টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) মাধ্যমে ফ্যানের এনার্জি স্ট্যান্ডার্ড ও লেবেলিং চূড়ান্ত করা, যাতে ভোক্তারা সহজে ভালো পণ্য চিনতে পারেন।৪. ব্যয় হ্রাস কৌশল: পাইকারি ক্রয়ের মাধ্যমে নি¤œ আয়ের মানুষের জন্য বিএলডিসি ফ্যানের দাম নাগালের মধ্যে আনা এবং কার্বন আয়ের অর্থ এতে পুনর্ব্যবহার করা।৫. অর্থায়ন ব্যবস্থা : বিদ্যুৎ বিতরণ কোম্পানির সহায়তায় ‘অন-বিল ফাইন্যান্সিং’-এর মতো সহজ কিস্তি চালু করা।৬. কার্যকর বাস্তবায়ন: প্রস্তাবিত সুপার এসকোর মাধ্যমে পুরো কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা।৭. মান নিয়ন্ত্রণ: পণ্যের স্থায়িত্ব ও কার্যকারিতা যাচাইয়ে শক্তিশালী মনিটরিং ও কোয়ালিটি কন্ট্রোল কাঠামো তৈরি করা।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 8:44 PM
0
• 0 min read
Bangladesh

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনের নিন্দা জানাল জামায়াত

‘বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক সুশাসন’ শিরোনামে গত ১ নভেম্বর একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ওই প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে অসত্য তথ্য দেয়া হয়েছে বলে দাবি করে তার তীব্র নিন্দা জানিয়েছেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 8:42 PM
0
• 0 min read
Bangla

‘সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘুরলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক করা হবে’

কক্সবাজারে সন্ধ্যার পর বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে স্কুল-কলেজের শিক্ষার্থীদের আটক ও গ্রেপ্তার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুছ চৌধুরী। একই সঙ্গে কিশোর অপরাধে জড়িতদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনার কথা জানিয়েছেন তিনি।

Samakal • 2 Days, Nov 1, 2026 8:42 PM
0
• 0 min read
Bangla

‘কানা-আন্ধা যারে দিব, সেই যোগ্য’, ইউপি প্রার্থী নির্ধারণ নিয়ে এমপি মোবাশ্বের

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব সংসদ সদস্যের বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কানা-আন্ধা যারে দিব, সেই যোগ্য। কোনো আওয়াজ করা যাবে না।’

Samakal • 2 Days, Nov 1, 2026 8:41 PM
0
• 0 min read
Bangladesh

শিক্ষকের বাড়িতে ডাকাতি, কোটি টাকা লুটের দাবি

নড়াইল শহরের ভাদুলীডাঙ্গা এলাকায় সমর কুমার বিশ্বাস নামে সাবেক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (৩১ অক্টোবর) দিবাগত গভীর

ShomoyerAlo • 2 Days, Nov 1, 2026 8:40 PM
0
• 0 min read
Entertainment

৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর

Bd-Pratidin • 2 Days, Nov 1, 2026 8:39 PM
0
• 0 min read
Bangladesh

ধারণক্ষমতার ৬ গুণ রোগীর ভারে নুহ্যমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

অবকাঠামোর ৬ গুণ রোগীর ভারে ন্যুব্জ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ৫ শ শয্যার অনুমোদিত জনবলের প্রায় অর্ধেক ঘাটতি নিয়ে ১ হাজার শয্যার এ হাসপাতালে এখন প্রতিনিয়ত প্রায় ৩ হাজার

Inqilab • 2 Days, Nov 1, 2026 8:37 PM
0
• 0 min read
Bangladesh

সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক প্রকৌশল সম্মেলন অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দুই দিনব্যাপী ১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত এ সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা অংশ নেন।

Ittefaq • 2 Days, Nov 1, 2026 8:37 PM
0
• 5 min read
Technology

শিশুদের দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ : ববি হাজ্জাজ

Bd-Pratidin • 2 Days, Nov 1, 2026 8:37 PM
0
• 0 min read
Bangladesh

গ্রেফতার আওয়ামী লীগ-ছাত্রলীগের ৯ নেতা-কর্মী

গাজীপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানি, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নয় নেতা-কর্মীকে গ্রেফতার

ShomoyerAlo • 2 Days, Nov 1, 2026 8:36 PM
0
• 0 min read
Bangla

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা সেই প্রিন্সসহ সপরিবার কারাগারে

সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সেই ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স, তার এক বন্ধু, মা-বাবা ও ভাইবোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার মধ্যরাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, নাশকতার মামলার আসামি হিসেবে প্রিন্সকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মব সৃষ্টি করে পুলিশের কাজে বাধা, পুলিশকে আঘাত ও হুমকি দেয়া এবং আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলী

ManabZamin • 2 Days, Nov 1, 2026 8:36 PM
0
• 0 min read
Bangla

রক্ষণাবেক্ষণে চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল

মহেশখালীতে সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য আগামী ৪ নভেম্বর থেকে চার দিন সারা দেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে নেমে আসবে। ফলে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

Inqilab • 2 Days, Nov 1, 2026 8:36 PM
0
• 0 min read
World

মালদ্বীপে সার্কের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের ৩১ প্রতিনিধি

১ ও ২ নভেম্বর মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। যেখানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের শিক্ষাবিদ, মনোরোগ বিশেষজ্ঞ ও মানসিক স্বাস্থ্যবিষয়ক পেশাজীবীরা অংশ নিয়েছেন।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 8:35 PM
0
• 0 min read
Bangladesh

গার্মেন্টস শিল্প রক্ষায় সরকারকে দ্রুতই টেকসই পদক্ষেপ নিতে হবে: জামায়াত আমির

দেশের তৈরি পোশাক শিল্পের চলমান পরিস্থিতিকে ‘খুবই উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মালিক ও শ্রমিক উভয় পক্ষের স্বার্থ রক্ষায় সরকারকে দ্রুত টেকসই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Ittefaq • 2 Days, Nov 1, 2026 8:35 PM
0
• 5 min read
Sports

যুবদলের ব্যানার উড়ে গেল আসামে, তদন্তে ভারতীয় পুলিশ

ভারতের আসাম রাজ্যের একটি ধানক্ষেতে গ্যাসভর্তি বেলুনের সঙ্গে বাঁধা অবস্থায় বাংলাদেশের বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদলের নাম ও প্রতীকসংবলিত

Bd-Pratidin • 2 Days, Nov 1, 2026 8:34 PM
0
• 0 min read
Sports

চুয়েটে ফের শাটডাউন ঘোষণা, রুটিন দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক কাজী দেলোয়ার হোসেনকে একদিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রতিবাদে কাল সোমবার (২ নভেম্বর) এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রবিবার সন্ধ্যায় জরুরি...

DeshRupantor • 2 Days, Nov 1, 2026 8:34 PM
0
• 0 min read
Bangladesh

চুয়েটে ফের শাটডাউন ঘোষণা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন। উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে ঢাকায় যাওয়ায় তাকে এ দায়ি

AmarDesh • 2 Days, Nov 1, 2026 8:33 PM
0
• 0 min read
World

এল নিনোর প্রভাবে বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা

প্রচণ্ড খরা ও বন্যার আশঙ্কায় দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এল নিনো আবহাওয়া পরিস্থিতির প্রভাব মোকাবিলায় প্রয়োজনীয় সম্পদ ও জনবল ব্যবহারের সুযোগ তৈরি করতে এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। চলতি বছরের শেষ দিকে এল নিনোর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে...

AjkerPatrika • 2 Days, Nov 1, 2026 8:32 PM
0
• 0 min read
Sports

কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সচিবালয়ে জরুরি বৈঠক-ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান পোশাক শ্রমিকদের আন্দোলনে সৃষ্ট সহিংস পরিস্থিতি নিয়ে মন্ত্রী-উপদেষ্টাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১লা নভেম্বর) রাতে সচিবালয়ে জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ব্রিফিংয়ে তিনি বলেন, ডিসেম্বরকে সামনে রেখে পোশাক খাতকে অস্থির করার চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে সরকার। সেই সঙ্গে তৈরি পোশাক কারখানার উৎপাদন অব্যাহত রাখা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।এর আগে শ্রমিক অসন্তো

ManabZamin • 2 Days, Nov 1, 2026 8:32 PM
0
• 0 min read
Bangla

মতপার্থক্য প্রকাশে শালীনতা বজায় রাখার আহ্বান সম্পাদক পরিষদের

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান শনিবার তাঁর ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে দৈনিক আমার দেশ পত্রিকার একটি কপি ছিঁড়ে ফেলতে দেখা যায়।

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 8:31 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper