Sports
অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ সিরিজের প্রস্তুতিতে প্রোটিয়ারা
কেপ টাউনে অস্ট্রেলিয়াকে ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও দখল করেছে প্রোটিয়ারা। এই সিরিজ জয়কে নিজেদের ক্যারিয়ারের ‘সেরা অর্জন’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা জানিয়েছেন, কিছুদিন এই সাফল্য উদ্যাপনের পর তারা মনোযোগ দেবেন বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে। প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়াকে হারানোয় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রোটিয়া শিবির। ম্যাচ শেষে বাভুমা বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার সুযোগ সবসময়ই অত্যন্ত উপভোগ্য। শুধু এই ম্যাচ নয়, এই সিরিজটিই এমন একটা সিরিজ-আমার মনে হয় না, এর চেয়ে ভালো কোনো সিরিজে আমি সম্পৃক্ত ছিলাম। তাই হ্যাঁ, এটি নিঃসন
Discussion
Please Sign In to join the discussion.