‘শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অপচেষ্টা’: লীগের ১১ নেতাকর্মী আটক
Technology

‘শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতার অপচেষ্টা’: লীগের ১১ নেতাকর্মী আটক

রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের আড়ালে অগ্নিসংযোগ ও নাশকতার চেষ্টার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। আন্দোলনরত সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে সহিংসতা ছড়ানোর অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রবিবার ডিবি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,

Sangbad • 2 Days, Nov 1, 2026 9:56 PM
0
• 0 min read
Business

বেসরকারি শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন খবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের

Jugantor • 2 Days, Nov 1, 2026 9:55 PM
0
• 0 min read
Bangla

বাংলাদেশ-ইইউ সম্পর্ক জোরদার ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে চিফ হুইপ ও রাষ্ট্রদূতের বৈঠক

দীর্ঘ সময় পর বাংলাদেশে সংসদীয় গণতান্ত্রিক চর্চা ফিরে আসার প্রেক্ষাপটে বিরোধী দলকে রাজপথের আন্দোলনের পরিবর্তে সংসদে এসে আলোচনা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি উল্লেখ করেন, সংসদীয় আলোচনার মাধ্যমেই মতপার্থক্য নিরসন করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা সম্ভব।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 9:55 PM
0
• 0 min read
Bangladesh

‘রাজনৈতিক ষড়যন্ত্রে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে’

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, দেশের কয়েকটি রাজনৈতিক সংগঠন অত্যন্ত পরিকল্পিতভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চালাচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলা এবং সাধারণ জনগণের চরম দুর্ভোগ সৃষ্টি করার হীন উদ্দেশ্যে একটি কুচক্রী মহল নিরীহ শ্রমিকদের জোরপূর্বক রাস্তায় নামিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Sangbad • 2 Days, Nov 1, 2026 9:54 PM
0
• 0 min read
Sports

ফুটবলার প্রতিমার স্বপ্ন আজ সংকটে

জাতীয় অনূর্ধ্ব-১৭ দলের হয়ে দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাঠেও দারুণ নৈপুণ্য দেখিয়েছেন প্রতিমা মুন্ডা। ফুটবল ঘিরেই আবর্তিত হতো তার সোনালী ভবিষ্যৎ ও সব স্বপ্ন। কিন্তু খেলার মাঠে পাওয়া একটি গুরুতর আঘাত এবং পরিবারের চরম আর্থিক সংকটে এখন তার সেই স্বপ্ন পুরোপুরি অনিশ্চয়তার মুখে পড়েছে। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা এবং পড়াশোনার খরচ জোগাতে গিয়ে এখন বড় ধরনের হিমশিম খাচ্ছে তার অসহায় পরিবার।সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা এলাকার খলিশখালী ইউনিয়নের গাছার দুর্গাপুর গ্রামের শ্রীকান্ত মুন্ডার ছোট মেয়ে প্রতিমা। বসতভিটাহীন এক অতি সাধারণ দিনমজুর পরিবারের সন্তান হয়েও ছোটবেলা থেকেই ফুটবল মাঠে নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নকালেই ফুটবলের সঙ্গে তার পথচলা শুরু হয়। তৎকালীন প্রধান শিক্ষক অজয় কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় তিনি নিয়মিত খেলাধুলায় যুক্ত হন। পরবর্তীতে সাতক্ষীরা ক্রীড়া কমিটির তত্ত্বাবধায়ক আরিফুল হাসান প্রিন্সের সঠিক দিকনির্দেশনায় তার ফুটবল দক্ষতা আরও বহুগুণ বিকশিত হয় এবং একপর্যায়ে তিনি জাতীয় অনূর্ধ্ব-১৭ দলে খেলার সুযোগ অর্জন করেন।বর্তমানে একাদশ শ্রেণির ছাত্রী প্রতিমা বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কঠোর প্রশিক্ষণ নিচ্ছেন। কিন্তু সম্প্রতি সেখানে প্রশিক্ষণরত অবস্থায় তার ডান পায়ে একটি গুরুতর আঘাত লাগে। এই আকস্মিক চোটের কারণে তার স্বাভাবিক অনুশীলন যেমন বন্ধ হয়ে গেছে, তেমনি উন্নত চিকিৎসার ব্যয় বহন করাও পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুর্গাপূজার ছুটিতে প্রতিমা যখন বাড়ি ফেরেন, তখন বিকেএসপি কর্তৃপক্ষের পক্ষ থেকে বকেয়া বাবদ ৪৬ হাজার ৮৪০ টাকা পরিশোধের তাগিদ দিয়ে একটি বার্তা পাঠানো হয়। চিকিৎসা খরচ, পড়াশোনা এবং বিকেএসপির বকেয়া সব মিলিয়ে তার পরিবার এখন এক গভীর আর্থিক খাদে পড়েছে।প্রতিমার মা সুনিতা মুন্ডা আবেগঘন কণ্ঠে গণমাধ্যমকে বলেন, অন্যের জমিতে দিনমজুরের কাজ করে এতদিন কোনোমতে মেয়ের পড়াশোনা ও খেলাধুলার খরচ চালিয়ে আসছিলাম। এখন মেয়ের ডান পায়ে উন্নত চিকিৎসার বড় প্রয়োজন, কিন্তু টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছি না। তিনি আরও বলেন, আমার মেয়ের ফুটবল নিয়ে অনেক বড় স্বপ্ন ছিল, যা আমাদের বুকজুড়ে আলো ছড়াত। কিন্তু বর্তমানের এই চরম বাস্তবতায় সেই স্বপ্ন ধরে রাখাটাই আমাদের জন্য সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে।এই বিষয়ে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আফরোজা স্বর্ণা অত্যন্ত ইতিবাচক মনোভাব প্রকাশ করে বলেন, প্রতিমার সুচিকিৎসার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার চেষ্টা চালানো হবে।একই সঙ্গে তিনি দেশের সমাজের বিত্তবান ও ক্রীড়ানুরাগী মানুষদের এই প্রতিভাবান ও উদীয়মান নারী ফুটবলারের পাশে এসে দাঁড়ানোর আন্তরিক আহ্বান জানিয়েছেন।

Sangbad • 2 Days, Nov 1, 2026 9:54 PM
0
• 0 min read
Bangla

প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের তথ্য চাইলো অধিদপ্তর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রশিক্ষণবিহীন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ৩ নভেম্বরের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১ নভেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ)...

Ittefaq • 2 Days, Nov 1, 2026 9:52 PM
0
• 0 min read
Bangladesh

দুই মাসেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী তুষী, পরিবারের সংবাদ সম্মেলন

ময়মনসিংহের ভালুকায় অপহরণের দুই মাস পাঁচ দিন পার হলেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী মারুফা আক্তার তুষী। মেয়েকে উদ্ধারের পাশাপাশি অপহরণের সঙ্গে

Jaijaidin • 2 Days, Nov 1, 2026 9:52 PM
0
• 0 min read
Sports

হেমায়েতপুরে জাবির বাসে হামলা, ভাঙচুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবাজারগামী ভাড়ায় চালিত বিআরটিসির একটি দ্বিতল বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার বিকাল ৪টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসটির কয়েকটি জানালার কাঁচ ও দরজা ভেঙে যায়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের এক ছাত্রীসহ আরও দুই-তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হেমায়েতপুর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলনের কারণে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে আটকে থাকা বাসগুলো একটি একটি করে ছেড়ে দেয়া হচ্ছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবাজারগামী বিকাল ৩টার দ্বিতল বাসটিও সামনে এগিয়ে যায়। বাসের সামনে থাকা একদল লোক বাস যেতে বাধা না দিলেও পেছন দিক থেকে কয়েকজন দৌঁড়ে এসে হামলা চালায়। এ সময় বাসটির সামনে,

ManabZamin • 2 Days, Nov 1, 2026 9:51 PM
0
• 0 min read
Entertainment

ঘূর্ণিঝড় 'মুরাসু': ১২০ কি.মি. বেগে উপকূলে আছড়ে পড়তে পারে

Bd-Pratidin • 2 Days, Nov 1, 2026 9:51 PM
0
• 0 min read
Bangladesh

শিক্ষিত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, মানুষ ইচ্ছা করলেই যেকোনো বয়সে, যেকোনো পরিবেশ ও স্থান থেকে শিক্ষা গ্রহণ

Jaijaidin • 2 Days, Nov 1, 2026 9:51 PM
0
• 0 min read
Bangladesh

বিমান নিজেই প্লেন কেনার টাকা পরিশোধ করবে, সরকার শুধু গ্যারান্টর: বিমানমন্ত্রী

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ক্রয়ে সরকারের সরাসরি কোনো অর্থ ব্যয় হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের নিজস্ব আয় থেকেই...

Ittefaq • 2 Days, Nov 1, 2026 9:51 PM
0
• 0 min read
World

জাপান-ফিলিপাইন জলসীমার কাছাকাছি অর্ধশতাধিক চীনা যু'দ্ধজাহাজ শনাক্ত

জাপানের দক্ষিণাঞ্চল থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইনের কাছাকাছি বিস্তীর্ণ সমুদ্র এলাকায় চীনের ৫৩টি নৌবাহিনী ও সরকারি জাহাজের উপস্থিতি শনাক্ত করেছে তাইওয়ান। এসব জাহাজের সামরিক তৎপরতায় শুধু তাইওয়ান নয়, জাপান ও ফিলিপাইনের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে চীনা...

Ittefaq • 2 Days, Nov 1, 2026 9:50 PM
0
• 0 min read
Sports

রাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচ

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এস এম মেহেরব। রাজশাহীর এই ব্যাটারের ১০১ রানের ইনিংসে তাঁর দল প্রথম ইনিংসে করেছে ২৩১ রান। বল হাতে একই দিনে নজর কেড়েছেন সিলেটের নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনে চট্টগ্রামের ইনিংস গুটিয়ে দিয়

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 9:50 PM
0
• 0 min read
World

রামলীলা থেকে হুঙ্কার দিলেন মমতা

দিল্লির রামলীলা ময়দান থেকে বিজেপি ও নির্বাচন কমিশনকে একযোগে তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটাধিকার হরণ, গণতন্ত্র ধ্বংস এবং পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হলেন তিনি। একইসঙ্গে দেশের যুবসমাজকে প্রতিবাদ আন্দোলনের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়ে মমতা বলেন, “যুব প্রজন্ম, আপনারা লড়াইয়ের নেতৃত্ব দিন, আমরা গাইড করব।”রোববার দিল্লির রামলীলা ময়দানে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের মেগা সমাবেশে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে বক্তব্য রাখতে উঠে প্রথমেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ‘আমার নেত্রী’ বলে সম্বোধন করেন তিনি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে নেতা এবং রাহুল গান্ধীকে ‘ইয়ং লিডার’ বলে প্রশংসা করেন তৃণমূল সুপ্রিমো। পাশাপাশি বাম নেতৃত্ব-সহ বিরোধী জোটের অন্যান্য নেতাদেরও আন্দোলনে পাশে থাকার বার্তা দেন তিনি।বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করে মমতা বলেন, “বিজেপি এবং নির্বাচন কমিশন দেশের গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করেছে। বাংলায় লক্ষ লক্ষ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আমরা হারিনি, আমাদের হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।”মুখ্য নির্বাচন কমিশনারকে কটাক্ষ করে ‘ভ্যানিশ কুমার’ বলেও আক্রমণ করেন মমতা। তাঁর অভিযোগ, মানুষের চাকরি, ভোটাধিকার এবং জীবন পর্যন্ত লুট করা হয়েছে। পশ্চিমবঙ্গে ভোট লুটের অভিযোগ তুলে তিনি বলেন, “বিজেপি এবং জ্ঞানেশ কুমার দু’জনেই যাবে।”মমতার দাবি, এসআইআর-এর মাধ্যমে শুধু ভোটাধিকার নয়, বাংলার মানুষের চাকরি, সম্মান এবং সাংবিধানিক অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এসআইআর-এর নতুন ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “স্পেশাল ইনটেনসিভ রিলিফ টু আ পলিটিক্যাল পার্টি লাইক বিজেপি।”এদিন রাহুল গান্ধীর সঙ্গে একই গাড়িতে রামলীলা ময়দানে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেতাদের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে দলমত নির্বিশেষে সকলকে একসঙ্গে এগিয়ে আসতে হবে। বিচার বিভাগকেও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।পড়ুয়া, মহিলা এবং জেন-জি-সহ দেশের যুবসমাজকে আন্দোলনে যোগ দেওয়ার বার্তা দিয়ে মমতা বলেন, “দেশ বাঁচাতে, গণতন্ত্র বাঁচাতে সকলকে একসঙ্গে লড়াই করতে হবে।” তাঁর কথায়, “আমরা হারিনি, হারানো হয়েছে।”

Sangbad • 2 Days, Nov 1, 2026 9:50 PM
0
• 0 min read
Sports

প্রথম ধাপে ইউপি ভোটের তফসিল হতে পারে ১০ ডিসেম্বর

Bd-Pratidin • 2 Days, Nov 1, 2026 9:49 PM
0
• 0 min read
Bangla

পায়রায় কমছে বিদেশি জাহাজের আনাগোনা—দুই বছর আগে ভিড়েছিল ১২৩টি, গত বছর ২৯

দেশের অন্যতম বন্দর পায়রায় বিদেশি জাহাজ আসা উল্লেখজনক পরিমাণে কমছে। ২০২৩-২৪ অর্থবছরে বন্দরটিতে বিদেশি জাহাজ আসে ১২৩টি। পরের অর্থবছরে যা কমে দাঁড়ায় ৮৫টিতে এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে এই বন্দরে এসেছে মাত্র ২৯টি বিদেশি জাহাজ।

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 9:47 PM
0
• 0 min read
Bangla

মদ্যপান শেষে হে'রো'ইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য তদন্তে তার জীবনের শেষ রাতের নানা তথ্য সামনে এসেছে। ঘটনার রাতে প্রেমিকার সঙ্গে বিরোধ, উত্তরার একটি বারে মদ্যপান, পরে টঙ্গীতে মাদক কিনতে যাওয়া এবং পুলিশের ধাওয়ায় বন্ধুর পালিয়ে যাওয়ার বিবরণ দিয়েছেন মামলায় গ্রেপ্তার তার...

Ittefaq • 2 Days, Nov 1, 2026 9:46 PM
0
• 0 min read
Bangladesh

সিরাজগঞ্জে ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

কেউ নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা সর্বহারা পার্টির সদস্য, কেউ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির, কেউবা নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত। ভিন্নভিন্ন নামে হলেও এই সন্ত্রাসীদের কর্মকাণ্ড প্রায় একই। সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলায় চরমপন্থি বলে চিহ্নিত এমন ৬৫ জন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১২) কাছে আত্মসমর্পণ করছেন। গতকাল দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের প্রধান কার্যালয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুলের উপস্থিতিতে আত্মসমর্পণ করেন তারা। সন্ত্রাসী জীবনে জড়িয়ে পরিবার, স্ত্রী-সন্তান থেকে বিচ্ছিন্ন হয়ে তারা পালিয়ে বেড়িয়েছেন এতদিন। অনিশ্চিত জীবনে ছিল না এতটুকু শান্তি। তাই এবার স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন চরমপন্থিরা।অনুষ্ঠানে প্রতিম

ManabZamin • 2 Days, Nov 1, 2026 9:44 PM
0
• 0 min read
Bangladesh

উপজেলা নির্বাচন অফিসের সামনে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে রাজু ফকির নামে এক যুবককে রক্তাক্ত ও পা ভাঙা অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর মা টঙ্গিবাড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ বলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 9:41 PM
0
• 0 min read
Bangladesh

সিলেটে ডেঙ্গুতে আবারো মৃত্যু, আক্রান্ত বেড়ে ৯১৮

সিলেটে আবারো ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছেন ২২ জন। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১৮ জনে। এছাড়া বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 9:38 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper