ভারতের মণিপুরে জাতিগত সংঘাতে নিহত ৫
World

ভারতের মণিপুরে জাতিগত সংঘাতে নিহত ৫

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় রোববার (১ নভেম্বর) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে ভয়াবহ জাতিগত সংঘাত-সহিংসতা ছড়িয়ে পড়েছে। সেখানে নতুন করে ছড়িয়ে পড়া পৃথক দুই সংঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

Jobabdihi • 2 Days, Nov 1, 2026 10:45 PM
0
• 0 min read
Bangla

সিরাজদিখানে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ বৃদ্ধের

নয়া দিগন্ত ডেস্কমুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। এ ছাড়া চট্টগ্রামের মিরসরাইয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে চালকের এক সহকারী (হেলপার), পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক ইয়ানুর (২০), কুমিল্লার বুড়িচংয়ে কিশোর রাফি (১৬), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় পানশ্রমিক এনামুল হক (৪০) এবং সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালক সাগর আলী (৫০) নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরো আটজন।লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে বালুবাহী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। গতকাল সকালে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা মোড়ে ইছাপুরা-বালুচর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রামানন্দ গ্রামের মৃত লেচু সরকারের ছেলে নেকবর আলী সরকার (৬৫) এবং গয়াতলা গ্রামের মৃত শহর আলী দেওয়ানের ছেলে মো: কাইয়ুম দেওয়ান (৭৫)। আর আহত হয়েছেন- হাশেম বেপারী (৭০)।মিরসরাইয়ে ট্রাকের হেলপার নিহতমিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের মিরসরাইয়ে দু’টি ট্রাকের সংঘর্ষে চালকের এক সহকারী (হেলপার) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকসহ দু’জন গুরুতর আহত হয়েছেন। গতকাল উপজেলার বারৈয়ারহাট মঈনউদ্দিন ফিলিং স্টেশনের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিলন (২০)। আহতরা হলেন- ট্রাকচালক মানিক (৩৫) ও সহকারী বিল্লাল (৩৭)।দেবীগঞ্জে নিহত ১দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহতরা হলেন- বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩) ও জীবন ইসলাম (৩৫) এবং দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭)।বুড়িচংয়ে যুবক নিহতবুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা জানান, কুমিল্লার বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় রাফি (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার কালাকচুয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।সুন্দরগঞ্জে শ্রমিক নিহতসুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামের এক পানশ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় অটোভ্যানচালক-সহ দু’জন আহত হয়েছেন। তাদের মধ্যে আনোয়ার হোসেন (৪২) নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।শ্যামনগরে নিহত ১শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর আলী উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলির ছেলে।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 10:44 PM
0
• 0 min read
Bangladesh

সিলেটে আশার মাঠকর্মীর টাকা ছিনতাই মামলায় গ্রেফতার ১

সিলেট সদর উপজেলার জালালাবাদে বেসরকারি সংস্থা আশার এক মাঠকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ৮৬ হাজার ৫৫০ টাকা ছিনতাইয়ের মামলায় সাব্বির খান (৩৪) নামে এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 10:44 PM
0
• 0 min read
Business

নভেম্বরে কত থাকবে জ্বালানি তেলের দাম

নভেম্বর মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। অক্টোবরের নির্ধারিত দর বহাল রাখায় আজ রোববার (১ নভেম্বর) থেকে আগের দামেই পেট্রোল,

ShomoyerAlo • 2 Days, Nov 1, 2026 10:43 PM
0
• 0 min read
Bangla

কুড়িগ্রামের চরে সাড়া জাগানো লোকগানের স্কুল

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 10:43 PM
0
• 0 min read
Sports

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

নেপালের কীর্তিপুর স্টেডিয়ামে আজ জমে উঠেছে বাংলাদেশিদের মিলনমেলায়। সাকিব আল হাসান তো ছিলেনই। মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরাও খেলেছেন কাঠমাণ্ডুর এই স্টেডিয়ামে। তবে এই ম্যাচে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ক্যারিয়ারসেরা বোলিং করলেও শেষ পর্যন্ত পরাজিত দলেই থেকে গেছেন সাকিব।

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 10:42 PM
0
• 0 min read
Bangla

‘আমি কামাই তিনশ, বারো’শ টেহা দিয়া ইলিশ খামু কীভাবে’

‘আমি কামাই ৩০০, ১২০০ টেহা দিয়া ইলিশ খামু কীভাবে’

AjkerPatrika • 2 Days, Nov 1, 2026 10:41 PM
0
• 0 min read
Bangla

শিক্ষার্থীদের সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনা কমাতে: চসিক প্রশাসক

চট্টগ্রাম প্রতিনিধি -মোহাম্মদ নজরুল ইসলাম

SorejominBarta • 2 Days, Nov 1, 2026 10:41 PM
0
• 0 min read
Bangla

আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর রজনীকান্তকে সহযোগিতার আগ্রহ ক্রীড়া প্রতিমন্ত্রীর

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 10:39 PM
0
• 0 min read
World

বিশ্ববাজারে তেলের দামে স্বস্তি

যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্ঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতার ইতিবাচক আভাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা স্বস্তি ফিরেছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে বিশ্বজুড়ে জ্বালানি তেল সরবরাহ ব্যাহত হওয়ার যে তীব্র আশঙ্কা তৈরি হয়েছিল, তা কিছুটা প্রশমিত হওয়ায় সোমবার একদিনেই তেলের দাম প্রায় ৬ শতাংশ কমেছে।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 10:39 PM
0
• 0 min read
Bangladesh

শ্রমিকদের দাবি যৌক্তিক সহিংসতা সমর্থনযোগ্য নয়

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে আন্দোলন করছেন পোশাকশ্রমিকরা। গত দুই দিন তা সহিংস রূপ ধারণ করে। শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যৌক্তিক হলেও সেজন্য সহিংস অবরোধ-ধর্মঘট করে উৎপাদন ব্যাহত করাকে সঠিক মনে করছেন না খাত-সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিশেষ করে...

DeshRupantor • 2 Days, Nov 1, 2026 10:38 PM
0
• 0 min read
Sports

ঘরের মেঝে ফ্লোর কেটে ছয় ফুট গর্ত খুঁড়েও মেলেনি লাশ

মোহাম্মদ মিজানুর রহমান সদরপুর উপজেলা প্রতিনিধি

SorejominBarta • 2 Days, Nov 1, 2026 10:38 PM
0
• 0 min read
Bangla

জবি দিবসে নিরাপত্তার বহুমুখী প্রস্তুতি, চার প্লাটুন পুলিশসহ থাকছে একাধিক গোয়েন্দা সংস্থা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Inqilab • 2 Days, Nov 1, 2026 10:37 PM
0
• 0 min read
Bangladesh

বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিয়েছে সৌদি

বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয় বাবদ কেটে নেওয়া ১০ কোটি ২৩ লাখ টাকা ফেরত দিয়েছে সৌদি আরব। ২০২৬ সালের হজ মৌসুমে ৩০০ বাংলাদেশি হজযাত্রীর কাছ থেকে চিকিৎসা ব্যয় বাবদ এ অর্থ কেটে নিয়েছিল সৌদি কর্তৃপক্ষ।

Jobabdihi • 2 Days, Nov 1, 2026 10:37 PM
0
• 0 min read
Bangla

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটিকে মোস্তফা জগলুল পাশা পাপেলের অভিনন্দন ও শুভকামনা

মোঃ ইব্রাহিম হোসেন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে জনাব শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্য সচিব হিসেবে জনাব এস এম জাহাঙ্গীর হোসেনকে মনোনীত...

SorejominBarta • 2 Days, Nov 1, 2026 10:34 PM
0
• 0 min read
Bangladesh

গণতান্ত্রিক সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতির কোনো বিকল্প নেই

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, ধর্মীয় বিশ্বাসকে কেন্দ্র করে সংঘাত তৈরি হলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও সংলাপের ওপর গুরুত্ব দিতে হবে। একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে ধর্মীয় স্বাধীনতা ও পারস্পরিক সম্প্রীতির কোনো বিকল্প নেই।

NayaDiganta • 2 Days, Nov 1, 2026 10:34 PM
0
• 0 min read
Bangladesh

কোটালীপাড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ৯

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মান্দ্রা গ্রামে ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এখনো থানায় কোনো অভিযোগ হয়নি।

Ajkerpatrika • 2 Days, Nov 1, 2026 10:34 PM
0
• 0 min read
Bangladesh

আদালত অবমাননার অভিযোগে ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এদিন ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম বলেন, এবি পার্টির একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যারিস্টার ফুয়াদ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কথা বলেন। সেখানে তিনি একপর্যায়ে বলেন, এইখানে বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে। বক্তব্যটি ট্রাইব্যুনালের নজরে এলে আদালত তা আমলে নেন এবং স্বপ্রণোদিত হয়ে ব্যাখ্যা তলব করে তাকে সশরীরে হাজির হতে নির্দেশ দেন। এদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের এক বক্তব্যের প্রেক্ষিতে প্রসিকিউটর তামীম বলেন, ট্রাইব্যুনালে কেবল পলাতক আসামিদের বিচার হচ্ছে-এমন দাবি অসত্য। পলাতক আসামিদের ক্ষেত্রে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী (স্টেট ডিফেন্স কাউন্সিল) প্রসিকিউশনের নথিপত্রের ওপর ভিত্তি করে মামলা পরিচালনা করায় তা দ্রুত নিষ্পত্তি হয়। অন্যদিকে উপস্থিত আসামিদের একাধিক আইনজীবী থাকেন, আসামিরা সরাসরি নির্দেশনা দেন এবং বিভিন্ন কারণে সময়ক্ষেপণ হওয়ায় বিচার প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হয়। প্রসিকিউশন আশা প্রকাশ করে জানায়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, আনিসুল হক, রাশেদ খান মেনন, কামরুল ইসলাম ও জিয়াউল আহসানসহ উপস্থিত একাধিক আসামির বিচারিক কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে এগুলোর প্রক্রিয়া শেষ হতে পারে।শাপলা চত্বর মামলার চার্জ শুনানি পেছালো: ২০১৩ সালের শাপলা চত্বরে গণহত্যার অভিযোগের মামলায় গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য ছিল। মামলাটির গ্রেপ্তারকৃত ১১ জন আসামির মধ্যে ৯ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাবেক আইজিপি একেএম শহিদুল হক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় কারা কর্তৃপক্ষ প্রতিবেদন দাখিল করে জানায়, তাকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা সম্ভব হচ্ছে না। ফলে এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি।

ManabZamin • 2 Days, Nov 1, 2026 10:32 PM
0
• 0 min read
Bangladesh

গুলিতে মণিপুরে কুকি সম্প্রদায়ের ৩ জন নিহত

মণিপুরে ধারাবাহিকভাবে অশান্তি ও গোলাগুলি ঘটছে। জাতিগত সংঘাতের কোনোভাবেই ইতি টানা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে শনিবার মণিপুরের নোনে জেলায় প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলিতে কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হয়েছেন। শনিবার কেক্রু নাগা গ্রামে এই গোলাগুলি হয়েছে। পাহাড়ি ও বনাচ্ছাদিত ওই গ্রামে কয়েক ঘণ্টা ধরে চলা গোলাগুলিতে তিনজন প্রাণ হারিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে বলা হয়েছে, ২৯শে অক্টোবর থেকে ওই এলাকায় নাগা ও কুকি সম্প্রদায়ের অজ্ঞাত গোষ্ঠীগুলোর মধ্যে বিক্ষিপ্ত গোলাগুলি হয়েছে। পুলিশ জানিয়েছে, শনিবারের ঘটনাটি ছিল গত তিন দিনের মধ্যে প্রথম, যাতে প্রাণহানির ঘটনা ঘটেছে। এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কুকি সম্প্রদায়ের সর্বোচ্চ সংগঠন ‘কুকি ইনপি মণিপুর’ (কেআইএম) এ

ManabZamin • 2 Days, Nov 1, 2026 10:31 PM
0
• 0 min read
Bangladesh

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলায় সাবেক সেনা কর্মকর্তা হাফিজ ৪ দিনের রিমান্ডে

ManabZamin • 2 Days, Nov 1, 2026 10:31 PM
0
• 0 min read
Thu ☀️ 31°
Fri ⛅ 30°
Sat 🌧️ 28°
Sun ⛅ 29°
Mon ☀️ 32°

Trending News

Daily Newspaper