Sports
Top Stories
Sports
হোয়াটসঅ্যাপে ভয়ংকর ফাঁদ
যেভাবে রক্ষা পাবেন : সাইবার নিরপত্তা বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদ ইকরামুল ইসলাম বলেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক হওয়া এবং পুরো মোবাইল ফোন হ্যাক হওয়া এক বিষয় নয়। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে প্রতারকরা পরিচিতজনদের কাছে অর্থ চাইতে পারে। অন্যদিকে ক্ষতিকর অ্যাপ ইনস্টল বা প্রয়োজনের অতিরিক্ত অনুমতি দেওয়ার মাধ্যমে ফোনের ব্যক্তিগত তথ্যও হাতিয়ে নেওয়া সম্ভব। তাই ব্যবহারকারীদের এ দুই ধরনের ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘নিরাপদ থাকতে অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক লিংক বা ফাইল খুলবেন না। হোয়াটসঅ্যাপের পিন বা ভেরিফিকেশন কোড কাউকে দেবেন না। পাশাপাশি টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখতে হবে। সন্দেহজনক অ্যাপ ইনস্টল বা অপ্রয়োজনীয় অনুমতি দেওয়া থেকে বিরত থাকা জরুরি।
শত বছরের কালভার্ট এখন মরণফাঁদ
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার বটতলী মোড়ের শত বছরের পুরোনো কালভার্টটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের পুরোনো ও মেয়াদোত্তীর্ণ এ কালভার্টের ওপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো যানবাহন। কালভার্টটির অবস্থা এতটাই নাজুক যে, যে কোনো সময় ধসে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এমনকি প্রাণহানির আশঙ্কাও করছেন স্থানীয়রা। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত পুরোনো কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। বগুড়া সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, বটতলী মোড়ের কালভার্টটির কার্যকাল অনেক আগেই শেষ হয়েছে। সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোরশেদ খান বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালে কালভার্টটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু সড়কটি সড়ক ও জনপথ বিভাগের অধীনে হওয়ায় পৌরসভার পক্ষে তা নির্মাণ করা সম্ভব হয়নি। সান্তাহার নাগরিক কমিটির সভাপতি চিকিৎসক হামিদুর রহমান বলেন, কালভার্টটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে এর আগেও নাগরিক কমিটির পক্ষ থেকে সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এটি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। একই সময়ে নির্মিত পশ্চিম ঢাকা রোডের কালভার্টটিও ভেঙে পড়েছিল। তাই দ্রুত বটতলী মোড়ের কালভার্টটি ভেঙে নতুন করে নির্মাণ করা প্রয়োজন। বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাসেদুল হক জানান, কালভার্টটি পরিদর্শনের জন্য তাদের দপ্তর থেকে দ্রুত লোক পাঠানো হবে। এ সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আশুলিয়ায় গাড়িতে আগুন, গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ ৫ দফা দাবিতে রাজধানীসংলগ্ন প্রধান তিন শিল্পাঞ্চলে কাজ বন্ধ করে রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা।
দুর্গম পাহাড়ে যেভাবে শুরু হচ্ছে কমান্ডো প্রশিক্ষণ
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় তৈরি হচ্ছে বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম১৫ মার্চ থেকে শুরু হবে ৪০ জনের প্রথম ব্যাচের কঠিন কোর্সপাহাড় থেকে জিম্মি উদ্ধারের কড়া প্রশিক্ষণসংকট ও জঙ্গিবাদ মোকাবেলায় বদলে যাচ্ছে এপিবিএনের নিরাপত্তা সক্ষমতাদেশের যেকোনো জরুরি সংকট, জঙ্গিবাদ ও অঘটন মোকাবেলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) বিশ্বমানের ও কৌশলগতভাবে আরও শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৫ মার্চ থেকে খাগড়াছড়ির দুর্গম এলাকার বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডো প্রশিক্ষণ কোর্স আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।সম্প্রতি এপিবিএনের উত্তরাস্থ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে খাগড়াছড়ির ওই প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করে কোন কোন বিশেষ কৌশলে ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় প্রশিক্ষণ প্রদান করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করেছেন।প্রাথমিকভাবে ৪০ জন বাছাই কমান্ডো সদস্যকে নিয়ে এই বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হলেও পরবর্তীতে পর্যায়ক্রমে এই সংখ্যা আরও বাড়ানো হবে। এপিবিএনের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সার্বিক সক্ষমতা ও প্রস্তুতি বহুগুণ বাড়ানোর লক্ষ্যেই এই কমান্ডো কোর্সের আয়োজন করা হয়েছে।এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো পূর্বে প্রশিক্ষিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত দলটির পেশাগত দক্ষতা আধুনিক মানের করে গড়ে তোলা। প্রশিক্ষিত এই কমান্ডো সদস্যরা পরবর্তীতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), প্রধান মন্ত্রীর কার্যালয়, আন্তর্জাতিক বিমানবন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ গ্যাস ফিল্ডসহ সব কেপিআই এলাকার নিরাপত্তার মূল দায়িত্বে নিয়োজিত থাকবেন।বিশেষায়িত প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে এপিবিএন প্রধান অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ বলেন,
উপকূল রক্ষায় ভোলার চেয়ে ৭৫ শতাংশ বেশি খরচ কক্সবাজারে
কক্সবাজার উপকূল রক্ষায় ৭০৪ কোটি ৩৭ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছে পানিসম্পদ মন্ত্রণালয়ের বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় বাঁধ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও রেগুলেটর নির্মাণে এই বিপুল অর্থ ব্যয়ের পরিকল্পনা। কিন্তু প্রকল্পের ব্যয় বিশ্লেষণে দেখা যাচ্ছে, নদীতীর সংরক্ষণে প্রতি কিলোমিটারে খরচ ধরা হয়েছে ৩৭ কোটি ৮৩ লাখ টাকা। ঢাল সংরক্ষণসহ উপকূলীয় বাঁধ উঁচুকরণে তা প্রায় ৩৮ কোটি ১৩ লাখ টাকা। অথচ পাউবোর অন্য প্রকল্প ও সরকারি দরপত্রের সাথে তুলনায় এই ব্যয়ের উল্লেখযোগ্য ব্যবধান। ভোলার লালমোহনে নদীতীর সংরক্ষণের একটির তুলনায় পেকুয়ার প্রস্তাবিত ব্যয় প্রায় ৭৫ শতাংশ বেশি। শুধু তা-ই নয়, প্রকল্পের ২৪টি রেগুলেটর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৫৪ কোটি ৩০ লাখ টাকা। যা মোট প্রকল্প ব্যয়ের প্রায় ৩৬ শতাংশ বলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবনার নথির তথ্য থেকে এসব জানা গেছে। প্রকল্পের প্রস্তাবনার নথির তথ্যানুযায়ী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক প্রস্তাবিত ‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নং-৬৪/২এ এবং ৬৪/২বি এর পুনর্বাসন’- শীর্ষক প্রকল্পটি ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তকরণে পানি সম্পদ মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনকে চিঠি দেয়া হয়। কারণ চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এই প্রকল্পের জন্য কোনো বরাদ্দ নেই। প্রকল্পটি অর্থবছরের এডিপির অনুমোদিত তালিকাতেও ছিল না।প্রকল্পের খরচের তথ্যনথির তথ্যানুযায়ী, প্রকল্পের আওতায় ৮০ কিলোমিটারের বেশি অভ্যন্তরীণ বাঁধ উঁচুকরণ ও পুনর্বাসনে কিলোমিটার প্রতি ব্যয় ধরা হয়েছে এক কোটি ৭৪ লাখ টাকা। পাউবোর অন্য দু’টি প্রকল্পে বাঁধ পুনর্বিন্যাসের একক ব্যয় ছিল প্রায় ৪৬ লাখ থেকে ৯৪ লাখ টাকা। কাজের ধরন ও কারিগরি বৈশিষ্ট্যে পার্থক্য থাকলেও এত বড় ব্যবধানের ব্যাখ্যা কী, সেই প্রশ্ন সামনে এসেছে পরিকল্পনা কমিশনের কাছে। এর সাথে যুক্ত হয়েছে আরো দু’টি বিষয়। প্রকল্পটি এখনো অনুমোদিত নয়। ২০২৬-২৭ অর্থবছরের মূল এডিপি কিংবা সংশোধিত এডিপিতেও (আরএডিপি) এর জন্য কোনো বরাদ্দ নেই। অন্য দিকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী লাল শ্রেণীভুক্ত হলেও প্রকল্পটির পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) এখনো করা হয়নি বলে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প-সংক্ষিপ্তসারে এসব তথ্য উঠে এসেছে। ‘কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নং-৬৪/২এ এবং ৬৪/২বি-এর পুনর্বাসন প্রকল্প’ নামের এই উদ্যোগের প্রস্তাবিত ব্যয় ৭০৪ কোটি ৩৭ লাখ টাকা। ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০৩০ সালের মার্চ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পুরো অর্থই আসবে সরকারি তহবিল থেকে। বিদেশী ঋণ বা উন্নয়ন সহযোগীদের অর্থায়ন নেই।একই প্রকল্পে ব্যয়ের ফারাকপ্রকল্পের নথির ব্যয় বিবরণীতে দেখা যায়, ৫ দশমিক ৪৫০ কিলোমিটার নদীতীর সংরক্ষণে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২০৬ কোটি ১৭ লাখ ৮৫ হাজার টাকা। এতে প্রতি কিলোমিটারে ব্যয় দাঁড়ায় প্রায় ৩৭ কোটি ৮৩ লাখ টাকা। আর ঢাল সংরক্ষণসহ ১ দশমিক ৫ কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচুকরণ ও পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে ৫৭ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকা। কিলোমিটার প্রতি ব্যয় প্রায় ৩৮ কোটি ১৩ লাখ টাকা। অথচ একই প্রকল্পে ২ দশমিক ৭ কিলোমিটার উপকূলীয় বাঁধ উঁচুকরণ ও পুনর্বাসনে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৫ কোটি ৮৯ লাখ ৬২ হাজার টাকা। এতে কিলোমিটার প্রতি খরচ প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। এখানে আকাশপাতাল ফারাক। সবচেয়ে দীর্ঘ কাজ অভ্যন্তরীণ বাঁধ উঁচুকরণ ও পুনর্বাসন। ৮০ দশমিক ৪৬০ কিলোমিটার বাঁধের জন্য প্রস্তাবিত ব্যয় ১৫০ কোটি ৪ লাখ ৭৭ হাজার টাকা। প্রতি কিলোমিটারে ব্যয় ১ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ একই প্রকল্পে বাঁধ উঁচুকরণ ও পুনর্বাসনের বিভিন্ন উপখাতে কিলোমিটার প্রতি ব্যয়ের বড় পার্থক্য রয়েছে। ঢাল সংরক্ষণসহ বাঁধের ক্ষেত্রে যেখানে কিলোমিটারে প্রায় ৩৮ কোটি টাকা, সেখানে অন্য উপকূলীয় বাঁধে তা প্রায় ২ কোটি ১৮ লাখ টাকা। এই পার্থক্যের পেছনে নকশা, বাঁধের উচ্চতা, মাটির অবস্থা ও প্রতিরক্ষামূলক কাজের ধরন কতটা ভূমিকা রেখেছে, তা স্পষ্ট হওয়া প্রয়োজন বলে পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ মনে করছে। অন্য প্রকল্পে ব্যয় কম, পেকুয়ায় বেশিপাউবোর অন্য প্রকল্পের হিসাবের সাথে তুলনা করলে অভ্যন্তরীণ বাঁধ পুনর্বাসনের ব্যয়েও ব্যবধান দেখা যায়। বিশ^ব্যাংকের ২০২৪ সালের জলবায়ু-সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা প্রকল্পের পুনর্গঠন প্রতিবেদনে সাতলা-বাগদা পোল্ডার-১ এলাকায় ২৫ কিলোমিটার বাঁধ পুনর্বিন্যাসে ডিপিপি অনুযায়ী ব্যয় ধরা হয়েছিল ২৩ কোটি ৬০ লাখ টাকা। এতে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৯৪ লাখ ৪০ হাজার টাকা। একই প্রকল্পের মধুখালী-বালিয়াকান্দি এলাকায় ১০ দশমিক ৮ কিলোমিটার বাঁধ পুনর্বিন্যাসে ব্যয় ছিল ৫ কোটি টাকা। কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ৪৬ লাখ ৩০ হাজার টাকা। অন্য দিকে পেকুয়া প্রকল্পে অভ্যন্তরীণ বাঁধ উঁচুকরণ ও পুনর্বাসনে প্রতি কিলোমিটারে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৭৪ লাখ টাকা। অর্থাৎ সাতলা-বাগদা প্রকল্পের তুলনায় প্রায় ৮৪ শতাংশ এবং মধুখালী-বালিয়াকান্দির তুলনায় প্রায় ২৭৬ শতাংশ বেশি।নদীতীর সংরক্ষণে ব্যবধান আরো স্পষ্ট। ভোলার লালমোহন উপজেলার পোল্ডার ৫৬/৫৭ এলাকায় পাউবোর একটি সরকারি দরপত্রে ৯০০ মিটার নদীতীর সংরক্ষণ কাজের প্রাক্কলিত ব্যয় ছিল ১৯ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের ওই দরপত্র অনুযায়ী কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ২১ কোটি ৬৭ লাখ টাকা। পেকুয়ায় একই ধরনের নদীতীর সংরক্ষণে কিলোমিটারপ্রতি প্রস্তাবিত ব্যয় ৩৭ কোটি ৮৩ লাখ টাকা। অর্থাৎ ভোলার ওই কাজের তুলনায় প্রায় ৭৫ শতাংশ বেশি। চট্টগ্রামের ফটিকছড়িতে ফেনী নদীর বাম তীরে ২১০ মিটার প্রতিরক্ষামূলক কাজের ২০১৯ সালের একটি দরপত্রেও প্রায় ৫ কোটি ৬৮ লাখ টাকা প্রাক্কলিত ব্যয় ছিল। সে হিসাবে কিলোমিটারপ্রতি ব্যয় প্রায় ২৭ কোটি ৩ লাখ টাকা। পেকুয়ার প্রস্তাবিত ব্যয় এর তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।২৪টি রেগুলেটরে ২৫৪ কোটি টাকানথির তথ্য বলছে, প্রকল্পের মোট ব্যয়ের বড় অংশই যাচ্ছে রেগুলেটর নির্মাণে। ২৪টি রেগুলেটর নির্মাণে প্রস্তাব করা হয়েছে ২৫৪ কোটি ৩০ লাখ ৮১ হাজার টাকা। অর্থাৎ প্রতিটি রেগুলেটরে গড়ে ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ১০ কোটি ৬০ লাখ টাকা। প্রকল্পের মোট ব্যয়ের প্রায় ৩৬ শতাংশ এই একটি খাতেই। এ ছাড়া ৩২টি ইনলেট-আউটলেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৯ কোটি ২৯ হাজার টাকা। পেকুয়া পানি উন্নয়ন উপবিভাগের জন্য নতুন দুইতলা অফিস ভবন, পরিদর্শন বাংলো ও সীমানাপ্রাচীর নির্মাণে প্রস্তাবিত ব্যয় ৩ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকা।পরিকল্পনা কমিশন সংশ্লিষ্টরা বলছে, রেগুলেটর নির্মাণে ব্যয়ের যৌক্তিকতা যাচাইয়ের জন্য প্রতিটির নকশা, গেটের সংখ্যা, পানিপ্রবাহের ধারণক্ষমতা, ভিত্তির গভীরতা ও নির্মাণসামগ্রীর পরিমাণ জানা জরুরি। কারণ সব রেগুলেটরের আকার ও কারিগরি বৈশিষ্ট্য এক নয়। পৃথক ব্যয় বিবরণী ছাড়া গড় ব্যয় দিয়ে প্রকৃত ব্যয়ের যৌক্তিকতা নির্ধারণ করা সম্ভব নয়।বাঁধ ভাঙছে, ক্ষতিগ্রস্ত হাজার হাজার পরিবারপ্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে গিয়ে পাউবো বলেছে, পেকুয়া দেশের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি দুর্যোগপ্রবণ এলাকা। মাতামুহুরী ও কোহেলিয়া নদী এবং ভোলাখাল ও কাটাখালির কারণে প্রতি বছর বন্যা, পাহাড়ি ঢল ও জলোচ্ছ্বাসের ঝুঁকি তৈরি হয়। এতে গড়ে ১৫ থেকে ২০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয় বলে প্রকল্প নথিতে উল্লেখ রয়েছে। আর ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, পেকুয়া উপজেলার জনসংখ্যা ২ লাখ ১৪ হাজার ৩৫৭। আয়তন ১৩৯ দশমিক ৬৮ বর্গকিলোমিটার। এখানে একটি পৌরসভা, ছয়টি ইউনিয়ন, ১১টি মৌজা ও ২২২টি গ্রাম রয়েছে। নথি অনুযায়ী, ১৯৬০-এর দশকে নির্মিত ১৩০ কিলোমিটার বেড়িবাঁধের বড় অংশ বর্তমানে ঝুঁকিপূর্ণ। পোল্ডার ৬৪/২এ-তে ৩৪ কিলোমিটার এবং ৬৪/২বি-তে ৯৬ কিলোমিটার বাঁধ রয়েছে। আইলা, রোয়ানু, ফণী, বুলবুল, ইয়াস, সিত্রাং ও মোরাসহ বিভিন্ন ঘূর্ণিঝড় ও বন্যায় বাঁধের প্রায় ৬০ শতাংশ কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নথিতে দাবি করা হয়েছে। ২০২৩ সালের মৌসুমি বন্যায় নিজামতারানী খালের ৫২ নম্বর রেগুলেটর এবং মগনামা ইউনিয়নের কুমুরিয়া খালের ৪১ নম্বর পাইপ স্লুইস সম্পূর্ণ ধ্বংস হয়। এতে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর কৃষিজমি জলমগ্ন হয়েছিল বলে প্রকল্প নথিতে উল্লেখ রয়েছে।লাল শ্রেণীর প্রকল্প, হয়নি পরিবেশগত প্রভাব সমীক্ষাপ্রকল্পের প্রস্তুতিতে পরিবেশগত ঝুঁকি মূল্যায়নও গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে উঠেছে। পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী প্রকল্পটি লাল শ্রেণীভুক্ত। কিন্তু প্রকল্প-সংক্ষিপ্তসার তৈরির সময় পর্যন্ত পরিবেশগত প্রভাব সমীক্ষা বা ইআইএ করা হয়নি। এ বিষয়ে নথিতে উত্তর দেয়া হয়েছে ‘না’। উপকূলীয় এলাকায় বাঁধ উঁচুকরণ, নদীতীর সংরক্ষণ ও রেগুলেটর নির্মাণের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পলি জমা, জলাভূমি, মৎস্যসম্পদ ও স্থানীয় জীববৈচিত্র্যের ওপর প্রভাব পড়তে পারে। ফলে পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া প্রকল্পের পূর্ণাঙ্গ বাস্তবায়ন পরিকল্পনা কতটা প্রস্তুত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।প্রকল্পের প্রস্তাব আছে, বরাদ্দ নেইপাউবোর নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) অপু দেব গত ১৭ অক্টোবর প্রকল্প-সংক্ষিপ্তসারে স্বাক্ষর করেছেন। এর আগে ৯ সেপ্টেম্বর পানিসম্পদ মন্ত্রণালয়ে যাচাই কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশোধিত ডিপিপি মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। প্রকল্পের পুরো ব্যয় সরকারি তহবিল থেকে মেটানোর প্রস্তাব করা হয়েছে। বছরভিত্তিক ব্যয়ের পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে ১৪২ কোটি ৩ লাখ ১৯ হাজার টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২০৯ কোটি ৬২ লাখ ৬৯ হাজার টাকা, ২০২৮-২৯ অর্থবছরে ২৭৯ কোটি ৫৯ লাখ ৯৩ হাজার টাকা এবং ২০২৯-৩০ অর্থবছরে ৭৩ কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। কিন্তু প্রকল্পটি এখনো অনুমোদন পায়নি। এডিপি ও আরএডিপিতে বরাদ্দও নেই।
গোপালগঞ্জে মুকসুদপুর বিদ্যালয় ও কলেজ ১৪ জন শিক্ষক, এ...
প্রবীর কুমার তালুকদার সুজিৎ, বিশেষ প্রতিবেদকঃ
লেনদেন কমেছে ৮২ কোটি টাকা, সূচক হারিয়েছে ৩২ পয়েন্ট
দেশের শেয়ারবাজারে বিক্রির চাপ যেন কাটছেই না। এক দিন ঊর্ধ্বমুখী হওয়ার পর আবারও দরপতনের বৃত্তে ফিরছে বাজার। সপ্তাহের প্রথম কার্যদিবস
দীর্ঘ ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে ছাগলনাইয়া সরকারি ক...
এম.এ.কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:
কুমিল্লার কাউছার হত্যা মামলার আসামি সিলেটে গ্রেফতার
কুমিল্লার লাকসামে চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার অন্যতম আসামি মো: রবিউল হোসেনকে (৩১) সিলেট থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।
আক্রমণভাগে নতুন স্বপ্নের বীজ, পুরোনো সংকটে নতুন দিনের স্বপ্ন
ফুটবলে গোলের গল্প লেখা হয় স্ট্রাইকারের পায়ে। মাঝমাঠ থেকে নিখুঁত পাস, দুই প্রান্ত দিয়ে আক্রমণের ঝড় কিংবা রক্ষণ ভেঙে এগিয়ে
৭ আ’লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ দাখিল
নিজস্ব প্রতিবেদকজুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। গতকাল সোমবার ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগ দাখিল করা হয়।অভিযুক্তরা হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, দীপু মনি, মির্জা আজম ও ফারুক খান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী।প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, অভিযুক্তদের ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন। মির্জা আজম পলাতক। অভিযোগটি শুনানির জন্য পরবর্তী সময়ে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। অভিযোগ দাখিলের পর প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দমনে অভিযুক্তরা পরিকল্পনা, সহযোগিতা ও বাস্তবায়নের সাথে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।তিনি বলেন, তৎকালীন সরকার আন্দোলন দমনকে রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেছিল। আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটও রাজনৈতিকভাবে আন্দোলন দমনের সিদ্ধান্ত নিয়েছিল বলে প্রসিকিউশনের অভিযোগ। তামীমের দাবি, তৎকালীন সরকারের প্রভাবশালী সদস্য ও নীতিনির্ধারক হিসেবে অভিযুক্তরা দমন-পীড়নে অংশ নিয়েছিলেন এবং এতে সহায়তা ও পরামর্শ দিয়েছিলেন। ওই দমন-পীড়নে দেশজুড়ে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত এবং ২৫ হাজার আহত হন বলে তিনি উল্লেখ করেন।প্রমাণ হিসেবে শেখ হাসিনা ও অভিযুক্তদের মধ্যকার কথোপকথনের রেকর্ডিং এবং জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসঙ্ঘের তথ্য-অনুসন্ধানী প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন।জাতিসঙ্ঘের প্রতিবেদনের বরাত দিয়ে প্রসিকিউটর বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই এক বৈঠকে শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্দোলনের নেতৃবৃন্দ ও বিক্ষোভকারীদের গ্রেফতার, হত্যা এবং মরদেহ গুম করার নির্দেশ দিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে।প্রসিকিউটর বলেন, অভিযুক্ত অপরাধগুলো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং দেশজুড়ে পরিকল্পিত, পদ্ধতিগত ও ব্যাপক হত্যাকাণ্ডের অংশ ছিল বলে অভিযোগ করা হয়েছে।
মুমিনুলকে ছাড়া সিলেট টেস্ট
মিরপুর টেস্টের শেষ দিনেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছিল মুমিনুল হকের সিলেট টেস্টে খেলা হচ্ছে না। সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন
নতুন কুঁড়িতে গুরুত্ব পাচ্ছে তায়কোয়ান্দো
খেলা হলে পেশা, পরিবার পাবে ভরসা— এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে দেশের ক্রীড়াঙ্গন। বর্তমান সরকার ক্রীড়াকে গুরুত্ব দিয়ে নানামুখী
কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অ্যান্টিগুয়া ও বারবুডায় ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। শনিবার (৩১ অক্টোবর) সকালে...
কমনওয়েলথ বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অ্যান্টিগুয়া ও বারবুডায় ১ থেকে ৪ নভেম্বর অনুষ্ঠেয় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর মর্যাদায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।
পাঁচ পক্ষকে নিয়ে সংস্কার বাস্তবায়ন
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে আগামী তিন বছরকে অর্থনীতির কাঠামোগত সংস্কারের সময় হিসেবে কাজে লাগাতে
দীর্ঘ ছুটি শেষে প্রাণচাঞ্চল্য ফিরেছে ছাগলনাইয়া সরকারি ক...
এম.এ.কাজী আজিম-ফেনী জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় তরুণীদের AI দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে অ্যাড...
তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ক দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে চুয়াডাঙ্গায় অ্যাডভোকেসি সংলাপ...
ঝালকাঠির পিপি হায়দার হোসাইন হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আত্মসমর্পণ
ঝালকাঠি প্রতিনিধিঝালকাঠি জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হায়দার হোসাইন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বেল্লাল হোসেন (৪০) সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেছে। ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি বেল্লাল হোসেনসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। ২০০৭ সালের ১১ এপ্রিল এশার নামাজ পড়ে ঝালকাঠির গোরস্থান মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিবিদ্ধ হন হায়দার হোসেন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনার পরদিন ঝালকাঠি থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে মো: তারেক ইবনে হায়দার। সোমবার ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে বেল্লাল হোসেন। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন পিপি অ্যাডভোকেট আক্কাস শিকদার।
Discussion
Please Sign In to join the discussion.